এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হে মহামানব

    Sobuj Chatterjee লেখকের গ্রাহক হোন
    ১২ জানুয়ারি ২০২৬ | ২৫১ বার পঠিত
  • মার্গারেটকে নিয়ে আসবে কে?
    চারিদিকে তো ধর্মের ষাঁড়,
    বাঘের গর্জন শুনি না!
    তুমিই না হয় আরো একবার এলে... 
    উন-চল্লিশ তো তিরানব্বই হতেই পারতো
    কেন গেলে এত তাড়াতাড়ি !!

    আইরিশ শিষ্যা তোমার। সাগর ছেঁচে এনেছিলে মুক্তা-
    রক্তেই তার বিদ্রোহের বীজ।
    তুমি তাকে সেবার দীক্ষা দিলে।
    সে হয়ে উঠলো অগ্নিকন্যা!
    কিন্তু  বিধি বাম; বিদ্রোহ করলো তার স্বাস্থ্য;
    অচিরেই সেও করলো তোমার পথেই গমন!
    ভারতবর্ষের উৎসন্নে যাওয়া হলো শুরু।
    তোমার তৈরি মিশন দেয়নি তাকে ঠাঁই!
    ভারতবর্ষের মুক্তিকামী মানুষের সঙ্গে অগ্নিকন্যার যোগাযোগ সহ্য হলনা,
    মিশন-কর্তৃপক্ষ তাঁকে নিষিদ্ধ করলেন।

    ব্রিটিশদের দালালি করে আসছিল যারা তাদের সাথে
    তোমার মিশনের আজ  তফাৎ কোথায়?

    তাদের ভিত্তি স্থাপনের জন্য আজকের মিশন রসদ যোগায়!

    ফিরে এসো স্বামীজি;
    তোমার নিবেদিতা কে ফিরিয়ে আনো সঙ্গে।।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anindya Rakshit | ১২ জানুয়ারি ২০২৬ ২০:৩৯737850
  • বিবেকানন্দ নিজেই নিবেদিতার বেলুড় মঠে প্রবেশ নিষেধ করেছিলেন। নিবেদিতা তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের সমর্থন করতেন। তাদের সাথে যোগাযোগ রাখতেন। প্রয়োজনে সহযোগিতাও করতেন।
    বিবেকানন্দ বলেছিলেন যে তাঁরা সন্ন্যাসী। রাজনৈতিক বিষয়ে জড়িয়ে পড়া তাঁদের কাজ নয়। কিন্তু নিবেদিতা তা মেনে নেন নি। তাই বিবেকানন্দ বেলুড় মঠে তাঁর প্রবেশ নিষেধ করেছিলেন।
    এরপর, বিবেকানন্দের দেহ সৎকারের সময় নিবেদিতাকে একবারের জন্য মঠে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।
    প্রকৃত প্রস্তাবে, ওকাকুরাকে কেন্দ্র করে দুজনের এই মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। নিবেদিতা ওকাকুরার ব্যক্তিত্বে প্রভাবিত হয়েছিলেন, কিন্তু বিবেকানন্দ ওকাকুরার দ্বিচারিতাকে চিহ্নিত করেছিলেন আর তাই তাঁকে পছন্দ করতেন না।
  • Sobuj Chatterjee | ১৩ জানুয়ারি ২০২৬ ২১:৪৩737873
  • ১)বিবেকানন্দ নিজেই নিবেদিতার বেলুড় মঠে প্রবেশ নিষেধ করেছিলেন।
    ২)নিবেদিতা ওকাকুরার ব্যক্তিত্বে প্রভাবিত হয়েছিলেন।
    আপনার উপরিল্লিখিত মন্তব্যের স্বপক্ষে যদি কোনো তথ্য দেন তাহলে ঋদ্ধ হই। ধন্যবাদ।
  • Anindya Rakshit | ১৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪737877
  • Sobuj Chatterjee
    এই তথ্যগুলোর প্রাথমিক সূত্র হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো' দ্বিতীয় খণ্ডের নাম করা যায়। এটা উপন্যাস হলেও এই তথ্যগুলোর গ্রহণযোগ্যতার কারণ লেখকের স্বীকারোক্তি। লেখকের বক্তব্য, এই উপন্যাসের কাল্পনিক চরিত্রগুলো তাঁর সৃষ্টি, কিন্তু ঐতিহাসিক চরিত্রগুলোর বিষয়ে তিনি নিষ্ঠাভরে ইতিহাসের অনুসরণ করেছেন। এই বিষয়ে তিনি একটি লম্বা গ্রন্থপঞ্জী দিয়েছেন। সেখানে গিরিজাশঙ্কর রায়চৌধুরির লেখা 'ভগিনী নিবেদিতা ও বাংলার বিপ্লববাদ' নামে একটি বইয়ের উল্লেখ আছে। বইটা আমি পড়ি নি, তবে আমার মনে হয় সেখানে এই বিষয় সঙ্ক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া, নিবেদিতা আর ওকাকুরা বিষয়ে নেট-এই অনেক তথ্য আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন