এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৮৭৯৩০ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ০৮ এপ্রিল ২০১৩ ১৭:০৬508271
  • 'মন ছোট হয় মন ছোট হয় মন ছোট হয়' পড়েই মনে পড়ে গেল -

    মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই'
  • sosen | ০৮ এপ্রিল ২০১৩ ১৭:১৮508272
  • ঠিক। ঐটা দিয়েই লিখেছি। ঐটা মনে পড়ুক ভেবে। :)
  • san | ০৮ এপ্রিল ২০১৩ ১৭:২৮508273
  • শ্ব দেখলে অটোমেটিকালি দন্ত চোখে চলে আসে।
    শ্ব কে শ্ব হিসেবে পড়া খুব কঠিন। আমি কোনোবারেই পারিনা।
  • sosen | ০৮ এপ্রিল ২০১৩ ২০:৪৬508274
  • সে এক মেঘলা মানুষ।
    অথচ কোনো কান্না নেই তার
    তার চোখের কোল থেকে কাজল নিয়ে
    ঈশান আকাশে টেনে দাও,
    দেখবে বাড়ির ছাদে নেমে এসেছে হিরণ্যগর্ভ কালো
    টুপ টাপ ঝরছে আলো আলো জল

    সে এক লালচে মানুষ
    তার চোখের সাদা জুড়ে চুলের মত রক্তময় শিরা
    বাজুবন্ধের মত হালকা ক্লান্ত মণিটিকে জড়িয়ে রেখেছে
    তাতে শ্যাম্পুর গন্ধ, আর কুয়াশার
    পলকে পলক মিললেই কনীনিকা থেকে ঝাঁপ দেয়
    ঝুমকোজবার ঘর পোষানি লতা

    সে এক জলের মানুষ
    ঘাটে চটি ছেড়ে রেখে দুহাত দিয়ে জল সরালেই
    তপতপ করে ওঠে নরম শামুকের বুক
    লাল কাঞ্চনের রঙের মত দগদগে চোখ নিয়ে
    ইদিক উদিক সাঁতরে ফেরে
    পাহারালু ছানা সাপেদের দল
    ছায়া নামে ট্রেনের লাইনে

    এত ছবি, কত ছবি, ছায়ার বেসাতি
    ভিজে ভিজে সত্তরিয়া ফুটপাথ জুড়ে
    রাজার গল্প হেঁকে ফেরে সে মানুষ
    ছাইমাটি, বুড়ো বুড়ি, স্নেহের বেড়াল
    ঝুলি তার ভরে থাকে, জলে, স্বেদে, কুয়াশায়, আগুন-পাতায়
  • Tim | ০৯ এপ্রিল ২০১৩ ০০:৪৭508275
  • আলোগুলো জ্বলেছে আবার
    নরম আলোর সর, কুয়াশার স্তর ভেদ করে
    হলদেটে চোখের মতন করে, তাকিয়েছে

    হাওয়াকল ঘুরছে অবাক
    সমানে ঝড়ের ডাক, আচমকা তাকে আনাগোনা
    রঙের আদর লাগা যত্নের ফুল, পাতাটায়

    রাত বাড়ে, সেই আলোফুল
    ঘুমন্ত শব্দেরা খেলে, মেলা বসেছে উঠোনে
    সেখানে জবার ঝোপ, ভোর হলে ফুটবে সময়
  • Kaju | ০৯ এপ্রিল ২০১৩ ১১:৪৩508276
  • সোসেন্দির মাথাটা কী দিয়ে তৈরি করেছ ভগবান !
    কিসের সমন্বয়ে বানিয়েছ হৃদি?
    আমাদের কেন ঠেকাও নি তার এক কণা?
    দাও না একটু ধার
    এ জন্মে শোধ দেবো না -
    প্রমিস।
  • sosen | ০৯ এপ্রিল ২০১৩ ১১:৪৫508277
  • কাজু :) :)
  • Tim | ০৯ এপ্রিল ২০১৩ ১২:০৫508278
  • বাঙালী করেছে ভগবান ;-)
  • শ্ব | ১০ এপ্রিল ২০১৩ ০৮:৪০508279
  • আমার কি নেশা হয়েছে ? #৭
    ~~~~~~~~~~~~~~~~~~

