এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৮190261
  • দিল্লী/মুম্বাই/কলকাতা -- এসবের কাস্টম্‌স মোটামুটি একই রকম।
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৫190259
  • অক্ষদা, মুম্বাই এয়ারপোর্টে এমন শুনেছি, তবে আবার অদ্যাবধি সমস্ত ইন্টারন্যাশনাল ট্রিপেই আসা এবং যাওয়া দিল্লি দিয়ে, কখনও কোনও সমস্যা হতে দেখি নি। কোনও হ্যারাসমেন্ট নেই, টাকা চাওয়া নেই। স্মুথ।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৪190256
  • পাই, কলকাতা নতুন এয়ারপোর্ট যথেষ্ট চকচকে।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৪190257
  • বইমেলার সময় ওখান থেকে দূরে কোথাও যাওয়া সত্যি সমস্যার। তবে গতবারের অবস্থা তার আগের ক'বারের থেকে বেটার লেগেছে।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৪190258
  • না। কলকাতা তো ভালো। মানে দিল্লী, মুম্বাই, চেন্নই - এর সঙ্গে তেমন কুমো ফারাক নাই। সব সমান। দিল্লী ও মহা নোংরা, ওরে বাবা।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৩190254
  • কলকাতা এয়ারপোর্টে পুরো লুম্পেনগিরি চলে, এটা ঘটনা। ঐ ব্যাগের কথা সিকি যা বলল, মা-ও ঠিক তাই বলেছে, দুবারই। কিন্তু দিল্লিতে কাস্টমসে হ্যারাস করা, জিনিস ঝেঁপে দেওয়ার ঘটনাও শুনেছি তেমনই।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৩190255
  • এই তো কবি এয়েচে। একট কলকাতা কে টেনে খেলিয়ে চমৎকার পদ্য লেকো দিকিনি!! ঃ)
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫২190252
  • সেটা আমার চরিত্রে ভাল খাপ খায় ঃ)
    গায়ে পড়ে মেলামেশা আমার অসম্ভব বাজে লাগে। তবে সাহায্য চেয়ে না পেলে তো চাকরী করতে একা গিয়ে দিল্লীতে টিকতেই পারতাম না!
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫২190253
  • ধুত্তেরি। সরি সরি। এই লগিন হয়ে মহা মুশকিল হয়েছে। খেয়াল থাকেনা ঃ(
  • গুরুচন্ডালি | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫১190251
  • একেবারে ভিক্ষেও তো চাইছেন না। পরিশ্রম করে জিনিস তুলেছেন। হ্যাঁ, সেটা হয়তো করতে বলা হয়নি। কিছুটা জুলুম করেই টাকা নেওয়া। কিন্তু একেবারে বিনা পরিশ্রমে হাত পাতা নয়। আর কোন অনন্যোপায়তা, অসহায়তা নিশ্চয় আছে। অন্য রোজগারের ভাল বন্দোবস্ত থাকলে এরকম আর করবেন কেন ?
  • নেতাই | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫০190249
  • বলবে তো বলো
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫০190250
  • আমি কলকাতা মেট্রো র বয়েস কে দেখতে বলবো দিল্লী আর ব্যাঙ্গালোরের সাথে তুলনা করার আগে।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৮190246
  • LCM দা ঠিক। প্যাসেঞ্জারের অভাব তো বটেই।
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৮190247
  • কলকাতা মেট্রো আর কতটা পরিষ্কার, আমার সন্দেহ আছে। যারা কলকাতা মেট্রোকে এখনও পরিষ্কার বলেন, তারা একবার দিল্লি আর ব্যাঙ্গালোরের মেট্রো দেখে আসুন।

    কলকাতার ভালো ব্যাপার কি নেই? আছে? রাত্তির এগারোটা বারোটা একটার সময়ে হেঁটে হেঁটে ঘুরেছি, কোনও ভয়ডর ছাড়াই (এখন বোধ হয় আর সে সিচুয়েশন নেই), দিল্লিতে এটা ভাবতেই পারি না। এই ব্যাপারেও কলকাতা চেন্নাইয়ের পিঠোপিঠি ভাইবোন। রাত তিনটের সময়ে ঘুরঘুট্টি অন্ধকার আর কাদা নোংরা পেরিয়ে চেন্নাইয়ের সিএমবিটি থেকে আম্বাত্তুর এসেছি, কোথাও ভয় করার মত কিছু ঘটে নি।

    অবিশ্যি এখন শুনি রাত এগারোটার পরে ব্যান্ডেল স্টেশন থেকেই নাকি লোকে আসতে ভয় পায়, কিছু ঘটনা ঘটছে।

    হ্যাঁ, সাহায্য করার ব্যাপারে কলকাতা এখনও এক নম্বরে। যে কাউকে জিজ্ঞেস করে সঠিক গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। দিল্লিতে এটা ভাবাই যায় না। কিন্তু হাওড়া স্টেশন থেকে বইমেলা, বা বইলেমা থেকে হাওড়া স্টেশন, সে তুমি যতজনকেই জিজ্ঞেস করো, গাড়িটি পাবে না। এমনকি ট্যাক্সিও পাওয়া যায় না। কী একটা ভজঘট পজিশন ঐ মিলনমেলার।
  • গুরুচন্ডালি | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৮190248
  • সইত্যের খাতিরে কয়ে যাই, কোলকাতা এয়ারপোর্টে আমার কোন মন্দ অভিজ্ঞতা হয় নাই। হ্যাঁ, একটা পুরানো ঝিমধরানো লুক রয়েছে, তো তাতে আমার অসুবিধে হয় না। বরং দিল্লির এয়ারপোর্টের ঐ সুপার ডুপার ঝাঁ চকচকানি একটু কিটকিটে মিষ্টি মতন লাগে।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৭190243
  • ঐ যে ভাগী-ও গেছে শুয়ে শুয়ে... আমিও গেছি... আসলে সিজনে গেলে বোঝা যায় না। একটু অফ সিজনে একেবারে যাতা অবস্থা, তেলের দাম ওঠার মতন প্যাসেঞ্জার-ও নাই।
  • Bhagidaar | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৭190244
  • বম্বে দিল্লির তুলনায় কলকাতার ইন্টারন্যাশানাল ফ্লাইট চিরকাল কম। প্যাসেঞ্জার কম বলেই।
  • kc | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৭190245
  • ভিক্ষে চাইতে কারুরই বোধ হয় ভাল লাগেনা। যখন আমারই বয়সি কোনও লোক হেঁহেঁ করে ওরকম ভিক্ষে চায় হতভম্ব লাগে। মাঝে মাঝে দম আটকে আসার বোধ হয়। যাস্ট জন্মগতভাবে আর ভাগ্যের জোরে কিছু গুছিয়ে ফেলতে পারা আমার, তখন এইসব ভিক্ষাস্থান থেকে যত তাড়াতাড়ি পালিয়ে যেতে ইচ্ছে করে। পঞ্চাশ একশো যা হাতে থাকে দিয়ে পালাই। লোকটার মুখের দিকেও তাকাতে পারিনা।

    যথেষ্ট সেন্টু দেওয়া হয়েছে কি?
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৬190240
  • সিকি ই মনে হচ্ছে এই পাতায় অনেক বার লিখেছে দিল্লী র জনতা তেমন "মিশুকে" নয়।
  • a x | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৬190241
  • নাহ, ৮০'স এর শুরু থেকে দিল্লি কে ঘষে মেজে তৈরি করা হয়েছিল। পানের দোকানে যেমন করে ঘটি মাজে। কোটি কোটি টাকা ঢালা হয়েছিল।

    আর দিল্লি আমি যতবার গেছি লোকজন সাতটার মধ্যে ঘরে ঢুকে যেতে বলেছিল। টার পর থেকে দিল্লি নাকি একেবারে নিরাপদ না। এখন বদলেছে কিন জানিনা। কেউ ডিরেকশন দেয় না, বরণ্চ উল্টো দেয় এসব তো আছেই।

    সিকির এয়ারপোর্টের অভিজ্ঞতা আমার আত্মীয়র এই মাস তিনেক আগে দিল্লি এয়ারপোর্টে হয়েছে। প্রিপেডে টাকা নিয়ে তারপর পুরো জালিয়াতি করে হাজার টাকা নিয়েছে।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৬190242
  • আমি সে যুগে কেএলএম-এ যেতাম, আমস্টার্ডাম-দিল্লী-কলকাতা (দিল্লীতে ২ ঘন্টার ব্রেক), দিল্লী-কলকাতা লেগটা প্রায় ফুটবল খেলতে খেলতে যাওয়া যেত।

    পরে এল ব্রিটিশ এয়ারওয়েজ, লন্ডন-কলকাতা-ঢাকা, শুরুতে সেটাতে অতটা খারাপ অবস্থা ছিল না, ঢাকা অবধি যেত বলে, কিন্তু তাতেও প্যাসেঞ্জার পেল না। তুলে দিল।

    ফ্রাঙ্কফুর্ট-কলকাতা নন-স্টপ চালু করল, সেটাও তুলে দিল - নো প্যাসেঞ্জার।

    ক্লোজ ফ্রেন্ডের দাদা এয়ার ইন্ডিয়ার পাইলট - তার কাছেও এমনই শুনেছিলাম।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৪190238
  • কেন দিল্লী বা অন্য শহরে লোকে রাস্তা দেখায় না? আমার অভিজ্ঞতা তো উল্টো কথা বলে।
  • Bhagidaar | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৪190239
  • আবাপ তে যদি তাই বেরিয়ে থাকে খবর তো ভুল বেরিয়েছে। আমি নিজে কলকাতা থেকে লন্ডন গেছি, এক ফেব্রুয়ারী মাসে, শুয়ে।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪১190237
  • অথচ এই "আমরাই" মেট্রো র ক্ষেত্রে আবার খুব বেশী রকম পরিষ্কার। প্রশ্ন হল কী করে? ঃ)
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪০190235
  • টোট্যাল প্যাসেঞ্জারের হিসেবে কলকাতা এয়ারপোর্ট ভারতের মধ্যে পঞ্চম, আর, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের হিসেবে নবম।
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৪০190236
  • এক বার হেল্প চাইলে ( সে রাস্তা দেখিয়ে দেওয়া ই হোক বা অন্য কিছু।) দু জন লোক এগিয়ে এসে সাহায্য করবে।
    এই সব ভালো খারাপ নিয়ে ই কলকাতা। ঃ))
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৮190234
  • সত্যি কি শুধুই passenger কম বলে? বৃটিশ এয়ারওয়েসের ফ্লাইট কখনো খালি যেত না বলে আবাপ তেই খবর বেতিয়েছিল। অথচ শেষমেষ তারাও মুখ ফেরাল। খুব কম international flights তো আসত না কলকাতায়। তারা সব্বাই ঝাপ গোটাল খালি যাত্রীর অভাবে?
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৬190233
  • ভিড়ের ভালমন্দ অনেকটা সেই পেট্রিডিসে ব্যাকটিরিয়াল গ্রোথের মত। লজিস্টিক কার্ভ ফলো করে। খুব স্পার্স হলে হিউম্যান কনট্যাক্ট ছাড়া মরুভূমির মত ঊষর। তারপরে একটা অপটিমাল জোন আছে, ভিড় যত বাড়ে তত হিউম্যান ওয়ার্মথ বাড়ে। সেটা ছাড়িয়ে গেলে একটা ডিহিউম্যানাইজিং ব্যাপার হয়। পাশের লোকটি মানুষ নয়, প্রতিযোগী। ছিঁড়ে ফেললেই ভাল হয়।

    কলকাতার পপুলেশন ঐ ডিহিউম্যানাইজিং জোনে।
  • pipi | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৪190232
  • সিকিকে আবারও ক্ক!
    আর নোঙ্গ্রার ব্যাপারে সত্যি কলকাতা চেন্নাই পিঠোপিঠি ভাইবোন!
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৩190231
  • প্যাসেঞ্জার কম বলে কলকাতায় ইন্টারন্যাশনাল ফ্লাইট কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত