সবকিছু আগের মতোইচেয়ার, টেবিল, খাট, জানালার পাল্লা।ঢুকেই তোমাকে মনে পড়ে। অনেক দেরিতে ঘুম থেকে উঠে বসি, বাইরে গাড়ির শব্দ অনবরতভেতরে আসতে থাকে,না, সকালবেলা তোমার ডাকে ভাঙেনি ঘুম। বলবার কত কথা বলা হয়নি,তবু আজ আর কিছু বলার সুযোগ নেই।দুপুর গড়ায়,ঘড়ি দেখার দরকার হয় না।সময় এখানেনিজের মতো অপব্যয় হয়ে চলে। রাতের আলো নিভিয়ে দেওয়ার আগে জানালাটা খুলে দিই, খোলা হয়ে, পড়ে থাকাটাই কাজ। চলে যাওয়ার সময় একবার ঘরটার দিকে তাকাই,থাক এভাবেই একা একা, ফাঁকা আধো অন্ধকার। ... ...
কিছু একটা চলছে,যদিও নাম দেওয়া কঠিন।দিন আসে, দিন যায় —মাঝখানেকিছুক্ষণ দাঁড়িয়ে থাকি।শব্দ দিয়ে যা বলিতা পুরো কথা নয়,বাকিচুপ করে থাকে।সময় আমাদের তাড়া দেয় না,ছেড়ে যায়ও না;ধীরেঅভ্যাস হয়ে ওঠে।আমি : ‘আমি’,প্রতিদিন একরকম নয়তুমিও স্থির থাকো না।তবু থাকে —একটি অনিশ্চয়তাভরসা,যাকে ধরে ধরেদিন পার করা যায়রাতের চোখে চেয়ে থাকা যায় ... ...
কিছু শব্দ জন্মায়উচ্চারণের আগেই,অর্থ না—শুধু জায়গা চায়শ্বাসের ফাঁকে ফোকরে।সময় এখানে সোজা নয়,সে ভাঁজ হয়ে থাকেপুরোনো কাগজের মতো—ভাঁজ হতেই থাকে বিপুল ক্ষমতার চাপে দুমড়ে মুচড়ে যায় স্বাভাবিক;লেখা নেই, তবু দাগ থাকে।আমি দেখেছি আলোও নিজেকে গুটিয়ে নেয়,আর অন্ধকারধীরে ধীরে, আলোর বাঁকে বাঁকে একাধিক ছায়া হতে থাকে। ভাবগুলো ঘোরে, ঘোরে, ঘোরে হরাইজন অতিক্রম করে কোথাও পৌঁছয় না,সময়ে পৌঁছনোর ধারণাটাই সন্দেহজনকহয়ে ওঠে, কুক্ষিগত ক্ষমতার কক্ষপথে। নামগুলো ঝরে পড়ে,আইডেন্টিটি আলগা হয়,একটা মুখআরেকটা মুখে মিশে গিয়েশব্দহীন হয়। ... ...
এটি নয়,এটিরও নয়।যা থাকেতা অবস্থান নয়—একটি স্থগিত।শুরু ঘটেনি,শেষও করেনি;মাঝখানটিনিজেই যথেষ্ট।অর্থ এখানেএকটি দুর্ঘটনা,ঘটলে সঙ্গে সঙ্গেমুছে যায়।আমি নেই,তুমি নেই—নেই-ইসবচেয়ে নির্ভুল রূপ।সময় বলে কিছু থাকলেসে ভুল করেনিজেকে ধরে রেখেছে।নীরবতাকোনো অভাব নয়,একটি সম্পূর্ণতাযা উচ্চারণ চায় না। ... ...
কিছুই ঘটেনি —তবু চারপাশেঘটনার পরে যা থাকেতা ছড়িয়ে আছে।একটি রেখানিজেকে বারবার ভাঙে,ভাঙতে ভাঙতেইআকৃতি শেখে।সময় এখানে শুধুএকই মুহূর্তেরভিন্ন উচ্চারণ।কথা বললেঅর্থহীনতাইসবচেয়ে নির্ভুল।আমি যাকে খুঁজিসে উপস্থিতি নয়,একটি অনুপস্থিতিরদীর্ঘ ছায়া।শেষ বলে কিছু নেই —শুধু থেমে যাওয়ারভিন্ন ভিন্ন ভঙ্গি। ... ...