এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২২546882
  • অরণ্যদা, হ্যাঁ ঐ গল্পটাই, &/ ও বলেছেন। এই গল্পটায় সবচাইতে ইন্টারেস্টিং প্লট এলিমেন্ট হলো ঐ সেল্ফ-অ্যাওঅ্যার অংকটা। অনেক ম্যাথামেটিসিয়ান আর ফিজিসিট প্রায় দু হাজার বছর ধরে মনে করেন যে ম্যাথামেটিক্স বাই ইটসেল্ফ একটা আলাদা রিয়েলিটি (যাকে প্লেটোনিক প্লেন বলা হয়), আর সেখান থেকেই আমাদের ফিজিকাল রিয়েলিটির উৎস। অর্থাত কিছু ম্যাথামেটিকাল ফ্যাক্টস এতো সেল্ফ এভিডেন্ট যে সেগুলো সেল্ফ এক্সিসটিং, আর তাদের ফিজিকাল ম্যানিফেস্টেশান হলো আমাদের এই ফিজিকাল রিয়েলিটি। তো এই প্লেটোনিক প্লেন বা সেল্ফ-অ্যাওঅ্যার অংক, এ নিয়ে বাংলায় তো কিছু পড়িইনি, ইংরেজিতেও সেরকম কিছু পড়িনি বোধায়। অথচ শীর্ষেন্দুর ছোটদের জন্য চার পাঁচটা গল্প আছে, সেখানে এই ম্যাজিক রিয়েলিজমের ইঙ্গিত বেশ কয়েকবার পেয়েছি।
     
    ডিঃ শীর্ষেন্দুর "বড়োদের" কোন লেখা পড়িনি, একটা না দুটো গল্প পড়তে শুরু করে এক পাতার বেশী এগোতে পারিনি, কারন এক্কেবারে অ্যাভারেজ লেখা।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২546881
  • চীনে পলিউশনের কী অবস্থা আদৌ কোনো ধারণা আছে? বাইরে কোনো খবর আসে? ভারতের পলিউশনের কথা যাঁরা বলছেন, চীনে যান। একেবারে সানন্দে ....
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৯546880
  • মাও আমলেও প্রচার ছিল মহাসুখে আছে লোকজন, এখনও নাতিপুতিদের আমলেও প্রচার আরও সুখে আছে লোকজন। আদৌ কী ঘটছে জানার কোনো উপায় তো নেই। সবার মুখে সেলোটেপ। ভেতরে যে কী হচ্ছে সেটা উপরওয়ালা জানেন।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫546879
  • ও গল্পের এই তীক্ষ্ণতম অংশটিই মনে আছে, গল্পের নাম লেখকের নাম কিছুই মনে নেই।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৪546878
  • কেজানে যা দিনকাল! হয়ত সেই গল্প সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে সাইটে মিলবে না আর।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২546877
  • উপমহাদেশের সংস্কৃতি একটা বিরাট বিশাল, সেই যাকে বলে ব্যপ্ত বিরাট গভীর মধুর। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা 'ভারততীর্থ' এর মধ্যে যে ছবির আভাস ধরা আছে। আছে বিবেকানন্দের লেখাপত্রে, আছে সৈয়দ মুজতবা আলির লেখাপত্রে, এস ওয়াজেদ আলির লেখায়, আছে অজস্র আউল বাউল সন্তদের গানে, আছে আরও অনেক কিছুতে। এ জিনিস কোনো একটা দুটো কিছু দিয়ে বোঝার নয়, আমার তুচ্ছ সাধারণ বাক্যসমূহ দিয়ে বোঝানো যাবে না। কারণ এর বহু কিছু আছে ওরাল ট্রাডিশন হিসেবে, একেবারে সামাজিক বুননের মধ্যে মিশে। বড় বড় পণ্ডিতেরা অনেক ভালো বলতে পারবেন।
  • MP | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২546876
  • @&/, পাচ্ছিনা | সাইট সার্চ করছি | তাইজন্যই গল্পের নামসহ ডিটেলস চাইছি |
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৩546875
  • সচলায়তনে বহুকাল আগে একজন লিখেছিলেন। ওই সাইটে এখনও হয়ত পাবেন।
  • MP | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬546874
  • @&/, "এক গল্পে বাংলাদেশের এক ক্রিকেট ক্যাপ্টেন টিম নিয়ে খেলছেন পাকিস্তান টিমের বিরুদ্ধে। নিজের টিমের লোকদের বলছেন ব্যাট দিয়ে ব্যাটাদের ড্যাশ ফাটিয়ে দেব, আমার দেশের ত্রিশ লক্ষ মানুষ মেরেছে এই ড্যাশরা" .এটা কোন গল্প ? ডিটেলস পাওয়া যাবে ?
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪১546873
  • এক গল্পে বাংলাদেশের এক ক্রিকেট ক্যাপ্টেন টিম নিয়ে খেলছেন পাকিস্তান টিমের বিরুদ্ধে। নিজের টিমের লোকদের বলছেন ব্যাট দিয়ে ব্যাটাদের ড্যাশ ফাটিয়ে দেব, আমার দেশের ত্রিশ লক্ষ মানুষ মেরেছে এই ড্যাশরা . ( এই গল্প সচলায়তন এর গমগম আমলের, এখন তো যা অবস্থা লোকে দেখতেই পাচ্ছেন, দেশটারও, সাইটগুলোরও )
  • MP | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪০546872
  • "দুনিয়া জুড়ে যে কর্পোরেট সংস্কৃতি চলছে, তার নানাবিধ ক্ষয়ক্ষতির বিরুদ্ধে একটা উল্টো লড়াই দিতে গেলে হয়ত এই উপমহাদেশের সংস্কৃতিই একটা উপায় হয়ে উঠতে পারে একদিন, যদি তেমন তেমন কৌশলীরা কাজ হাতে নেন।" উপমহাদেশের কোন সংস্কৃতি ? উপমহাদেশের কি কোন নির্দিষ্ট একটাই সংস্কৃতি আছে নাকি একাধিক সংস্কৃতি আছে ?
  • MP | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১546871
  • আচ্ছা জাতপাত কাস্ট ইকুয়েশনের যে ব্যাপারটা ভারতীয় রাজনীতিতে দেখা যায় সেটাই কি বেড়ে উঠে ভারতীয় উপমহাদেশে ইসলামোফোবিয়ার সৃষ্টি করেছে ? ভারত পাকিস্তান মধ্যে যে শত্রুতা সেটাও কি এই ভারতের অভ্যন্তরীণ জাতপাত কাস্ট ইকুয়েশনের রাজনীতিটির দ্বারা প্রভাবিত ? এই যে এখন ক্রিকেট খেলাতে ভারত পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক পর্যন্ত করেনা সেটাও কি কোনোভাবে এই জাতপাত কাস্ট ইকুয়েশনের অস্পৃশ্যতার রাজনীতির দ্বারা প্রভাবিত ?
  • keyser | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৭546870
  • আরে মাওয়ের আমলে যারা সাফার করেছে, তাদের নাতিপুতিরা এখন সুখ ভোগ করছে। আর আমাদের দেশে প্রজন্মের পর প্রজন্ম সাফার করেই চলেছে। কী লাভ ইঞ্জিনিয়ারিং পাশ করে দিল্লি বা মুম্বইতে পঁচিশ-ত্রিশ লক্ষ টাকার চাকরি পেয়ে? এয়ার পলিউশনের চোটে নিশ্বাস টুকু নেবার উপায় নেই, একটা সরকারি অফিসে গেলে সেই বাপ-ঠাকুর্দার আমলের বুরোক্রেসি আর রেড টেপ টের পাওয়া যায়, ইন্ডিয়ায় থাকলে বোঝা যায় ডগ ইটস ডগ মেন্টালিটি কিরকম হতে পারে। সাধারণ মানুষের তো দোষ নেই, পরিস্থিতি মানুষকে ওরকম হতে বাধ্য করে। বিদেশে পালাতে না পারলে সেই ষাটের দশক থেকে আজ অবধি দেশে কোয়ালিটি অফ লাইফ একটা মিনিমাম লেভেলে পৌঁছল না। ওদিকে চীনে এইচডিআই চড়চড় করে বাড়ছে।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৮546869
  • দুনিয়া জুড়ে যে কর্পোরেট সংস্কৃতি চলছে, তার নানাবিধ ক্ষয়ক্ষতির বিরুদ্ধে একটা উল্টো লড়াই দিতে গেলে হয়ত এই উপমহাদেশের সংস্কৃতিই একটা উপায় হয়ে উঠতে পারে একদিন, যদি তেমন তেমন কৌশলীরা কাজ হাতে নেন।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৮546868
  • সমগ্র ভারতীয় উপমহাদেশ ধর্মকেন্দ্রিক, এটিই তার শক্তি। এটি এমন এক শক্তি যে সহস্র উৎপাতে ও বাইরের প্রভাবে টলবে না। এটা যারা বুঝতে পারে ও পারবে তারাই ভারতীয় উপমহাদেশের এই শক্তিকে ব্যবহার করতে পারবে। ব্যবহার করে ভালো কাজ করবে কি মন্দ কাজ করবে, সেটা তাদের ব্যাপার।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৩546867
  • চীনে ছেলেপিলের কলেজ ছাড়িয়ে কাঁসি বাজাতে লাগিয়েছে, যাতে পাখিগুলো মরে। তারা নাকি শস্য খেয়ে নষ্ট করে। পাখি মরেছে, হড়হড়িয়ে বেড়েছে পোকা পতঙ্গ, তারা শস্য সব খেয়েছে। দুর্ভিক্ষ লেগেছে। পরিবার থেকে স্বামীকে এক ক্যাম্পে, স্ত্রীকে আরেক ক্যাম্পে, বাচ্চাদের আরেক ক্যাম্পে, বৃদ্ধ বৃদ্ধাদের আরেক ক্যাম্পে এইরকম কান্ড করেছে। যারা বাধা দিতে গেছে, মেরে ভুষ্টিনাশ করেছে। খুরে খুরে দন্ডবৎ অমন উন্নতির। স্বাধীন একটা দেশে ওইরকম চালিয়েছে, লোকের মুখে সেলোটেপ, একটা কথা বাইরে আসতে দেয় নি। হিটলারের জার্মানি নিয়ে এত কথা এত গবেষণা এত কিছু, খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু পরম পূজনীয় মাও জ্যাঠামশাইয়ের চীন নিয়ে তেমন কোনো শব্দ পাওয়া যায় না।
  • keyser | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৮546866
  • বিদেশি বন্ধুদের কাছে স্বীকার করতে চান বা না চান, এইসবই আপনার সংস্কৃতির অংশ। এই দেশটিই আপনার দেশ। What Bihar is to India, India is to the world.
     
    শুরু থেকেই গণতন্ত্র চালু হওয়ায় গড় পাব্লিকের মতামতে দেশ চলেছে। দরকার ছিল বাছাই করা কিছু টেকনোক্র্যাটদের হাতে ক্ষমতা দেওয়া। চীন যেটা করেছে। আল্টিমেটলি চীনও একদিন গণতন্ত্রই হবে, কেননা গণতন্ত্র পলিটিশিয়ানদের গা-বাঁচানোর লেজি সিস্টেম। কিন্তু সেই পর্যন্ত যাওয়ার আগে ওরা দেশের লোকের এভারেজ লেভেল অনেক উঁচুতে তুলে ফেলবে। আর ইন্ডিয়াতে তখনও হাঘরে ভিখিরিরা মোদীজির পনেরো লাখের আশায় পদ্মফুলে বোতাম টিপে আসবে।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৬546865
  • সোনিয়ার বাবা মা খুব ঘাবড়ে গিয়েছিলেন যে মেয়ে এমনই দেশে চলল বিয়ে করে, সে নাকি তন্ত্র মন্ত্র ভূত প্রেত পুজো আচ্চা সতীদাহ .... এইসবের দেশ
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫১546864
  • ভারতে রকেট ওঠানোর আগে তিরুপতি মন্দিরে বিজ্ঞানীরা পুজো পাঠান, বড় বড় জাতীয় গবেষণাগারে আয়ুধ পূজা হয়, এমনকি বিদেশি কোম্পানী পুরোহিত লাগিয়ে চণ্ডীপাঠ করায় ভারতে ব্রাঞ্চ খুললে, এইসব খবর মূলধারার খবরের কাগজে হৈ হৈ করে আসে। আজকালের চাড্ডি ভারত হবার বহু আগে থেকেই এইরকম।
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৭546863
  • সমাজের অবস্থা খারাপ তো বটেই, বিজ্ঞানের ওপরে ধর্ম। আইআইটি গুলোতেও গোমূত্রের উপকারিতা নিয়ে গবেষণা, প্রাচীন ভারতীয় সংস্কৃতির ওপর কোর্স - এসব চলছে :-(
     
    ডিসি কি জাফর ইকবালের 'কপোট্রনিক সুখদুঃখ' পড়েছ? বাংলা কল্পবিজ্ঞানের ইতিহাসে ওটাও একটা ল্যান্ডমার্ক বই।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২২546862
  • চন্দ্রযান মঙ্গলযান ইত্যাদির আপডেটও তো সেভাবে কই আসে না?
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৬546861
  • আমাদের ভারতীয় সমাজ সেরকম না, এখানে বরং ধর্ম নিয়ে জানমারি হবে, মন্দির মসজিদ গুরুদোয়ারা ইত্যাদি নিয়ে লড়াই হবে, সেইসব নিয়েই নাটক, সিনেমা, টিভি সিরিজ ....
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১২546860
  • কল্পবিজ্ঞানের জন্য সেরকম সমাজ দরকার, চমৎকার লেখাগুলোর উপরে ভিত্তি করে সিনেমা, টিভি সিরিজ, নাটক ইত্যাদি হবে, থিম পার্ক হবে, ছেলেপিলে লাইন দিয়ে দাঁড়াবে বুকস্টোরের সামনে ....
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮546859
  • সত্যজিৎ একসময় সিরিয়াসলি আরও তিনজন বাঙালি কল্পবিজ্ঞান লেখককে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছিলেন, রেডিওতে কিছু কিছু গল্প নাটক ইত্যাদি করেওছিলেন ওঁরা। তারপর সব কেমন ঝিমিয়ে গেল। ওটা আর টেক অফ করল না। পরে সত্যজিৎ ফেলুদা ইত্যাদি লিখে অন্য ধারায়।...
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৬546858
  • লী ম -র কল্পবিজ্ঞান সমগ্র, জানতাম না এটার কথা।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩546857
  • লী ম এর কল্পবিজ্ঞান গল্পগুলো নিয়ে একটা সংকলন বের হয়েছিল শৈব্যা প্রকাশন থেকে। সেটিও সেরকম বেশি লোকের হাতে পৌঁছয় নি, অনেকে জানেনও না।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৯546856
  • লী ম এর কল্পবিজ্ঞান কাহিনি গুলো বড় পত্রিকায় না বের হওয়ায় সেরকম পরিচিতি পায়নি। আর বেশিরভাগই ছোটো আকারের। উপন্যাস আকারে বড় জায়গায় বেরোলে, সায়েন্স এলিমেন্টগুলো আরও বেশি থাকলে হয়তো পরিচিতি পেত আরও বেশি। অবশ্য উনি আগে থেকেই পদিপিসির বর্মীবাক্স লিখে সেই ধরণের ট্যাগ পেয়ে গেছেন, সেটাও একটা ফ্যাক্টর।
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৭546855
  • তবে জাত পাত, বর্ণবাদ ইঃ অনুকূল ঠাকুর প্রভাবিত রিগ্রেসিভ ব্যাপারগুলো শীর্ষেন্দু কিশোর উপন্যাসে ঢোকান নি, এটা ভাল।
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৪546854
  • আচ্ছা, লিম্বো সাহেবের পেশা পড়ি নি। পটাশগড়ের সাথে মিল আছে তাহলে।
  • &/ | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫২546853
  • অরণ্যদা, লী ম এর লিম্বো সাহেবের পেশা বলে একটি গল্প আছে, সেটাতেও জঙ্গলের মধ্যে লিম্বো সাহেবের বাড়ি কিন্তু কিছুই দেখা যায় না। অথচ কেউ কেউ গিয়ে দিব্যি চা বিস্কুট আপ্যায়ণ ইত্যাদি পায়, ওঁর নাতি নাতনিদের দেখা পায়। অবশেষে ছুটি ফুরোলে ওঁরা সবাই নিজেদের গ্রহে ফিরে গেলে বোঝা গেল ওঁরা কারা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত