( ২৮ ) ইউনিভার্সিটি ফেরতা মধুমিতা আবার একদিন এসে হাজির হল মাসির বাড়ি বেলা আড়াইটে নাগাদ। বিভূতিবাবু ঘুমোচ্ছেন। রমাদেবী এই সবে খাওয়াদাওয়ার পরে হাত ধুয়ে আঁচলে হাত মুছছেন। একটু গড়িয়ে নেবার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে মধুমিতা হঠাৎ এসে হাজির। ---- ' কিরে ... তুই ! আর ক্লাস নেই ? ' ---- ' আছে, কিন্তু হবে না ... ওই একটা গন্ডগোল হয়েছে ... দু দল ছেলে মারামারি শুরু করল ... ওঃ কি ঝামেলা রোজ রোজ ... পালিয়ে এলাম ... কলেজ স্কোয়্যারের সামনের গেটে বিদ্যাসাগরের হাফ বাস্ট স্ট্যাচুটা আছে না ... ...
ইন্ডিয়া জোটের হাল হকিকত-- কল্যাণ সেনগুপ্ত ইন্ডিয়া নামক একটি জোটের কথা মিডিয়ায় এখনও শোনা যায়, কিন্তু এটির কোন তাৎপর্য এখনও আছে কিনা, সম্ভবত রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস দলের নেতারাই সেটি বলতে পারবে। আশ্চর্যজনক ভাবে মনে প্রশ্ন জাগে, কংগ্রেস কি সত্যিই মোদী তথা বিজেপিকে পরাস্ত করতে আগ্রহী? কংগ্রেস নেতৃত্বের আচরণ বা কার্যকলাপ দেখে এমন প্রশ্ন সবার মনেই জাগা স্বাভাবিক। আমরা অতীতে দেখেছি উক্ত জোট গঠনের লক্ষ্যে পাটনা, দিল্লী ও মুম্বাইয়ে পরপর সবাইকে নিয়ে মিটিং হোল। জোটের নামকরণ হোল, কিছু কিছু কমিটি গড়ে সেসব নামও ঘোষিত হোল। কিন্তু হঠাৎ তারপরই তাল কেটে গেল। এরপর দীর্ঘদিন আর কোনও মিটিং ডাকা হোলনা জোটের। একের পর ... ...
বাংলা চলচ্চিত্রের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সত্যজিত রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের সঙ্গে বাংলা থিয়েটার জগতের ঘনিষ্ঠ যোগ ছিল। সত্যজিত নিয়মিত থিয়েটার দেখতে যেতেন এবং সেখান থেকে বহু অভিনেতাকে নিজের ছবিতে ছোট বড় চরিত্রে নির্বাচন করেছেন। ‘ঘরে বাইরে’ ছবিতে বিমলার চরিত্রে নাব্দীকারের স্বাতীলেখা সেনগুপ্তের অভিনয়ের কথা অনেকেরই স্মরণে আছে। ঋত্বিক ঘটকের আই পি টি এ সংসর্গ, মতান্তর, থিয়েটারের জীবন নিয়ে ‘কোমল গান্ধার’ সিনেমা নির্মাণ -- তাও অজানা নয় আমাদের। মৃণাল সেনও কিন্তু থিয়েটারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার একাধিক ছবিতে চিত্রনাট্য রচনার আংশিক বা পূর্ণ ... ...
প্রতিদিনই একবার স্টেশনে যাই যদি তুমি ফিরে আসো যাত্রীদের দেখি, ফেরিওয়ালা দেখি, কুলি দেখিফিরে আসি,সন্ধে হলেই ঘরে ফিরে আসি। প্রতিদিনই একবার পাড়ার মোড়ে দাড়িয়ে থাকি যদি তোমার সাথে দেখা হয়ে যায় রিকশা দেখি, আকাশ দেখি, অফিস ফেরত মানুষ দেখি ফিরে আসি,সন্ধে হলেই ঘরে ফিরে আসি। প্রতিদিনই একবার তোমার কলেজের সামনে যাইযদি তুমি কলেজ থেকে বেড়িয়ে আসো আমি সবকিছু ভূলে বসে আছি তুমি যে এখন অন্য কারো বৌ, সংসার নিয়ে ব্যাস্ত ফিরে আসি, সন্ধে হলেই ঘরে ফিরে আসি। ... ...
অধ্যাপক মাধব গ্যাডগিল : এক নিমগ্ন পরিবেশপ্রেমীআম জনতার কাছে খুব পরিচিত একটি নাম নিশ্চয়ই নয়, তবে এই মুহূর্তে দুনিয়াজুড়ে পরিবেশ বিজ্ঞানীরা আলোচনা করছেন এই নিরলস প্রকৃতি সাধকের কথা। এ বছর সারা দুনিয়ার যে ছ জন পরিবেশবিদ তথা প্রকৃতি সংরক্ষণ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে ভারতের অধ্যাপক মাধব গ্যাডগিল হলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য। যেসব মানুষ নীরবে নিভৃতে প্রকৃতি ও পরিবেশের সেবা করছেন দীর্ঘদিন ধরে, যাঁদের নিরলস কর্মপ্রয়াসের ফলে পরিবেশের গুণমান তথা ভারসাম্য বজায় থেকেছে অনেকাংশে তাঁরাই এই স্বীকৃতির যথার্থ ভাগীদার। বৃহত্তর নাগরিক সমাজের ওপর এইসব মানুষদের কাজকর্ম গভীর ছাপ রেখেছে। তাই তাঁদের হাতেই তুলে ... ...
"জ্ঞানই শক্তি।"— ফ্রান্সিস বেকন ব্যাখ্যা: ফ্রান্সিস বেকনের এই ছোট কিন্তু গভীর অর্থবহ উক্তি আমাদের জানিয়ে দেয় যে প্রকৃত শক্তি বা ক্ষমতা আসে জ্ঞানের মাধ্যমে। এই শক্তি শুধুমাত্র শারীরিক নয়, এটি মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক উন্নতির চাবিকাঠি। মূল বিষয়বস্তু: 1. জ্ঞান অর্জনের গুরুত্ব: শিক্ষা এবং অভিজ্ঞতা আমাদেরকে সমস্যার সমাধান করতে, নতুন কিছু তৈরি করতে এবং দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। 2. জ্ঞান থেকে আত্মবিশ্বাস: জ্ঞান আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অজানা বিষয় সম্পর্কে ভয় দূর করে। 3. জ্ঞান এবং ক্ষমতা: জ্ঞান সঠিক ব্যবহার করতে পারলে এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। 4. সমস্যা সমাধানে জ্ঞান: যে ব্যক্তি জানে কিভাবে সমস্যাগুলো মোকাবিলা করতে হয়, সে আসল শক্তিশালী। এই উক্তি ... ...
( ২৭ ) কমল সাহা আর সাগর কথা বলতে বলতে গীরিশ এভিনিউয়ের মুখ পর্যন্ত এল। কমল বলল, ' তাহলে ওই কথাই রইল। সামনের সোমবার একটু কষ্ট করে আর একবার এস। তোমাকে নিয়ে বেরব বারোটা সাড়ে বারোটা নাগাদ। মহাজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। পাঁচশ টাকার মতো অ্যাডভান্স করে রেখ। মাল তুলতে অসুবিধে হবে না। বাকিটা পরে আস্তে আস্তে তোমার সুবিধে মতো দেবে। অসুবিধে হবে না। আমার সঙ্গে ভাল খাতির আছে ... ' ---- ' ঠিক আছে, দেখ যদি হয় ... ব্যবসাটা ... ...
বিশ শতকের শুরুতে ব্রিটিশের অধীনতা থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে ভারতের স্বাধীনতা আন্দোলন বিশেষ গুরুত্ব অর্জন করতে শুরু করে। আন্দোলনের একটি প্রতীকের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয় সর্বস্তরে। ১৯০৪ সালে স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকার রূপদান করেন। এই পতাকাটি ভগিনী নিবেদিতার পতাকা নামে অভিহিত হয়। লাল চারকোনা এই পতাকার কেন্দ্রে ছিল বজ্র ও শ্বেতপদ্ম সংবলিত ... ...
গতকাল শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্য তিলোত্তমার বাবা-মাকে নিয়ে বড় অভিযোগ তুলেছেন 'দা প্রিন্ট'এ। তাঁকে নাকি হোয়াটস্যাপ করে মামলাটা ছেড়ে দিতে বলা হয়। তিনি বলেছেন, "আমি চিঠিটা পড়ে খুবই আহত(শকড) হয়েছিলাম। পড়ে মনে হয়েছিল কোনো আইনজীবীর ভালো করে করে মুসাবিদা করা। আমার মনে হয়েছিল ওঁরা প্রভাবিত হয়েছেন, কে করেছে জানিনা, এবং আমাকে সুপ্রিম কোর্টের বিষয়টা ছেড়ে দিতে বলেন।" এটা বড় অভিযোগ না। বড় কথাটা বিকাশ বলেন ... ...
দেখো, আমি পড়ছি মাম্মি…..! অনেক দিন পর মিতুলকে নাগালের মধ্যে পেয়ে মনটা বেশ খুশিতে ভরে উঠল। আজকাল বরিষ্ঠ মানুষের ধারেকাছে কেউ সেভাবে ঘেঁষতে চায়না পাছে বাড়তি কিছু জ্ঞান হজম করতে হয়, তার ওপর যদি জানতে পারে যে, মানুষটি কোনো এক সুদূর অতীতে ইস্কুলে মাস্টারি করেছে, ছাত্র ঠেঙিয়ে সোজা করেছে তাহলে তো সোনায় সোহাগা ! একটু আসছি বলে সেই যে ত্রিসীমানার বাইরে যাবে, ফিরবে না আর ... ...
ঋত্বিক আয়োজিত দেশবিদেশের নাট্যমেলায় ১৩ই ডিসেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে মঞ্চস্থ হল থিয়েটার প্ল্যাটফর্মের প্রযোজনায় ‘কল্পনার অতীত”। মঞ্চ,আলো, নাটক ও নির্দেশনার দায়িত্বে দেবাশিস। দেবাশিসের পরিচালনা ও নাট্যপ্রয়োগের খ্যাতি ইতিমধ্যেই সুপরিজ্ঞাত। সদ্য দুই দিন আগে এই নাট্যমেলাতেই দেবাশিসের নির্মাণে মঞ্চস্থ হয়েছে অনীকের আক্ষরিক নাটকটি এবং সব বয়সের দর্শকের কাছে তুমুল প্রশংসিত হয়েছে। অধিকন্তু এই নাটকে যুক্ত হয়েছে বাংলার মঞ্চজগতের ... ...
প্রতারিত নারীকুল আপনারা শিশুদের জন্যমোটের উপর আর উপযুক্ত ননবলা যায় নগদে আর সস্তায় লাভ খুঁজতে গিয়েবহু কিছুর মতো এ সদগুনটিও কেন জানিখোয়া গেছে মেকিয়াভেলি মার্কা ডন জুয়াননায়কের সঙ্গিনী ভার্যাদের,তবে সেকুলাস সেক্স আর যুগ প্রভারকারনে যৌন কসরতে আগের যে কোনসময়কে সকলেই প্রায় ছাড়িয়ে গেছেন,তাই না?মুখে না বলেও ওথেলো সিনড্রোমআক্রান্ত আপনাদেরফিচেল পুঙ্গবটি দলন পীড়নেনতুন মানসিক তাড়না পেয়েছেন।আর এ হুযুগের সাইবার সেক্সপর্ণোগ্রাফি তো রিরংসাবর্ণবাদ আর নারীর প্রতি সহিংসতায় ঠাসাবলবেন ধর্ষকাম কেউ বলেন মেসোকিসেমকিংবা sadomasochismএরহাইব্রিড কামদ আসক্তিআর আমি বলি ‘‘lust murder’’কাকে বলে জানেন?Paraphalia – Sex Addictionআর যাবতীয় Disorderআপনাদের নিয়ে বেশ খেলছেতাই লক্ষ্য করেছেন কিনা জানিনা,জ্ঞাত সময় থেকেইsex worker-দের পতিতাপল্লী নগরেরবাউণ্ডারিয়েট এর বাইরে স্থিত‘রেড লাইট ... ...
২৩শে আগস্ট পোস্ট করা কবিতাটা আর একবার দিতে ইচ্ছে হল ---- কানের কাছে ফিসফিসালো কে ...মোমবাতির ন্যাকামি ফেলে তলোয়ার ধর এবার নইলে পাবে না কিছু রাষ্ট্র তোমায় বানাচ্ছে বোকা, বোঝাচ্ছে যা তাই বুঝ না ঘাড় করে নীচু। রাজা রানীরা ভোলাচ্ছে তোমায় সাজিয়ে তদন্ত নামের খেলা এ কোর্ট সে কাছারি ঘুরিয়ে ঘুরিয়ে করবে সাজানো নাটক মেলা। উন্মুখ চোখে তাকিয়ে আছ এজেন্সিদের পানে আবেগতপ্ত তাকিয়ে দেখছ ধুরন্ধর ঘোরপ্যাঁচ ... ...
( ২৬ ) দুপুরবেলায় সুমনা পটলের দোকানে এল সাগরের খোঁজে। পটল এক গাল হেসে বলল, ' হ্যাঁ বলুন দিদি ... সাগরদার সঙ্গে ঠিক ঠিক দেখা হয়েছিল তো ? ' ---- ' হ্যাঁ হ্যাঁ ... কোন অসুবিধা হয়নি ... ' ---- ' আবার কিছু দরকার আছে নাকি ? ' ---- ' হ্যাঁ ... আর একবার একটু দেখা করার ... ...
বিঃ দ্রঃ - এই কবিতায় আমি ধর্মের বিরুদ্ধে চরম বিষোদগার করেছি। বিশেষত ইসলাম ধর্মের বিরুদ্ধে। এমন নয় যে আমি ইসলাম ধর্মকে বেশি ঘৃণা করি, অন্যকে কম। কাউকেই সামান্যতম পছন্দ করি না। তবে এটা মনে এল তাই লিখলাম ব্যাস। যদি মনে হয় আপনি উদারমনস্ক নন,তাহলে এটা দেখামাত্র ব্যাক বাটন প্রেস করুন। এবারে কেউ যদি। ব্যালেন্স করতে বলেন, তাও করব না, আমার কালি, আমার কলম, আমি যা খুশি লিখব। হতে পারে এর পরের কোনো কবিতায় অন্য কোনো ধর্মকে ধুয়ে ... ...
"যে নিজেকে জয় করতে পারে, সে পৃথিবী জয় করতে পারে।"— গৌতম বুদ্ধ ব্যাখ্যা: গৌতম বুদ্ধের এই উক্তি আমাদের আত্মনিয়ন্ত্রণ ও আত্ম-উন্নতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। নিজের চিন্তা, আবেগ, এবং আচরণকে নিয়ন্ত্রণ করতে পারলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। মূল শিক্ষা: 1. আত্মনিয়ন্ত্রণ: নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ন্ত্রণে আনা গুরুত্বপূর্ণ। 2. আত্মবিশ্বাস: নিজেকে জয় করার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে, যা জীবনের অন্যান্য ক্ষেত্রে সাফল্য এনে দেয়। 3. অভ্যন্তরীণ শক্তি: বাইরের প্রতিকূলতা ... ...
পুঁথি থেকে পুস্তক – শুনতে আজকে যতটা সহজ লাগছে তার বিপ্রতীপে ততটাই কঠিন ছিল বাংলা ভাষার বিস্তার এবং সর্বজনীনতার ইতিহাস। কারণ এর জন্য প্রাথমিকভাবে দরকার ছিল মুদ্রণযোগ্য সুসমঞ্জস সচল হরফছাঁদ (পাঞ্চ) নির্মাণ। প্রশাসনিক কাজে, ধর্মবিস্তারের প্রচেষ্টায় এবং বাণিজ্যিক উদ্দেশ্যকে সামনে রেখে ব্রিটিশ শাসকরা এই উদ্যোগ নিয়েছিল। ওয়ারেন হেস্টিংসের সহস্রমুদ্রা সাহায্যপ্রাপ্তির উৎসাহে ১৭৭৮ সালে হ্যালহেডের প্রথম বাংলা হরফের ব্যাকরণ বইটি হুগলিতে ছাপতে শুরু ... ...
সতেরোশো সালের তেসরা মার্চ সিংহগড়ে মারা গেলেন ছত্রপতি রাজারাম, অকালে। শেষ ছত্রপতি তিনিই। সেই মুহূর্তে তাঁর যোগ্য উত্তরাধিকারী কেউ নেই। আবার আলমগীর কি আবার প্রত্যাঘাত করবেন নিজস্ব ভঙ্গিমায় ? আবার কি রাতের পর রাত গভীর সব চিন্তা মন্থন করে ফৌজ সাজানো আর আঁতাতের নয়া নয়া কৌশল সব আবিষ্কার করে ফেলবেন বাদশাহ ? তাঁর জেদ আছে বটে আগের মতোই কিন্তু সে তাগদ কই ? বয়েস ... ...
( ২৫ ) বাংলায় রাষ্ট্রপতির শাসন হল আবার। এই নিয়ে দুবার। অজয় মুখার্জীর সরকার দু দুবার গড়াগড়ি খেল। এখানে স্থায়ী একটা সরকার যে কবে হবে কে জানে। এর মাঝে অবশ্য প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী হয়ে ক' মাস ঠেকা দিলেন বছর খানেক আগে। ডামাডোলের অবস্থা একেবারে। জৈষ্ঠ্য মাস পড়ে গেছে। দুপুরবেলায় ঠা ঠা রোদে কুকুরগুলো ধুঁকছে। হেদোর পুকুরে জল ছাড়া হয়েছে নতুন করে। টইটুম্বুর সাঁতারের পুকুর। ওয়াটারপোলো খেলছে পাকা সাঁতারুরা। গঙ্গাপ্রসাদ নেয়ে এল দুপুরবেলায় হেদুয়ার জলে নেমে। অনেকক্ষণ জলে গা ডুবিয়ে ... ...
ভারতবর্ষ কোথায় এসে দাঁড়াচ্ছে? *ভাবা যায়!!!!* শেষকৃত্য সম্পন্ন করার সামগ্রীর বহু দোকান আপনি দেখেছেন। কিন্তু, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া কোনো কোম্পানি দেখেছেন কি ? মনে হয় দেখেননি। আমি কিন্তু প্রথমবারের মতো দেখলাম। আপনিও দেখে না থাকলে অবশ্যই দেখে নিন। মেম্বারশিপ মাত্র ৩৭,৫০০ এর মধ্যেই রয়েছে -- ★ সম্পূর্ণ দাহ-কার্য। ★ পন্ডিত এবং নাপিত ... ...