বলাই বাহুল্য, ভিখিরি তারাই হয় যারা চুরি ছ্যাচড়ামি (ভদ্দরলোকেরা একচেটিয়া ভাবে ভালো পারেন) বা দিনে-ডাকাতি (পলিটিশিয়ানদের এক্সপার্টিজের ক্ষেত্র) করতে তেমন দক্ষ নন। আমরা সবাই ভিখিরি কম বেশি, তবে এই লেখায় শুধু তাদের কথাই বলব যাদের দেখে ভিখিরি বলে সহজে চেনা যায় : কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার গৃহহীন মানুষজন। 2011 সালের Census অনুযায়ী কলকাতা জেলায় মোট 69,798 জন গৃহহীন মানুষ বসবাস করতেন [1]। এই সংখ্যা পশ্চিমবঙ্গের মোট গৃহহীন জনসংখ্যার 52.07% [3,4]। ActionAid–এর সমীক্ষা অনুযায়ী ... ...
মানবাশোক বিরচিত অথ রামকথা যদি থাকে গজানন, করিনু নমন, রামের মহিমা(?) আমি করিব বর্ণন। অযোধ্যা নামেতে এক আছিল নগর, রাজত্ব করিত সেথা নৃপতি সগর। ষাট হাজার পুত্রের সগর জনক, স্বভাবে তাহারা সব অতি ভয়ানক। কপিলের শাপে ভস্ম হলো ভ্রাতাগণ, গঙ্গোদকে স্বর্গে যাবে মিলে আশ্বাসন। সগরের নাতি ছিলা অংশুমান নামে, দিলীপ তাহার পুত্র খ্যাত ধরাধামে। দিলীপের পত্নিপুত্র ভগীরথ ... ...
কালীনারায়ণপুর, ২৬শে মার্চ, ২০৯৮ খ্রিঃ গত ২৩শে মার্চ আমরা আমাদের পায়রাডাঙার ভাড়া করা ফ্ল্যাটটি ছাড়িয়া কালীনারায়ণপুরের এই ফ্ল্যাটটিতে পাকাপাকি ভাবে চলিয়া আসিলাম। আমরা বলিতে, আমি, আমার স্ত্রী বিধুমুখী এবং আমাদের পুরানো ও বিশ্বস্ত রোবট উমাপ্রসাদ। কর্মের সুবাদে এতদিন পায়রাডাঙ্গা জেলায় থাকিতে হইয়াছিল কিন্তু সেখানে একটি ফ্ল্যাট কেনা আমার সাধ্যের বাহিরে ছিল তাই বদলী হইয়া আসিবার পর, কালীনারায়ণপুর জেলায় অপেক্ষাকৃত সস্তায় এই ফ্ল্যাটটি কিনিলাম। সাড়ে পাঁচ শ বর্গফুটের, সাধারণ মানের এই ফ্ল্যাটটি, ‘কালীনারায়ণপুর মা চন্ডী মেগাটাউন ... ...
একটা জন্ম একটা মৃত্যু একটা সভ্যতা সবকিছু এই পৃথিবী থেকে হারিয়ে যায় শুধু তোমার অবহেলার জন্য। একজন হাদির লাশ একজন বিধবার কান্না পিতৃহারা এক সন্তান কয়েকটা রাজনৈতিক দলের উল্লাস কয়েকটা রাজনৈতিক দলের অভিনয় সরকারের নিরবতা এই দেশের গন্তব্য কোথায়? আজ দেশের পতাকা অর্ধনমিত উত্তাল দেশের যুব সমাজ আর কত রক্ত ঝরবে রাজপথে? সত্যিকারের গণতন্ত্র কবে মুক্তি ... ...
একটা ছবির কথা খুব মনে পড়ে।আমি,আমার মা নীচে বসে আছি,হাসছি।আব্বু বিছানার উপর রুটিটা ঝোল ডুবিয়ে মুখে তুলতে যাচ্ছে।আমি আঠাশ,আম্মা পঞ্চাশ আর আব্বু ষাট।দেখলে সুখী পরিবার মনে হয়।কিন্তু আমি আমার আব্বুকে খুব ঘৃণা করি,প্রাণপণে।আমার আম্মা চির নিপীড়িত বঞ্চিত।আমিও বঞ্চনা করি,কিন্তু আম্মা কিছু বলে না,আমাকেও না,ভাইকেও না,আব্বুকে তো নয়ই।আমার আম্মা ধর্মভীরু মানুষ,খুব আল্লাকে মানে।আব্বুও তাই,তবে সে তার মর্জির মালিক,তার মতের বিরুদ্ধে আল্লা দাঁড়ালে তাকেও রেয়াত করবে না আমি জানি।আমার ভাই এই ছবিতে নেই,সে দিল্লিতে।জরির কাজের নকশা তৈরি করে। কয়েক বছর কেটে গেছে এরপর,আব্বু মরে গেছে,ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছিল,হাসপাতাল যেতে হয়নি।আম্মা অশক্ত,আমি মধ্য তিরিশে।ওই ছবিটা দেখি আর ভাবি,আব্বুর উপর প্রতিশোধ নেওয়া হল ... ...
অন্তরে অতৃপ্তি র’বে সাঙ্গ করি’ মনে হবে শেষ হয়ে হইল না শেষ।রবি ঠাকুরের ‘সোনার তরী’-র এই অংশটুকু স্কুলে ছোটো গল্পকে সংজ্ঞায়িত করতে বারবার বলা হত। কবিতায় রবি ঠাকুর যদিও জীবনের কথা বলেছিলেন এই ভাবে। একটা বছর শেষে নতুন বছরের শুরুতেও তো সেই এক ভাব। সন্ধিক্ষণে বরাবর
কিছু শব্দ জন্মায়উচ্চারণের আগেই,অর্থ না—শুধু জায়গা চায়শ্বাসের ফাঁকে ফোকরে।সময় এখানে সোজা নয়,সে ভাঁজ হয়ে থাকেপুরোনো কাগজের মতো—ভাঁজ হতেই থাকে বিপুল ক্ষমতার চাপে দুমড়ে মুচড়ে যায় স্বাভাবিক;লেখা নেই, তবু দাগ থাকে।আমি দেখেছি আলোও নিজেকে গুটিয়ে নেয়,আর অন্ধকারধীরে ধীরে, আলোর বাঁকে বাঁকে একাধিক ছায়া হতে থাকে। ভাবগুলো ঘোরে, ঘোরে, ঘোরে হরাইজন অতিক্রম করে কোথাও পৌঁছয় না,সময়ে পৌঁছনোর ধারণাটাই সন্দেহজনকহয়ে ওঠে, কুক্ষিগত ক্ষমতার কক্ষপথে। নামগুলো ঝরে পড়ে,আইডেন্টিটি আলগা হয়,একটা মুখআরেকটা মুখে মিশে গিয়েশব্দহীন হয়। ... ...
দিল্লির সমস্যা এখন আর শুধু দূষণ নয়। সমস্যা হলো—এই দূষণকে আমরা কতটা স্বাভাবিক করে নিয়েছি।লিওনেল মেসি–র দিল্লি সফর সেই স্বাভাবিকতাটাকে সাময়িকভাবে ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক তারকা এলেন, ক্যামেরা এল, আর তার সঙ্গেই দিল্লির আসল চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। আকাশ ঢেকে গেল টক্সিক স্মগে, বিমান চলাচল ব্যাহত হলো, শত শত ফ্লাইট বাতিল ও দেরি হলো। এমনকি প্রধানমন্ত্রীর সফরসূচিও পিছিয়ে গেল। আমরা বহুদিন ধরে শুনে আসছি, দিল্লির দূষণ নাকি সিজনাল। শীত এলেই এমন হয়। কিন্তু যদি প্রতিবছর একই সময়ে একই বিপর্যয় ঘটে, তাহলে সেটা আর সিজনাল থাকে না—সেটা সিস্টেমের অংশ হয়ে যায়। যখন একিউআই চারশো-পাঁচশোর কাছাকাছি পৌঁছে যায়, তখন সেটা আর সংখ্যা থাকে না; ... ...
এটি নয়,এটিরও নয়।যা থাকেতা অবস্থান নয়—একটি স্থগিত।শুরু ঘটেনি,শেষও করেনি;মাঝখানটিনিজেই যথেষ্ট।অর্থ এখানেএকটি দুর্ঘটনা,ঘটলে সঙ্গে সঙ্গেমুছে যায়।আমি নেই,তুমি নেই—নেই-ইসবচেয়ে নির্ভুল রূপ।সময় বলে কিছু থাকলেসে ভুল করেনিজেকে ধরে রেখেছে।নীরবতাকোনো অভাব নয়,একটি সম্পূর্ণতাযা উচ্চারণ চায় না।
মাংস আহারের বিষয়ে যুধিষ্ঠিরকে ভীষ্মের উপদেশঃ যুধিষ্ঠির ভীষ্মকে কহিলেন, পিতামহ, আপনি বহুবার বলিয়াছেন যে অহিংসা পরম ধর্ম। আপনার কাছে ইহাও শুনিয়াছি যে পিতৃগণ আমিষ ভোজনে অধিকতর তৃপ্তিলাভ করিয়া থাকেন সেইহেতু শ্রাদ্ধকার্যে বহুবিধ মাংস দেওয়া হইয়া থাকে। হিংসা না করিলে মাংস কি প্রকারে পাওয়া যাইবে? ভীষ্ম বলিলেন, যাহারা সৌন্দর্য স্বাস্থ্য আয়ু বুদ্ধি বল ও স্মরণশক্তি কামনা করেন তাহারা হিংসা ত্যাগ করিয়া থাকেন। স্বয়ম্ভুব মনু বলিয়াছেন, যিনি মাংস আহার ও পশুহত্যা করেন না তিনি সর্বজীবের মিত্র ও বিশ্বাসের পাত্র। নারদ বলিয়াছেন ... ...
ইন্দ্র ও ঋষি দেবশর্মার পত্নী রুচি ঋষি দেবশর্মার পত্নী অতুলনীয়া সুন্দরী রুচির প্রতি ইন্দ্রের লালসা ছিলো। দেবশর্মা স্ত্রীচরিত্র ও ইন্দ্রের পরস্ত্রীলালসার বিষয়ে অবহিত থাকিবার জন্য রুচিকে সাবধানে রক্ষা করিতেন। একদা তিনি তাঁহার প্রিয় শিষ্য বিপুলকে কহিলেন, আমি যজ্ঞ করিতে যাইতেছি, আমার অনুপস্থিতিতে তুমি তোমার গুরুপত্নীকে সাবধানে রক্ষা করিবে। সুরেশ্বর ইন্দ্র রুচিকে সর্বদা কামনা করেন, তিনি বহুপ্রকার মায়া জানেন, বজ্রধারী কিরীটী, চণ্ডাল, জটাচীরধারী, কুরূপ, রূপবান, যুবা, বৃদ্ধ, ব্রাহ্মণ বা অন্য বর্ণ, পশুপক্ষী ... ...
সনাতনীদের জ্ঞাতার্থে এবং পালনার্থে রামায়ণ, মহাভারত, পুরাণাদি হিন্দুশাস্ত্রে বর্ণিত কিছু অত্যাশ্চর্ষ সরস কাহিনির সংক্ষিপ্ত সংকলন পৃথিবীতে অদ্যাবধি যতগুলি ধর্ম প্রবর্তিত হইয়াছে, সেইসকল ধর্মের অনুসারীগণ বিশ্বাস করিয়া থাকেন যে, তাহাদের ধর্মপুস্তকে বর্ণিত সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের স্থাবর-জঙ্গমাদি সকল কিছুই সৃষ্টি করিয়াছেন। মনুষ্য কর্তৃক গৃহীত ও আচরিত বিভিন্ন ধর্মগুলির মধ্যে সনাতন নামক একটি ধর্ম বহুল প্রচলিত। এই ধর্মের আনুসারীগণ মূলতঃ হিন্দু নামে পরিচিত। অধুনা হিন্দুগণের মধ্যে আবার একাংশ ... ...
কিছুই ঘটেনি —তবু চারপাশেঘটনার পরে যা থাকেতা ছড়িয়ে আছে।একটি রেখানিজেকে বারবার ভাঙে,ভাঙতে ভাঙতেইআকৃতি শেখে।সময় এখানে শুধুএকই মুহূর্তেরভিন্ন উচ্চারণ।কথা বললেঅর্থহীনতাইসবচেয়ে নির্ভুল।আমি যাকে খুঁজিসে উপস্থিতি নয়,একটি অনুপস্থিতিরদীর্ঘ ছায়া।শেষ বলে কিছু নেই —শুধু থেমে যাওয়ারভিন্ন ভিন্ন ভঙ্গি।
একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পার হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে যে, দীর্ঘদিন ধরে চলে আসা গ্লোবাল অর্ডার এখন আর আগের মতো নেই। কোল্ড ওয়ার–এর পর যে ইউনিপোলার কাঠামো গড়ে উঠেছিল — যেখানে যুক্তরাষ্ট্র ছিল প্রধান ক্ষমতার কেন্দ্র — তা ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তার জায়গায় সামনে আসছে এক মাল্টিপোলার বাস্তবতা। এই নতুন পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে এমন কিছু দেশ, যাদের পরাশক্তি বলা যায় না, কিন্তু যাদের প্রভাব উপেক্ষা করা যায় না। জনসংখ্যা, অর্থনীতি, সামরিক সক্ষমতা এবং অবস্থানের কারণে তারা নিজেদের অঞ্চল ছাড়িয়ে বড় পরিসরে প্রভাব ফেলতে পারে। ভারত ও তুরস্ক এই ধরনের রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে ... ...
ওসমান হাদি খুব সম্প্রতি খুন হয়েছেন, এবং এমন সময়ে তাঁর রাজনৈতিক অবস্থান বা উত্তরাধিকার নিয়ে কথা বলা অনেকের কাছেই অস্বস্তিকর বলে মনে হতে পারে। তবু ইতিহাস শোকের সময়সূচি মেনে চলে না। তাই অস্বস্তি সত্ত্বেও এই কথাগুলো বলা প্রয়োজন।সম্প্রতি ওসমান হাদিকে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করার সিদ্ধান্তকে কেউ কেউ “সম্মানজনক রাষ্ট্রীয় আয়োজন” হিসেবে দেখছেন। কিন্তু ইতিহাস, রাজনীতি ও নৈতিকতার দৃষ্টিতে এই সিদ্ধান্ত গভীরভাবে প্রশ্নযোগ্য নির্মম ... ...
আমরা লজ্জিত। প্রিয় নুরুল কবির।রাস্তায় ২০- ৩০ বছরের রক্ত গরম নবীন যুবকের গলায় যখন হাদীর নামে শ্লোগান, তখন তার সামনে যা কিছু আসবে সব কিছু জ্বলে পুড়ে যায়। সাংবাদিক নুরুল কবির কে তারা চেনে না। রাস্তায় মিছিল করলে আর সব কিছু জ্বালিয়ে দিলেই তাকে দেশপ্রেমিক বলা যায় না। নুরুল কবির হয়তো কখনো এসব মিছিলে যায় না, মাইকে লক্ষ মানুষের সামনে ভাষন দেয় না কিন্তু বিগত কয়েক দশকে আমার দেখা বা জানা মতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই দেখেছি তাকে। যে মানুষ মাওলানা ভাসানীকে THE RED MOULANA নামে ঘোষণা দিতে পারে, যে ভাসানী আপাদমস্তক একজন সাচ্চা দেশপ্রেমিক ... ...
সম্প্রতি ঘটে যাওয়া দুটি পৃথক অথচ গভীরভাবে সম্পর্কিত মর্মান্তিক ঘটনা আমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে—আমরা ধীরে ধীরে এমন এক সমাজে পৌঁছচ্ছি, যেখানে রাষ্ট্রের সবচেয়ে মৌলিক দায়িত্ব, অর্থাৎ মানুষের জীবন ও মর্যাদা রক্ষা, ভয়াবহভাবে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার কেন্দ্রে রয়েছে একটি অভিন্ন বিষয়—পুলিশের ভূমিকা।গত ১৮ ডিসেম্বর ২০২৫-এর রাতে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে, তা কেবল একটি ব্যক্তির মৃত্যু নয়; তা রাষ্ট্রীয় উদাসীনতার এক নিষ্ঠুর দলিল। তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক অসহায় পোশাক শ্রমিককে উন্মত্ত জনতা প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা করে। এখানেই শেষ নয়—মৃতদেহটি গাছে ঝুলিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই বর্বরতা দীর্ঘ সময় ... ...
শয়তান। আবুল ফজলের একটা লেখা পড়েছিলাম স্কুলে থাকতে। চমৎকার আরব্যে গল্পে " শয়তান " কে বেঁচে রাখা জরুরি কেন তা নিয়ে। বহুবার রাজনৈতিক তর্কে সেটা অস্ত্রের মতো ব্যবহার করেছি। এতই যুক্তিগ্রাহ্য বিষয় যে, আমার প্রতিপক্ষের জন্য যে, তা খন্ডন করা দুঃসাধ্য। এভাবেই বহুদিন জিতেছি। ইচ্ছে না থাকলেও আওয়ামী লীগের টাটকা প্রসঙ্গ এড়িয়ে যাওয়া যায় না। আওয়ামী লীগের আমলে কেউ কেউ মৃদুস্বরে অভিযোগ করে বলে, সেই সময় বি এন পি নাকি যুদ্ধ অপরাধী বিচার নিয়ে শক্ত অবস্থান নিতে পারেনি। একেবারই অসত্য বলবো না। স্বাধীনতার মতো স্পর্শকাতর বিষয়গুলো সহজে কারো পক্ষে অগ্রাহ্য করা কঠিন। আওয়ামী লীগের তুরপের তাস সেখানেই। আওয়ামী লীগের পলিসি মেকাররা ... ...
১.কানে হেডফোন না থাকলেই ভগবান ঢুকে পড়েন,মন ফাঁকা থাকলেই ঢুকে পড়ে বাতাস,কিছু সৌম্য জীবনের স্মৃতি শান্ত পায়ে হেঁটে চলে আসে।২.আমার বলার কথা বিশেষ কিছু নয়অন্তত সাফল্য বা ব্যর্থতা নিয়ে নয়জীবনের আঁকিবুঁকি নিয়েও নয়,বদলে হয়ত সমুদ্রের কথা বলা যায়ঢেউগুলি কিভাবে পাড়ে এসে ভাঙ্গে,কিংবা পর্নোগ্রাফিক ছবিতেআদুর গায়ে নিষ্পাপ মেয়েটিনগ্নতা যথেষ্ট নয়,ঘন্টা দরে কেনা নারী,খরিদ্দার তাকে আরো ছোট হতে বাধ্য করেঅপমান করে, সেটার ভিডিও বানায়,সবার দেখার জন্য। ৩.আমি দেখি, আমার মত অনেকেই দেখেউপভোগ্য উত্তেজনা;বিভ্রান্ত যৌণ চেতনামনকে বোঝায় : সহানুভূতি,আসলে তা নয়তারপরেই ভগবানের প্রশ্নটা আসে।মঙ্গলময় ভগবানওই মেয়েটির জন্য কী কী ভাল করলেন যেন? ... ...
আগুনের সামনে দাঁড়িয়ে মানুষকে চেনা যায়অয়ন মুখোপাধ্যায় গতকাল রাতটা শুধু বাংলাদেশে নয়—এই উপমহাদেশের বিবেকের উপর দিয়ে হেঁটে গেছে। আগুনে পোড়া একটি শরীর, ফাঁসিতে ঝোলানো এক শ্রমিক, আর উল্লাসে ভিডিও তোলা কিছু মানুষ—এই দৃশ্য কোনও “ঘটনা” নয়, এটা এক ভয়াবহ বার্তা। বার্তাটা খুব পরিষ্কার: মানুষকে আর মানুষ হিসেবে দেখা হচ্ছে না, দেখা হচ্ছে পরিচয়ে, পদবিতে, সংখ্যায়।দিপু চন্দ্র দাস—একজন কাপড় কারখানার কর্মী। তার কোনও অপরাধ ছিল না, কোনও আদালত ছিল না, ছিল না কোনও মানবিক প্রশ্ন। ছিল শুধু হিংসা, আগুন আর উল্লাস। আর সেই উল্লাসের ভিড় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—মৌলবাদ যখন রাষ্ট্র, সমাজ আর রাজনীতির প্রশ্রয় পায়, তখন মানুষ পুড়ে যায়, ... ...