আজ থেকে জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবিতে দ্বিতীয় দফায় কর্মবিরতি শুরু করলেন। এই প্রেক্ষিতে শুধুমাত্র রেকর্ড রাখার জন্যই কয়েকটা কথা, এটা জেনেও, যে এর জন্য অনেকের কাছেই অপ্রিয় হতে হবে। ১০ দফা দাবীর প্রথম দাবি “দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে”। চার্জশিট দাখিল করতে হয়, অভিযুক্ত গ্রেফতারের দিন থেকে ৯০ দিনের মধ্যে। ১০ই আগস্ট সঞ্জয় রায়ের গ্রেফতারের তারিখ, কাজেই সি বি আইকে চার্জশিট দাখিল করতে হবে ৮ই নভেম্বরের ... ...
নিয়োগ দুর্নীতিতে পার্থ গ্রেফতার হয়েছিল EDর হাতে। সম্ভবত: চার্জ সিট দিতে পারেনি। তাই জামিন পেত। সিবিআই নতুন কেসে গ্রেফতার করল। আরো কিছুদিন হাজতে থাকবে। আমার একটা ছোট্ট প্রশ্ন: যে কেসে সব ধরছে কোনটাতেই প্রমাণ করতে পারছে না। কিন্তু এদের কাছে এত টাকা কী করে এল সেই ব্যাপারটা কী প্রমান হচ্ছে না? আয়ের সঙ্গে সংগতিবিহীন সম্পত্তি থাকলে আয়কর দপ্তর শাস্তি দিতে পারে তো? ... ...
এন্টেনা ভুলেছে বিমূঢ় কাটা ঘুড়ি শেষ ঠিকানায় শুধু বাতাসে ভর দিয়ে যতটুকু যাওয়া যায়,তারপর মাটির চুম্বন। ধাওয়া করা খালি গায়ের ছেলেটা সব উৎসাহ হারিয়েথেমে গেছে মাঠের আলপথের কোনো এক দূর দিগন্তে। সূতোর বন্ধনে জড়িয়ে উড়বার দিন অতীতের মতো বুকে নিয়ে কাটাকাটির প্রতিযোগিতা শেষে মাঞ্জার দোষে সমস্ত বন্ধন কাটিয়ে উড়ে চলা পথের নিম্নমুখী গতি। হাওয়ার ইচ্ছেয় নির্ধারিত হয় আর কতক্ষণ আকাশ ছুঁয়ে থাকা যায় বেলা যায়, চারিদিকে নিস্তব্ধ ... ...
অফসেট এডিটিং স্লো সিনেমার বৈশিষ্ট্য একটা লোক বাইরে থেকে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকছে এই ব্যাপারটা সিনেমায় ফুটিয়ে তুলতে ঘরের বাইরে একটা ক্যামেরা ঘরের ভিতর একটা ক্যামেরা এবং কাটটা দরজা খোলার মুহূর্তে অ্যাকশনের উপর অর্থাৎ একটা শটে দেখা যাবে দরজা খুলছে পরের শট ঘরের ভিতর থেকে ওই দরজা খোলার শেষ বা মাঝামাঝি অংশ থেকে শুরু হবে স্লো সিনেমা এর উল্টো করে দরজা খুলে চরিত্র ঘরে ঢুকে গেলো কাট হলো না ক্যামেরা ... ...
কমে আসে এ নশ্বর পথ প্রতিনিয়তই খড়কুটোর মতো সময়ের গতি আমার অলস স্থূল অস্তিত্বকে ভাসিয়ে নিয়ে যায় অতিবাহিত জীবন নাম দিয়ে অতিবাহিত জুড়ে থাকে মুহূর্তদের রমরমা বাজার, স্মৃতির পানঘুমটি দুঃখদের আঁশটে দুর্গন্ধ, ঘেন্নার খোসা তবু নেশা নেশা লাগে খামচে ধরি বিষাদ-বিষণ্ণতায় একটি পায়জামার প্রান্ত পায়জামার ভেতর আস্ত একটা নিভৃত জীবন সকাল হলেই ঠিক হাতে থলি নিয়ে বেরিয়ে পড়ে বাজার ঘুরে ঘুরে ... ...
মানুষ নিজেকে বড্ড গুরুত্বপূর্ণ ভেবে নিয়েছে, ভেবে নিয়েছে খুব জরুরি। এতদিন পর্যন্ত এত জন্তু-জানোয়ার এল গেল, কেউ কখনো শুধায়নি, "আমাদের কে সৃষ্টি করল,কেনই বা করল?" "এত ছায়াপথ, তাতে এত নক্ষত্র, তার এত গ্রহ, তার আবার উপগ্রহ, কারোর মধ্যে তো প্রাণ দেখি না। তাহলে নিশ্চয় আমাদের উপর বিশেষ নজর আছে, বিশেষ কিছু আছে। তারা সবাই এসেছে, খেয়েছে-দেয়েছে, বাচ্চা পয়দা করে, মরেও গেছে। কিচ্ছুটি যায় আসেনি। প্রকৃতি কী খেয়ালে এদের বুদ্ধি একটু বেশি ... ...
ধেয়ে আসে বিষাদের ঢেউ ঝিঁঝিঁদের নূপুরের সুরে মগ্ন হয় রাত্রির অন্ধকার শুকনো পাতার মতো কামনার স্তুপের নিভৃত আড়ালের আশ্রয়ে বাসা বাঁধে ভালোবাসা; হৃদয়ের উচ্ছৃঙ্খল কীট গভীর নাভিকমলের উষ্ণ ঘ্রাণে ভনভন করে বিভ্রান্ত হয়ে তোমার হাসির রেনু মাখা ঠোঁটের পাপড়িতে গিয়ে বসে জুড়ায় অনন্ত ঊর্ধ্বশ্বাস তোমার কোমল শিথিল শরীরে একমুঠো চেনা হৃদস্পন্দন যত্ন করে মেখে নেয় ডানায় তারপর নিঃশব্দ সেবায় নিয়োজিত করে পরবর্তী শূন্য পথের রেখায় সবটুকু উড়ে চলা। ... ...
উৎসর্গ : বেঁচে থাকা সমস্ত তিলোত্তমা'কে নদীরা কখনো আত্মহত্যা করে না নদীরা খুন হয়, সভ্যতার হাতে। ঠিক তেমনই, নারীরা কখনো আত্মহত্যা করেনি। তারা খুন হয়েছে.. !~। শুভঙ্কর বৃক্ষ
সাঁঝবাতির তেল শেষ হয়ে সদ্য নিভিয়েছে। ঘর জুড়ে পলতে পোড়ার একটা গন্ধ। পোষ না মানা বিড়াল টা জানলা দিয়ে এসে তক্তায় ঝাঁপ দিয়ে শব্দ করে নেমে ঘরের ভেতর খাবারের সন্ধানে মেঝেতে নিঃশব্দে পা ফেলে ওঘরে চলে গেল।এতে দীপকের কোনো হেল দোল নেই। ও জানে রাতের অভ্যস্ত এই রুটিন। সন্ধ্যের দীপটা এতক্ষণ না জ্বললেও বিড়ালটা ঠিকই আসে, শব্দ করে জানলা থেকে তক্তায় ঝাঁপ দেয় তারপর নিঃশব্দে ওঘরে চলে যায়। এতক্ষণ প্রদীপটার দিকেই চেয়ে ছিলো সে। ভাবছিলো এই ঘরের অন্ধকারের ... ...
স্বপন বাজার মোড়ের কেইজ বার্ড আর শুয়ে বসে দিন কাটানোর বিলাসিতা অন্য কারুর জন্য তোলা থাক … তাই বাড়িটা ভেঙ্গে ফেলবার আগে আমরাও গিয়েছিলাম সমুদ্দুর পাহাড় আর নামকরা নগরীতে ভ্রমণ পিয়াসী মানুষের মতোই দেখলাম সেইখানে মেঘেরা পাহাড়ে হেলান দিয়ে গা ছুঁয়ে নির্বিরোধী চলে যায়। ফুটে থাকা তারাদের অজস্র ফুল জোছনায় কারিকা মালা আর জলপ্রপাত এবং নীলজ
কবিতা চিরকালই নগ্ন নারীর মতো সামনে এসে দাঁড়ায়অথচ দু'হাতের সংকোচ দিয়ে ঢেকে ফেলতে চায় তার সূক্ষ্ম যোনি, সংবেদনশীল স্তন, দৃষ্টির গভীরতা বিভ্রান্ত করতে চায় তার বাহ্যিক আবরণে অভ্যন্তরের সুপ্ত বীজটুকু খুঁজে নেয় শুধু সেই প্রেমিকযার শরীরের অসংখ্য ডালপালায় সাজানো থাকে সবুজ পাতাঅনুভবের হাওয়ায় শিরশিরিয়ে ওঠে যারা একসাথে।
শশাঙ্ক ও এক ক্ষণিকের অতিথি। আজ একটি বিশেষ দিন। আজ থেকে আগামী ৫৬ দিন ধরে এক আশ্চর্য ঘটনার সাক্ষী হতে চলেছে আমাদের দিবাকর পরিবার। এক নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। তার এই আকস্মিক আবির্ভাব লগ্নটিকে মাথায় রেখেই এই নিবন্ধটি লেখা হলো গুণমুগ্ধ গুরুভাই ও গুরু ভক্তদের জন্য। কোমরের খুঁটে গুঁজে রাখা ট্যাক ঘড়ির দিকে একবার তাকিয়ে একটা ছোট্ট হাই তোলে শশাঙ্ক, তারপর আবার নিজের গদিতে বসে বসেই আফিমের নেশায় চোখ বুজে ঘড়ির পেন্ডালুমের মতো দুলতে থাকে। গতকাল বোধহয় আফিমের মাত্রাটা একটু বেশিই হয়ে ... ...
যখন আমার আস্থা ঝুলে ছিল বিচারের দুর্বল সুতোয়। আর গোটা নগরীতে তারা টুকরো টুকরো করে কাটছিল হৃদয়ের লন্ঠনগুলো আমার। যখন তারা বাঁধল আইনের কালো রুমাল দিয়ে আমার নির্দোষ চক্ষুদ্বয়। আর আমার কামনার উদবিগ্ন রগ থেকে ছুটল রক্তধারা। যখন আমার জীবন হয়ে দাঁড়াল এক শূন্যতা যা ড়ির কাঁটার শব্দ শুধু। আমি আবিষ্কার করলাম আমাকে অবশ্য, অবশ্য,অবশ্যই ভালোবাসতে হবে -- উন্মাদের মত। শ্রীময়ী সিং, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে পড়ার সময় ইরানের সিনেমাকে ভালবেসে ... ...
আমি যদি হাই হ্যাট পড়ে নিলামতোমায় মনে পড়তেই চ্যাট পড়ে নিলাম। আমার বাবার জন্মদিন তোমার বাবার জন্মদিন ফিরে ফিরে আসে বাবা মরে গেলে দাদু টাকা দেবে দাদু মরে গেলে মা আমায় কিছু টাকা দেওয়া হল যাতে ফুরিয়ে গেলে আবার জোগাড় করতে হয় এভাবে দেখেছি নেশা শেষ পর্যন্ত কেটে যায় পেশা অবধি হেঁটে যায় তার আগে মেট্রো দেখেছি টিফিন ব্যাগ হাতে বসে আছে ফুলহাতা জামার হাতার বোতাম বাঁধা তারই পাশে একজন ছিলিম ... ...
আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে প্রথমেই আমার নাম রাখতাম বমতা মন্দোপাধ্যায়। তার আগে আমি টা-টা না বলে বাই-বাই বলা রপ্ত করতাম। অনেক দাম দিয়ে সাধারণ জামাকাপড় কিনতাম, যাতে আমি জনসাধারণের একজন হয়ে সততার সাথে কাজ করতে পারি। আমার হাসিমুখটা ভেঙচি কাটার মত দেখতে হলেও পরোয়া না করে হাসি হাসি মুখেই ছবি তুলতাম। আর অবশ্যই গুগল অনুবাদকের সাহায্যে বিভিন্ন ভাষায় কবিতা লিখতাম, লোকে সেটাকে ছড়া বললেও আমার কানে ... ...
m-pox : এক নতুন বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা এই মুহূর্তে পৃথিবীর সামনে এক নতুন রোগ সংক্রমণের আশঙ্কা। WHO তাদের সাম্প্রতিক অ্যাডভাইসারি সূত্রে আমাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সম্ভাব্য monkey pox বা mpox নিয়ে। আফ্রিকার মাটি ছেড়ে এই রোগটি এখন পাড়ি জমিয়েছে অন্য মহাদেশের মাটিতে। আমাদের ঘরের পাশের প্রতিবেশী দেশ পাকিস্তানে এই রোগে আক্রান্ত হয়েছেন এমন তিনজনকে সনাক্ত করা সম্ভব ... ...
আকবর ১৫৭৯ র ঘোষণাপত্রে নিজেকে প্রধান আইন প্রণয়নকারী বা প্রধান মুজতাহিদ ঘোষণা করেছিলেন বা করিয়েছিলেন। যা অতীতে খালিফারা ছিলেন। এই অর্থে তিনি স্বর্গীয় আশীর্বাদ পুষ্ট সার্বভৌমত্ব সেক্রেড সভরিনিটির প্রতিনিধি হিসেবে শরিয়তের ব্যাখায় উলেমাদের মাথায় চড়লেন আর শরিয়ত বহির্ভূত আইন দাওয়াবিত বা জাওয়াবিত প্রণয়ন ও প্রয়োগের একচেটিয়া অধিকার পান। এই জাওয়াবিত প্রয়োগ করে ... ...
ট্রাম তো আগের সরকার - বর্তমান সরকার মিলে শেষ করে দিয়েছেন আর ট্রামডিপোর জমি প্রোমোটারকে বেচে দিয়েছেন। যে অল্প কটা পড়ে আছে, সেই জমিটুকু আর যেন প্রোমোটারের হাতে না যায়, তার জন্যে আমাদের চেষ্টা করা উচিত। শহরে সবুজ প্রায় শেষ। ওই জমিতে গ্রিন স্পেস হোক। আর কত শ্রাদ্ধ হবে শহরটার?ইউরোপে অল্পদিন ছিলাম, সেখানে প্রায় প্রতি ব্লকে বড় পার্ক, খেলাধুলো, এক্সারসাইজ করার জায়গা ... ...
শিক্ষক-শিক্ষিকার কাছে কোনটা শিখব, লোভ না সততা? (তিনটি পর্ব একত্রে) পর্ব: ১ ভারতের আদর্শ শিক্ষক বলতে একজনই ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ভারতে শিক্ষক দিবস তো তাঁর জন্মদিন ২৬শে সেপ্টেম্বরেই হওয়ার কথা। 'শিক্ষক দিবস'ই বলতে হবে কেন? শিক্ষিকা নয়ই বা কেন? কেন 'শিক্ষক-শিক্ষিকা দিবস' হতে পারে না? তাহলে ইংরেজিতে 'টিচার্স ডে' শব্দটাই ভাল। তখন ৫০ টাকা বেতনে বিদ্যাসাগর মহাশয় অধ্যাপনার ... ...