
একটা কবিতা ভাস্করের, অন্যটা চার্লস বুকোওস্কির। এইদুটো কবিতা কেন জানি না, একে অপরের জুড়ি মনে হয়। "কেন জানি না" বলা ঠিক না, বলা উচিত যে কারণে এদের জুড়িদার মনে হয় সেটা হয়তো আমার কবিতা বা ইংরেজি বোঝার অসুবিধে। কে জানে, হয়তো দুটোই। আসলে তো একটি মৃত্যুর, অন্যটি বিচ্ছেদের? কিন্তু বিচ্ছেদমাত্রেই কি মৃত্যু নয়? অথবা মৃত্যুমাত্রেই বিচ্ছেদ? তবুও, দেখুন। ভাস্কর লিখছেন, "এই সেই ঘর যেখানে তোমার গন্ধ এখনো ভেসে আছে"। আর বুকোওস্কি লিখছেন, "ইন দিস রুম, দ্য আওয়ার্স অফ লভ, স্টিল মেক শ্যাডোজ়।" ... ...

‘জানেন, পৃথিবীতে দুই দল লোক আছে, এক দল কবিতা বোঝে, আর এক দল পৃথিবীর বাকি সব কিছু‘ – আলফাজ সাহেব যখন কথাটা বলছিল, মাথাটা স্বাভাবিকের থেকে অতিরিক্ত ঝাঁকিয়ে তাকে পূর্ণ সমর্থন করলো মোরসালিন, ‘হ্যা, সেই-ই। জীবনানন্দ তো বেঁচে থাকতে সমাদর পেলেন না…।‘ স্থান ও সময় জ্ঞান হারিয়ে ভদ্রলোক এবার চেচিয়ে উঠলেন প্রায়, ‘আপনি জীবনানন্দ ভালবাসেন? সে আমারও প্রিয়। এই যে আসছে শুক্রবার তাকে নিয়ে এক সম্মেলন হচ্ছে, সেখানে এই অধমকেও ডেকেছে দু চার কথা বলতে, আসবেন নাকি?‘ ... ...


তীরে বসেই কাটলো বেলা চোরাবালির ভয় করে--- ডুবলো যে জন, রইলো বেঁচে ‘' আমি" হয়ে অন্তরে ! ... ...


খুব সম্প্রতি এক কাশ্মীরী লেখকের লেখা শিক্ষা নিয়ে কিছু কথা বলার ইচ্ছেটাকে উসকে দিলো। শিক্ষার অন্তর্জলি যাত্রা নিয়ে আমরা যতটুকু সমালোচনা করে থাকি, তার শ্রীহীন অবস্থার কলি ফেরানোর বিষয়ে খুব একটা কথা বলতে আগ্রহ প্রকাশ করিনা। এই নিবন্ধে উপযাচক হয়ে কিছু কথা বলার চেষ্টা করা হয়েছে। ... ...

১৯৭৭ সালে ঢাকার এক পুরাতন বইয়ের দোকানে ইংরেজি বই খুঁজতে খুঁজতে দেখা হয়ে যায় সেবার আরেক কিংবদন্তি শেখ আব্দুল হাকিমের সাথে। তিনি ধরে নিয়ে জান সেবার অফিসে, কাজীদার সাথে দেখা করাতে। কাজীদার নামে মাসুদ রানা দিয়ে শুরু। এরপরে কাজীদার আরেক ছদ্মনাম শামসুদ্দিন নওয়াব নামে জুলভার্নের অনুবাদ। এবং এরপরে ক্যানেথ অ্যান্ডারসনের শিকার কাহিনী নিয়ে বই জঙ্গল, যা প্রকাশ নিজের নামে রকিব হাসান। রবার্ট আর্থারের লেখা থ্রি ইনভেস্টিগেটরস সিরিজের বই পড়ে তাঁর মনে হল ছোটদের জন্য এই বই বের করা যায়। জন্ম হল প্রথম আলো জরিপে শিশু কিশোরদের পড়া সবচেয়ে জনপ্রিয় সিরিজ তিন গোয়েন্দা। লিখলেন প্রথম বই তিন গোয়েন্দা। ... ...

কিন্তু অন্যদিকে আরেক বিপদ উপস্থিত হল স্বয়ং দেবীর কাছেই! শুম্ভ-নিশুম্ভ নামে প্রবল-পরাক্রমী দুই অসুর ভাই দেবী দুর্গার কাছে দূত পাঠাল - তাদের দুজনের কোন এক ভাইকে পতিরূপে বরণ করতেই হবে আদ্যাশক্তি মহামায়াকে এবং দূতের কথায় রাজি না হলে দেবীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসার ব্যবস্থা করবে শুম্ভ ও নিশুম্ভ। দেবী এখন কী করবেন? দূতের কথায় রাজি হবেন নাকি দূতকে কড়া কথায় তাড়িয়ে দিয়ে বলবেন - তোর প্রভু মুখপোড়া ওই অসুরের বাচ্চা দুটোকে বলে দিস...আমিও "ঈশানী পাড়ার নন্দিন.."। ... ...


মিনিটে মিনিটে মাইক্রোফোনে কাঁপছে যুক্তি, রাত বাইরে বসে নিজের ছায়া আঁকছে ধুলোয়। ... ...

ছোটদের রহস্য গল্পের শ্রুতিনাটক। ... ...

গতবারে যা যা দেখা বা করা হয় নি এবারে সেগুলো করব বলে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। নাহলে আর সোলো আসাই বা কেন? সেজন্য হেমিস উৎসব দেখে আসার পরেরদিন, ৬ই জুলাই প্রথমে গিয়েছিলাম পেট্রোগ্লিফের সন্ধানে। সে গল্প পরে। গিয়েছিলাম সিন্ধু জাঁসকারের সঙ্গমে, সে গল্প আগেই বলেছি। এখন বরং বলি সিন্ধুঘাট আর লেহ প্যালেসের গল্প। ... ...



'ইসরায়েল যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও।' ... ...

"নিজের হাতের পরিষ্কার তালুর দিকে সে তাকিয়ে থাকল অনেকক্ষণ, এই স্পষ্ট রেখাগুলি নাকি মানুষের ভাগ্য বলে দেয়? কি আছে তার ভাগ্যে? বাসন মাজার সস্তা ডিটারজেন্টের দাপটে তার মায়ের, দিদুর হাতের তালু কবেই ক্ষয়ে-হেজে গেছে, হাতের ভাগ্যরেখাও ঝাপসা হয়ে গেছে কতদিন...। তাই কি তাদের ভবিষ্যতও সর্বদাই নিশ্চিত আর ঝাপসা? " ... ...

গঙ্গা - একটি নদীর নাম। গঙ্গা - একটি জীবন প্রবাহের নাম। এই নদীকে অবলম্বন করেই আর্যাবর্তের সভ্যতা ও সংস্কৃতির আশ্চর্য বিকাশ। এই নদীর সামনে আজ মাথাচাড়া দিয়ে উঠছে অস্তিত্বের গভীর সংকট। গঙ্গায় জলের জোগান দ্রুত গতিতে কমছে,যার অর্থ ভারতীয় উপমহাদেশের ওপর নেমে আসতে পারে এক আশ্চর্য অনিশ্চিত পরিস্থিতি। কেন এই সংকট? এই নিবন্ধে তারই উত্তর খোঁজার চেষ্টা হয়েছে। ... ...


