এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দাসপ্রথা ও মার্কিন গৃহযুদ্ধ

    AR Barki লেখকের গ্রাহক হোন
    ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৭১৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল তাদের গৃহযুদ্ধ। এই যুদ্ধে অন্তত সাড়ে ৬ লাখ মানুষের মৃত্যু হয়। দুই বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধ মিলিয়েও এত মার্কিন প্রাণ হারান নি।

    দাসপ্রথার বিলুপ্তিকে কেন্দ্র করে ১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উত্তরদিকের ২১টি ও দক্ষিণদিকের ১১টি অঙ্গরাজ্যের মধ্যে সংঘটিত হয় এই গৃহযুদ্ধ। দক্ষিণদিকে অবস্থিত দাসনির্ভর অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে পৃথক হয়ে আলাদা কনফেডারেট রাষ্ট্র তৈরি করলে এই যুদ্ধের সূচনা হয়।

    দক্ষিণের এই অঙ্গরাজ্যগুলো ছিল মূলত কৃষিপ্রধান ও দাসনির্ভর। আফ্রিকা থেকে আনা দাসদের ওপর তারা ভয়াবহ নির্যাতন করতো ও তাদেরকে দিয়ে অমানুষিক পরিশ্রম করাতো।

    এ নিয়ে ১৯ শতকের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে বিতর্ক শুরু হয় এবং ১৮৫৪ সালে মার্কিন কংগ্রেস দাসপ্রথার বিরুদ্ধে আইন পেশ করে। ১৮৫৭ সালে সুপ্রিম কোর্টও দাসপ্রথাকে অবৈধ বলে মতপ্রকাশ করেন।

    দক্ষিণের অঙ্গরাজ্যগুলো থেকে আফ্রিকান দাসরা পালিয়ে উত্তরে আশ্রয় নিতে থাকে। এটি ছাড়াও আরো অপ্রধান কয়েকটি বিষয় নিয়ে উত্তরের অঙ্গরাজ্যগুলোর সাথে দক্ষিণের অঙ্গরাজ্যগুলোর দূরত্ব বাড়তে থাকে।

    ১৮৬০ সালে দাসপ্রথার বিরুদ্ধে অবস্থানকারী রিপাবলিকান পার্টির আব্রাহাম লিংকন ক্ষমতায় এলে দু'পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং দক্ষিণের সাত অঙ্গরাজ্য - সাউথ ক্যারোলিনা, মিসিসিপি, অ্যালাবামা, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস ও লুইজিয়ানা যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেরা আলাদা একটি কনফেডারেট রাষ্ট্র গড়ে তোলে।

    উত্তরের বাকি ২১টি অঙ্গরাজ্য, যেগুলো যুক্তরাষ্ট্রের অখণ্ডতার পক্ষে ছিল, তাদের পরিচয় ছিল ইউনিয়ন নামে।
    ১৮৬১ সালের ১২ এপ্রিল সাউথ ক্যারোলিনায় কনফেডারেট বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের ইউনিয়ন সেনাবাহিনী হামলা করলে যুদ্ধ শুরু হয়ে যায়।

    কয়েকমাসের মধ্যেই নর্থ ক্যারোলিনা, টেনেসি, ভার্জিনিয়া ও আলাস্কাও কনফেডারেটদের সাথে যোগ দেয়। ফলে কনফেডারেটে অঙ্গরাজ্য দাঁড়ায় ১১তে। এছাড়াও তাদের সমর্থন দেয় লুইজিয়ানা ও ম্যারিল্যান্ড।

    যুদ্ধের প্রথমদিকে ইউনিয়ন বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তখন তারা তেমন প্রাধান্য বিস্তার করতে না পারলেও ক্রমান্বয়ে তারা সুবিধাজনক অবস্থানে পৌঁছায়। তাদের জনসংখ্যা ছিল অনেক বেশি, আর ছিল উন্নত প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থা।

    ওদিকে দক্ষিণের কনফেডারেট রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো ছিল মূলত কৃষিপ্রধান ও তাদের অর্থনীতি ছিল উত্তরের তুলনায় দুর্বল। তারপরও অবশ্য তারা সর্বোচ্চ লড়াই চালিয়ে যায়।

    চার বছরের দীর্ঘ ও রক্তক্ষয়ী অনেকগুলো লড়াইয়ের পর শেষপর্যন্ত ১৮৬৫ সালের ৯ এপ্রিল কনফেডারেট রাষ্ট্রগুলো আত্মসমর্পণ করলে অঙ্গরাজ্যগুলো আবার যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয়। এই যুদ্ধের সময়ই ১৮৬৩ সালের ১৯ নভেম্বর পেনসিলভানিয়ার গেটিসবার্গে আব্রাহাম লিংকন তাঁর বিখ্যাত "গেটিসবার্গ এড্রেস" দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন,

    "That (our) government of the people, by the people, for the people, shall never perish from the earth"

    এই যুদ্ধেরই সূত্র ধরে কনফেডারেটের সমর্থক প্রতিশোধপরায়ণ মঞ্চাভিনেতা জন উইলকিস বুথ যুদ্ধ শেষের মাত্র পাঁচদিনের মাথায় ১৮৬৫ সালের ১৪ এপ্রিল প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে গুলি করে হত্যা করে।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন