এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৬ মার্চ ২০১১ ০৪:৫১433884
  • অ্যান্ড হোয়াট অ্যাবাউট চা?
  • SS | ০৬ মার্চ ২০১১ ০৬:৩৬433885
  • সয়াবীনের কোপ্তা :
    মাঝারি সাইজের তিন/চারটে আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন।
    ~১৫ টা সয়াবীন গরমজলে ভিজিয়ে রাখুন। পরে এর থেকে জলটা নিঙড়ে ফেলে দিন। সয়াবীন গুলো কুচি কুচি (approx. 2x5mm) করে কাটুন।
    আলুসেদ্ধর সঙ্গে সয়াবীন কুচো, এক টে: স্পুন লেবুর রস, একটু আদাবাটা, নুন, কাঁচা লঙ্কা কুচো, এক টি স্পুন শান এর কোফ্‌তা কারি মশলা, এক টে: স্পুন ময়দা মিশিয়ে ভালো করে মাখুন। মাখাটা যেন খুব নরম/জোলো না হয়। যদি ধনেপাতা ভালো লাগে তাহলে তাও কুচিয়ে দিতে পারেন। এবার এই মিশ্রণটাকে ছোটো ছোটো বলের আকারে গড়ে বাদামী করে ভেজে নিন। যা মাপ দিলাম তাতে মোটামুটি ১২ টা মত কোপ্তা হবে।
    গ্রেভি:- পেঁয়াজ আর টমেটো (অল্প) মিক্সিতে বেঁটে নিন। তেলে গরম মশলা ফোড়ন দিয়ে মিশ্রণটা ঢালুন, ওর মধ্যে দিন নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, আদাবাটা, শানের কোপ্তা-কারি মশলা, ভালো করে ভাজুন। এর মধ্যে দুই টে: স্পুন ফেটানো দই দিন। আরো একটু ভেজে জল দিন। একটুখানি ফোটানোর পর কোপ্তাগুলো ঝোলে দিন। ফুটে উঠলেই নামিয়ে নিন নইলে কোপ্তাগুলো ভেঙ্গে যেতে পারে। এর উপর এক চামচ ঘি ছড়িয়ে দিন।

    গ্রেভিটা আরেকরকম ভাবে বানানো যেতে পারে, চিলি চিকেনের গ্রেভির মত..... সেক্ষেত্রে এর নাম দিতে পারেন চিলি-কোপ্তা।
  • til | ০৬ মার্চ ২০১১ ০৮:২৭433886
  • বাহ, অভ্যুর চায়ের বর্ণনা কেন বাদ যাবে। রিকঝিক চা মানে কাগজের প্যাকেটে কাঠের গুঁড়ো নাকি পাতা চা, উম্‌ম্‌ম্‌ম্‌ম?
    btw আমি ভাল ওয়াইন বানাতে পারি, গেলাসে ঢেলে সার্ভ করার সঙ্গে চা সার্ভ করার কি কোন তফাৎ আছে?
  • rimi | ০৬ মার্চ ২০১১ ০৯:০৫433887
  • অ্যাঁ?? অভ্যু কি চাও করেছিলি নাকি? দিস নি তো আমাদের!!! :-(((
  • Abhyu | ০৬ মার্চ ২০১১ ০৯:৪৯433888
  • গোটা একটা সুন্দর বাক্স দিলাম। আর বলে কিনা দিই নি! গরম জলে ফেললেই জুঁই ফুলের গন্ধ বেরোবে :)
  • Bratin | ০৬ মার্চ ২০১১ ১০:০০433889
  • অভ্যু আর রিমি র পোস্ট গুলো কেমন গট আপ গট আপ মনে হচ্ছে। ভাবছি CID না না CBI দিয়ে তদন্ত করাবো :-)) আর্য্য কি বলো?
  • kelo | ০৭ মার্চ ২০১১ ১২:২৫433890
  • আমার একটা ভারি বদোব্বেশ আছে। তক্কে তক্কে থাকি, সুযোগ পেলেই বেম্মদত্যির মত ভাল ভাল টইএর ঘাড়ে চেপে বসে সেইটের দফা রফা করে ছাড়ি। কিন্তু হলে কি হবে, এসব করেই ফ্লুকে অচিন্ত্যদাদের মত 'মহারথী' তকমা বাগিয়ে ফেলেচি এই অল্পো বয়েসেই। বল্লে হবে? ডেডিকেসন আছে!

    অনেকদিন ধরেই এই সুস্বাদু টইটাকে আক্রমন করার তালে ছিলাম, কিন্তু সুযোগ আসছিল না মোটেই। আমার রান্নাবান্নার দৌড় ঐ ডিমে্‌সদ্দো পর্যন্ত। সেদ্দো ডিমটাকে নুনজলে ডুবিয়ে গরম করে পেঁয়াজকুচি টুচি দিয়ে একরকম ডিমের্ঝোল বানাই বটে। কিন্তু সেটা খেতে বসে নিজেরই মাঝে মাঝে ভারী উদাস লাগে। হায় নূরজাহান!

    এইবারে কিন্তু এই টইতে ঢোকার একটা বিকল্পো পথ খুঁজে বের করেছি। আগে অবশ্য তার জন্য পোচুর ভাটিয়া৯ করে করে জমি তৈরি করতে হয়েছে।

    সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি বানাতে তো জ্বালানী লাগে? নাকি?
    ভাটাতে গিয়ে দেখলাম জ্বালানী, বিশেষত: পুরোন কলকাতার জ্বালানী সম্পর্কে আপনাদের জ্ঞান বেশ সীমিত। অবশ্য কাব্লীদা বা কল্লোলদার মত নব্য যুবকরা কীবোর্ড ধরলে কি হবে জানি না। ডিডিদাও তো কখনো ওনার কিচাইনের জ্বালানী সম্পোক্কে লেখেন নি।

    আমার পাড়া কলকাতার আদিমতম পাড়া। আমার বাড়ির উল্টোদিকের দোকানটা হল সিপাহী বিদ্রোহের সমসাময়িক। স্থাপিত ১৭৫৭ সালে। ওটাই কলকাতার একই মালিকানায় থাকা সবচেয়ে পুরোন দোকান। দোকানটার নাম G.C.Saw&Co.। দোকানটা মালের। বিদ্রোহী ও তাদের দমনকারী কর্পোরেট, উভয়পক্ষের কাছেই এই মানব-জ্বালানী টি সমান গ্রহনযোগ্য। তাই আমরা-ওরার বিভেদে উঠে না গিয়ে, দোকানটা টিকে গেছে এতকাল। ইদানীং অবশ্য আড়াইশো মিলিলিটারের 'ক্যাডার্স চয়েসের' পাউচের ধাক্কায় দোকানটার বোলবোলাও একটু কমেছে। ও দোকানে একটা কাঠের রেফ্রিজারেটার আছে যার জ্বালানী স্রেফ কেরোসিন। কাজেই বুঝতেই পারছেন আমাদের এলাকার ইতিহাস খুঁড়লে আরও নানা রকম উত্‌কৃষ্টো উত্‌কৃষ্টো বিকল্প জ্বলানীর সন্ধান পাবেন।

    পাইদিদি ও অন্যান্য দিদিরা অনুমতি দিলে এবং কাব্লীদা, কল্লোলদা, ডিডিদারা সংগত করলে এ টইটাকেও কিছুক্ষনের জন্যে বেসামাল করে দিতে পারি জ্বালানীর লাইনে। অবশ্য বেশী নয়, মাত্র চার পে.. ইশে .. মানে পোস্ট। মাত্র চারটে পোস্ট। তার বেশী নয়, মাক্কালী।
  • pi | ০৭ মার্চ ২০১১ ১২:৫৯433891
  • সর্বনাশ করেছে। আমার অনুমতি কীসের ? তাছাড়া আমি ওর্কুটের ক্যালকমের পুরানো পাপী। সেথায় টপিকের 'বালিফিকেহন' না হলে অর্থাৎ এক ডজনের পোস্ট পড়ার পরেও টপিকচ্যুত না হলে সে টপিককে একঘরে করার রেওয়াজ। এখানে এসে এমন নিয়ম করে সিরিয়াসলি অন টপিক কথা বলে যাওয়া দেখে তো প্রথম দিকে অস্বস্তি ই হত ! মানে, ঐ আপনার ই মত পেত্নি হয়ে টইয়ের ঘাড়ে চেপে বেলাইন করার জন্য হাত নিশপিশাতো আর কি :)
  • siki | ০৭ মার্চ ২০১১ ১৩:০৪433892
  • ছব্বোনাছ কলেছে। ১৭৫৭? সে তো পলাশীর যুদ্ধের সমসাময়িক! মানে নবাবী দোকান বলা যায়। সাইনবোর্ডে কি কলকাতা লেখা, নাকি আলিনগর?
  • u | ০৭ মার্চ ২০১১ ১৩:৪৬433894
  • বালিফিকেশন।
  • kd | ০৭ মার্চ ২০১১ ১৪:০৭433895
  • জ্বালানির কথা অন্য একটা টইএ লিখলে কেমন হয়? ইতিহাসভিত্তিক আলোচনা কি ছেঁদো রান্নার টইতে মানায়!

    সেই টইতে আদিতে এবং বর্তমানে ব্যবহৃত জ্বালানির কথা থাকবে। সম্ভাব্য ও অসম্ভব জ্বালানি নিয়েও গম্ভীর আলোচনা হবে - ইতিহাসের সঙ্গে বিজ্ঞানের পরিনয়।

    চল্‌তি ফির্‌তি জ্বালানি অর্থাৎ মেয়েদের নিয়েও আলোচনা হতে পারে।

    মার খাওয়ার আগে ভাত খেয়ে আসি।
  • kumu | ০৭ মার্চ ২০১১ ১৪:১০433896
  • কেডিদা,এত দেরীতে ভাত খান?
  • til | ০৭ মার্চ ২০১১ ১৪:৪৭433897
  • কেরোসিনের স্টোভ,হেরিকেন, ফিরিজ এখনও বিক্রী হয়, ক্যাম্পিং স্টোরে।
    আরে এখনও ছরপোকা ধরবার trap এর পেটেন্ট নেয় লোকে লক্ষ লক্ষ ডলার করচ করে। কিছুই পুরানো হয় নাই।
  • til | ০৭ মার্চ ২০১১ ১৪:৫৪433898
  • আরে কেলোস্যার, ডিমের্ঝোল খেয়েই যদি জম্বুদ্বীপ নামে তো মাংসের কোর্মা খেলে তো অষ্ট্রেলিয়া মহাদ্বীপ নেমে জাবে!
  • kumudini | ০৭ মার্চ ২০১১ ১৭:২৯433899
  • কৌশিক,জ্বালিয়ে দিন জ্বালানীর কথা লিখে।
    ঘুঁটে,কয়লা,কেরোসিন থেকে শুরু হোক।
  • kelo | ০৭ মার্চ ২০১১ ১৭:৫১433900
  • @পাইদিদি
    বালিফিকেশন! তাই নাকি? ক্যাল-কমে তাইলে ঢুকে দেখতে হচ্ছে তো!

    @সিকিদা
    পঞ্চাশ বছর আগে আমদের বাড়িতে ক্যাল-গ্যাস ছিল বলায় আপনি আমায় ভাটে উদুম ক্যাল দিলেন। ক্যালগ্যাস ছিলই তো। তখন তো এখনকার মত 'ইন্ধন' গ্যাস আসে নি। ইন্ধন এসেছে ঐ ৭০-৭১ নাগাদ। ইন্ধন আসার সময় আমাদের ক্যালগ্যাস এর নাম পাল্টে হেচ-পি হয়ে গেল। ক্যালগ্যাসটা নেবার সময় অবশ্যি আমি নিজেই পৃথিবীতে আসি নি। তাই পঞ্চাশটা দু এক বছর কম বা বেশী হলে অবাক হবেন না।
    আর বিশ বছর বাদে যখন আপনারা আপনাদের কুচোকাঁচাদের বলবেন য়ে ২০০০ সালে আপনারা কলকাতায় প্রথম ক্যালটাইগার এর ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতেন। তখন ওরাও আপনাকে গুছিয়ে ক্যালাবে। 'অ্যাড বার', কি জিনিস বোঝাতে পারবেন ওদের?

    তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সেপাই বিদ্রোহ নয়, পলাশীর যুদ্ধের সময়কারই ঐ মদের দোকানটা। আমিই লেখার সময় ১৭৫৭ আর ১৮৫৭ গুলিয়েছিলাম, বয়েসটা তো কম হল না। দোকানটা ১৭৫৭র ই ওটাই কলকাতার সবচে পুরোন দোকান। পরের পোস্টে আমি দোকানটার আজকে দুপুরে তোলা একটা ছবি দিয়ে দিচ্ছি। এখন আর সাইনবোর্ডে ১৭৫৭ কথাটা লেখা নেই। ১৯৯২ সাল অব্দি ছিল। সে সময় একটা ৩৫এ রুটের বাস ফুটপাথে উঠে পুরোন কাঠের বোর্ডটায় ধাক্কা মারে, এবং সেটা বাতিল করে এনারা আধুনিক ব্যাকলিট বোর্ড লাগান। সালগুলোয় ভুল নেই। পরে পুরোন ছবি পেলে সেটাও স্ক্যান করে তুলে দেব।
    আরও একটা ভুল করেছি দেখছি, সেটা হল দোকানটার নাম। নামটা Saw নয় ShawG.C.Shaw&Co. খুঁজলে আরো কত ভুল বেরোবে কে জানে!

    @কাব্লীদা
    চলি্‌ত ফির্তি জ্বালানি নিয়ে লিখতে গেলে কি ঐ বিড়ি জ্বালাবার টইদুটোতে লিখতে হবে?

    @তিল্‌দা
    আরে, ডিম-খাওয়া স্লিম চেহারা দেখেই না ওরা আমাকে জম্বুদ্বীপে এϾট্র দিল। কোর্মা খাওয়া চেহারা দেখলে সোজা হাতে অস্টেলিয়ার টিকিট ধরিয়ে দিত।
    আমার নিজের একটা জম্বুদ্বীপে থাকাকালীন তোলা ছবিও দিয়ে দিচ্ছি নাহয়। নিজের চোকে দেখে নিন।

    @কুমুদিনীদিদি
    লিখবই তো। এমন জ্বালাময়ী লেখা শুরু করেছি যে পাড়ার ট্রান্সফর্মারটাই এইমাত্র জ্বলে গেছে। দাঁড়ান, কারেন্টটা আসুক।

    পরের পোস্টে ছবিগুলোর লিঙ্ক-
  • til | ০৮ মার্চ ২০১১ ০০:৫৭433903
  • রান্না খাওয়ার টই তো, অপ্রাসঙ্গিক হবে না। খবর টা দিই।
    সুপারমার্কেট ওয়ালারা (দুটো ই বড় চেন, নো মোর কম্পিটিশান) ইচ্ছে করে দুধ ও ডিমের দাম কমিয়ে দিয়েছে বলে
    (কান খোল কর শুনিয়ে)
    egg farmerdairy farmer রা পলিটিশিয়ানদের ধরে আন্দোলন করছে। দাম বাড়ানো হউক!
    কালে কালে কি হল।
    ১ লি জল $1.50
    ৩৭৫ মিলি বীয়র $1.00
    ১ লিটার দুধ $1.00
    এক ডজন ডিম $2.00

    তার মানে এই নয় যে শস্তাগন্ডার দেশ। বাসে উঠলেই $4.55 ঠেকালেই সোনা আর কি! অন্যান্য সার্ভিসের দাম আগুন।
  • de | ২৬ আগস্ট ২০১১ ১৩:৪৯433906
  • কেসির জন্য ইলিশের পোলাও --

    হাফকিলো চালে সাত-আট পিস ইলিশ এই মোটামুটি হিসেব!

    ভালো বাসমতি চাল জলে আধঘন্টা ভিজিয়ে রেখে তুলে শুকিয়ে নাও। আলু টুকরো করো (বড়ো হলে ৮ টুকরো, ছোট হলে ৪), বীনস টুকরো আর অল্প মটর নাও। মাছের টুকরোগুলো ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখো। সর্ষের তেল গরম করো (পুরোটা ঘি তেও করা যায়, তবে ইলিশের গন্ধ সর্ষের তেলে খোলে বেশী)আর মাছ্‌গুলো ডুবো তেলে ভেজে নাও সামান্য কড়া করে। এবার ঐ মাছভাজা তেলে গোটা গরমমশলা(কয়েকটা এলাচ, লবঙ্গ, একটু জয়িত্রী আর দুপিস দারচিনি দিলেই হবে) আর তেজপাতা ফোড়ন দাও। সুন্দর গন্ধ বেরোলে টুকরো করা কাজু দিয়ে ভাজো, এরপর আলু দাও আর পরিমান মতো নুন হলুদ দাও, আলু ভালো করে ভাজা হলে, কাঁচালংকা কুচি/বাটা, আদাবাটা, অল্প ধনে-জিরে বাটা বা গুঁড়ো আর হাফ চা-চামচ লাল-লংকা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষাও, বীনস আর মটর দিয়ে দাও, একদম সামান্য মিষ্টি দিতে পারো যদি চাও। এরপর চালটা দিয়ে দাও আর আরেকটু ভাজো -- জল টেনে ভাজা-ভাজা হলে একটা লেবুর রসও ওর মধ্যে দিয়ে দাও। এবার একটা শুকনো প্রেসার কুকার গরম করে তার ভিতরের চারপাশে দু চামচ গলানো ঘি দাও, চাল সমেত সমস্ত মাল-মশলা ওতে ট্রান্সফার করো, ভাজা মাছ গুলো ওপরে সুন্দর করে সাজিয়ে হাল্কা গরম জল ঢালো পরিমাণ মতো, মাছ গুলো ডুবে থাকবে -- এবার কুকার বন্ধ করে একটা সিটি পড়ার পর কম আঁচে মিনিট পাঁচেক রেখে দাও। জল শুকিয়ে গিয়ে ঝরঝরে হওয়া চাই, জলের আন্দাজটা একটু জরুরী তাই। ভাপ সরে গেলে খোলার পর দেখবে মাছ্‌গুলো ওপরেই থাকবে, সাবধানে তুলে পরিবেশন করতে হবে, যাতে মাছ না ভাঙ্গে!

    লাস্ট স্টেপে কুকারের জলের অ্যামাউন্ট নিয়ে যদি ডাউট থাকে তাহলে মাইক্রো ওয়েভ বোলে ঘি মাখিয়ে "চালের উপর দেড় কড় জল" এই হিসাবে করতে পারো!

    মাছগুলো তো সব পোলাওয়ে চলে গ্যাছে, পড়ে আছে মুড়ো, ল্যাজা আর ছোট এক/দু পিস ল্যাজের কাছের মাছ! বেগুন দিয়ে আর কালোজিরে কাঁচালংকা ফোড়ন দিয়ে হাল্কা একটা হলুদ ঝোল বানাও। ওটা দিয়ে পোলাও খাও। শেষ পাতে ডিমওলা ইলিশ হলে তেঁতুল দিয়ে ইলিশের ডিমের চাটনি!
  • pi | ০৩ অক্টোবর ২০১১ ০৬:৫৬433907
  • সবাই তো মোচার ঘণ্ট খায়। আমার মা মোচা করতো ডাল দিয়ে। মা হয়তো দিদিমার থেকে শিখেছে। এ রান্না আমাদের চাঁটগায়ের।
    মোচা কুচিয়ে কেটে একটু সেদ্ধ করে নিতে হবে। মুসুর ডালও সেদ্ধ। কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে সেদ্ধ মোচাটা কড়াইতে দিতে হবে। মোচা একটু সাঁতলানো হলে তাতে ধনে জিরে গুঁড়ো দিয়ে আর কয়েকটা কাঁচালংকা দিয়ে নাড়তে হবে। একটু ভাজা মতন হলে মুসুর ডালটা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে একটু মাখোমাখো হয়ে এলে নামিয়ে নিতে হবে। ব্যস, তৈরি।

    ডি: আমি লিখি নাই। কারুর বকলমে লিখলুম :)
  • goyendaa | ০৩ অক্টোবর ২০১১ ০৭:৩৭433908
  • এইটা নির্ঘাত পাইএর শাশুড়ির বকলম :-))
  • pi | ০৩ অক্টোবর ২০১১ ০৮:১১433909
  • গোয়েন্দাসাহিবা, স্পট অন :)

    মাসি ভুল ধরলো :(

    টুকতে গিয়েও ছড়িয়েছি দেখছি। মোচাটাকে সেদ্ধ করার পর জল ফেলে দিয়ে ভালো করে চটকে নিতে হবে, নইলে মিশ খাবে না।
    আর, শেষে একটু চিনি।
  • dhrubak | ০৩ অক্টোবর ২০১১ ১২:১৬433910
  • আমার একটা কোচ্চেন আছে, মধুপর্ক টা কি মধু দিয়ে পর্কের কোনো রেসিপি?? তাইলে প্রোটোকল টা কেউ জানালে ভালো হয়।
  • abastab | ০৩ অক্টোবর ২০১১ ১২:৫৪433911
  • এই যে মধুপর্কের খোঁজ http://www.honeybaked.com/
  • pi | ১৯ নভেম্বর ২০১১ ২৩:১৫433912
  • মিষ্টি দই মিষ্টি হয় নাই। এখন কিংকর্তব্য ? মাথায় মধু ঢালবো ?
  • r2h | ১৯ নভেম্বর ২০১১ ২৩:২৭433913
  • না। নাম পাল্টে টক দই করে দিন
  • ppn | ১৯ নভেম্বর ২০১১ ২৩:২৯433914
  • ভাপা দই? তালে ভপাই-ও রাখা যায়।
  • pi | ২০ নভেম্বর ২০১১ ১১:২৫433916
  • x-(
    কিন্তু, না:। মিষ্টি ঠিকই ছিল। জিভটাই মনে হয় অম্বলের চোটে টকে গেসলো। থাংকু নীনাদি :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন