মাণিক, বাদল, শম্ভু, কানাই, সন্তোষ আর নন্দ সাগরের বাড়ির বাইরে দুটো বেঞ্চে বসে ছিল। সাগর দু কোমরে হাত দিয়ে মাথা নীচু করে মাটির ওপর দুচোখ রেখে বসেছিল। সে এক ভাবনার সাগরে ডুবে বসে আছে। তবে চোখ বরাবরের মতো শান্ত। দেখে বোঝার উপায় নেই এক আগুনে বাজপাখি চক্কর মারছে তার মনের আকাশে। চক্কর মেরেই যাচ্ছে ... মেরেই যাচ্ছে ... সঠিক নিশানার সন্ধানে। নিশানা ঠিক হলেই বাতাস কেটে বিদ্যুৎবেগে নেমে ... ...
দুর্গন্ধটা ছড়িয়ে পড়ছে চারিদিকে। প্রথমে সেটা আমার প্রতিবেশীর ঘর পর্যন্তই বিস্তৃত ছিল, এখন আমার দোরগোড়ায়, আমি খুব চেষ্টা করছি যাতে আমার ঘরে না ঢুকতে পারে,আমি পারফিউম, আগরবাতি, আতর সব ছড়িয়ে দিয়েছি ঘরে, কিন্তু যেন নরকের আগুনে পুষ্ট দানব এগিয়ে আসছে আমার দিকে, ও শুধু আমাকে হত্যাই করতে চায় না, আমার রূহের প্রতিও ও চরম লোভী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি সেই মর্মভেদী দৃষ্টি আমার সারা শরীরে অনুভব ... ...
১৯৮৩ সালে কেনা হয়েছিল টিভিটা—ভারত উর্বশী; বিশাল বড় বাক্স টিভি, সাদা-কালো। একটা বড় দু'কিলোর বাটখারার মত চ্যানেল বদলানোর নব আর চারটে পঁচিশ গ্রামের মত নব—ওপরের দুটোর ডানপাশেরটা সাউন্ড বাড়ানোর জন্য আর বাঁপাশেরটা অফ-অন্ নব, নিচের দুটোর ডানদিকেরটা ব্রাইটনেস কন্ট্রোল নব, বাঁদিকের নবটার কাজ শ্রীকান্ত জানত না। আর সবার মাঝে ছিল চ্যানেল বদলানোর বড় নবটা—অবশ্য তখন চ্যানেল ... ...
বারোই ডিসেম্বর, ২০১৩ "সাহস আর বোকামির মধ্যে শুধু একটা সুতোর পার্থক্য। এপারে থাকে সাহসীরা আর ওপারে বোকা" আমি জানি না আমার দাদা কী চাইছে? ও কি পাগল হয়ে গেছে! বলছে ও নাকি রুদ্রদমন বাচস্পতিকে হত্যা করবে! বাবা খুন হওয়ার পর থেকেই দাদা একদম চুপ হয়ে গিয়েছিল। ও বাবাকে খুব ভালোবাসত। ও বাবার প্রিয় সন্তান ছিল। বাবা যদিও মুখে কিছু বলত না। কিন্তু বোঝা যেত যে বাবা ওকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। ও কোনো ভালো কাজ করলে বাবার মুখে ... ...
বাপন যখন গিয়ে দিদির বাড়ি পৌঁছল, তখনও সব আমন্ত্রিতরা এসে পৌঁছাননি, কিছু কিছু সাজানোর কাজ এখনো চলছে। দিদিদের বাড়িটা সৌমালডিয়ার সিভিলিয়ান এলাকার প্রায় মাঝামাঝি। বেশ বড়ো বহুতল বাড়ি। দিদি-জামাইবাবু কম তো কামান না। বেশ সুন্দর সাজানো-গোছানো, আজকে তো আবার অনুষ্ঠান আছে, তাই আরো সুন্দর করে সাজানো হয়েছে। সবাই একটু আধটু সেজেছে। দিদি এমনিতে খুবই সুন্দরী, তার উপরে হালকা বেগুনী রঙের ... ...
চিরকাল!....অনলাভ র কথায় খুব মন খারাপ হয়ে গেছে কলির। কিভাবে বোঝাবে ওকে, কলি এসব ঠিক মেনে নিতে পারছেনা। ওর মন এখনো তৈরী নয়, কোনো বন্ধনে জড়াবার জন্য। নিকেতনের এই আকাশ বাতাস ঝোড়ো হাওয়া, ঝরা বকুলের পথ, হাতিপুকুর ' ভালোমন্দ' 'চাতক' নিয়ে ও দিব্যি মেতে আছে। এভাবেই দিন চলুক না..অনলাভ কী সত্যিই ওকে ভালোবাসে!..নাকি শুধুই সময় কাটানোর ছল..সম্পর্কে গেলেই তার সীমারেখা নিয়ে একটা টানাপোড়েন ... ...
পৃথিবী কোথায় যাচ্ছে বোঝা কঠিন। ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা হল প্রকাশ্য জনসভায়। একটু আগে। গুলি কানে লেগেছে, রক্তাক্ত হয়ে ডায়াসের নিচে ঢুকে পড়েছিলেন। খটাখট গুলি চালানোর শব্দ চলছিল। যেন প্যালেস্তাইনের ফুটেজ। সিক্রেট সার্ভিস এসে টেনে তুলল। কান থেকে গাল গড়িয়ে রক্ত পড়ছে, তাও দেখা গেল। আর তেমন কিছু হয়নি। যদিও ইঞ্চিখানেক এদিক ওদিক হলেই, কী হত বলা কঠিন। কালো কোট পরা সিক্রেট সার্ভিসরা ওখানেই চিৎকার ... ...
বাড়ির পরিস্থিতি তখন খুব একটা সুবিধের ছিল না। একদিকে আর্থিক সমস্যা, অন্যদিকে ভাইয়ে ভাইয়ে সম্পর্কের দূরত্ব। শ্রীকান্ত যখন ক্লাস সেভেনে পড়ত, তখন ঠাকুরদা গত হন। তার এক বছরের মধ্যে ঠাকুমা। তাদের মৃত্যু শ্রীকান্তর ওপর অতটা প্রভাব ফেলেনি, কারণ শ্রীকান্তর বাবা শ্রীকান্তকে এক বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী করে রেখেছিলেন। শ্রীকান্ত পাড়ার কারুর সাথে তেমন ভাবে মিশতে পারত না, খেলতে পারত না—শ্রীকান্তর মা-বাবা, বিশেষ করে বাবা, এই বুঝি ছেলে খেলতে গিয়ে চোট ... ...
নিখিলবাবু মাধব ব্রহ্মচারির সব কাহিনী টাহিনি শুনে বললেন, ' বাঃ, ভালই অভিজ্ঞতা হল তোদের। না না ... পানিহাটির আশ্রমে আমার যাওয়ার কোন ইচ্ছে নেই। ওসব আমি অনেক দেখেছি। তোরা তো দেখে এলি। এসব সারা পৃথিবীতেই চলে, চলতেও থাকবে। জনগণের চিন্তাধারা তো তুমি দু দিনে পরিবর্তন করতে পারবে না। কয়েক শ' বছরে কিছু হল না। আর দুদিনে হবে ... গ্যালিলিও, সক্রেটিস, যীশু ... ...
পয়লা নভেম্বর, ২০১৩ "লোকে খ্যাপা বলছে মানে এই নয় যে সত্যিই সে খ্যাপা। খুব সম্ভবত সে ওদের মতো নয়। " আমার হাফ ইয়ারলি পরীক্ষার ফল বেরিয়েছে। অন্য কেউ হলে নিশ্চয় রেজাল্ট খারাপ হতো। কিন্তু আমার রেজাল্ট শুধু ভালো নয়, খুব ভালো হয়েছে। আমি যেটা এতদিন চেয়ে এসেছিলাম, সেটা আজ হয়তো পেতে পারতাম। যদি না আমার বাবা মারা যেতেন, যদি না সেদিন আমার অমানুষিক ক্ষমতা প্রকাশ পেত। আবার যদি না ঘটনাগুলো ঘটত, আমিও নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতাম না, এত ভাল রেজাল্টও হতো না। এখন আমি ... ...
(১) তখন সকাল, বাগদীপাড়া আর ধুনিয়াপাড়ার মাঝের যে মাঠটা সদ্য রক্তবন্ধ করে যৌবন হারিয়ে ধুঁকছে, তার ডানদিক বরাবর হেই মোটা পুরানো বটগাছটার নীচে লাশ হয়ে পড়ে থাকে লোকটা। নতুন আমদানি এ তল্লাটে। কুল, বংশ, মজহব সব অজানা। করুণা রুগী কেউ ফেলে গেছে ভেবে ধারেকাছে ঘেঁসেওনি কেউ অনেকদিন। জুম্মাবার রাস্তাদিয়ে যাবার সময় সেলিম চাচা লোকটার নেতিয়ে পড়া খতনার লিঙ্গ দেখে জাতভাই ... ...
অনেকেই আজকাল বলেন, সুপ্রিম কোর্ট পরকীয়াকে বৈধ বলে রায় দিয়েছে। এবার নাকি সমাজ রসাতলে যাবে। এমন কথা কিন্তু যুক্তিসঙ্গত নয়। শীর্ষ আদালত পরকীয়া নিয়ে ঠিক কী বলেছে, এখানে আমরা সেটাই একটু আলোচনা করব। প্রসঙ্গক্রমে আরো কিছু কথাও বলব। সবার আগে বলি, শীর্ষ আদালত পরকীয়াকে বৈধ বলে ঘোষণা করেনি। ২০১৮ সালে সর্বোচ্চ আদালত ️ব্রিটিশ আমলের যে আইনটাকে বাতিল করে, সেটাতে কী বলা হয়েছিল আগে দেখা যাক। সেখানে বলা হয়েছিল, একটি বিবাহিত পুরুষ ... ...
তেসরা অক্টোবর, ২০১৩ "বাঁচা আর মরা এর মাঝে আর কোনো সত্য নেই, সবই দৃষ্টিভঙ্গি। " আমার জীবনে যদি কেউ জিগ্যেস সবচেয়ে প্রিয় মানুষ কে? আমি বলব, "আমার বাবা। " আবার যদি জিগ্যেস করে, "কোন ঘটনায় সবচেয়ে বেশি খুশি হয়েছ?" আমি বলব, "আমার বাবার মৃত্যুতে। " জানি পরস্পর বিরোধী কথা। আমাকে অনেকেই বলবেন পাগল। কিন্তু কথাটা শেষ পর্যন্ত না শুনে একটা ধারণা করে নেওয়া কি ভুল নয়? আমিও আমার বাবাকে ততটাই ভালোবাসতাম, যতটা বাসা সম্ভব। কিন্তু তাঁর মৃত্যুর ধাক্কা ... ...
ওকে সেই ছোটবেলা থেকেই চিনি। পিঠে স্কুল ব্যাগ ঝুলিয়ে, ইষৎ সামনে ঝুঁকে, ড্যাবড্যাবে চোখ মেলে এদিক ওদিক দেখে, যেন পেছন থেকে ধাক্কা খেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতো। এইসব বেশি পুরনো কথা নয়। এই ন' দশ হাজার পাতা দিন ফিরে গেলেই পাওয়া যাবে। মাথায় এক সুতো চুল নেই। চেহারাটা বুড়োটে কিন্তু মুখটা শিশুর মতো। এই অসুখটা প্রোজিরি়য়া নাকি অটিস়ম, ওদের প্রতিবন্ধী বলে নাকি ভিন্নভাবে সক্ষম, সেটা ... ...
ড্রয়ারজুড়ে কয়েকটি দেশলাই বাক্স কোনওটিতেই কাঠি নেই। বিড়ি, সিগারেট ও গরম চায়ের ব্যবস্থা আছে কোনও বাক্সেই কাঠি পাই না ... দেশের কথায় খেই মেলে না
অতি মৃদু কিন্তু স্পষ্ট স্বরে বলল, "স্যার, আমরা এর আগে একা একা ব্যারাকপুর কোনদিনও যাই নি, যেতে যে পারব না তা নয়, সেক্ষেত্রে যেতে পারলেও আমাদের রাস্তা চিনে বিভিন্ন স্কুলে যেতে অনেকটা সময় লেগে যাবে।" "সে তো সবারই লাগতে পারে!—তাই জন্য কি ব্যারাকপুরের স্কুলগুলোকে আর ইনভাইট করাই হবে না?", কাঞ্চন-স্যারের সোজা প্রশ্ন। শ্রীকান্ত বলে, "না স্যার, সবার এ প্রবলেম হলেও একজনের হবে না, তাই তার টিম গেলে ব্যাপারটা আরো ইজি হবে।" কাঞ্চন-স্যার বললেন, "তা কে সেই মহানুভব শুনি?"" শ্রীকান্ত টিম-এ-এর সুভাষকে দেখিয়ে বলল, "সুভাষ স্যার, ও তো গতবছর পর্যন্ত ব্যারাকপুরের স্কুলেই পড়ত। এ বছর আমাদের এখানে ভর্তি হয়েছে। তাই ও অন্ততঃ ব্যারাকপুরের অনেক ... ...
শ্রাউড অফ তুরিন, the Chapel of the Shroud, তুরিন ক্যাথেড্রালে অবস্থিত এক টুকরা ( 4.36m x 1.10m ) লিনেন কাপড়। এই কাপড়ে এক পূর্ন বয়স্ক দাড়ি ও কন্টক মুকুট সহ ব্যাক্তির সামনের ও পিছনের রক্তাত ছাপ রয়েছে। ক্ষত চিহ্নগুলো ক্রূফিক্সসনের ক্ষতের সাথে অনেকটা মেলে। বহুদিন ধরেই খ্রীষ্টিয় সমাজ বিশ্বাস করে আসছে যে ক্রুসিফিক্সসনের পর যেসাস ক্রাইষ্টকে ... ...
সাতই সেপ্টেম্বর, ২০১৩ "আমি কি কোনোদিন স্বাভাবিক মানুষের মতো হতে পারব না?ভালোবাসা বোধহয় আমার কপালে নেই!" আজ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হল। বাবার মৃত্যু আমার ভেতরের সমস্ত স্নায়ুগুলোকে হঠাৎ প্রচন্ড ধাক্কা দিয়েছে। তার উপর সেদিনকার সবার দরজা ভেঙে ঘরে ঢুকে পড়া, আর তারপর প্রচন্ড গণপিটুনি। তারপরের দিন সকালে আবার ওই ঘটনার পুনরাবৃত্তি। অন্যরা কিছুটা হলেও আত্মরক্ষার চেষ্টা করেছিল, আমি কিছুই পারিনি ভয়ে। তাতে ভালোই হয়েছে, এখন বুঝতে পারছি। ওরা যখন আমাদের মারছিল, মা, দিদি ও দাদা কাকুতি-মিনতি করছিল ... ...
প্রতীক জিজ্ঞাসাঋতুর খবর অথবা সহজ করে বলে ফেললে –মৌসুমের সমাচার মৌসুমে নিয়ে নেয়াই সমুচিত। তবে, এ কথাট যা দাঁড়ায়তার ব্যতিক্রম হতে পায় –হয় আর হওয়াটা অব্যর্থতা নিয়ে নিয়মের গতানুগতিকতাকেপ্রমাণের জন্যই জেনোনিত্ত পরিবর্তনশীল জগত পাঠাগারেসপ্রমানিত উপমা হিসেবে সময় আর জীবন শিক্ষা পাঠশালায় সাজিয়ে রেখে দিয়েছেন কারনিক । তবে, এ গল্পগুলোও যে সকলেরচোখে পড়ে তেমনও কিন্তু না। পাঠোদ্ধারের ব্যাপারও আছে,আছে চোখ রাঙ্গানিআর রগড়ে দেবার আশঙ্কা তো ছিলই। কথাগুলো সোজাভাবে না বলবার আর না বুঝবারআর কি বা কারণ থাকতে পারে, বলুন ? আমি ভাবছি - আপনারাও ভাবুন অন্তত আজকে আর একবার ভাবতে চেষ্টা করুন !সজীব নজরুলঢাকা-১২১৯। জুলাই ' ১৭ ... ...