
২০০২ সালে বনগাঁয় সংখ্যালঘু ভোটারের সংখ্যা ছিল ২৩.৯৭ শতাংশ। ২০২৫ এর তালিকায় সংখ্যা কমে হয়েছে ২৩.১৮ শতাংশ। জনবিন্যাস বদলেছে বটে, কিন্তু সংখ্যালঘু কমেছে। ২০২৬ এর খসড়া তালিকায় জনবিন্যাস আরও বদলেছে। কয়েক মাসের মধ্যে দুম করে প্রায় ২ শতাংশ কমে হয়েছে ২১.৬২। ... ...

এই শহর বরফে ঢেকেছে না ওঠা ছাদ হারানো চাবির সন্ধানে কতদিন বাড়ির মালিককে পাঠিয়েছে বার্তা একদিন গুঁড়ো বরফের ভিতরে চলার স্বপ্ন নিয়ে নেমেছিল যারা কিছু দূরের ট্রেন স্টেশনে ... ...

বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর প্রক্রিয়া ঘিরে সাম্প্রতিক যে বিতর্ক, তা আপাতদৃষ্টিতে ভোটার তালিকার নির্ভুলতা, নাগরিকত্বের নথি ও প্রশাসনিক ক্ষমতার সীমা নিয়ে। দৈনিক সংবাদপত্রের পাতায় এই বিতর্ক প্রতিদিন নতুন ভাষা পাচ্ছে—কখনও আশঙ্কা, কখনও আশ্বাস, কখনও আইনি যুক্তি, কখনও রাজনৈতিক পাল্টা অভিযোগ। কিন্তু এই কোলাহলের মধ্যেই একটি মৌলিক প্রশ্ন প্রায় অদৃশ্য থেকে যাচ্ছে। নির্বাচন ব্যবস্থাকে আমরা কি কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখছি, নাকি তাকে একটি গভীর সামাজিক প্রতিষ্ঠানের মতো বোঝার চেষ্টা করছি? ... ...

প্রোতাগোরাস ৫০০ খ্রিস্টপূর্বাব্দে অ্যাবডেরায় (সেই শহর, যা দেমোক্রিতোস-এরও জন্মভূমি) জন্মেছিলেন। তিনি এথেন্সে এসেছিলেন দু-বার, দ্বিতীয় ভ্রমণটি নিশ্চিতভাবে ৪৩২ খ্রিপূ-এর আগে। ৪৪৪-৪৪৩ খ্রিপূ নাগাদ তিনি থুরিয়াই নগরীর জন্যে একটি আইনসংহিতা প্রণয়ন করেন। চলতি গল্প আছে, যে, তাঁকে অধর্মাচরণের জন্যে অভিযুক্ত করা হয়, তবে সম্ভবত গল্পটি কাল্পনিক; যদিও তাঁর লেখা ‘দেবতাদের সম্পর্কে’ নামের বইটির শুরু এইরকম: ‘দেবতাদের সম্পর্কে বলতে গেলে, তাঁদের অস্তিত্ব আছে না নেই, থাকলেও তাঁদের কেমন দেখতে – এ সব নিয়ে আমি মোটেই নিশ্চিত নই; কারণ, বিষয়ের দুর্বোধ্যতা থেকে শুরু করে মানুষের আয়ুর সীমাবদ্ধতা – নিশ্চিত জ্ঞানার্জনের পথে বাধা অনেক।’ ... ...

এমন ধরনের ভয় পাওয়ানোর প্রয়াস বিগত কয়েক বছরে জুতো ছোঁড়ার মধ্য দিয়েও চলছে। বছর চারেক আগে, নাগপুরের এক সভায় যখন কানহাইয়া কুমারকে জুতো ছোঁড়া হয়েছিল, তখন তাঁর বিরুদ্ধে কানহাইয়া কুমারের তেমন কোন প্রতিবাদ ছিল না যা সমাজের চোখে দাগ কাটতে পারে, ভয়ের বিপরীতে সাহসের বার্তা বয়ে আনে। এবারে নিম্নবর্ণ-বিচারপতিকে জুতো ছোঁড়ার পরও সেই একই ভঙ্গি দেখা গেলো সর্বত্র দিক থেকে। ফলে অভিযুক্তেরা বুক বাজিয়ে তাদের বর্ণ-বিদ্বেষপূর্ণ, জাতি হিংস্রতার প্রচার ও প্রসার করে চলেছেন, প্রথমে জুতো ছুঁড়ে, পরে ঢিল মেরে, ঢিলের পরে প্রাণঘাতী বুলেট মারার আওয়াজ দিচ্ছেন। ... ...


ইচ্ছে ছিলো জমিয়ে একটা ভ্রমণ কাহিনি লিখবো কিন্তু কলম চলল একেবারে উল্টো পথে। পরিবেশ নিয়ে লেখালেখির একটা মজা যেমন আছে, তেমনি আছে যন্ত্রণা। এই মুহূর্তে সেই মনখারাপি বিষয়গুলো আমাকে ছুঁয়ে যাচ্ছে শুধু নয়, এক গভীর শূন্যতার অনুভূতি মনটাকে বিদ্ধ করছে তীক্ষ্ণ শরের মতো। শহরের এই ইতিকথা সব শহরের ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য, সমান প্রাসঙ্গিক। পড়ুন, মতামত দিন মনখুলে। ... ...






হায়দ্রাবাদের কথা নিয়ে আরও একবার হাজির হলাম। আমার মনে হয়েছে যে হায়দ্রাবাদের সমস্যা নিছকই সেই নগরীর সমস্যা নয়, দেশের যেকোনো প্রান্তে থাকা উদীয়মান নগরীর সমস্যা। ঝা চকচকে নগরীর আড়ালে লুকিয়ে আছে অনেক অনেক কান্না, অনেক অন্ধকার, অনেক অনেক হারানোর আকুল আর্তি। এই পর্বের লেখাটিও এক আত্মার অনুসন্ধান -- নগরীর অন্দরমহলের কথা। ... ...

আসলে মমতা ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পরর্বতী সময় জুড়ে অবাধে লগ্নিপুঁজির চলাচল পেয়েছেন, বিশেষত, ২০১৭-১৮ সালের পর থেকে। এটিকে কাজে লাগিয়ে এ রাজ্যে এক ধরনের নতুন উদীয়মান লুম্পেন ফাটকা, কালোবাজারি, সুদখোর ব্যবসাদার গোষ্ঠীর জন্ম দিতে পেরেছেন — জমি লুঠ, প্রমোটিং, সিন্ডিকেট ও শেয়ারবাজার প্রভৃতির মাধ্যমে। প্রধানত, এই গোষ্ঠীগুলোর দ্বারাই তিনি নিজের রাজনৈতিক আবৃত্ত পরিপূর্ণ করে তুলেছেন। এই গোষ্ঠীগুলো গ্রামের সাথে শহরের সংযোগ স্থাপন করেছে, এর মধ্য থেকে গ্রামের ফড়ে, আধা-শহর ও শহরের সর্বক্ষেত্রে ঠিকাদার গড়ে উঠছে, বেড়ে চলেছে। এই গোষ্ঠীগুলো দেশী-বিদেশী বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীগুলোর সাথে এ রাজ্যের ব্যবসায়িক সংযোগ স্থাপন করেছে। ... ...

মহর্ষি ভৃগু নটীবিদ্যুল্লতার মাথায় হাত রাখলেন, বললেন, “ওভাবে, নিজেকে ছোট করিস না, মা। তোর এইটুকু শঠতা, তোর নিজের স্বার্থে নয়; পুরো এই রাজ্যবাসীর মঙ্গলের জন্যে। বহু মানুষ আছে, যারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্যে সারাজীবন শঠতা করে চলেছে। ... ...

হে নরশ্রেষ্ঠ অর্জুন, বিনাশশীল সমস্ত পদার্থই অধিভূত, পরমপুরুষ ব্রহ্ম অধিদেবতা, আর আমিই এই দেহে অবস্থিত অধিযজ্ঞ। ... ...

জামাতের আমির সরাসরিই বলছে যে তাদের দলে নারীরা কোনদিন ক্ষমতার শীর্ষে যেতে পারবে না। তাদের নিয়মেই নাই। এইটা ভালো হল না? ভনিতা না করে বলেই দিছে যে এগুলা এখানে চলবে না। জামাতের নারী শাখার একজন, নাকমুখ কঠিন করে কাপড় দিয়ে প্যাচ মেরে আমাদেরকে জানাল যে তারাও এইটা মেনেই জামাতের রাজনীতিতে আসছে। আল্লা নারীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করে নাই। পুরুষ নারীকে চালায় নিয়ে যাবে এইটাই হচ্ছে নারীর নিয়তি! পরিচিত লাগে এগুলা? আমাদের অতি পরিচিত আফগান জিলাপির মত লাগে? এক সময় এগুলা বহুদূরর মনে হত। এখন আর তা মনে হয় না। কারণ দূরে আর নাই। এখন প্রতিনিয়ত শরিয়া আইনের আলাপ শুনি চায়ের দোকানে! মানুষের মুখে মুখে এই সব কথাবার্তা। এক সময় এই দেশের মানুষ মিছিল করছে আমরা সবাই তালিবান, দেশ বানাব আফগান! তখন হাসছি হা হা করে। এখন নিজেদের হাসি আমাদের দিকেই ব্যাঙ্গ করছে সকাল বিকাল! ... ...

কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে, আমারও বুঝিবা তেমনই দশা। বেড়াতে গিয়ে লোকজন কী করে? খায় দায় স্ফূর্তি করে। এভাবেই দিন কয়েক কাটাবো বলেই সপরিবারে গিয়েছিলাম সাবেক নিজামের খাসমহলে। সেখানে গিয়ে তার হৃদয়ের চাপা বিপর্যয়ের কথা নিয়েই ভাবতে শুরু করে দিলাম। এই লেখা তারই ফল। লেখাটি আমার প্রিয় ছাত্র পরাশর পালও তাঁর সহধর্মিণী অর্পিতাকে উৎসর্গ করলাম। পড়ে মতামত দিন হাতখুলে। ... ...

রেঁনের তত্ত্বে খুব সহজভাবে বলতে গেলে - ডিজায়ার নিজেই একটি মিমেটিক ক্রাইসিস। যে সমাজে ক্যাথারটিক সম্পদগুলি ক্রমে মুছে যেতে থাকে, সেই সমাজে ডিজায়ার ফুলে ফেঁপে ওঠে। যেমন ধরুন আপনার কোনো এক মেয়েকে ভাল লাগে, কিন্তু মেয়েটির আপনাকে ভাল লাগে না। তার ভাল লাগে কোহলি বা শারুক্ষান। ফলে অজান্তেই আপনি কোহলির মত উল্কি বা শারুক্ষানের মত চুলের স্টাইল করাবেন। যাতে এই নকলনবিশী করে আপনি মেয়েটির ডিজায়ার হয়ে উঠতে পারেন। ... ...
