শ্রীমল্লার বলছি কে?
শ্রীমল্লার বলছি কী? ১বুলবুলি পালক ফেলল-কুড়িয়ে নিলাম আমি।সূর্য সেটা ফলো করলো, এমন হারামি! ২পাতা পাতা হাস্যকর হাওয়াযাওয়া যাওয়া এমনি চ’লে যাওয়াছাতা ছাতা বিরক্তিকর মেঘখাতা খাতা উল্টোপাল্টা লেখা৩প্রয়োজনে ফোন করলে–আমায় তুমি পাবে না।তোমায় যখন ফোন করব–তখন তোমায় পাব না। ৪বাড়ির গায়ে রোদ। বাড়ির ভেতর ঝগড়া। বাইরে থেকে তাকিয়ে দেখলে,কিছুই বোঝা যায় না।৫এই তো যেন সেদিনকেই!এই তো সবে-সবেঘ’টে যাওয়া সব ঘটনাই–নতুন হ’য়ে থাকে। ... ...
নৌকো ছিল স্বপ্নে ভাসমান।বন্ধু ছিল স্বপ্ন থেকে দূরে...ভালোবাসা এখন শুধুই তার–সাহসকে যে পোষ মানাতে পারে।কষ্টে ছিল মৃদুমন্দ আরাম। আনন্দে তাই গুচ্ছ প্রীতিমরণ...ভালোবাসলে তোমায় হয়তো পেতাম,কিন্তু যদি ফুরিয়ে যেতো মন? ভালোবাসা এখন শুধুই তার–সাহসকে যে পোষ মানাতে পারে।ভালোবাসা এমন উপহার—মুহূর্তে যে ফুরিয়ে যেতে পারে! ... ...
মন যদি কাল শুকনো স্রোতে আরাম নামায়, কী করবে? হয়তো তখন ঘোরের মধ্যে নিজের ভেতর খুঁজবে প্রেম! প্রশংসাশোক বাসলে ভালো, ঠোঁটের কাছে অন্তরাল... বাতাস তোমার মাঙ্গলিক আর জয়ের ঊর্ধ্বে সাম্য লাল! আহত সাত ঘোড়ার প্রতি তোমার মায়ের বিতৃষ্ণায়—ঘাসের রঙে ঘটছে বদল, নতুনশাসক ব্যবস্থায়... ছন্দে তুমি মন রাখোনি, অগত্যা কাল কী করবে? তোমায় দিচ্ছি দ্বন্দ্ব সমাস। আমাকে দাও সান্ধ্যমেঘ... ... ...
১ধর্ম কী? সে বিষয়ে জানার কোনও উত্তেজনানেই আমার। আমি শুধু জানি, ধর্ষকের ধর্ম ধর্ষণ করা। মায়ের ধর্ম কোলের শিশুকে বুকের দুধ দেওয়া আর প্রেমের ধর্ম, ছাপোষা নাগরিক হ’য়ে গোলাপ কিনে নেওয়া অফিস থেকে ফেরার পথে। এই তো। এইটুকুই। এর বেশি ধর্ম সম্পর্কে আমার কোনও উত্তেজনা নেই। নেই কোনও আন্তরিকবন্ধন।২আমি শুনেছি, শুনে এসেছি যে, শত্রুদের কোনও স্বর্গ নেই। নরকও নেই। শুনেছি এমন। শুনে এসেছি। কোথায় শুনেছি, কখন শুনেছি, কবে শুনেছি— সেসব জানি না। যে আমার এই লেখাটা পড়ছ, পড়তে চলেছ, সে হয়তো আমার বন্ধু। হয়তো শত্রু। শুধু জেনো, নিজের কাছে আমি কখনও নিজের বন্ধু নই। নই শত্রুও। কে আমাকে কীভাবে দেখছে, সেটা বড়কথা নয়। বড়কথা হচ্ছে, নিজের সঙ্গে যে ভাষায় কথা বলি, আমি তার ... ...
আপনারা তো বৃষ্টি নিয়ে জল ছিটিয়ে লিখতে পারেন...বর্ষা শুধু বর্ষা যেমন অন্ধমেঘের অভিশ্রুতি!এমন যদি শিল্প আসেই, কল্পনা তাও মৌনসখী...আপনারা তো বৃষ্টি নিয়ে ফুটপাথে ঘুম ভাঙতে পারেন...গহন কেবল গহন কথায়, বান্ধবী চুপ। সখ্যনালিশ!এবার দেখি বিচ্ছেদে আর মন রাখেনি শ্রীমল্লারও...আপনারা তো বৃষ্টি নিয়ে মেঘ ভাঙিয়ে নিন্দে করেন...বলুন দেখি বান্ধবীকে এমন কী দিই সাহিত্যপ্রেম? ... ...
আমাকে কেবল ভালবাসো, ভালবাসো। এসো আর যাও, তবু তুমি ভালবাসো...আমাকে কেবল ভালবাসো, প্রেমে ভাসো। সহজের মতো ভবিষ্যৎেই এসো, তুমি এসো। একদিন যদি পারো তবে কাছে এসো, তবে এসো...আমাকে কেবল ভালবাসো। তাই আসো। কাছে আসো। ... ...
বর্ষার দিনগুলোয় খাতায় বৃষ্টি তুলে রাখি। মেঘগুলো কী অসভ্য! অন্ধকার ক’রে দেয় আমার এই ছোট্ট পাড়াটাকে। অসভ্য মেঘেদেরকে শাসন করতে তোকে আজ খুব আশেপাশে দরকার ছিল শাকিরা।আমার আশেপাশে, দরকার ছিল শুধু তোকে। বর্ষার রাত্রিগুলো আরও ভয়ানক! তোকে মনে পড়লে,আমার চোখে ভাসে অপ্রকাশিত গোপনচাহনি। তখন আমার মন হয়তো নতুন কোনও কবিতার কথা ভাবছে...আমার নতুন কবিতা পড়বি তো শাকিরা? এই দ্যাখ, লিখে রাখছি... দেখা হলে তোর হাতে তুলে দেবো।তুই রাত জেগে পড়বি আমার কবিতাদের। জানি আমি। ... ...
সন্দর্ভ ওড়ে। তার বাতাসে দমবন্ধ। বিপদ মাসোহারা। সেও অনুপ্রীতিপ্রবণ...সামলে ওঠা সহজ। জানি সম্ভাবনা অমিল। আটকে রাখো পিরিত। সাজায় গন্ধেমৃত মানব... দোতলা নেই হৃদয়। প্রেমের শিখাশিশ্ন উঁকি। সন্দর্ভ ওড়ে। তাও আকাশ মেঘলাবাহক...কঠিন আততায়ী। আরাম পিছলে চেনে অবাক। গণিতপ্রিয় বালক। রাখে ঘোড়ার পায়ে পূজা... ... ...
আমাকে আজ শান্তি দে তুই একটু জীবন। আর পারি না অশান্তিতে বাঁচার লড়াই...কবি হওয়ার ঝক্কি আছে। তাই তো এখন—কবি হতেই সারাটাদিন ইচ্ছে করে,কিন্তু তখন, কিন্তু তখন ব্যস্ত কাজে। চাকরি করি।আমার প্রিয় জীবন তো তুই চিনিস আমায়...সারাজীবন লিখব ব’লেই ২৩ সালের,২৩ সালের অক্টোবরে কলেজ ছেড়ে—নতুন নতুন ডাইরি কিনে লেখার শুরু।আমাকে আজ শান্তি দে তুই একটু জীবন। আর পারি না অশান্তিতে বাঁচতে এখন!মাথার মধ্যে ছিঁড়ে খাচ্ছে দৃশ্যকোটি। Chaos... Chaos... অথচ চোখ নিভতে আসে। সময় কোথায়?লেখার থেকে দূরে এসে এখন ভাবি—কেন এলাম? কেন এলাম? এতটা দূর?লেখার কাছেই ফিরতে চাইছি, অথচ আজ—নিজের হাতেই মরছি নিজে। আমিই দোষী...শ্রীজাতকে বলেওছিলাম, ‘প্রস্তুতিকে দেখা যায় না।’এসব ভাবনা এখন অতীত। হাসিও পায়। আজকে ... ...
এই তো সময়। বৃষ্টি দেখার। এই তো সময়। যখন মেঘ আসছে, শহরকে অন্ধকারে ঢেকে দিতে৷ এই তো সময়। ঘরের জানলা বন্ধ করার বদলে খুলে দেওয়া ভালবেসে। বৃষ্টি। কী ঝড়। কী তাণ্ডব। দুর্যোগের ভয়ংকর রূপ। স্মৃতির সঙ্গে তর্ক এবং কথাবন্ধ শেষমেশ। দুর্যোগ আসছে জন্ম পেরিয়ে। বাইরেটা অন্ধকার। কথাবন্ধ রেখেছি। তবু ভাষা পেয়েই চ’লেছে আমার নবীন কবিতাবাতাস... ... ...