এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ জুন ২০২৬ ২০:৪৫556097
  • এত সব দল বদল, আইনের ক্যাচাল, সবাই সুপ্রীম কোর্টের রায় আর সংবিধানের ধারা - উপধারা মুখস্থ করবে কিন্তু জাস্টিস গাঙ্গুলী কোথায় ? উনি কি এখনো আরজিকরে, রক্তচিহ্ন দেখাচ্ছেন ? উনিও কি ২৯ র পরে থাকবেন ? ওনারই বা দলযোগে কী ডিল ছিল ? দেখতে গেলে, উনিও তো যেতে পারি কেন যাবো না মতেরই।
  • :|: | ১৫ জুন ২০২৬ ২০:২৪556096
  • অ! কেমন যেন ধারণা ছিলো "আজকের" সুবিধার বাইরের সীমানা অতিক্রম করে জন-প্রতিনিধিদের দেখার দায়িত্ব আছে। একটা নতুন আলোর দিন আনার জন্য রাজনীতি করতে এসেছিলেন। হঠাৎ তাৎক্ষণিক সুবিধার জন্য সওয়াল করলে জজে বা জনতায় মানবে কেন? ২০:১৬?
  • ? | ১৫ জুন ২০২৬ ২০:১৬556095
  • কিন্তু কেন, শিবসেনাই হোক বা তৃণমূলের সাংসদ, দলের প্রতি লয়াল থাকবে? রাজনীতিটা তো একটা কেরিয়ার। এই মুহূর্তে বিজেপি বেস্ট অফার দিচ্ছে, সাইন-অন বোনাস দিচ্ছে, তাহলে কেন যাবে না? বিশেষত গণতন্ত্রের যেটা লাস্ট রিসোর্ট, পাব্লিকের চেক এন্ড ব্যালেন্স, সেটাই নষ্ট হয়ে গেছে। এই যে শুভেন্দু মুখ্যমন্ত্রী হল, সেটা নিয়ে বলছি না, কিন্তু শুভেন্দু জিতলো তো, নন্দীগ্রাম আর ভবানীপুরে। লোকে ভোট দিয়েছে এটা জেনেই যে এই লোকটার কোনো ইন্টিগ্রিটি নেই। সেক্ষেত্রে শুভেন্দুর সাফল্য দেখে আরও দশজন তৃণমূলী কেন অনুপ্রাণিত হবে না? ইন্টিগ্রিটির কি ভ্যালু আছে আজকের সমাজে?
  • | ১৫ জুন ২০২৬ ১৯:০৯556094
  • বাঁকড়া পার্টির পাবলিকরা কত পেল ? রাম মন্দিরের প্রণামী না কী থেকে যেন কয়েক কোটি গেঁড়িয়েছে, সেটাই কি এরা পাবে ?
  • Manali Moulik | ১৫ জুন ২০২৬ ১৮:২১556092
  • এসব ইসলামিক রাষ্ট্রে হলে কিছু বলবার থাকত না। যেমন তালিবান।
     
     
    তাহলে কি তালিবানদের নিন্দা করে আমরাও তালিবানি হবার দিকেই এগোবো? ওরা যেমন মেয়েদের শিক্ষা, মুক্তচিন্তা, বাইরে ঘোরা সব বন্ধ করে দিয়েছে আমরাও তো সেদিকেই এগোচ্ছি। ঠিক এই জিনিস কট্টর ক‍্যাথোলিক ইউরোপে করেছিলো অর্থোডক্স চার্চ। যখন পঞ্চদশ শতকে গ্রীসের চিত্রকলা ও ভাস্কর্য আবিষ্কার হচ্ছে, বলে, এসব কী !! পোশাক পরাও আপাদমস্তক!
    কী আশ্চর্য না! প্রতিটি ধর্মের মৌলবাদী আচরণ একজায়গায় ঠিক কাঁটায় কাঁটায় মিলে যায়। একে অপরকে কাদা ছুঁড়ে কিন্তু নিজেরা অতল গহ্বরে তলিয়ে যাবার সময়ে একই থাকে।
  • . | ১৫ জুন ২০২৬ ১৮:১৬556091
  • এখন বিদ্রোহী বিধায়ক গিয়ে দাঁড়ালো মোট ৬৫।
  • . | ১৫ জুন ২০২৬ ১৮:১৬556090
  • ১৫ জুন ২০২৬ ১৮:১৩
    এসব ইসলামিক রাষ্ট্রে হলে কিছু বলবার থাকত না। যেমন তালিবান।
  • . | ১৫ জুন ২০২৬ ১৮:১৪556089
  • বিজেপির চিহ্ন কমল, এন্সিপিআইয়ের চিহ্ন কলম।
  • Manali Moulik | ১৫ জুন ২০২৬ ১৮:১৩556088
  • আজকের Indian express টে দেখুন। চাড্ডির দল এবার পড়েছে NCERT text book এ হরপ্পা সভ‍্যতার নৃত‍্যরত নারীমূর্তি cover up করতে। History of art নামক social science পার্ট থেকে বাচ্চাকাচ্চা নাকি ওসব পড়ার জন‍্য পারমিটেড নয়। মিচেল দানিনো ঝেড়েছেন ভদ্রতা রেখেই। আবার ভিক্টোরিয়ান যুগে ফেরত চলো।
  • . | ১৫ জুন ২০২৬ ১৮:০৬556087
  • সুদীপ এবং শর্মিলা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে চলেছেন।
  • . | ১৫ জুন ২০২৬ ১৭:০৪556086
  • ১৫ জুন ২০২৬ ১২:২৫ম্যাজেন্টা জামা পরা পেটমোটা লোকটি কে?
  • বিশ্বগরু | ১৫ জুন ২০২৬ ১৬:১৯556085
  • ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সিনিয়র আধিকারিকদের কমিটির ২৮তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের বিদেশ মন্ত্রকের নেতৃত্বে ১৫ এবং ১৬ জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন জাহেদ। ঢাকার বিদেশ মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, জাহেদ যে আইওআরএ-র বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, রবিবার সন্ধ্যায় যে তিনি আসবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারি ভাবে ভারতের বিদেশ মন্ত্রককে জানানো হয়েছিল। সেই সঙ্গে দিল্লির বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা ফোনেও এ বিষয়ে কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকের সঙ্গে। তার পরেও কেন এই পরিস্থিতি তৈরি হল, স্পষ্ট নয়। ভারতের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
  • | ১৫ জুন ২০২৬ ১৬:১৩556084
  • দিকে দিকে এখন বাংলাদেশ দেখবেন।
  • বিশ্বগরু | ১৫ জুন ২০২৬ ১৬:১২556083
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে ছিলেন তিনি। তার পর শহরে প্রবেশের প্রয়োজনীয় অনুমতি মেলে। তবে জাহেদ দিল্লিতে আর প্রবেশ করতে চাননি। তিনি শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে গিয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, কী কারণে এই ঘটনা ঘটল, ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে সে দেশের সরকার। বিস্তারিত খোঁজ নেওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ করা হতে পারে।
  • চাণক্য | ১৫ জুন ২০২৬ ১৬:০০556082
  • আসল খেলোয়াড় তো সেই রমেশ না কে। যিনি নাকি যাকে হোক রাজি করিয়ে ফেলার বিশেষ প্রতিভাসম্পন্ন।
  • শান্তনু সকাশে উত্তীয় | ১৫ জুন ২০২৬ ১৫:৫৭556081
  • উত্তীয় এখন মহারাজ শান্তনুর মানভঞ্জনে ব্যস্ত, যাতে তিনি নিজগৃহে পরজীবী পরচুলো সাংসদদের পাকাপাকি ঘাঁটি গাঁড়তে দেন।
     
    অবশ্য সেটি সবিশেষ শাহী সাঁড়াশি আক্রমণের চাপও হতে পারে।
  • | ১৫ জুন ২০২৬ ১৫:৫৫556080
  • এই ভূপেন্দ্র যাদব, যার বাড়িতে এত বৈঠক আর বঠকরা, তিনি কিসের মন্ত্রী কেউ জানেন ? না দেখে বলুন তো ? দিব্যি আছে এঁয়ারা হ্যাঁ, এমপি শপিং করে !
  • মহা নাট্য | ১৫ জুন ২০২৬ ১৫:৫৩556079
  • মহারাষ্ট্রের খবর শুনেছেন? উদ্ধব মনে হচ্ছে আপাতত বাঁচিয়ে দিল। তভে এরকম তো মমতার বৈঠকেও এই ২০ জনের অনেকে হাজির ছিল, একদিন আগে অব্দি দিদিকেই চাই বলে গেছে! অতএব কিছুই বলা যায়না। সুদীপ তো পেটখারাপ নিয়ে হাস্পাতালে ভর্তি ফর্তি কিসব বলেছিল।
     
