ছেলেমেয়েদের কাছে যা শুনলো নিউলান তা শোনার পরে তার আর মাথার ঠিক রইলোনা। সে জানতে পারলো যে স্বর্গের সম্রাজ্ঞী ওয়াং মুনিয়াং নিয়াং তাদের ঘরে এসে তাদের মাকে বলেছে পৃথিবীর মানুষের সঙ্গে আর কতদিন থাকবি? তুই এখানে পৃথিবীতে পড়ে থাকলে স্বর্গে কে কাপড় বুনবে? চ্রিনু কিছুতেই যেতে চাইছিলো না বলে তাকে জোর করে ধরে নিয়ে চলে গেছে। নিউলানের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। একই দিনে তার মাথার উপরে এতবড়ো বিপদ। পৃথিবীতে তার সবচেয়ে কাছের দুজন মানুষ একই দিনে তাকে ছেড়ে চলে গেলো ! এখন সে কি নিয়ে বাঁচবে? হঠাৎ তার মনে পড়লো লাউনিউ তাকে ... ...
মৃদু স্নিগ্ধ মনোরম মিউজিকের সাথে হালকা আওয়াজে বাজছে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে ॥ সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার আলোয় -- সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে ॥ নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী, নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি। মুখের পানে তাকাতে যাই, দেখি-দেখি ... ...
সঙ্গত কারণেই শিবাজি নিজেকে এক স্বাধীন রাজা মনে করতেন, যারা আছে কেল্লা, আছে অনুগত নিম্নবর্ণের রায়ত প্রজার দল আর এক দায়িত্বশীল প্রশাসন কিন্তু মোঘলরা তাঁকে বিজাপুরের জমিদার বই অন্য কিছু মনে করেনি। দরবারের কানাকানিতে যা জানা যায় সেটা হল ফরমান দেওয়া হয় আগ্রার যে বাড়িতে তাঁকে আটকে রাখা হয়েছে তা ছেড়ে যেতে চাইলে তাঁকে কাবুলে গিয়ে মোঘল মনসবদারি করতে হবে। কিন্তু শিবাজি এতে সম্মত হন না আর ফরমান বাতিল হল।সরাসরি দরবারে না যেতে পারলেও ঘুর পথে শিবাজি চাইছিলেন তাঁর কাছ থেকে যে সমস্ত কেল্লা মোঘলরা কেড়ে নিয়েছে সেগুলো ফেরত পেতে আর ঔরঙ্গজেব চাইছিলেন তাঁর কাছে যা কেল্লা আছে সব নিয়ে ... ...
আমি গাঁয়ের ছেলে, সবসময়ই একটু পিছিয়ে থাকি। আমরা কিবোর্ডকে বলতাম ক্যাসিও, ধাঁইধপাধপ করে জ্যান্ত তবলা সহযোগে গান করতাম, ক্যারাওকে মেশিন যখন প্রথম চোখে দেখি, একটাই প্রশ্ন এসেছিল মাথায়। এক দাদা ডেমো দিচ্ছিলেন, তাঁর গলা সুর ছাড়া আর সব জায়গায় পড়ে। সেই শুনে আমার যন্তরটাকে বলতে ইচ্ছে হয়েছিল বাবা, মিউজিকের সবটাই যখন বাজাতে পারছিস, তখন গলাটাই বা বাদ দিলি কেন? আরও কয়েক-দশক পরে জানা গেল, নেহাৎই ... ...
তেরোই জুন, ২০১৩ মাথা যন্ত্রণা তো গেছে, কিন্তু এ কী? কালকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সকালে অঙ্ক টিউশন ছিল। সেখান থেকে ফিরে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে বাড়ি ফিরতে প্রায় পাঁচটা বেজে গেল। আমি ঘরে এসে হাত-পা ধুয়ে বসেছি। মা খাবার দিল। আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার রুমে চলে এলাম। অনেক পড়া আছে। সেগুলো করতে হবে। অবশ্য সেগুলো পড়া দিতে হবে বলে নয়। কারণ আমি তো পড়া বলতেই পারি না। কিন্তু পড়তে খুব ভালো লাগে। আমি প্রায় সব বইয়ের ... ...
বাড়ির দোতলার বারান্দায় মাইক লাগানো হয়েছে। সাগর আর নন্দ যখন গিয়ে পৌঁছল সেখানে নাগাড়ে ভক্তিগীতি হয়ে চলেছে। বাবার নামেই নানা গান আর কি ... আট দশ রকম ঠাকুর দেবতাদের মিলিয়ে মিশিয়ে। নীচে অনেক লোক দাঁড়িয়ে আছে ভক্তি গদগদ চোখমুখ নিয়ে। ওপরে মনে হয় হাউস ফুল। নাহলে এই গড়াগড়ি খাওয়া ভক্তরা নীচে দাঁড়িয়ে থাকত না। বোধহয় ভোরবেলা থেকে কিংবা কাল শেষ রাত থেকে হত্যে দিয়ে লাইনে বসে থাকা ভক্তের ... ...
আজকের বঙ্গসম্মেলন তারকা ঠাসা। চকচক করছে। প্রচুর তারকা, লোকে ঝপাঝপ সেলফি তুলছে। কিন্তু কে কী, কেউ কিচ্ছু জানেনা। একটা পেলেই হল। আমি এখন লম্বা চুল রেখেছি, বললে বিশ্বাস করবেননা, আমাকেও ক্যামেরা বাগিয়ে অনেকে প্রশ্ন করলেন, আপনি কী করেন? গান না নাটক? অর্থাৎ কিনা, আপনি কি স্টার? উত্তর হ্যাঁ হলেই খচাং। সেলফি উঠে যাবে। তার পরের প্রশ্ন, নামটা?দোষের কিছু নেই। দু-চার জনকে বাদ দিলে, কে কোথায় কোন সিরিয়ালের ... ...
মত প্রেয়ার শেষ হল। প্রেয়ার শেষ হবার পর দুর্গাবাবু ছাত্রদের উদ্দেশ্যে বললেন, "ক্লাস নাইন আর ইলেভেন বাদে বাকি ক্লাস শান্তভাবে যে যার নিজেদের ক্লাসে যাবে। আর তোমাদের স্যারেরা একটু পরে ক্লাসে যাচ্ছেন—কেউ কিন্তু ক্লাসে গিয়ে দুষ্টুমি করবে না।" ক্লাস নাইন আর ইলেভেনের ছাত্ররা বাদে অন্য সবাই চুপচাপ যে যার ক্লাসে চলে যায়। দুর্গাবাবু শান্ত গভীরস্বরে বলেন, "সেদিনের ঘটনার আঘাতে কম-বেশি আমরা সকলেই মানসিকভবে আহত হয়েছি। শুধুমাত্র সেদিন প্রেয়ারের ঘটনার জন্য নয়—পরবর্তীতে যখন তোমরা সব ক্লাসের কাছে গিয়ে নিজ কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে সম্ভবত তখন আমরা আরো বেশি করে আঘাতপ্রাপ্ত হই। তোমাদের একটা বিষয়ে জানা উচিত, সম্ভবত আমার সঙ্গে অন্য স্যারেরাও ... ...
Grammar চর্চা আমাদের চিন্তাভাবনাকে বড্ড একরোখা করে তোলে। ফলে অন্যরকম ভাবনা সচরাচর আমাদের মাথায় আসে না। যেমন, push এর বিপরীত বললে আমরা pull বুঝি। ঠেলার বিপরীত টানা। অর্থাৎ, কাজটি যে করছে তার দিক থেকে ব্যাপারটা ঘটানো হচ্ছে। সে যদি না ঠেলে, তবে বিপরীত কাজ করতে গেলে সে টানে। ঠেলা - টানা। অথচ, একটু অন্যভাবে ভাবলে মনে হয়, এটাই একমাত্র দৃষ্টিভঙ্গী হতে পারে না। যে ঠেলা দেওয়ার কাজটা করে না, সে টানার কাজটাও না করতে পারে। অবশ্য সে নিষ্ক্রিয় থাকলে বিপরীত শব্দের ধারণা ভেস্তে যাবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া না থাকলে বৈপরীত্য আসে না। সুতরাং, যে ঠেলা দেয় না, সে ঠেলা খায়, এভাবেও বৈপরীত্য ... ...
আয় তো দেখি আয়, হিম্মত খানা দেখিআমার সাথে দৌড়বি কে আয়? তোদের দৌড় আমার জানা আছে আমার দৌড় ক্ষুধার্ত চিতার সাথে জীবন মরণের লড়াই, বেঁচে থাকার লড়াই কখনো সে জেতে তো কখনো আমি- তখন সে বিফল মনোরথে ফেরে তারপরে তো জঙ্গলের নিয়ম... কিন্তু তোরা সবাই জঙ্গলের বাইরের লোক অঢেল খাবার পানীয় তোদের আছে তবুও
পয়লা জুন, ২০১৩গত কদিন কোনো ডায়েরী লিখিনি, কারণ আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। তার সাথে সাথে মনে হচ্ছিল যেন কে খুব মৃদু কিন্তু গুরুগম্ভীর স্বরে কী যেন বলছে! আমি ঘরে কাউকে বলিনি। ভয় হচ্ছিল, যদি বকে! তার উপরে আমার মায়েরও শরীরটা ভালো যাচ্ছিল না। খাবার টেবিলে বলছিল শুনলাম, যে গ্যাংলিয়ন সিস্ট না কি হয়েছে যেন। তাই সারাদিন তিনিও কিছু কাজ করতে পারছেন না, অথচ সাহায্য ... ...
আগ্রা কেল্লা তার জৌলুস হারিয়েছে। সেখানে এখন থাকেন হত গৌরব শাজাহান আর জাহানারা। সেখানে কি এখনো গানহয়? সুর না থাকলে দৃশ্যরা অদৃশ্য থাকে তাই নাচও হওয়ার কথা নয়। তবু যেন শেষবারের মতো প্রতিবার মেহফিল বসে এরকমটা মনে করেন শাজাহান। একসময় হিন্দুস্থানের বাদশাহ,ন লাখ সেপাইলস্কর যাঁর তাঁবেতে থাকত তাঁকে মেহফিলের খোয়াব দেখতে হয়। গভীর রাতে তাঁর কথা হয় জিনদেরসঙ্গে জাহানের সবকিছু আলমগীর নিলেও ... ...
আজ বঙ্গসম্মেলনে বঙ্গসঙ্গীত জমায়েতে শুনলাম ঋতুপর্ণা সেনগুপ্তর সংস্কৃত মন্ত্রপাঠ। সিনেমা করলেই কী জানি কেন, লোকের ধারণা হয় তারা সংস্কৃত থেকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সবই পারে। অতএব উনি স্যামবাজারের সসিবাবুর ধরণে দিব্যি সর্বভূতেsu শক্তিরূপেণ বলে অনেকবার খুব চিল্লামিল্লি করলেন। এছাড়া একটু নাচলেনও। শিল্পে সমঝদাররা কিছু দেখে বলেন বাহ, কিছু দেখে বলেন আহা, আর তার উপরে গেলে বলেন হায়। আমি এটায় হায় বললাম। নাচলেন কেনরো পার্বণ ছিল থিম। বাঙালির সঙ্গীত নিয়ে অনেক ভালো ভালো লম্বা লম্বা কথা শোনা গেল। সৌম্যজিৎ বললেন একমাত্র বাঙালির পক্ষেই সম্ভব থিয়েটার রোডের ... ...
সৈকত এন এ বি সি নিয়ে লেখাটা দেওয়ায় কিছু দিন আগে ফেসবুকে ইউ কে বি সি নিয়ে লেখাটা এখানে দিই। আলোচনা হতে পারে। -------------------- UKBC ২০২৪ এডিনব্রাতে জুনের ২২ ও ২৩ সপ্তাহান্তে দুদিন ধরে অনুষ্ঠিত হলো যুক্তরাজ্য বঙ্গসম্মেলন
ঊনিশে মে, ২০১৩আজ আমার ইলেভেনের প্রথম কোনো ক্লাস। অঙ্ক টিউশন। বাবাই ঠিক করে দিয়েছেন। বাবার মুখেই শুনেছি স্যার নাকি খুব ভালো পড়ান। উনি নাকি টোপানের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন। সে যাই হোক, প্রথমদিন উনি আরম্ভ করলেন, সেট তত্ত্ব। বেশ মজা লাগল। স্যারের পড়ানোর পদ্ধতি বেশ মজাদার। তিনি আগে সংজ্ঞাটা বলে দেন, তারপর ব্যাপারটা ব্যাখ্যা করেন, তারপর কিছু উদাহরণ দেন, শেষে দুচারটে করে দিয়ে আমাদের করতে দেন। শেষে তিনি দুটো অঙ্ক করতে দিলেন। কি অঙ্ক, কেমন করে করালেন সেসব বলে আমি বোর করতে চাই না।স্যারের ঘরটা আমাদেরই শহরে, মানে আক্রোপোলিসে। তবে শহরের একপ্রান্তে বলে একদম শান্ত, নিরিবিলি। পাকার ছোট্ট দোতলা ঘর। নীচে ... ...
রমস্তনকি বসু কে? আমি রমস্তনকি বসু। জানি এ নাম বাঙালির পক্ষে মানানসই নয়। কিন্তু আমার বাবা রুশ লেখকদের লেখা পড়তে খুব পছন্দ করতেন। সেই ভালোবাসার প্রভাবেই তিনি আমার এই নাম রেখেছিলেন। নিজের নাম পাল্টালে ডকুমেন্ট সব বদলাতে হত, চাকরির টাকা পাওয়ার ঝামেলা হত। তাছাড়া লোকে এমনিতেই তাকে রাগাত, আর সেজন্যই নিজের ছেলের নাম রাশিয়ান রাখলেন। এই নামের কোনো মানে আছে কিনা ... ...
প্যালেস্টাইনের শিশুআল্লা তোমায় দোয়ায়পাঠাচ্ছি আমি -আমাদের খেলার মাঠের একটা ছবি।যেখানে আমরা ঘুড়ি ওড়াতাম। তারপর থেকে অন্যরকম ঘুড়ি আসলো আকাশে, মানচিত্র অন্ধকার করে..!আর ভোকাট্টা ঘুড়ির মতোন আমরাও শব লাশ হয়ে গেলাম..!আমাদের নিয়ে ভোকাট্টা খেলা হচ্ছে। আর এখনো লাশই হয়ে আছি..!এতো সব লাশ দিয়ে কি করে মানচিত্র? আমি তা জানতে পারিনি! আমাকে জানিও,শব কিছু ??? ~। শুভঙ্কর বৃক্ষ ... ...
আজ ব্রিটেইনে ভোট। গত দুবছরে তিনজন প্রধানমন্ত্রী দেখেছি - কী আনন্দ ! যাদের একজন ও জনতার ভোটে নির্বাচিত হয়নি - কী আনন্দ ! শেষ নির্বাচন আর এবারের মধ্যে অনেক কিছু গড়িয়ে গেছে। মানে থেমস আর টে (স্কটল্যান্ডের গঙ্গা, যদিওএর জল দিয়ে উইস্কি তৈরি হয়) দিয়ে জল গড়ানোর কথা বলছিনা। ব্রেক্সিট হয়ে গিয়ে ব্রিটেইন EU এর সিঙ্গেল মার্কেট থেকে আলাদা হয়ে গেছে, কোভিড নামক এক অতিমারি ঘটে গেছে, ন্যাটোর নাক কেটে পুতিনবাবা ইউক্রেনে দাবড়ে বেড়াচ্ছে, ইংল্যান্ড দেশের মাটিতে বেশি বাউন্ডারি মারার এক ... ...
বলেছি তো। ফিরে এসো। ভীষণ ব্যথা পেলে। একা হলে। হেলান চেয়ারের মতো পাতানো রয়েছে বুক। আজন্মকাল। তোমার চেনা ঘ্রাণ, দুঃখ, কষ্ট আর সুখ। বুঝে নিও।