উচ্চারণের রাজনীতি: মঞ্চ থেকে মেন্টালিটি পর্যন্তঅয়ন মুখোপাধ্যায়১. ময়দান, সকালবেলাময়দানে লোক জমেছে—কেউ বলছে ভক্তি, কেউ বলছে শৃঙ্খলা,মাইকে ভেসে আসে অনেকগুলো সংস্কৃত শব্দ—যার মানে অধিকাংশেরই আমাদের অজানা।পালকের মতো হালকা গীতাহাত থেকে হাতে ঘোরে—চটি সাইজ,যেন মৃত্যুর পর শেষ কথা বলার জন্যআগেই প্রস্তুত।ভগবান নিশ্চয়ই শুনছেন—কিন্তু বুঝছেন কি,এই উচ্চারণ কার?২. সমবেত আত্মা একসঙ্গে গীতা পাঠ করলেআত্মোপলব্ধি হয়—এ কথা কে বলেছিলেন?আত্মা তো নিভৃতবাসী,সে লাইনে দাঁড়ায় না,পুলিশের ব্যারিকেড মানে না,স্লোগানেও সাড়া দেয় না।লক্ষ কণ্ঠে যখন একই শব্দএকই স্বরে উঠে আসে—তখন আত্মা নয়,শুধু প্রতিধ্বনি জন্মায়।আর প্রতিধ্বনির রাজনীতিখুব পুরোনো।৩. গ্রহযানে গীতা মঙ্গলগ্রহে যাচ্ছে গীতা—খবরটা পড়ে এই মঙ্গল বাড়ি মনটা খারাপ হয়ে গেল।মঙ্গলে যদি কেউ থাকে,সে কি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে?তার কি অর্জুনের সংশয়?নাকি ... ...
অনুগল্প: “পরিচয় বাসযোগ্য”অয়ন মুখোপাধ্যায় বৃদ্ধাশ্রমটার আসল নাম “জনকল্যাণ আবাস”, কিন্তু এখন সবাই ডাকে পরিচয় বাসযোগ্য আবাস বলে।কারণ এখানে ঠাঁই পেলে বাবা-মার পরিচয় ধরা থাকে ফলে ছেলে-মেয়েদের নাগরিকত্ব ও নিরাপদ। সকাল থেকে লাইন। কেউ বাবার হাত ধরে টেনে আনছে আবার, কেউ মাকে হুইলচেয়ারে ঠেলে। বৃদ্ধ বৃদ্ধরা হাঁপাচ্ছেন, আর সন্তানরা কাগজ, ফর্ম, অ্যাপয়েন্টমেন্ট এসএমএস দেখাতে ব্যস্ত—“মা, তাড়াতাড়ি সই করো। তোমার নথিতেই তো আমাদের ভবিষ্যৎ জোড়া আছে।”নীরেনবাবু, আজীবন স্কুলশিক্ষক, ধীরে ধীরে বললেন—“অদ্ভুত তো… সারাজীবন তোমাদের মানুষ করলাম এত বছর ধরে এর কোন গুরুত্ব ... ...
তোমার না থাকা দিনগুলোর গল্প অয়ন মুখোপাধ্যায় ১ তুমি থাকলে ঘরটা অন্যরকম হতো প্রতিদিন তোমার সঙ্গে লুকিয়ে দেখা করি,হাওয়ার ভেতর লুকিয়ে থেকেমনে হয়, আমাদের কোথাও কোনো ঘর আছেযেখানে আমরা থাকতেই পারতাম। তুমি এলে আলো বদলায়,জল বদলায়,মনের ভেতর নরম একটা নদী নামে।কিন্তু তুমি তো থাকো না—থাকে শুধু তোমার যাওয়ার শব্দ,আর আমার বুকের ভেতরএকটা ফাঁকা চৌকাঠ। আমি ভাবি, তোমায় যদি আনতে পারতাম,এই সাধারণ ... ...
ইডেনের পাঁচদিন : এক বাবা–মেয়ের শীতের সিরিজ অয়ন মুখোপাধ্যায় ১. দাওয়াতনামা কালকে কাগজে প্রথম পাতার খবর ইডেনের মাঠে ভারতকে হারিয়ে দিল সাউথ আফ্রিকাকিন্তু আমার কাছে ওটা কোনো খবরই নয়।আমার কাছে প্রথম খবর হলো—সামনের শীতকালে মেয়েকে নিয়ে যাব ইডেন গার্ডেন্সে। আমার কাছে ইডেন মনে কোনো স্টেডিয়াম নয়—ইডেন মনে গোটা একটা দেশ, গোটা একটা ভারতবর্ষ,তার রাজনীতি, তার সংস্কৃতি, আর লড়াইয়ের মানচিত্র। এই কথাটা বলতেইআমাদের বারান্দার ভেতর পাড়ার লোকেদেরভিড় জমে গেল। একজন মজা করে বলল—“সারা বছর ধুলো মেখে কাটাস,আর স্বপ্নগুলো মাথার ওপর দিয়ে উড়ে যায় কেন ?” আমি হেসে বললাম—“ধুলো মানুষকে ছোট করে না,শুধু চোখটা কে একটু জ্বালা ধরায় ওরা কি জানে—আমার মেয়ের চোখে একটা ছোট্ট দিগন্ত লুকিয়ে আছে,যেটার রঙ এখনো পুরো পুরোপুরি ... ...
রাসের আলো নিভলেই যে গল্পের শুরু অয়ন মুখোপাধ্যায়রাত একটা পেরিয়ে গেছে। রাসের মেলার ভিড় তখনও কমেনি। আমি, রানা আর অরিন্দম — তিনজন বহুদিন পরে একসাথে মেলার ঢাকের আওয়াজের ভেতর দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম তারপর অনেক রাত্রে বাড়ি ফেরার পথে রাসের ভিড় দেখে মনে হল, গ্রামটা আর আগের মতো নেই। আমাদের শৈশবের শ্রীপুর বলাগড়কে মনে পড়লে আজকের এই ভিড়কে অচেনা লাগে — যেন গ্রামের শরীরে শহরের ছায়া ঢুকে পড়েছে এবং সেই ছায়াই এখন আসল রূপ নিচ্ছে। জনপদের অন্তর্গঠন বদলে যাচ্ছে — পোশাক আশাক হাঁটার ধরণ, কথার গতি, সম্পর্কের ভঙ্গি, উৎসবের ভাষা সবই আলাদা। গোপনে, অদৃশ্য সুড়ঙ্গ দিয়ে শহর প্রবেশ করেছে এই গ্রামে। তবু ... ...
অধ্যায় এক : নিষিদ্ধ ছন্দের রাষ্ট্রনীতি রাষ্ট্র বলল —তুমি খুব বেশি উচ্চস্বরে ভাবো।আমরা ভয় পাই।তোমার কবিতার ভেতরে বোমা আছে,তোমার মাইক্রোফোনে বিপ্লব। আমি বললাম —ভয় কোরো না,আমি শুধু মানুষদের কান ফেরত দিচ্ছি। রাষ্ট্র ফাইল খুলল —পাবলিক সিকিউরিটি,আর্টিকল ১৩৭,"অতি সংবেদনশীল কণ্ঠ।" আমি তবু গাইলাম —একটা রুটির গান,একটা নদীর গান,একটা মৃত শ্রমিকের গান। রাষ্ট্র লিখল —এইসব শব্দে রাষ্ট্রবিরোধী গন্ধ আছে আমি হাসলাম —কারণ গন্ধও একধরনের বিপ্লব। অধ্যায় দুই : শব্দের নাগরিকত্ব রাষ্ট্র বলল —এই শব্দ আমাদের নয়।এই ভাষা বিদ্রোহী।তুমি কেন বাংলায় গান গাও? আমি বললাম —কারণ আমি বাংলায় জন্মেছি,আমার কান এখনো মাটির আওয়াজ চেনে। রাষ্ট্র কপাল কুঁচকাল —হিন্দি হিন্দু হিন্দুস্তান,তুমি ... ...