     
    'শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত রীতিমত তালিকা দিয়ে দাবি করেছেন, মাতশ্রীর বৈঠকে সব সাংসদদের থেকেই ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছে। শিবসেনা উদ্ধব গোষ্ঠী ঐক্যবদ্ধ ও সৎ রয়েছে দলের প্রতি। রবিবার নয় সাংসদের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন অনিল দেশাই, অরবিন্দ সাওয়ন্ত, সঞ্জয় পাতিল ও রাজাভা ওয়াজে। ছেলের অসুস্থতার জন্য ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ওমরাজে নিম্বালকর। অন্যদিকে হাসপাতালে ভর্তি স্ত্রীর পাশ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাসুদেব ওয়াকচাউরে। সাংসদ নাগেশ অসিতকর স্থানীয় নির্বাচনে ব্যস্ত থাকায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। অন্যদিকে মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সাংসদ সঞ্জয় দেশমুখও ভার্চুয়ালি যোগ দেন। তবে সঞ্জয় জঠবের সঙ্গে ফোনে কথা হয় উদ্ধব ঠাকরের। তাঁর অনুপস্থিতির কারণ জানানো হয়নি। এছাড়াও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত উপস্থিত ছিলেন।'
  • Manali Moulik | ১৫ জুন ২০২৬ ১৫:৫০556078
  • উত্তীয় তো এসে গেছেন। বজ্রসেনের এন্ট্রি কখন হবে ? আমাকে একটু ডাকবেন বজ্রসেন এলে।
  • ধ্যারবাল | ১৫ জুন ২০২৬ ১৪:০৭556077
  • কোত্থেকে জুটেছে এই স্প্যামারটা। মিনিটে মিনিটে কপিপেস্ট হেগেই চলেছে হেগেই চলেছে। একটা নামও নেবে না কপিপোস্টের খানিকটা নামের স্পেসে হাগবে। আনমডারেটেড ফোরাম লাইফে প্রথম দেখছে মনে হয়। একেবারে ডায়রিয়া হয়ে গেছে। গুরুরা কেউ ধরে একটা ডায়াপার দেন এটাকে।
  • হোম থেকে দল | ১৫ জুন ২০২৬ ১৩:৫১556076
  • প্রবীর চক্রবর্তী প্রতিবেদনে আরো কিছু তথ্য দিয়েছেন।
     
    আসল ঠিকানা হাওড়ার সাঁকরাইলের এই হাটগাছা গ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছর আগে এই জমিতে একটি ইটভাটা ছিল, যার নাম ছিল 'উমা ইটভাটা'। পরবর্তীকালে ইটভাটা উঠে যাওয়ার পর এক ব্যক্তি এই জমি কেনেন এবং বাড়ি বানান। স্থানীয় মানুষ বলছেন, প্রায় পাঁচ বছর থাকার পর তিনি সেই জমি ও বাড়ি শিউলি কুণ্ডু এবং তাঁর পরিবারের কাছে বিক্রি করে দেন। তারপর থেকে শুরু হয় এই বাড়িকে ঘিরে একাধিক কর্মকাণ্ড।

    ইটভাটা থেকে দলীয় কার্যালয়:
    একদিকে এখানে গড়ে ওঠে একটি এনজিও এবং হোম, যেখানে দুঃস্থ মহিলাদের থাকা-খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা রয়েছে। বাড়ির বাগানেই রয়েছে ছোটদের খেলার পার্কের যাবতীয় উপকরণ। বিভিন্ন বয়সের বেশ কিছু মেয়ে এই বাড়িতে থাকেন বলে স্থানীয়রা জানাচ্ছেন। পাশাপাশি এই বাড়ি থেকেই 'জাগো বিশ্ব' নামে একটি স্থানীয় সংবাদ পত্রের অফিসও চালানো হত। মূলত সেই কাগজেই এই পার্টির বিভিন্ন কর্মকাণ্ডের কথা লেখা অথবা প্রচার হতো।

    কীভাবে এই দলের উত্থান?
    ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে, ২০২৩ সালের ২০ জানুয়ারি নির্বাচন কমিশনে একটি ‘নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল’ (RUPP) হিসেবে NCPI নিবন্ধিত হয়েছিল। নির্বাচন কমিশনের রেকর্ড বলছে, এই দলটির তহবিলে অনুদান হিসেবে জমা পড়েছিল মাত্র ১ লক্ষ ১৩ হাজার টাকা।

    দলটি প্রথম ভোটে লড়ার জন্য বেছে নিয়েছিল ত্রিপুরাকে। তারা ৭টি আসনে প্রার্থী দিলেও ৪ জনের ফর্ম বাতিল হয়ে যায়। বাকি ৩ জন প্রার্থী মিলে পুরো রাজ্যে ভোট পেয়েছিলেন মাত্র ১,১৯৮টি। প্রার্থীরা জামানত তো হারিয়েছেনই, পাশাপাশি তাঁরা অভিযোগ করেছেন যে ভোটের পরেই শিউলি কুণ্ডু এবং কলকাতার নেতারা ত্রিপুরা থেকে পাততাড়ি গুটিয়ে চলে যান এবং তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন।

    দলের নেতারা বড় বড় নির্বাচনে অংশ না নিলেও, হাওড়ার এই হাটগাছা গ্রামেরই 'ঝড় হাট গ্রাম পঞ্চায়েত'-এ একজন প্রার্থী দাঁড় করিয়েছিলেন। সেই প্রার্থী আর কেউ নন, শিউলি কুণ্ডুদের চালানো হোমেরই এক মেয়ে ছিলেন। ওই পঞ্চায়েতে সাড়ে চারশো ভোটের মধ্যে তিনি পেয়েছিলেন মাত্র ৭৫টি ভোট।

    উত্তিয়া এবং শিউলি কুন্ডু কে?
    নথি অনুযায়ী, দলটির কোষাধ্যক্ষ হিসেবে আছেন শিউলি কুণ্ডু। এই দলটির কার্যালয় হাওড়ার হাটগাছা গ্রামে অবস্থিত। চাঞ্চল্যকর বিষয় হল, শিউলি কুণ্ডু এই একই ঠিকানায় নিবন্ধিত আরও দুটি সংস্থার ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রথমটি হল 'বিশ্ববাজার প্রাইভেট লিমিটেড', যেখানে তিনি নভেম্বর ২০২১ থেকে ডিরেক্টর পদে আছেন। আর দ্বিতীয়টি হল 'পশ্চিমবঙ্গ অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশন', যা মূলত একটি সমাজসেবামূলক সংগঠন এবং এখানে তিনি অক্টোবর ২০২০ থেকে ডিরেক্টর হিসেবে যুক্ত রয়েছেন।

    অন্যদিকে, এই রাজনৈতিক দলটির আর এক সভাপতির দায়িত্বে রয়েছেন উত্তিয়া কুণ্ডু, যিনি সম্পর্কে শিউলি কুণ্ডুর স্বামী। রাজনৈতিক এই সম্পর্কের বাইরেও একটি বিশেষ তথ্য সোশ্যাল মিডিয়াতেও উঠে এসেছে। উত্তিয়া কুণ্ডুকে তাঁর নিজের একটি ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি ছবি শেয়ার করতে দেখা গিয়েছে।

    শান্তনু দে কী জানান?

    দলের আর এক সভাপতি শান্তনু দে জানান যে, ত্রিপুরা নির্বাচনের পর তাঁদের দলের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল ও বিবাদ শুরু হয়। বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হওয়ার কারণে দলের সাংগঠনিক কাজকর্ম পুরোপুরি পঙ্গু হয়ে পড়ে। তিনি আরও বলেন, এই পরিস্থিতির পর তিনি দলের নেতৃত্বকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু দলের আর্থিক সংগতি ও সম্পদের অভাব থাকার কারণে তাঁর সেই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি এবং বিষয়টি ওখানেই থেমে যায়।

     
  • সুন্দর প্রতিবাদ | ১৫ জুন ২০২৬ ১৩:৩৪556075
  • ওদিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে গুগলের সিইও সুন্দর পিচাই যখন মূল ভাষণ দিচ্ছিলেন, তখনই একদল শিক্ষার্থী অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান। টেক কোম্পানিগুলোর বাহ্যিক চুক্তি ও কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ।
    'ব্রেকথ্রু নিউজ'-বলছে, 'স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন' এবং 'নো টেক ফর অ্যাপার্থাইড'-এর মতো সংগঠনগুলো মিলে এই প্রতিবাদের পরিকল্পনা করেছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির মতো সংস্থাগুলোর সাথে গুগলের চুক্তির খবরের প্রতিবাদ।
  • দলবদলু খবরে | ১৫ জুন ২০২৬ ১২:৪৮556074
  • দলবদলু নিয়ে এদের প্রচার দেখছি ইংরাজি নানা খবরে চলে এসেছে! বাংলায় এল? নাকি গোদি মিডিয়া সেটাও এড়িয়ে যাবে!
     
    During the campaign, the party promoted the slogan urging voters to “reject political turncoats to save your rights”. Its posters also carried the message: “To save your rights, reject political turncoats. Support social workers, not political personalities.”
  • albert banerjee | ১৫ জুন ২০২৬ ১২:২৫556073
  • এবার দেখুন তো
  • albert banerjee | ১৫ জুন ২০২৬ ১২:১৫556072
  • এনসিপিআই এই বার ভোটকাটুয়ার নাম পাওয়া গেছে।
    Tripura Assembly Election 2023
    constituency: Chawmanu, Kailashahar, Ambassa, Karamchara etc.
  • albert banerjee | ১৫ জুন ২০২৬ ১২:০৭556071
  • | 103.*.*.* | ১৫ জুন ২০২৬ ১০:৩৯
    যাকে কাজ তা করতে টাকা দেওয়া হয়েছিল সে স্যাটা বিনা পয়সার AI ইউস করে রিজেনেট করেছে। মনে হচ্ছে গ্রক এর কাজ এবং মনে হচ্ছে এটা তার ফল। অবশ্য আমি ও ভাবছি কবে এরা খাজুরাহোর রিকন্সট্রাক্ট করতে যাবে [টাকা খাবার জন্য ] এবং সর্বনাশ করবে। কলাভবনের গান্ধী মূর্তি টার যে অবস্থায় করেছে।
  • প্রতিষ্ঠাতার বক্তব্য | ১৫ জুন ২০২৬ ১২:০৫556070
  • হুম। হতে পারে।
     
     
    এই যে, NCPI দলের প্রতিষ্ঠাতার বক্তব্য
     
  • আরো | ১৫ জুন ২০২৬ ১১:৪০556068
  • এই উত্তীয়কে দিয়েই প্ল্যানটা করিয়েছে বলছে।
     
    Uttiya Kundu, listed as the vice-president of the party on posters for the 2023 Tripura Assembly elections, shared a picture on his Facebook page on 13 May with West Bengal Chief Minister Suvendu Adhikari. The caption, in Bengali, read: “The days of merely dreaming are over; now is the time to turn those dreams into reality. May Shri Suvendu Adhikari’s journey to victory as the Chief Minister of Bengal be auspicious. May every speck of dust in Bengal be revitalised by your resolve.”
    On 10 June, four days before the merger, Uttiya shared a cryptic post on Facebook with pictures of Trinamool leaders Mamata Banerjee and Abhishek Banerjee picture, with the lines: “Pride is the cause of downfall. When in the grip of power, people often forget that power is not permanent, and that the support of the people is the real strength… Those who are at the top today will have to answer to time tomorrow”.
     
     
    এছাড়াও, এটা আনরেকগনাইজড পার্টি। কোন কাগজ চালান কে জানেন।
    হেডলাইনে আবার দেওয়া, Behind NCPI, the refuge of TMC rebel MPs: A lawyer, ‘famous mathematician’ & motivational speaker!!
     
    The NCPI is listed as a Registered Unrecognised Political Party (RUPP)—meaning it is either newly registered or has not secured enough votes or seats in elections to gain recognition as a national or state party. A party that has never contested an election may also be categorised as a RUPP.
    The NCPI officially fielded at least two candidates in the Tripura Assembly elections of 2023, both of whom managed to collectively poll less than a 1,000 votes. They fought with a ‘pen nib with seven rays’ symbol. The people behind the party also seem to be serial organisation establishers, with a law firm, a Bengali newspaper, and a Non-Governmental Organisation also under their names.
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত