এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দলবদলু বিরোধী ncpi | ১৫ জুন ২০২৬ ১১:১১556067
  • এটি ২০২৩ এর পোস্টার।
     
  • এতো মিম মেটেরিয়াল! | ১৫ জুন ২০২৬ ১১:০৭556066
  • একদম উপরে কি লেখা আছে পড়ুন।
    দলবদলুদের সাথ ছাড়ুন। :))
     
  • আইন কী বলছে? | ১৫ জুন ২০২৬ ১০:৫০556065
  • Kapil Sibal has strongly criticised the decision of the rebel TMC MPs to merge with the Nationalist Citizens Party (NCP), calling the development a “theatre of the absurd” and a “joke”.

    In a post on X, Sibal argued that members of a legislative party cannot independently merge with a political party, stating that such a move can only be undertaken by the Trinamool Congress itself.

    He also called for the disqualification of the rebel MPs, intensifying the political and legal battle over the group's future and its claim to represent the 'real TMC'.

    #KapilSibal #TMC #TMCRebels #TrinamoolCongress #WestBengal #MamataBanerjee #SudipBandyopadhyay
  • কী সেই কড়া শর্ত? | ১৫ জুন ২০২৬ ১০:৪১556064
  • তৃণমূলের ২০ জন বিক্ষুব্ধ সদস্যকে দলে নেওয়া নিয়ে প্রতিষ্ঠাতা শান্তনু দে দল বিক্রির বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি সাফ জানিয়েছেন, প্রতিষ্ঠাতা সদস্য ও কর্মীদের দেওয়া কড়া শর্ত মানলে তবেই বিদ্রোহীদের দলে নেওয়া হবে।
     
  • | ১৫ জুন ২০২৬ ১০:৩৯556063
  • বাবাঃ বাঁকড়া পার্টি নিয়ে ধ্যাষ্ঠামো দেখে লোকের কী সুখ, এত কথা কেন হবে, এইসব বলছে বটে ?

    ন্যান, খুল্লামখুল্লা ধ্যাষ্ঠামো আর স্যাটা ভেঙ্গে দেওয়ার সাথে ঢাকাঢুকির ধ্যাষ্টামোও দেখুন।

    https://indianexpress.com/article/education/ncerts-new-class-9-art-textbook-covers-up-torso-of-mohenjo-daros-iconic-dancing-girl-10739542/

    সেই নাচিয়ে মেয়েটির বিখ্যাত মূর্তি, NCERT-এর ক্লাস ৯ -এর আর্টের বইতে তাকে কাপড় পরিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ছেলেমেয়েরা হাজার বছরের পুরোন ন্যুড দেখবে সে কী হয়, এতদিন দেখানো হয়েছে তো কী ? মূর্তিটি অবশ্য মিউজিয়ামে আছে, সেখান থেকেও কি সরাবে নাকি ?

    লোকজন কত আর 'ক' দেবে এদের কাজে আর ! হ্যা হ্যা করে হাঁপিয়ে যেতে হবে তো।
  • এরপরের খেলা প্রেডিক্ট করুন | ১৫ জুন ২০২৬ ১০:৩৬556062
  • Fresh confusion surrounds the political future of the rebel TMC MPs after they announced plans to merge with the NCPI. However, the NCPI's General Secretary has denied having any information about such a move, while several party members have openly opposed the entry of the TMC rebels. The contradictory claims have raised questions over whether the proposed merger has any official backing within the NCPI.
  • তানাশাহী | ১৫ জুন ২০২৬ ১০:৩৪556061
  • বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব ব্যক্তিগতভাবে তাঁর ওপর নজরদারি চালাচ্ছেন। শুধু তাই নয়, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য তাঁকে নানাভাবে প্রলুব্ধ করার পাশাপাশি ভয়ও দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন এই বর্ষীয়ান নেতা।
     
    তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপিতে যোগ না দেওয়ার ‘শাস্তি’ হিসেবেই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। কীর্তি আজাদের কথায়, ”আমার বাড়ির হোমগার্ড পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে ব্যক্তিগত সচিবকেও। অথচ বিজেপির অন্দরেই ভিন্ন ছবি দেখা যায়।”
     
    নিরাপত্তার ক্ষেত্রে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার প্রসঙ্গ টেনে আনেন তিনি। কীর্তি আজাদের কটাক্ষ, ”আশ্চর্যের বিষয় হলো, দু’বার নির্বাচনে হেরে যাওয়ার পরেও সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে সিআইএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে স্থানীয় পুলিশের প্রহরা। অথচ আমি চারবারের সাংসদ এবং একবারের বিধায়ক হওয়া সত্ত্বেও আমার নিরাপত্তা ধাপে ধাপে কমিয়ে দেওয়া হয়েছে।”
  • সবজান্তা | ১৫ জুন ২০২৬ ১০:২৪556060
  • এরা বিজেপি স্পনসর্ড আরশোলা জনতা পার্টির পাল্টা একটা দল তৈরী হবে মনে হয়।
  • এবার যা জানা গেল | ১৫ জুন ২০২৬ ১০:১২556059
  • এন সি পি এ নাকি এখন নেবেনা বলছে! আর কত রঙ্গ যে দেখা বাকি আর খেলাও কত বাকি
     
    TMC rebel MPs announce merger with NCPI, NCPI General Secretary denies all reports - NDTV
  • আরো দু চার কথা যা জানা যাচ্ছে | ১৫ জুন ২০২৬ ০৮:৫৯556058
  • নবান্নর কাছেই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির দফতর, ক্ষমতার কাছাকাছিই রইলেন তৃণমূলের বিদ্রোহীরা
    ছবি - দ্য ওয়াল

    পৃথা ঘোষ
    সৌভিক বন্দ্যোপাধ্যায়
    রবিবাসরীয় সন্ধেয় এক নাটকীয় পালাবদল ঘটে গেল। তৃণমূলের ২০ জন বিদ্রোহী (TMC Rebel) সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন, তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার (Nationalist Citizens Party of India) সঙ্গে মিশে যেতে চান।

    বিদ্রোহী সাংসদরা যেই না এই ঘোষণা করলেন, ওমনি খোঁজাখুজি শুরু হয়ে গেল, এ আবার কোন পার্টি? কোথায় তাদের চাষ, কোথায়ই বা বাস। কিছু কিছু সংবাদমাধ্যম আগুপিছু খোঁজ না নিয়েই জানিয়ে দেয়, এই পার্টির ঠিকানা, ব্যুৎপত্তি ও প্রতিপত্তি নাকি ত্রিপুরায়। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। আসলে এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির দফতর নবান্নের খুবই কাছে। নির্বাচন কমিশনের কাছে তারা যে তথ্য দিয়েছিল, সেই মোতাবেক নবান্ন থেকে মাত্র আধ ঘণ্টার দূরত্বে তাদের পার্টি অফিস (Nationalist Citizens Party of India Address - Howrah)।

    যা শুনে এদিন প্রবীণ এক রাজনীতিক টিপ্পনি করে বলেন, “উরিব্বাস! এতো মহা সংযোগ। দিল্লিতে বিদ্রোহীরা ক্ষমতার কাছে কাছেই রইলেন। কারণ, তাঁরা বিজেপির নেতৃত্বে তৈরি এনডিএ জোটকে সমর্থন জানিয়ে শরিক হলেন। আবার বাংলাতেও নবান্নের বেশ কাছেই থাকলেন!”

    এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনে রেজিস্টার্ড হলেও তারা কিন্তু স্বীকৃত দল নয়। এদের বলা হয়, রেজিস্টার্ড আনরেকগনাইজড পার্টি (Registered Unrecognised Political Parties) বা আরইউপিপি (RUPP)। সম্ভবত ২০২২ সালে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়ে এই পার্টিটি তৈরি হয়েছিল। পরবর্তীকালে ২০২৩ সালের ১৫ মে নির্বাচন কমিশন যে RUPP তালিকা প্রকাশ করে, তাতে এদের নাম ছিল।

    এখন কৌতূহলের বিষয় হল, নবান্নের কাছে ঠিক কোথায় এই বিস্ময় দলের রেজিস্টার্ড পার্টি অফিস। ২০২৩ সালে নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছিল, তাতে এই পার্টির রেজিস্টার্ড অফিসের ঠিকানা রয়েছে। তা হল, হাওড়ার সাঁকরাইলের হাটগাছা গ্রাম। বানীপুর থানার মধ্যে তা পড়ে। তবে রবিবার রাতে গুগল ম্যাপে সার্চ করা হলে তাতে দেখানো হয়, এই ঠিকানার অফিসটা নাকি স্থায়ী ভাবে বন্ধ হয়ে গেছে।

    সে যাক। রবিবার যা ঘটল, বাংলার রাজনীতিতে তা বেনজির শুধু নয়, রাজনীতি মনস্ক লোকজনকে চিন্তায় ফেলে দেওয়ার মতো। অনেকেরই মনে প্রশ্ন, এরকমও কি হতে পারে!

    প্রবীণ কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের কথায়, এটা করা যায় না। বেআইনি। এভাবে কোনও দলের বিদ্রোহী সাংসদরা অন্য দলের সঙ্গে মিশে যেতে পারে না। বোঝা যাচ্ছে যে, এই বিষয়টিকে অচিরেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করবে কালীঘাট ও ক্যামাক স্ট্রিট।
  • NCPI সম্বন্ধে দু চার কথা যা জানি | ১৫ জুন ২০২৬ ০৮:১৪556057
  • পৃথিবী বিখ্যাত এনসিপিআই দলের ফলোয়ার ২২৯
    কালকের আগে ছিল ৮৩।

    তাঁর প্রতিষ্ঠাতা নিজের নামের বানান লেখেন
    সান্তনু দে।
    ত্রিপুরার তিনটি কেন্দ্রে প্রার্থী দিয়েছিলেন
    ছামুনা, আমবাসা, কৈলাশহর। রেজিস্ট্রিকৃত অফিসের ঠিকানা পব র হাওড়ায় বাঁকড়ায়।
     
    তাঁরা মোট ভোট পেয়েছেন ৮২৮
     
     
  • বাঙালি হিন্দু সেনা | ১৫ জুন ২০২৬ ০৭:১৭556056
  • নাট্যকার অরূপবাবু লিখেছেন দেখলাম।
    ঠিকই লিখেছেন।
     
    'বুলডোজার,হকার উচ্ছেদ, ডিম টোম্যাটো অথবা অযথা মিথ্যা অভিযোগে গ্রেফতার মামলা নয়, সবচেয়ে বড় বিপদ এবার সরকারিভাবে হিন্দুত্ব এবং মুসলমান বিদ্বেষের চর্চা। ২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, স্কুল কলেজে এর ইতিহাস তাৎপর্য ইত্যাদি নিয়ে পড়াশোনা শুরু হবে। আগামী কয়েক প্রজন্ম মন মানসিকতায় আরএসএস হয়ে উঠবে। হিন্দু সেনা তৈরি হবে। বাংলায় বাঙালি থাকবে না, থাকবে হিন্দু আর ঐ দুষমন মুসলমান। সুবিধা হল, বহু বামপন্থী, তৃণমূল, কংগ্রেসীর রক্তের মধ্যে লুকিয়ে আছে সাম্প্রদায়িক ভাইরাস।'
  • জিডিপি নিয়ে রঘুরাম রাজন | ১৫ জুন ২০২৬ ০৬:৩৬556055
  • Former Reserve Bank of India (RBI) Governor Raghuram Rajan has questioned India's economic growth narrative, arguing that weak corporate investment and slowing foreign capital inflows were difficult to reconcile with official GDP figures showing the economy expanding at more than 7 per cent.
    In an exclusive interview with India Today TV, Rajan said "something is off" in the economy, pointing to a persistent disconnect between headline growth numbers and investment activity. "I don't understand it. If the economy was growing at this rate, you would definitely expect investment to be higher. Something is off," he said.
     
  • জিডিপি নিয়ে অভিজিত বিনায়ক | ১৫ জুন ২০২৬ ০৬:৩৪556054
  • সততার পরাকাষ্ঠা | ১৫ জুন ২০২৬ ০৬:২৫556053
  • ইডির খেলা | ১৫ জুন ২০২৬ ০৬:২২556052
  • দীপক শর্মার X পোস্টটা মিস করবেন না!

    টিএমসি ভাঙার পিছনে সবচেয়ে বড় খেলা খেলছে ED আর Income Tax এর 'ব্ল্যাকমেল'

    শুধু Saayoni Ghosh এর কেসটাই দেখুন
    সবাই অবাক - সায়নী হঠাৎ দল ছাড়লেন কেন?

    ফ্যাক্ট চেক:
    1️ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২০ কোটির অভিযোগ কুন্তলের বিরুদ্ধে। 2023 এ ED গ্রেফতার করে।
    2️গ্রেফতারের সময় কুন্তল ছিলেন TMC যুব কংগ্রেস নেতা, সায়নী ছিলেন সভানেত্রী। দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক।
    3️ শোনা যাচ্ছে, ED জেরায় কুন্তল নাকি সায়নীর নামও বলেছিলেন

    তখন ED সায়নীর বিরুদ্ধে কড়া স্টেপ নেয়নি। কিন্তু এখন সেই পুরনো ফাইলই খোলা হচ্ছে

    আসল খেলা: TMC ছেড়ে যাওয়া ২০ জনের মধ্যে ৮ জন সাংসদের বিরুদ্ধেই মামলা চলছে।

    জেল থেকে বাঁচার সমঝোতা + কোটি টাকার অফার... কে ছাড়বে বলুন?

    Deepak Sharma

    #TMC #ED #SaayoniGhosh #KuntalGhosh #TeacherRecruitmentScam #WestBengalPolitics #BJPVsTMC #CentralAgency #PoliticalGame #DeepakSharma
  • :|: | ১৫ জুন ২০২৬ ০৬:১৭556051
  • নানা ফুটবল ঘোরতর বাস্তব। নিজেরই তিনটে সাতের পর হুড়মুড়িয়ে তিনটে আটে পোস্ট করে অন্য কাজে চলে গেসলুম। মাঝে একটা আস্ত ফুটবল মাঠ ঢুকে গেছে খেয়াল করি নাই।
  • . | ১৫ জুন ২০২৬ ০৩:০৯556050
  • ফুটবল ফিকশন?!
  • :|: | ১৫ জুন ২০২৬ ০৩:০৮556049
  • তবে যাই বলুন এমন থ্রিলার চলছে যে ফিকশনে মন বসছে না।
  • . | ১৫ জুন ২০২৬ ০৩:০৮556048
  • যাগ্গে আজ নেদারল্যান্ড ও জাপানের খেলা মোটামুটি লাগল। ২ঃ১ চলছে। শেষটুকু দেখার ধৈর্য্য নেই, ঘুম পাচ্ছে।
  • :|: | ১৫ জুন ২০২৬ ০৩:০৭556047
  • সেই সিপিয়াইই যদি হলো এনটাকে শেষে এনে এম করতে আর কি দোষ ছিলো?!
  • . | ১৫ জুন ২০২৬ ০৩:০৫556046
  • আসলে এরা টোটাল কনফিউজড। ভেবেছিল অনন্তকাল তিনোরা থাকবে। এখন একদিকে এনসিপিআই আর অন‍্য দিকে দুয়ারে সিআইডি। তো যা হয় আর কি...
  • :|: | ১৫ জুন ২০২৬ ০৩:০৩556045
  • এরা কেমন লালুর বেটা দুটোকেও কেউনা করে দিলো। তারপর ওই বিজুর ছেলেটাও কেমন হয়ে গেলো। অথচ সে ভুল তেমন বড়ো কিছু করেনি কিন্তু। রাজীবের ছেলেকে তো পার্মানেন্ট পাপ্পু পজিশন দিয়ে দিলো। মুলায়মের ছেলেটোও দৌড়ে দৌড়ে কাহিল হলো বটে। উদ্ধব সুপ্রিয়া কানিমোঝিদের কথা ছেড়েই দিলুম। লেটেস্ট চলছে ভাইপোকে সরানোর খেলা। মেজো খোকাকে না সরিয়ে থামবেনা মনে হয়।
  • . | ১৫ জুন ২০২৬ ০৩:০১556044
  • | ১৫ জুন ২০২৬ ০২:০০
     
    পাঁচ নয়, তিন।
    ২০২৯ এ আবার নির্বাচন। লোকসভা এবং বিধানসভা।
  • দীন দয়াল | ১৫ জুন ২০২৬ ০২:২০556043
  • আমাদের শ্রেষ্ঠ বাম রাম অটলকে বলেছিলাম, ওই মমতা মেয়েটা আমাদের সম্পদ হবে। ওকে তুই মন্ত্রিসভায় ফেরত নে। সেদিন অটল কথা শুনেছিল। আজকে নরেন তার ফল পাচ্ছে। মমতার দল বদলানো এমপিরা এনডিএর দ্বিতীয় বড় ব্লক, চন্দ্রবাবুর চেয়েও বড়।
     
    এরা হল মমতার মেধাবী ছাত্র ছাত্রী। দল বদলের শ্রেষ্ঠ শিক্ষক।
  • @/: | ১৫ জুন ২০২৬ ০২:০০556042
  • মিনিমাম পাঁচ বছর এখন সেম ঘেউ ঘেউ ঘেউ চলবে, চলতেই থাকবে।
  • | ১৫ জুন ২০২৬ ০১:৪৭556041
  • কবে থেকে যেন পাতিহাসিক ভুল করছে ? কবে থামবে ? ২০৭৭ এ ?
  • | ১৫ জুন ২০২৬ ০১:৪৪556040
  • ঠিক আচে। বাম কসম বললে বিশ্বাস করতাম না।
  • | ১৫ জুন ২০২৬ ০১:৪৩556039
  • ওঁয়ারা ভাবছেন মীরাদেবীকে দিয়ে শিক্সিতদের খুশী করবেন, গলায় নতুন গামছা হাসিমুখ বিধায়ককে দিয়ে হকারদের আর সাজানো প্রশ্নের উত্তর দিয়ে স্টারানন্দকে। সব মিলিয়ে সাড়ে চার থেকে উঠবেন। আর ওদিকে বাচাল শতরূপকে দিয়ে বিপ্লবী হবে। বিজেপি অত খেতে দিলে হয়। আপাতত বঙগদেশকে কাঠি করা গেছে, সে সুখ ভোগ করুক।
  • k | ১৫ জুন ২০২৬ ০১:৩৯556038
  • আমি নুসরত-মিমি বলেছিলাম।
    রামজী কসম।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত