এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬517707
  • এটা ঠিক সেভাবে অর্গানাইজড নয়। একটা mass sms থেকে দাঁড়িয়ে গেছে।

    Our state's burning. Letz stop the violence. Sat, 25th Feb, 4.30pm, College Sq. Plz join the protest. Plz pass it on.

    মোমবাতি, মশাল, কালো কাপড়, কবিতা, গান - অল আর ওয়েলকাম।
  • de | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৪517718
  • হ্যাঁ, ঋতব্রতই সবেধন নীলমণি! আর দু-পাঁচটা নতুন মুখ এলে তো পারে!
  • santanu | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৯517729
  • আমাদের পাড়ায় (কসবা) একটা সুন্দরপানা ছেলে দাড়িয়েছিল, এখানে অরিজিত বলে একজন আসত, তার দিদি - এনাদেরকে এগিয়ে দিলেই হয়।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৮517740
  • শান্তনুদা পিছিয়ে পড়েছে :(
    গুরু পত্তে হয়, নইলে ....
  • kallol | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৪517751
  • এতো বড় একটা কান্ডের পরও, সিপিএম কেমন যেন ব্যাকফুটে। কলকাতা অচল করে দেওয়া উচিৎ ছিলো। মুস্কিল হচ্ছে, তখনই তৃণমূল বলবে - এইত্তো লাশ নিয়ে রাজনীতি হচ্ছে!! যেটা আগে সিপিএম বলতো।
    গুলি মারি তোর বিবৃতিতে। যারা মারা গেছে, তারা গুন্ডা বদমায়েশ, ভালোমানুষ - যাই হোন না কেন, কাউকে খুন করার অধিকার কারোর নেই।
    বামেরা রাস্তায় নামুক। প্রশাসন অচল করে দিক।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৬517762
  • গণপিটুনির আইনি শাস্তি আছে কিছু ?
  • potke | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫০517784
  • ডেম্বাদা দাঁড়ালেও চলবে :)
  • siddhartha Sen | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫০517773
  • এই মুহূর্তে রাস্তায় নামলেও জনসমর্থন থাকবে না বামেদের প্রতি। মানুশের স্মৃতি মোছার জন্য ৯ মাস বড় কম সময়।

    বামেরা নিজেরাও তা জানে। আমরা তাদের গালাগাল দিচ্ছি কেন রাস্তায় নামছে না, কিন্তু মানুষ কৈ? পাশে থাকবে কারা?
    আমি নিজে একজন বাম সমর্থক। তাতেও দেখতে পাচ্ছি কেউ নেই আমাদের পাশে।

    মুশকিলটা হল, কেউই সেটা স্বীকার করবে না খোলাখুলি। এসব কথা গানে বলার নয়, তবুও গানেই তা বলতে হয়. :(
  • kallol | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৭517796
  • সিদ্ধার্থ।
    ব্রিগেডে এই বাজারে যত লোক এলো, তার ১/৪ নিয়েও প্রশাসন অচল করে দেওয়া যায়।
    আমার বার বার মনে হয় এরা তা করবে না। পাঁচ বছর অপেক্ষা করবে, আবার ৭৭এর মতো ফিরে আসার জন্য।
    তখন আবারও এই মালেরা তৃমূ থেকে সিপিয়েম হয়ে যাবে।

    অন্য প্রসঙ্গে। আপনি আমার গান শুনলেন কোথায়? আমাদের কি পরিচয় আছে?
  • Siddhartha Sen | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৬517807
  • আপনার গান শোনার জন্য তো আপনার সাথে পরিচয় রাখার দরকার পড়ে না :)

    আমার তরুণ বয়েস থেকেই আপনার বেশ কিছু গান আমার মুখস্থ। পরের পর সেসব গান গেয়ে গেছি নানা জায়গায়।
    পোস্টার লিখেছি `ভালবাসা কি কখনো কারো কাজ হয়?`কত কাজ বাকি রয়ে গেছে, বা তোরা এলে সব কাজ ফেলে তোদের সংগে কথা বলি। আজকাল অবশ্য শেষ গানটা শুনলে একটু চোখের কোণটা ভিজে ওঠে। বয়েস বাড়ছে তো!

    পরিচয় হয়নি। আমি সাধারণ মানুষ, আর তার থেকেও বড় কথা, ঘোষিত সিপিএম। :) তাই আপনাদের কাছে ঘৃণ্য। ফলে একটা দুরত্ব তো ছিলই
  • kallol | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৭517818
  • সিদ্ধার্থ। আমায় বড় লজ্জা দিলেন।
    আমার লেখায়/কথায় যদি এরকম কোন মনোভাব প্রতিফলিত হয়ে থকে যে সাধারন মানুষ ও সিপিএম হলে তারা ঘৃণ্য, তাহলে আমি নি:শর্তে ক্ষমাপ্রার্থী।
    আমার মেইল [email protected]
    মেইল করবেন। তারপর নাহয় মো:নং আদান প্রদান করা যাবে।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৫517829
  • কল্লোলদা, মেইল দেখো একটু।
  • kallol | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০০517840
  • দেখেছি, মেলিয়েছি।
  • quark | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২০517851
  • ওদিকে অর্পিতার "প্রাইজ পোস্টিং" আসছে - উনি রাজ্যসভায় তৃণমূল এমপি হ'তে চলেছেন।

    কুন ইঙ্গিত নাই, শুধু খবর!
  • quark | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৪517862
  • সঙ্গে এইটাও থাক

    http://tinyurl.com/7quyxm6
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩০517873
  • এই অর্পিতা ঘোষ কবে থেকে তৃনমূলের সাথে আছেন?
  • Siddhartha Sen | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৪517884
  • কল্লোল

    আমি বেশ কিছুকাল দেশের বাইরে থাকি। দেশে ফিরে অবশ্যই ফোন হবে।

    আপনার গান নিয়ে বেশ কিছু ইন্টেরেস্টিং গল্প আছে। তবে সেসব এই টপিকে লিখে ডাইভার্ট করতে চাই না।
  • PM | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫২517895
  • কল্লোলদার গান ওনার একার সম্পত্তি থোরাই? গানের গল্প আমরাও শুনতে চাই। এই টই-তে না হলে অন্য কোথাও।
  • kallol | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৫১517908
  • আরে:, ক্ষী ক্ষান্ডো, আম্মো শুনতে চাই।
    পিএমকে মস্তো ক্ক।
  • PT | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ১২:২০517919
  • বছর কয়েক ধরে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক বিষয়গুলো নিয়ে অর্পিতার প্রায় মৌলবাদী অবস্থানের একটা ব্যাখ্যা এবার তাহলে পাওয়া গেল।
  • a | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৩517941
  • এই "প্রশাসন অচল" করে দেবার রাজনীতি থেকে আমরা আর কবে বেরোব, যে যে কোন ইস্যুতেই হোক না কেন!! আর কিছু না, ভাবনার দৈন্য বড় প্রকট হয়ে পড়ে।
  • kallol | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৭517952
  • একজনকে তার খারাপ কাজের প্রতিবাদ করে যাচ্ছেন করে যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেইই যাচ্ছেন করেইই যাচ্ছেন করেইইই যাচ্ছেন করেইই যাচ্ছেন করেইইইই যাচ্ছেন করেইইইই যাচ্ছেন করেইইইইইইইইইইইই যাচ্ছেন করেইইইইইইইইইইইইই যাচ্ছেন করেইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই যাচ্ছেন করেইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই যাচ্ছেন
    এবং
    তার কানে কিছুইইইইইইইইইইইইইইইইইইইইইইই ঢুকছেন না
    তখন কিইইইইইইইইইইইইইইইই করার আছে?
    একটু বল্লে ভলো হয়।
  • sda | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪০517963
  • সুমনের লেখাটা পড়ে ভালো লাগলো। ভদ্রলোকের অসম্ভব কনফিউজড রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে পরিচয় না থাকলে হয়তো কিছু আশার আলো-টালো ও দেখতে পেতাম। যাই হোক, এই বাজারে এরকম অস্বস্তিকর সত্যিকথা বলার গাট্‌স ই বা কজনের আছে। আর মাওবাদী আর সংসদীয় রাজনীতি সম্পর্কে হক কথা বলেছেন। যাঁরা মুখে বলেন আমরা গনতন্ত্রের পূজারী আর সকাল সন্ধে বিরোধী খুন করে চলেন তাঁদের থেকে মাওবাদীরা আদর্শগতভাবে অনেক বেশী সৎ।
  • a | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৩517974
  • RTI নিন, মামলা করুন, অনশন করুন, কাগজ বার করুন, ইলেকশনে যান ইত্যদি ইত্যদি। করার হাজার একটা জিনিস আছে, যেগুলো অলরেডি করা হয় বা হচ্ছে, প্রশাসনকে অচল না করেই, সেগুলো কয়েকটা মাত্র বল্লাম।

    গত ষাট বছরে এতবার এই নেগেটিভ রাজনীতি মানুষ দেখেছে যে আজ আর হাসিও পায়না।
  • keu na | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৫517985
  • কল্লোলদা আগে বলতেন মানবাধিকার দিয়েই স-অ-অ-অ-অ-অ-অ-অ-অ-অ-অ-অ-ব হয়ে যাবে, আবার প্রশাসন অচল করার কথা আসছে কেন?
  • ranjan roy | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০২:০৪517996
  • সেকি! কল্লোল এমন কথা কবে বলেছেন? মানবাধিকার তো একটা ইস্যু, কোন পদ্ধতি নয়!
    প্রশ্ন উঠেছে মানবাধিকার রক্ষা আন্দোলনের পদ্ধতি কী হবে? অয়ন যা ট্র্যাডিশনাল পদ্ধতিগুলো বলেছেন সেগুলো আর এফেক্টিভ কি না!
    কল্লোলের গলায় একটা ডেস্পারেট সুর! প্রশাসন অচল করে দেয়া ছাড়া আর কোন হাতিয়ার দেখতে পাচ্ছেন না।
    কিন্তু অয়ন বলছেন যে এই ""অচল করে দেওয়ার হাতিয়ার"" ও আজ অচল।
    ভেবে দেখবার মত।
    আপাতত: দেখা যাক ২৮ তারিখের ধর্মঘটে কি হয়?
  • sachal | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০৫:৪৪518007
  • যে দেশের বেশির ভাগ লোকই ধুঁকতে ধুঁকতে বেঁচে আছে (দিনে ৩২ তাকায় ওর থেকে ভাল থাকা যায় না) সেখানে প্রশাসন কেন সব কিছু অচল করে দেওয়া দরকার। তাহলে যদি বাবুদের টনক নড়ে।
  • kallol | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০৭:০৯518019
  • আজও বলছি মানবাধিকার আন্দোলনই সুস্থ সমাজ গড়ার হাতিয়ার। আরটিআই, মামলা, অনশন, মিডিয়া, ইলেকশন, এর মধ্যে শেষেরটা আন্দোলনকারীদের হাতে নেই। বাকি গুলোয় যদি কোন কাজ না হয় তো প্রশাসন অচল করা যেতেই পারে।
    ধরুন, বর্ধমানের খুন। আরটিআই খাটে না, দরকারও নেই। মামলা তো চলছে, অনশন হয়নি কিন্তু মিডিয়াতে লেখালেখি/দেখানো চলছে। এরপরও যদি আবরও সিপিএম খুন হয়, তো আর কি করা যেতে পারে।
  • keu na | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪০518030
  • কল্লোলদা, কোথায় যেন শুনেছিলাম প্রশাসনকে ছোট করে দেখা আর নিজেদের শক্তি কে বড় করে দেখাকে অতি-বাম বিচ্যুতি বলে।সেকথা থাক। কিন্তু মানবাধিকার-ই যে মুক্তির উপায় সে ভূলটা কি ভাঙলো আপনার নাকি এখনো ভাঙেনি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন