তেল আবিষ্কারের পূর্বে সৌদি আরবের বসতবাড়িগুলি ছিল পাথর ও কাদামাটি দ্বারা নির্মিত। দাম্মামে প্রথম বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের পরপরই বদলে যেতে থাকে সৌদি আরবের শহরগুলি। দাম্মামে তেল পাওয়ার সম্ভাবনার ব্যাপারে প্রথম ধারণা দিয়েছিল এক সৌদি মরু গাইড। ১৯৩৩ সালে তেল অনুসন্ধানের কাজ শুরুর পর মার্কিন কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে তৎকালীন সৌদির পূর্বাঞ্চলীয় আমির আবদুল্লাহ আল জালাবির কাছে একজন মরুবিশেষজ্ঞ গাইড চাওয়া হয়। তখন আমির খামিস বিন রিমছানকে তাদের সঙ্গে দেন। গাইডের দেখিয়ে দেওয়া জায়গায় ড্রিলিং করতেই বেরিয়ে আসে তেল। এরপরে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই তেল পাওয়া শুরু হয়। পেট্রো ডলারের প্রভাবে হাজার বছরের মরু সভ্যতা বদলে যেতে শুরু করে। বর্তমানে মধ্যপ্রাচ্যের ... ...
(১৪) মোনাবাবু একটা সিগারেট ধরালেন। চুপচাপ ধোঁয়া ছাড়তে লাগলেন যেখানে নিত্যানন্দ বসেছিল সেই চেয়ারটায় বসে। দোকানে আরও দুজন খরিদ্দার ঢুকেছে। সাগর তাদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। বেলা একটা বেজে গেছে। সাগরের দোকান ফাঁকা হয়েছে। সাগর দোকান বন্ধ
ক'দিন আগে খবরে দেখলাম, রতন টাটার স্মরণে বিজেপি মিছিল বের করেছে সিঙ্গুরে। স্মৃতি সততই মেদুর। প্রায় দু'দশক আগের ঘটনা, কিন্তু ভাবলে যেন এই সেদিনের কথা বলে মনে হয়। আমার অবস্থাটা হয়েছে ভূতপতরির দেশের মনসাবুড়োর মত। সেই কোনকালে বুড়ো জলের ধারে ছিপ ফেলে বসেছিল, এখন চারদিকে বালি আর বালি। সিঙ্গুরের জমি আন্দোলন যখন তুঙ্গে, তখন আমার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার। এ গল্পটা তার বছর দুই পরের। দুহাজার আট কি নয়। ন্যানো প্রজেক্ট ... ...
আমি ক্লাসে পড়াবার সময় infeasibility of production process এর উদাহরণ হিসেবে রসিকতা করে উল্লেখ করতাম টাকের উপর ধান চাষ। এখন দেখছি আমি ভুল উদাহরণ দিতাম।
আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে!/হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। শরতের নান্দনিক সৌন্দর্য, স্বচ্ছ সকালের কোমল রোদ, পূর্ণিমা রাতের অসাধারণ সুন্দর জোছনা সবার মন-মন্দিরে এক স্বর্গীয় অনুভূতির দোলা দেয়। নীল আকাশে শুভ্র মেঘের আনাগোনা, নদী তীরের শাদা কাশফুল কাব্যিক এই উপমাই শরতের কবিতার সুর।সেই শরৎ ঋতু বয়ে আনে বাঙালীর জীবনে আনন্দ, মা আসছেন এক বছর পরে তার পিতৃ গৃহে - এ যে বাঙালীর ... ...
সেদিন প্রিয়া একান্ত অবসরে নিজেকে নিয়েই ভাবনায় ডুবে গিয়েছিলো, আসলে ওকে অবাক করছিলো ওর এইরকম অফুরান অবসর সময়েও ওর বিবাহিতা বান্ধবীদের কর্মব্যস্ততা। প্রতিটি মানুষ ভালো তখনই থাকে যখন তারা নিজেকে ভালো রাখে। কিন্তু ওর বান্ধবীরা তো নিজের কথাই ভাবার সময় পায় না, ভালো থাকার কথা তো দূর। তখনই প্রিয়ার মনে পড়ে গেলো বহু পুরোনো দিনের কথা -তখন ও সদ্য কলেজ শেষ করেছে আর সাথে সাথে একটি চাকরিও ... ...
পরমতসহিষ্ণুতা আর পরানুকরণ এক নয়। পরমতসহিষ্ণুতা নিজেকে উন্নত করে। পরানুকরণ হ্যাংলামো। দুটো গুলিয়ে ফেলছেন বলেই বেশ কিছু বাঙালি আর বাঙালি নয় কাঙালি হয়ে যাচ্ছেন। কাঙালপনার বিরোধিতা করা আর বিদ্বেষ পোষণ এক নয়। যেটা আজকাল কেউ কেউ করছেন। বলিউড উপাস্য নয়। কিন্তু হয়ে যাচ্ছে। বাংলা ছবির পরিচালক এবং দর্শক দু পক্ষই দায়ী। সবচেয়ে বড় দায়ী প্রযোজক এবং মিডিয়া। অবাঙালি প্রযোজক বলেই ... ...
হিসাব করে দেখলাম নিছক আত্মপ্রসাদ খোঁজা আত্ম গরিমায় ভোগা আমার রোগ হয়ে দাঁড়িয়েছে বাতিক বলতে পারেন আরকি বলতে পারেন কেনো বলছি তার কারণটায় পরে আসি আবার কর্ম প্রচেষ্টা ব্যর্থ হলে দেখি নিজের
জলপাইগুড়ি থানার অফিস। শুভদীপ চক্রবর্তী এবং ডিটেক্টিভ বিপ্লবী রায় একটি নতুন খুনের মামলার তদন্তে একত্রিত হয়েছেন। সকালবেলা থানার অফিসে শুভদীপ বিপ্লবীকে নিয়ে প্রথমবারের মতো নতুন কেস নিয়ে আলোচনা করছেন। শুভদীপ: “ডিটেক্টিভ বিপ্লবী, এইবারের ঘটনা বেশ অদ্ভুত। গতরাতে শহরের কেন্দ্রে একজন ধনী ব্যবসায়ী, মধুসূদন সাহা, মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক রিপোর্ট বলছে, তিনি বিষ প্রয়োগে মারা গেছেন, তবে ঘরে কোনো জোরপূর্বক ... ...
আনন্দবাজার লিখছে: গাজ়া, লেবানন এবং ইরানের উপর ইজ়রায়েলি হামলার আঁচ এ বার পড়ল নেদারল্যান্ডসে। পশ্চিম ইউরোপের ওই দেশের রাজধানীতে প্যালেস্টাইনপন্থীরা নির্বিচারে ইজ়রায়েলি নাগরিক-সহ ইহুদি জনগোষ্ঠীর উপর হামলা শুরু করেছে বলে অভিযোগ। উত্তেজনার এই আবহে ইহুদিদের সাহায্য করতে বাহিনী পাঠানোর প্রস্তুতি শুরু করেছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
( ১৩ ) ঝিরিঝিরি ঝর্ণা কলকল করে নামছে পাথরের ওপর থেকে। হলদি ঝর্ণায় অবশ্য তেমন জমছিল না প্রথমে। একগাদা লোক গেছে। জোরে জোরে কথা বলে শান্ত হাওয়া এলোমেলো করছে। একদল নাকি রান্নাবান্না করে খেয়েছে ওখানে দুপুরবেলায়। কথাবার্তা শুনে কলকাতারই লোক মনে হচ্ছে। প্রকৃতির নীরব প্রশান্তিতে আঁচড় কেটে দিচ্ছে। বিভূতিবাবু অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। ---- ' ওঃ ... এ আপদগুলো এখানে ... ...
শুভেন্দু দেবনাথের লেখা দুপুরবেলা বন্ধু Amrita Mukherjee ফোন করেছিল। কিন্তু দাঁতের ব্যাথায় ধরতে পারিনি। পরে যখন ওকে ফোন করি তখনও ও অন্য কলে ব্যস্ত ছিল। অনেকেই জানেন অমৃতা জাগরী বলে একটা সংস্থা চালায় মূলত অটিস্টিক, ডাউনসিন্ড্রোম বাচ্চাদের নিয়ে। সন্ধ্যেবেলা যখন অমৃতা আমাকে ফোন করে ও পাগল অবস্থা। ওর একটা বাচ্চা পুড়ে গেছে। সেই বাচ্চাটিকে আরজি কর নিয়ে যাওয়া হয়েছে। ওপিডিতে চিকিৎসা হলেও ওকে ভর্তি নিচ্ছিল না ... ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক পড়াতে পারছেন না জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট কোর্স। প্রফেসর রিয়াজুল হক, বাংলাদেশের একজন বিশিষ্ট জেন্ডার এক্সপার্ট, গত বিশ বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন এবং নর্থ সাউথ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের খন্ডখালীন অধ্যাপক হিসেবে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট কোর্স পড়ান। এই কোর্সের সিলেবাসে নারী স্বাধীনতা, রূপান্তরকামীদের মানবাধিকার, নারী-পুরুষের সমতা, জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণ এসব বিষয়ে পড়ানো হয়৷ বর্তমান শিক্ষাবর্ষে প্রফেসর রিয়াজুল ... ...
মাগো! তোমাকে ….. আঁচল বিছিয়ে ছিলে মাগো আমাদের পরম ঠাঁই হয়ে। সেই ঠাঁয়ে, নিশ্চিন্তে ছিলাম সবাই। জানতাম আর কেউ না থাকুক – খুঁটি আগলে তুমি আছো, আমাদের পরম বিশ্বাস আর ভরসা হয়ে।অনর্গল কথায় কথায় প্রশ্ন আর সম্মতি এক হয়ে মিশে থাকা স্বর,সকলের জন্য। কোন্ অভিমানে বিদায় বেলায় এমন নির্বাক যাপন, বিমূঢ় করে রাখলোঅন্তিমের অমূল্য ক্ষণগুলোকে? আজ একবার মুখর হও মাগো। একবার মুখর ... ...
( ১২ ) দেখতে দেখতে শীতের বেলা এসে গেল। দুপুরবেলার রোদ মধুর খেজুর রসের মতো লাগে। সুভাষ অতীশরা কিন্তু শিমূলতলায় যাবার ব্যাপারটা ভোলেনি। একতলার ঘরে আবার মিটিং বসল। রওয়ানা দেবার দিন ঠিক হয়েছে দোসরা জানুয়ারি। টিকিট কাটাও হয়ে গেছে। অখিলরা কেউ যাবে না। বিভূতিবাবুদের পরিবারের শুধু বিভূতিবাবু সস্ত্রীক যাবেন। হ্যাঁ, আর যাবে মধুমিতা। রমাদেবীর বোনের মেয়ে। বেড়াতে খুব ভালবাসে। কুড়ি একুশ বছর বয়স। মাসখানেক আগে একবার এসেছিল মাসির ... ...
সংকটে সমস্যা অনেক। কিন্তু কিছু সুবিধা আছে। কিছু মুখ চেনা যায়। কিছু মুখ আড়াল থেকে ভেসে ওঠে। করোনা কালে কর্পোরেট হাসপাতালের চেয়ে সরকারি হাসপাতাল যে ঢের ভালো বোঝা গিয়েছিল। বিশেষ করে অবজ্ঞার শিকার আই ডি হাসপাতাল আর বাঙ্গুর হাসপাতাল।প্রচুর নেতিবাচক প্রচার হয়েছে।ছেঁড়া পিপিই, ভিডিও পোস্ট --কিন্তু এদের বিকল্প হতে পারেনি চোরপোরেট হাসপাতালগুলো।যাঁদের জন্য সেরা সেই চিকিৎসক, প্রশাসক, চিকিৎসাকর্মী, সেবিকাদের নাম ... ...
সংকটে সমস্যা অনেক। কিন্তু কিছু সুবিধা আছে। কিছু মুখ চেনা যায়। কিছু মুখ আড়াল থেকে ভেসে ওঠে। করোনা কালে কর্পোরেট হাসপাতালের চেয়ে সরকারি হাসপাতাল যে ঢের ভালো বোঝা গিয়েছিল। বিশেষ করে অবজ্ঞার শিকার আই ডি হাসপাতাল আর বাঙ্গুর হাসপাতাল।প্রচুর নেতিবাচক প্রচার হয়েছে।ছেঁড়া পিপিই, ভিডিও পোস্ট --কিন্তু এদের বিকল্প হতে পারেনি চোরপোরেট হাসপাতালগুলো।যাঁদের জন্য সেরা সেই চিকিৎসক, প্রশাসক, চিকিৎসাকর্মী, সেবিকাদের নাম ... ...
মার্কিম মুলুকে ভোট দেওয়ার অভিজ্ঞতার ওপর রম্য রচনা#আপনা_টাইম_আয়েগা#মানস_দেসারা বিশ্ব নাকি তাকিয়ে আছে মার্কিন মুলুকে কে আসে - সুন্দরী কমলা না বৃদ্ধ দোলন। সে যেই আসুক অনেকের মতো আমিও গেছি ভোট দিতে। না আছে লাইন, না আছে পুলিশ, না আছে পার্টির পোলিং এজেন্ট। ভাবলাম ভুল জায়গায় এসেছি। চলে যাবার আগে জিজ্ঞেস করলাম - দাদা ভোটটা কোথায় হচ্ছে? - এখানেই।আমি আবার লাইন না থাকলে বুঝতে পারি না কোথায় দাঁড়াতে হবে। আমি বলতে ... ...