ট্রাম কোম্পানি অনেকদিন আগেই উঠেছে। সব ট্রান্সপোর্ট কর্পোরেশনে মার্জ হয়েছে। লোকে গ্রাচ্যুইয়িটির টাকা পিএফের টাকা না পেয়ে হাল্লাক হয়ে যাচ্ছে। কিছু শ্রমিক সুইসাইড করেছে। আমি একজন সিপিএময়ের আমলে বেআইনী ভাবে নিযুক্ত ক্যাজুয়াল কর্মীর মাইনে বন্ধ আর তারপর আত্মহত্যা নিয়ে একটা গল্প লিখেছিলাম প্রথম পুরুষে। নাম দিয়েছিলাম - আমি। লিটিল ম্যাগ নতুন শতকে বেরিয়েছিল। এটাও একধরণের আত্মপ্রবঞ্চনাই বটে। এই না খেতে পাওয়া এক শ্রমিককে নিয়ে ... ...
একটা কথা শুরুতেই স্পষ্ট করে বলা উচিত - জেনেরিক ড্রাগ খারাপ, নন-জেনেরিক ড্রাগ ভাল, ব্যাপারটা আদৌ এরকম নয়। নন-জেনেরিক ড্রাগেও প্রচুর দুনম্বরী পাওয়া গেছে, আবার অনেক জেনেরিক ড্রাগ খেয়েই প্রচুর রোগী সুস্থ হয়ে উঠেছেন। কথা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো কি কড়া ভিজিল্যান্সে আছে কি না। আনন্দবাজার দেখার অনেকদিন আগে থেকেই দেখা যাচ্ছে, ওরকম কিছু নয়।২০২৩ সালে ভারতে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন পরিবর্তন করার বিল, যেটার নাম হাস্যকরভাবে 'জন বিশ্বাস বিল', পাস হয়। সে নিয়ে আনন্দবাজার, এবিপি আনন্দ কেউই খুব একটা মাথা ঘামায়নি, যদিও নিউজলন্ড্রি, ধ্রুব রাঠীরা কথা তুলেছিলেন। পুরনো আইন অনুযায়ী, নিম্নমানের ওষুধ বেচলে অন্তত একবছরের জেল। পরিবর্তিত আইন অনুযায়ী, জেল ... ...
দাদা নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র বেঁচে। ভাই লেখক অমর মিত্র জানাচ্ছেন। সেখানে সমর্থন জানানোয় লেখক হিমাদ্রিকিশোর দাশগুপ্তকে বলা হচ্ছে চটিচাটা। যদিও হিমাদ্রিকিশোরের রাজনৈতিক বিশ্বাস সম্পূর্ণ আলাদা। এটা কি কালচার? থ্রেট নয়? মতে না মিললেই কুকথা। ১৯৮০ -- সিপিএমের কাজে বিরোধিতা করলে বলা হতো নকশাল/ বিপ্লবীপনা। ১৯৯০ -- পাকা ১৯৯৫-এর পেছন পাকা। ২০০১-এর পর সিপিএম সমর্থকদের বলা হতে ... ...
কলমেঃ এস.এম ছাইফ উদ্দিন ~~~~~~~ তোমার অপেক্ষায় জাগ্রত মনে কল্পনার ধরায় দেখছে সপ্ন হৃদয় পাখি এই মেলায়। তুমি আসবে কি আবার ফিরে তৃষ্ণা সাগর তীরে কোনো এক সময়, কোনো এক সন্ধ্যা বেলায়। তোমার জন্যে প্রিয় ঘুম আসে না দুচোখে ক্লান্ত হৃদয় আহত হলো বিষাদের
আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। দুনিয়ার সমস্ত কন্যার উদ্দেশ্য লাখো লাখো কুর্ণিশ জানাই। এই লেখাটি তাদের উদ্দেশ্য উৎসর্গীকৃত। ভালো থেকো তোমরা সকলেই। বিকশিত হোক তোমাদের স্বপ্ন। আজ সেপ্টেম্বর মাসের ২২ তারিখ, আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। এক মনখারাপি সময়ের আবহে এবারে আমরা উদযাপন করতে চলেছি এই বিশেষ দিনটিকে। এক অন্তহীন হাহাকারের প্রেক্ষাপটে, এ বছর এই দিনটিকে পালন ... ...
খেলবেন দাদা? দেবেন নাকি নাম?আমাদের খেলায় আছে প্রচুর ফান!আছে আছে অনেক কিছু, নানা হাতিঘোড়া,আছে আবার সেই সার্কাসের রিংমাস্টার ছোঁড়া। খেলতে গেলে নিয়মকানুন জেনে যেন রাখেন,নয়ত রিংমাস্টার, একটুতেই চটে যাবেন।তাই তো বলি, অনলাইনে চোখটি বুলিয়ে যান,যদি আসল সময়ে ছানার বড়া খেতে না চান!গরু, গাধা, হাদা, ভোদা— সবাই এখন খেলে,আপনিও আসুন, খেলবেন নাকি আমাদের দলে?সুযোগ পেলে হরেক খেলায় দেখবেন কত প্যাঁচ,আমরা আবার প্রফেশনাল, হারি নাকো ম্যাচ!খেলার নামে জিতছে দেখুন হাজার হাজার গাধা,ঘোড়া তো শুধু নামেই থাকে, আমরাই আসল খোকা।খেলবো দাদা! আসুন, আসুন, আমরা দেব ডাক,স্কোরবোর্ড শুধুই দেখুন, যাদের আছে প্রপার মার্কস।আমরা এখন খেলার ঘরে, হাতির পাশে গাধাএকদলেতেই খেলছি দেখুন, আমরাই এখন সেরা।খেলতে গেলে লাগবে ... ...
এক গর্ভবতীর হত্যা ও কিছু গম্ভীর প্রশ্ন গত ১৫ আগস্ট তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা শহর জুড়ে যখন নাগরিক সমাজের পবিত্র ক্রোধের আগুন জ্বলে উঠেছে ধিকিধিকি করে, ঠিক তখনই কলকাতা শহর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রামের বনাঞ্চলে এক গর্ভবতী হস্তিনী বনদপ্তরেরই হুলা পার্টির সদস্যদের আক্রমণে নিদারুণভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানার পশু চিকিৎসাকেন্দ্রে। শরীরে গরম লোহার শিক ... ...
সম্প্রতি, কোচির ছাব্বিশ বছরের তরুণী আনা পেরাইল, চার্টার্ড একাউন্ট্যান্ট হবার পর এবছর মার্চ মাসে পুনেতে একটি বিগ ফোর অডিট ফার্মে চাকরি পেয়েছিলেন। জুলাইয়ে তার আকস্মিক মৃত্যুর পর আনার মা অনিতা অগাস্টিন সেই কোম্পানির ভারতীয় চেয়ারম্যানকে চিঠি লেখার পর বিষয়টি তিনদিন আগে জনসমক্ষে আসে। সেই চিঠিতে অনিতা অভিযোগ করেন কাজের চাপ, গভীর রাত পর্যন্ত কাজ, ছুটির দিনেও কাজ ইত্যাদি বিষয়ে। তার ম্যানেজার দিনের বেলা ক্রিকেট ম্যাচ থাকলে মিটিং পিছিয়ে দিয়ে দিনের শেষে কাজ করতে দিতেন। বাবা মা তাকে কাজের এত চাপ নিতে বারণ করলেও আনা নিজেই বলতেন তিনি শিখতে চান।চীন জাপান ভারত কোরিয়ার মত এশিয়ার দেশ গুলিতে কাজের পরিবেশ এরকম কেন? ... ...
আমি ঘরে থাকি। তাই ঘরটা আমার। আমার ঘরের পাশে একটা গাছ আছে। তাই গাছটা আমার। আমার বলেই গাছের ফুল, ফল, পাতা সব আমার। গাছের ডালে একটা মৌচাক হয়েছে। মৌচাকটাও আমার মৌচাকের মধুও আমার। মৌচাক থেকে মধু খেতে গিয়ে একটা মৌমাছি আমার দিকে তেড়ে এল। আমি গাছের একটা পাতা সুদ্ধ ডাল দিয়ে তাড়িয়ে দিতে গেলাম। মৌমাছিটা রেগে গিয়ে আমার হাতে হুল ফোটাল। রাগের জ্বালায় ... ...
গত সপ্তাহের বুধবার একটা সমস্যায় পড়েছিলাম। তবে ভাগ্য ভালো সমস্যা খারাপের দিকে গড়ায়নি। ব্যাপার হ'ল, ওই দিন সকালে টের পেলাম, স্যান্ডিকে খিমচে বা কামড়ে পিঠের এক জায়গায় অ্যান্ডি একটা ক্ষত করে দিয়েছে। জায়গাটায় একটা সিকির মতো গোল লাল দাগ হয়ে গেছে। স্যান্ডিকে কোলে নিয়ে আদর করার সময় টের পেলাম এবং তারপরেই আতঙ্কিত হয়ে পড়লাম। ঠিক ন'টা কুড়ি নাগাদ বিষয়টা আমার চোখে পড়ল। চেনা ভেটকে পাওয়া গেল না। তেজী বৌদিকে ফোন করে আসতে বললাম। তিনি আসতে পারলেন না, বললেন সমস্যাটা বল ৷ তিনিও ভেটের খোঁজে একে ওকে ফোন করে বিশেষ সুবিধা করতে পারলেন না। ফোন করে শুধু বললেন, ভেটের নাম দীপময়। দীপময়বাবু ... ...
জাতীয় সঙ্গীত শুরু হলে ঋজু হয়ে যায় আমাদেরশিরদাঁড়া, আমরা সবাই সোজা হয়ে দাঁড়িয়ে কণ্ঠ ছাড়ি। হতে পারে কারো কণ্ঠ সোচ্চার কারো বা অনুচ্চ, কেউ কেউ হয়ত শুধুই ঠোঁট নাড়ে কিন্তু গান করে সবারই হৃদয়। হয়ত সুর তান মেলেনা অনেকেরই কিন্তু হ্রদয় মিলে যায়। সে তখন না ব্রাহ্মণ, না যাদব, না দলিত। না হিন্দি ভাষী, না বাঙালি, না ওড়িয়া। না কংগ্রেস,না বিজেপি, না সিপিএম, না সিপিআই, না তৃণমূল, না ডট ডট ডট! ঠিক এই প্রথম স্বাধীনতার পর এই দেশ দেখছে সেই প্রাথমিক পরিচিতি, দ্য প্রাইম ... ...
আজকাল ট্যাগ লাইনের যুগ। আগে বলত দাদাগিরি। যার নানা অর্থের মধ্যে ভালো অর্থও ছিল। শব্দের সামাজিক যোগের কথা ধরলে এরকমটাই ভালো। কিছু খারাপ আর ভালো দু অর্থই থাকবে শব্দের। কিন্তু এই থ্রেট কালচারের মতো শব্দ হাই ক্যাপিটালিজমের প্রোডাক্ট তাতে ওসবের ফৌজৎ নেই। সে খারাপ তো খারাপই। তার ভালো অর্থ নৈব নৈব চ। তার মানে কি এমন যে হাসপাতাল হাসপাতালে যা চলে তা দাদাগিরির পর্যায় অতিক্রম করে, এমন এক ধরাছোঁয়ার বাইরের থ্রেট কালচারের চরম পর্যায়ে পৌঁছছে যে তাকে কুলোর বাতাস দিয়ে সরকারী সিল লাগিয়ে বিদেয় না করা পর্যন্ত ... ...
জবরদস্তি নম্বর বাড়ানোর খবর দেখলাম। টাকা পয়সার খেলা আছে কিনা জানি না। ডাক্তাররা এই নিয়েও সোচ্চার। খুন হওয়া মেয়েটার কাছে নাকি ১৫ লাখ চেয়েছিল -আনন্দবাজারে ও বেরিয়েছে। যাই হোক নিচের লিঙ্কে দেখুন কী চলছে
শোক ও ক্ষোভের প্রকাশের বদলে ওটা এখন থ্রি স্টার ধর্না। আর রাজ্যের পাঁচ জেলায় ভয়াবহ বন্যা। কোনটা নিয়ে বেশি ভাববেন? কাদের পাশে থাকবেন?
DVC র ছাড়া জলে প্লাবিত বাংলার বেশ কিছু জেলা। মূলত হাওড়া, হুগলী, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান। অনেক জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতি৷ ব্যারেজ বা ড্যামের ক্যাপাসিটি হয়, জল বিপদসীমার উপর উঠলে ছাড়তেই হয়। কিন্তু জলাধারগুলোর ক্ষমতা এত কমে গেছে কেন? রক্ষণাবেক্ষন আদৌ হয়?মাননীয়া মুখ্যমন্ত্রী বন্যা হতেই DVC কে দুষছেন। অবশ্যই ডিভিসি দায়ী। কিন্তু শুধুমাত্র দুষে কি হবে? বন্যা কম হবে? ক্ষয়ক্ষতি কম হবে? হাজার হাজার ... ...
বোধহয় সবাই জানেন। কিন্তু যদি কারো অজানা থাকে সেই জন্য এই প্রয়াস। যেহেতু এখন বিভিন্ন জায়গায় ভিডিও ফাইলের বিকৃতি নিয়ে কথা হচ্ছে, তাই কয়েক ছত্র লিখে ফেললাম।আমেরিকান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের Cybersecurity and Infrastructure Security Agency (CISA) সংজ্ঞা:"A fixed-length string of numbers and letters generated from a mathematical algorithm and an arbitrarily sized file such ... ...
লোকের কথায় আমি চলি না। জানি, অনেকে, আমাকে ভালোবাসেন, এমন মানুষেরা কষ্ট পেয়েছেন। কেন বারবার গরিব রোগীদের চিকিৎসার অসুবিধার কথা লিখছি আমি। কর্পোরেট হাসপাতালের এত বিরোধিতা করছি। স্রোতে কেন গা ভাসাচ্ছি না।আমি নিজে ১০ আগস্ট পোস্ট করেছি। একাধিক মিছিলে হেঁটেছি। দুবার রাত জেগেছি। তবু প্রশ্ন তুলেছি। কেন? ১জনগণের মূল দাবি ছিল, আর জি কর হাসপাতালে কর্মরতা অবস্থায় ... ...
মঙ্গলবার করে আপিস যেতে হয় বলে ফেসবুক কম করি। এখন ফিরে এসে যতটা যা বুঝলাম বাংলার উৎসবাকাশে ধনু রাশি উদয় হবার আগে আগেই ইন্দিরা জয়সিং উদিতা হয়েছেন।সে বেশ ভালো ব্যাপার।অকালবোধন সময়ের আগে ঘটলেও,তা শুভজাগানিয়া হবে এমনই বিশ্বাস।এটাও দেখলাম তিনি নাকি মুখবন্ধ খামে প্লেস অফ অকারেন্সে কারা ছিল তা সিবিআইকে জানিয়েছেন।এখন আমার সেই গৌরী সেনটির ওপর একটু একটু রাগ হচ্ছে যিনি এতদিনে ইন্দিরাদেবীর বায়না দিলেন।টাকা যখন ঢালারই ছিল, তবে মাসখানেক আগে ঢাললেই হত।এতদিনে ব্যাপারটা তবে কিছুটা এগোতো।মানুষের রাগ কমত। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ তদন্তের রিপোর্ট পড়ে পড়ে রক্তচাপও বাড়ত না।এটা তো বারে বারেই মনে হয়েছে যে একটা হাসপাতালের ভিতর ডিউটি চলাকালীন এত ... ...
বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে গতকাল বিকেল চারটের সময় মধ্য কলকাতার এক তিনতলা বাড়ির ছাদে, এক পাল হাতি উড়তে উড়তে এসে নামে। তারপর টবের গাছগুলো খেয়ে পরিষ্কার বাংলায় জল চায়। বাড়ির বাসিন্দারা জলের পাইপ দিয়ে জল খাওয়ায় হাতিদের। হাতিরা জল খেয়ে বাসিন্দাদের ধন্যবাদ দিয়ে, আবার উড়ে চলে যায়। তবে যাবার আগে বাড়ির মানুষদের একটা গজমুক্তা উপহার দিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বন দফতরের এক কর্তা ... ...
আলোচনা হলো অবশেষে। মনে হচ্ছে এই আলোচনায় হয়ত মেডিক্যাল কলেজগুলোয় যে অচলাবস্থা চলছে তা এখুনি শেষ হবে না। সামগ্রিক আন্দোলনের এক অংশ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এরকম হয়ত হতেই পারত যে আন্দোলন চালু থাকল কিন্তু মেডিক্যাল কলেজে কর্মবিরতি উঠলো। মনে হচ্ছে এটা নাও হতে পারে।এই যদি পরিস্থিতি হয় তাহলে প্রাইভেট নার্সিং হোম এবং কর্পোরেট হাসপাতালের ডাক্তাররবাবুরাও ভাববেন নাকি কর্মবিরতির ... ...