



সংবাদবার্তা পরিবহনের সে প্রায় পুরানো প্রস্তরযুগের ঘটনা – ১৮৬৫ সালের কথা। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন থিয়েটার দেখতে গিয়েছিলেন ওয়াশিংটনের এক জায়গায়। সেই থিয়েটার চলাকালীন এক আততায়ী তাঁর মাথাতে গুলি চালায়। পরের দিন মারা যান লিঙ্কন। এবার তা হলে সেই খবর সারা পৃথিবীতে পরিবেশিত হবে কিভাবে? তখনো টেলিফোনের চলও হয় নি। আমেরিকা থেকে ইংল্যান্ড এবং ইউরোপের মূল ভূখন্ডে খবর পাঠাতে হলে সেই জাহাজ যাত্রাই একমাত্র অবলম্বন। ... ...




রবীন্দ্রনাথ_এবং_শেক্সপিয়ার হলেন দুই ভাষার দুই প্রথিতযশা সাহিত্যিক। শেক্সপিয়ারের নাটক এবং সনেট ও রবীন্দ্রনাথের গান, প্রবন্ধ, উপন্যাস এবং ছোটোগল্প তাঁদের স্ব স্ব ভাষার এক পরম সম্পদ; অনুবাদ করে নিলে অন্যভাষার সম্পদও বটে। তবুও তাঁদের মহাপ্রয়ানের পরে ঠিক সেই মাপের কাউকে আমরা পেলাম না। না পুরুষদের মধ্যে। না নারীদের মধ্যে। অনেকে কাছাকাছি গেছিলেন, যেমন #ঝা_পল_সার্ত্রের কথা বলতে পারি। যিনি নাটক, প্রবন্ধ, গান লিখতেন এবং পলিটিক্সেও দারুণভাবে অংশগ্রহণ করতেন। ‘Existentialism’ নামে একটি দর্শনকে এগিয়ে নিয়ে গেছেন। হয়ত necessary & sufficient condition তৈরি হয় নি। একথা বলাই বাহুল্য যে উক্ত দুজনের কণামাত্র পেলেই আমাদের মানব জীবন সার্থক হয়ে যায়। এখন নানা জায়গাতেই আজকাল বিতর্ক সভা অনুষ্ঠিত হচ্ছে নানান বিষয়ে। সেই রকমই এই কাল্পনিক বিতর্ক সভাটি একজন অ-নারী এবং ‘আনাড়ি’ ও ‘দূর্বল’ পুরুষের নিবেদন ... ...


মাত্র কিছুদিন আগে অন্য একটি পত্রিকায় ঈশিতকে নিয়ে একটা নিবন্ধ লিখেছিলাম। তখনই মনে মনে আরভ, আতিশীদের সমস্যা নিয়ে নতুন করে কিছু লেখার ইচ্ছেটা চাগাড় দিয়ে উঠেছিল। উৎসবের মরশুম চলছে।তার মধ্যে আমাদের চেনা পারিবারিক আবহের এমন সমস্যা নিয়ে আলোচনা করতে মোটেই ইচ্ছা করছিল না, পাছে উৎসবের আলো ফিকে হয়ে যায়। এই নিবন্ধে অভিভাবকত্বের এক উদীয়মান সমস্যা নিয়ে সামান্য আলোচনার প্রয়াস করা হলো। পড়ুন, ভাবুন, আপনার মতামত দিন। ... ...


সমস্ত আশঙ্কাকে সত্যি করে নিয়ম ভাঙাতেই আনন্দ খুঁজে পেল শহর কলকাতা থেকে মফস্বলের আধুনিক নাগরিক সমাজ। কালীপুজোর রাতে নাগারে ফাটল বিপুল শব্দবাজি, পুড়ল নীল-লাল-সবুজ-সাদা আলো ছড়ানো হাজারো আতসবাজি।... সুপ্রিম কোর্টের নির্দেশ, পুলিশের তৎপরতা (যদিও অনেকের অভিযোগ পুলিশ ঠিক থাকলে এমনটা হতই না), বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের স্বেচ্ছাসেবীদের আবেদন, কিছুই কেন থামাতে পারল না নাগরিককুলকে? কেন বস্তির উঠোনের সঙ্গে একই ডেসিবেলে কেঁপে উঠল বহুতলের ছাদ? ... ...

দেবীর কাছে প্রত্যাখ্যাত হয়ে শুম্ভ-নিশুম্ভের দূতের মাথা গরম হয়ে গেল। সে ফিরে গিয়ে প্রভুদের কাছে দেবীর স্পর্ধিত উত্তর নিবেদন করতেই ক্রোধে উন্মাদ হয়ে উঠল দুই অসুর ভাই। তারা একে একে তাদের মহাবীর সেনাপতিদের পাঠাল দেবীকে জোর করে ধরে আনার জন্যে - যেমন ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, রক্তবীজ। দেবী কি সামলাতে পেরেছিলেন এই মহাবীর অসুর সেনাপতিদের প্রবল পরাক্রম? ... ...

"শস্য নেই। যা আছে তা যৎসামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।" সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালু উপন্যাসে লিখেছিলেন। অত বছর আগে লেখা এখন পর্যন্ত আমাদের দেশের জন্য শতভাগ প্রযোজ্য এই কথা গুলো। প্রতিটা শব্দ এখনকার জন্য প্রযোজ্য। আমরা এই সমাজেই বাস করছি। ... ...





