এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কোটা

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ১৯ জুন ২০২৬ | ৩০ বার পঠিত
  • আবার একটু অন্য খবর দেওয়া যাক, যে খবর আপনি গোদি মিডিয়ায় পাবেন না। গত পরশু রাজস্থানের কোটায় রাহুল গান্ধি একটি ছাত্রসম্মেলনে ভাষণ দিতে গিয়েছিলেন, এবং সেটা কার্যত ছাত্রসমাজের জনসমুদ্রে পরিণত হয়েছিল। সেখানে রাহুল গায়ে কাঁটা দেওয়া একটা হিসেব দিয়েছেন। এ বছর নিট পরীক্ষা দিচ্ছে ২২ লাখ ছাত্রছাত্রী। স্রেফ পরীক্ষার ফি ধরলে তা থেকে সরকারের আয় মোটামুটি ৩৫০ কোটি টাকা। রাহুল কোচিং এবং আনুষঙ্গিক খরচ ধরে দেখিয়েছেন, ২২ লাখ ছাত্রছাত্রীর এ বাবদ মোট খরচ ১.৩২ লাখ কোটি টাকা। সংখ্যাটা ভারতের পুরো শিক্ষা বাজেটের ( ১.৪০ লক্ষ কোটি) একদম ঘাড়ে-ঘাড়ে। এটা শুধু নিটের হিসেব। এখানেই না থেমে উনি ভারতের পাঁচটি প্রতিযোগিতামূলক পরীক্ষা (NEET, JEE, UPSC, SSC, and RRB) ধরে দেখিয়েছেন, যে, মোট খরচ ৩.৫ লক্ষ কোটি টাকা। মোটামুটি ভাবে ভারতের শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, শ্রম এবং শিশু ও নারীকল্যাণ বাজেটের সমান।

    আপনার বা আপনার সন্তানের জন্য, এর মানে কী? এই ধরুন, আমি যখন পড়েছি, ইশকুলে মাইনে দিইনি। জয়েন্ট এন্ট্রান্সে কত টাকা ফি ছিল মনেই পড়েনা। কিছু প্রাইভেটে টিউশনি ছিলনা তা নয়, কিছু সে খরচও খুবই কম। জয়েন্ট এন্ট্রান্সে প্রশ্নও এমনই করা হত, যে, কোচিং নিয়েও লাভ নেই, বিষয়টা জানতে হবে। তারপর কলেজের ফি ছিল হাস্যকর রকম কম। আমার সহপাঠী হিসেবে একটি ছেলে পড়ত, তার বাবা রিকশা চালাতেন। সে ছেলেটি অতদূর এসেছিল নিজের জোরে। কলেজে হস্টেলের খরচ চালানোর জন্য টিউশনি করত। হাত পাততে হয়নি কখনও।

    এখন এগুলো সুদূরের স্বপ্ন মনে হয়। ওই রকম ছেলেদের কথা ছেড়েই দিন। আপনি যদি মধ্যবিত্তও হন, তাহলেও আপনার খরচা কী। এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আর জ্ঞানের পরীক্ষা নয়। বাদ দেবার পরীক্ষা। আপনাকে বিশেষ কোচিং নিতেই হবে। লাখ-বেলাখ খরচা তাতে। তারপর, যা প্রবণতা দেখা যাচ্ছে, প্রশ্ন ফাঁসটাই নর্ম। কিছু ধরা পড়ে, নির্ঘাত কিছু পড়েনা। পয়সা খরচ করে কিনতে হবে। নইলে সবই কপাল। কপাল যদি নাও হয়, পয়সার খেলা তো বটেই।

    এতো খরচ করেও এরপর ২২ লাখের একটা ক্ষুদ্র ভগ্নাংশই সুযোগ পাবে। যারা পেল, তাদের খরচাপাতি কী? মেডিকাল বা ইঞ্জিনিয়ারিং কলেজে ১০-২০ লক্ষ কোনো ব্যাপারই না। সেটা দিলে তবে আপনি পড়তে পারবেন। তারপর পাশ করলে তবে চাকরির বাজারে একটা জায়গা পেলেন। মানে দৌড়নোতে এন্ট্রি পেলেন। চাকরি পেলেন এমন না। তাও এতটা পয়সা থাকলে তবে। আমার সহপাঠীর মতো কেউ হলে, এমনিই কোনো চান্স নেই। আমার নিজেরও যা আর্থিক অবস্থা ছিল ছাত্রাবস্থায়, বাবা-মা এই পয়সা দিতে পারতেন না।

    এই পুরোটা একটা সমান্তরাল ব্যবস্থা। রাহুল বলেছেন 'এক্সটরশন মেশিন'। প্রশ্ন ফাঁস এর একটা যৎসামান্য নাটবল্টু। পরীক্ষার ফি বাবদে আদায় এবং সেই সংলগ্ন নানা বরাত পায় বেসরকারি কোম্পানি। কোচিং একটা বিরাট চেন, বড়বড় সব মাথারা জড়িয়ে। ব্যাংকের লোন আরেকটা ব্যবস্থা। অবৈতনিক শিক্ষার বদলে আপনাকে এখন লোক নিতে হবে, আর সেই টাকার হরির লুট কোথায় যায়, সে তো আপনি জানেনই।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন