শ্রীমল্লার বলছি কে?
শ্রীমল্লার বলছি কী? দেখতে দেখতে গুরুচণ্ডা৯-তে কবিতা জমা করছি একবছর হ’য়ে গেল। এই একবছরে আমি কবিতা কী, কবিতা কীভাবে লিখতে হয়, কবিতা কীভাবে আসে, কবিতা কীভাবে লেখা হয়— এসবের কিছুই জানিনি। শিখিওনি। শুধুমাত্র কবিতা কীভাবে ফিরে যায়, সে দৃশ্য দেখেছি কত না বার! কবিতাকে কিছুসময় ফিরিয়ে দেওয়াটাও আসলে একটা শিল্প। যে কবিতা লিখে আমি আগের তুলনায় এগোব না, এমনকী কবিতাও কোথাও এগোবে না— সে কবিতা লেখার চাইতে না লেখাই ভাল ব’লে মনে করি। এখন মনে হয় আরও বেশি। গুরুচণ্ডা৯-তে যখন নিজের কবিতা জমা করতে শুরু করেছিলাম, মনে আছে, রঞ্জন রায়, কেকে, যদুবাবু, র২হ, অরণ্য, রমিত, অরিন এবং আরও অনেকেই আমাকে ভরসা আর সাহস দিয়েছিলেন মনোযোগী ... ...
তোমাকে ভালবাসি ব’লে–গিয়েছ অজুহাতে চ’লে। এখন ফিরে আসা বারণ... অনামী কবি আজ আমি–শিল্পে বিরহ সময়ই। কলেজ ছেড়েছি তো, কারণ— আমার মন শুধু লেখায়। ঝড়ের গতিবিধি মেপে, ভাসিয়ে সাদাপাতা সঁপে—অরণি হাওয়া মোছে এখন... এখন ফিরে আসা বারণ... তোমাকে ভালবাসা বারণ... আমার মন শুধু লেখায়, তোমার নাম নেওয়া বারণ। ... ...
সাহস এবং আগুন পাশাপাশি—বানিয়েছিল অসীম তাড়না। দূরে গিয়েও আবার কাছে আসি, তখন তুমি আমায় চেনো না... প্রতীক এবং সহজ সোজাসুজি—ছাড়িয়েছিল দিগন্তের মন। এখন আমি ততটুকুই বুঝি, যতটা আজ বোঝার রাখি মন... দূরে গিয়েও আবার কাছে আসি, তখন তুমি আমায় চেনো না... আমার মুখে কবিসুলভ হাসি, তোমার ঠোঁটে শিকারছলনা! ... ...
আয় শত্রু যায় শত্রুখায় দস্যু বিদ্যুৎআয় সৃষ্টি যায় বৃষ্টিচাই নিম্নে চারখুঁতধ্যাৎ তন্বী থাক আর্তিহাতবন্যা মারকুটতুই চাইলে সব পারতিশোকশিল্প তোর দূত ... ...
বন্ধ বাতাস। একলা জীবন। সমীক্ষা ভুল।কবির কাছে সকালবেলার আকাশও ভুল।মেঘ পুরোনো। উটকো ব্যথা। হৃদয়গণিত। কবির কাছে নতুন লেখাও অপেক্ষানীল। সন্ধে নামে। সূর্য লুকোয়। বৃষ্টিসহজ। কবির প্রতি দুঃখ এলে, করবে কী মন?জানছে সময়। ছদ্মগোপন। অরণ্যশীত। তরুণ কবির স্বীকৃতিও অপেক্ষানীল। ... ...
তথাকথিত ভালোবাসা। তার বিশ্রামে অবশেষ। বিপদে আঁখিভাসা। ভবঘুরের নেই কোনও দেশ। চেনা সীমান্তমেঘ। ফরাসি মেয়ে লাস্যময়ী। মোছে কে আবেগ? সততা এমনিতে বিবক্ষয়ী। শোয়ানো পুতুল। খ্যালেনা ফুটফুটে হাত। বিরহে আকুল। মিনারের পতনে প্রভাত। তারকা বিচ্ছেদ। যায় মুক্তি আকাঙ্ক্ষা থেমে। দ্যাখো এই ছেদ—ধারাবাহিকতা থেকে নামে... ... ...
খোলামেলা পাখি তুমি। বন্ধ জানলা। আমাকে ভাবিয়ে তুমি, কিনে আনলা। খোলামেলা মনে আজ, ডেকে আনলা। তোমাকে শনাক্ত করি, ঘাসে আর ফুলে। জীবন বন্ধ। তবু, মেঘ নামে স্কুলে।খোলামেলা মন তুমি। রূপমুগ্ধ চুলে... আমাকে শনাক্ত ক’রে, গিয়েছ না-ব’লে—আমার তফাত নেই জলে আর স্থলে। ... ...
অভিজ্ঞতা। অভিজ্ঞতা। অভিজ্ঞতা। রান্নায় স্বাদ হয়নি তেমন। অভিজ্ঞতা। বদলে যাবেই—মেঘপিয়ানোআকাশবাতাস, তোমারকথা। সমস্তটাই অভিজ্ঞতা। মলিনস্রোতা। Automatic backups। সবই অভিজ্ঞতা। ধর্ষক আর দস্যু ভাল। অভিজ্ঞতা। রক্ত ভাল। সময় ভাল। বন্ধু খারাপ। এবার্থেকে আলাপ কেবল দূরত্বতেই। অভিজ্ঞতা। অসীম। হঠাৎ। অভিজ্ঞতা। ... ...
খাবে আর হাগবে আর প’ড়ে প’ড়ে ঘুমোবে— এমন মেয়েকে আমি বউ হিসেবে চাই না আমার। আমি শুধু তেমন মেয়েরই স্বপ্ন দেখি, যে স্বনির্ভর। যে সকাল সকাল অফিসে বেরিয়ে যাবে। আর রাতে বাড়ি ফিরে ক্লান্ত চোখে আমার দিকে তাকিয়ে বলবে— ‘একটু আদর কর আমাকে... অনেকক্ষণ অনাদরে আছি...’ আমিও চাই, কোনও মেয়ে তেমন স্বামীর স্বপ্ন দেখুক, যে সকাল সকাল অফিস বা কবিতা সংক্রান্ত কোনও কাজে অনেকদূরে বেরিয়ে পড়বে। রাতে যখন বাড়ি ফিরে আসবে, তখন যেন দেখতে পায়, বউ খেয়েদেয়ে ঘুমিয়ে প’ড়েছে। স্বামীর কাছে যে আদর চেয়েছিল, তা স্বামী দিতে পারেনি। স্বামীর খাবার স্বামী নিজেই বেড়ে যেন খেয়ে নিতে পারে। বউয়ের সকালে অফিস। স্বামীর আরেকটু পরে। এইভাবে তো সম্পর্ক থাকতে পারে ... ...
যে ঔদার্য তোমাকে শিল্প শেখায়, তার পায়ের কাছেই গ্রামের ঘরবাড়ি, আরমেঘে মেঘে অশান্তি। তিক্ততার রং যেন মিঠেলাজুক। যে ঔদার্য তোমাকে প্রতিশ্রুতি দেয়,তার গহনসম্ভাবনায় হাওয়াদের বাতিল মন, এবংঘটনার গতি আরও, আরও বেশিই—সত্যধী। মগজে বারুদ রাখো, শহর আজন্ম ফালতু। শুনছ তো? প্রশ্নের ঔদার্যে, আমরাওঅলসপ্রবণ। ... ...