    আরেকটু ঘুমোলেই ছুটি
    কতদুরে যাবি বল।
    প্রথমে ঘন্টা বাজবে, তারপরে প্রেয়ার।
    তারপর আবার লম্বা ঘন্টা দিয়ে
    দ্রুততায় জানলা দরজা বন্ধ হবে। ছুটি।

    আরেকটু ঘুমিয়ে গেলেই,
    ঘন্টা বেজে উঠবে
    যেন আমি নই ঘন্টা টাই ঘুমোচ্ছিল।
    ঘন্টা টাই জেগে উঠে প্রবল বিস্ময়ে
    সকলের কানের পর্দা সরিয়ে বলে আসছে : এবার ওঠো।

    এইত এসে গেছি আরেকটু
    এই দু'পা, তারপরে ঘুম।
    তারপর দুগ্গা দুগ্গা বলে দিয়ে ছুটি কেটে
    কুচিকুচি করে ঘন্টার তালেতালে পোড়াব আগুনে
    পরশী জিগালে বলব সোলার পাওয়ার মানে সূর্যের তরকারী নয়। ।
  • Tim | ১০ এপ্রিল ২০১৩ ০৯:০২508281
  • বাহ! শ্ব'র কবিতা ভালো লাগছে।
  • pharida | ১৪ এপ্রিল ২০১৩ ০০:৪৫508282
  • পিছল পাথর

    আর কেউ না জানুক আমি
    তোমায় কেমন দেখতে পাচ্ছি
    পাপড়ি ছড়ায় যে সুগন্ধি
    ঝর্ণাজলে কথার টুকরো
    জলের কাছে জলের ছাটে পাথর হলেও
    বুকের ওপর শ্যাওলা জমে।

    আর কেউ না জানুক তুমি
    বুকের ভেতর লুকিয়ে রেখ শ্যামলিমা -
    একবারটি দেখতে এলাম
    তোমায় শুধু, কিছুক্ষণের জন্য হলেও
    আলো জ্বলল, চলকে গেল বুকের বাতাস
    থমকে গেল এক লহমা।

    শ্যাওলা জমা পাথর কি আর
    তাই বলে সেই ঝর্ণাজলে লাফিয়ে পড়ে?
    বুকের বাসায় প্রদীপ জ্বলে সন্ধে হলে
    চুপটি করে তাই শুধু সে বসেই থাকে
    এই নিসর্গে বুকের মধ্যে যে অদৃশ্য মেঘ করে যায়
    তার থেকে রোজ বৃষ্টি পড়ে

    আর কেউ না জানুক - তবু, বৃষ্টি পড়ে।
  • sosen | ১৪ এপ্রিল ২০১৩ ১১:০৪508283
  • ভাঁজ ভাঙ্গতে ভাঙ্গতে
    হঠাত হাতে ঠেকলো ধূপের ধোঁয়া
    হাত সরিয়ে নি
    আজ আমার কাপড়ের ভাঁজে সন্ধ্যারতির জাঁকজমক।
    ঘামতেলে জমজম করছে হলুদ মুখখানি
    সাদা কাপড়ের জামদানি ফুলপাতার মধ্য থেকে
    পরিষ্কার মুখ তুলে দাঁড়িয়ে আছে
    মেঘাচ্ছন্ন দুটি চুম্বন
    এ যে উমার বাপের বাড়ির পুজো।
    নৌকা এখন ভিড়েছে দেউড়িতে
    জরির বিনুনি লুটিয়ে পড়েছে তানপুরার মত সুরেলা নিতম্বে
    সহস্র ঘন্টায় সন্ধিক্ষণ বাজছে বার-ভিতরমহল জুড়ে

    ধোঁয়া মুঠি করে ধরে
    একটু দূরে সরে দাঁড়াই
    পুরনো আলমারির মধ্যে
    আজ শঙ্খ লেগেছে আমার হরগৌরীর দেহে
    নিতান্ত অবেলায়।
  • pharida | ১৪ এপ্রিল ২০১৩ ১১:১৯508284
  • ওয়াও !!!
    টু গুড................. সেলাম।
  • xi | ১৪ এপ্রিল ২০১৩ ১২:৪১508285
  • মনের খবর নেই
    হাতে শুধু শরীরের চিঠি,
    মেঘ করেছে, পুরোনো বাস্তুভিটা জুড়ে
    লাল মেঝে,বন্ধ জানলা, অযত্নের ঝোপঝাড়
    শ্যাওলাধরা মন্দির, গায়ে
    এঁটে বসা মফঃস্বলী শহর
    স্মরগরলখন্ডনম মম শিরসি
    শঙ্খচিল, সাগরিকা,
    হিরোশিমা, মন আমুর

    অন্য দুপুর।
  • sosen | ১৬ এপ্রিল ২০১৩ ১৫:১৬508286
  • বলতে ভয় লাগে তাই চিঠি দিই চিঠিতেও লেখা হয়না কিচ্ছু শুধু এই রোদ রোদ সাদারং আমার দুচোখে ছড়িয়ে যায় স্তব বলতে গিয়ে ওষ্ঠ চেপে ধরে প্রাণ হলুদ চিনাংশুকে এ যেন নিজের মাংসে নিজের আঙ্গুল বসে যাওয়া নেই যতি নেই শুধু অভ্যন্তর থেকে মুঠো করে তুলে আনি অচেনা শুকনো বালু ফিরে ফিরে ত্বকে ঘষে যাওয়া রেকর্ডের শব্দ আসে দম ভাঙ্গে দম গলে যায় দ্বীপ ছেড়ে খাঁড়ি ছেড়ে সাগরের কাদায় পা ফেলে মাঝেমধ্যে দুপুরেও মালকোষ বাজে বেহায়া রাত্রি নামে তলপেট বেয়ে আরো নিচে সুরেরও আদর খেতে ইচ্ছে হয় খুব খুব খুব
  • শ্ব | ১৬ এপ্রিল ২০১৩ ২২:০১508287
  • আমি আরবাঁশি বাজাতে জানি না # ৭
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    আমার কিছু রক্তচোষা ,
    বাদুর আছে পোষা , এবং

    তাদের আমি বড়ই ভালোবাসি ।

    আজকে একে .কালকে তাকে
    ভুলিয়ে নিয়ে আসি আমার , দুর্গ বাড়ির
    ছদ্ম ইঁটের খাঁচায় ।

    রক্ত খাবে বলে, আমার
    বাদুড় গুলো আর ক'টা দিন
    বাঁচতে পাবে বলে !

    আমার দু'হাত বন্ধ, দু'চোখ
    অন্ধ , মন্দ বলে লোকে -

    দিন কেটে যায় রক্ত, বাদুড়, ছন্দ , ভালবাসায় । ।

    _______________
    (১২/০৭/২০০৮, কুর্জে )
  • kahiptasha | ১৬ এপ্রিল ২০১৩ ২৩:৩১508288
  • শ্ব'র লেখা অসাধারন, চূড়ান্ত লাগছে
  • Kaju | ১৭ এপ্রিল ২০১৩ ১১:৩৪508289
  • একুবাউ, কুর্জে কী? কোনো পত্রিকার নাম না কবিতাটির জন্মস্থানের নাম?
  • Tim | ১৭ এপ্রিল ২০১৩ ১১:৪৯508290
  • শ্ব আরো লিখুন। পড়ছি ও অপেক্ষা করছি।
  • শ্ব | ১৭ এপ্রিল ২০১৩ ১২:০২508292
  • কুর্জে একটি জায়গার নাম। জাকার গ্রামের কাছে।
  • Tim | ১৭ এপ্রিল ২০১৩ ২৩:৫১508293
  • শিরদাঁড়া সামান্য বাঁকা, একলা মানুষ-
    সকলে প্রবোধ দেয়, স্নেহ, আর অশেষ করুণা।
    সেইসব ভিক্ষায় শিরদাঁড়া নত তার-
    কুঁজো আরো কুঁজো হয়ে ফিরছে সে,
    একলা মানুষ। বৃষ্টির ভিজে রাস্তায়।

    বহু বৃষ্টির দিনে এরকমই একা ফেরে সে মানুষ
    আবছা ধূসর বাসে, চেনা নম্বরে। কাজে যায়,
    দোকানেও, টাকা গোনে অবরেসবরে। জানা
    সব আপিসেই, সাধারণে যে যেখানে আছে-
    সবাই প্রবোধ দেয়, স্নেহ, আর মধুর করুণা।

    এমনিই দিন কাটে, বরষায়। মেঘ করে আসে
    সেই দিন চুরি করে চলা মানুষের ঘরে।
    শিরদাঁড়া আনচান করে, তার ভেতরে তরল
    যেন বাষ্পের মত হয়ে, মেঘ হয়ে, নেমেছে ভিতরে;
    আহা সেই বোকা শিরদাঁড়া, সারাটা জীবন গেল কিছুই পেলনা।

    সবাই প্রবোধ দেয়, স্নেহ, শেষে অপার করুণা।
  • শ্ব | ১৮ এপ্রিল ২০১৩ ০২:১৭508294
  • কথা বলতে বলতে
    ~~~~~~~~~~~

    বাংলায় শব্দ খুঁজে পাচ্ছনা বলে ইংরেজি তে যাচ্ছ
    ইংরেজি তে শব্দ খুঁজে পাচ্ছনা বলে হিন্দি তে যাচ্ছ
    এবার হিন্দি তে না পেলে হয়ত ভোজপুরি তে যাবে

    এইভাবে এন তম ভাষাটির দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছ
    এন মাইনাস ওয়ান মেশানো খিচুরির ডালি নিয়ে !

    ওহে ন্ব্লোহক্নুল্হ্দ

    কয়ামতের দিনে কি নিজের মধ্যে কিত্কিত খেলবে ?
  • Ekak | ১৮ এপ্রিল ২০১৩ ০৪:২৮508295
  • তিন্নি কে
    ~~~~~~~~
    রোজ রোজ এত নেশা করা ভালো লাগে না
    প্রতিদিন এই বাতাস শক্ত হয়ে আসা
    আর বেগুনির ধার ধরে সবুজের ঝালর
    একঘেঁয়ে না হলেও অসহ্য।

    তোকে তো কিছু বলে লাভ নেই
    রেগেমেগে যদি বলি কী পারিস টা কী
    উত্তর আসে
    কেনো ? রোল করতে পারি !

    এইভাবে কতদিন বল
    কাজের মাসি বেল দিয়ে ফিরে গ্যালো
    আর ঝুম মেরে মুখোমুখি বসে আছি
    আমাদের নেশা কাটবে না ?
  • rivu | ১৮ এপ্রিল ২০১৩ ০৫:৪৭508296
  • এই "ন্ব্লোহক্নুল্হ্দ" ব্যাপার টা কি?
  • Abhyu | ১৮ এপ্রিল ২০১৩ ০৬:১৩508297
  • ঋভুর পোস্টটা ধাঁধার টইতে যাবে!
  • rivu | ১৮ এপ্রিল ২০১৩ ০৭:২৪508298
  • কেন, ওই কবিতাটায় ছিল তো "ন্ব্লোহক্নুল্হ্দ" শব্দটা :

    Name: শ্ব

    IP Address : 125.118.40.175 (*) Date:18 Apr 2013 -- 02:17 AM

    যাকগে, কবিদের মেজাজ খারাপ করে লাভ নেই। খুব সুন্দর টই, ফ্লো নষ্ট করতে চাইনা।
  • aka | ১৮ এপ্রিল ২০১৩ ০৭:৫১508299
  • শ্বয়ের বাদুড়ের পদ্যটা বেঁড়ে হয়েছে।
  • san | ১৮ এপ্রিল ২০১৩ ১০:৪৭508300
  • বাদুড়ের কবিতা খাসা !
  • | ১৮ এপ্রিল ২০১৩ ১১:১৩508301
  • 'বেঁড়ে' হয়েছে? 'বেঁড়ে'??
    ক্কি সব্বোনাশ!
  • sch | ১৮ এপ্রিল ২০১৩ ১২:০৩508303
  • একক "তিন্নিকে" খুব ভালো লাগল। ক্কক্ক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন