এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১২:০৮189959
  • এদানিং একটা স্টাইল দেখলে বহুৎ জ্বলে - যে পারছে সেই ছবিতে ওয়াটারমার্কিং-এর নামে XYZ Photography বলে একটা কথা লাগিয়ে দিচ্ছে, এমনকি পুরো আলবাল ছবি হলেও। আরে শুধু নিজের নামটা দিলেই তো হয়, সাথে কোং-এর নামের মত ফটোগ্রাফি ট্যাগটা জোড়ার কী আছে?
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৫৯189958
  • মহাশ্বেতা(২) টইটা খুলছে না।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৫২189956
  • আমাট্টা তুমি ফেবু-র ক্লাব কমিউনিটিতে আপলোড করে দিলেও হবে। বাকিরাও তাইলে পেয়ে যাবে। আমি ওই নিক-এর প্লাগইন-এর বইটা যেমন ওখেনে তুলে দিয়েছিলুম।

    আর নইলে arijit72 জিমেল।
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৫২189957
  • থেংকু সব্বাইকে। ব্যাপারগুলো এর আগেও পড়েছি, ক্যামেরা হাতে নাই বলে কিসুই মনে রাখতে পারি নি। সমস্ত নতুন করে পড়তে হবে। এখনও অনেক কিছুই এলিয়েন লাগছে। তিন যুগ কোডাক কেবি টেন আর হটশট ক্যামেরায় চালিয়ে যা হয় আর কি।
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৫০189955
  • অজ্জিদ্দা আর অক্ষদার মেইল আইডি নেই আমার কাছে :-) সবাইকেই pathiye দেব, আমাকে কৃশানু আন্ডার স্কোর টিটো ইয়াহু ডট কো ডট ইন এ একটা মেইল ঠুকে দাও।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৪৮189954
  • আস্তানাতে এইসব হয়? লোকে বাড়ি থেকে বেরিয়ে যাকে পায় তার হাত ধরে ছোটাছুটি করে? একি কাণ্ড!
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৪১189952
  • সিকি, ক্যামেরা নিয়ে নিজের মত এক্ষপেরিমেন্টেশন।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৪১189953
  • রোবু আমারে পাঠাবা? ই-পাব?
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৪০189951
  • আমি পুরোই ম্যানুয়াল, এমনকি ফোকাসও অধিকাংশ ক্ষেত্রে ম্যানুয়াল। ঝর্নার ছবিওঃ-)

    তবে প্রোগ্রাম মোডটা শিখে সেট করে রাখার ইচ্ছে আছে, সময় বাঁচে নাকি।
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৩৬189950
  • আমি ৯৯% সময়ে অ্যাপারচার প্রায়োরিটিতে তুলি। ঝরনা তুলতে শাটারস্পীড প্রায়োরিটি। ৯৯% অটো ফোকাস।

    নিকনে A - অ্যাপারচার প্রায়োরিটি
    S - শাটারস্পীড প্রায়োরিটি
    P - প্রোগ্রাম অর্থাত অটো এক্সপোজার (খালি এক্সপোজার অটো, আর কিছু নয়)
    M - ম্যানুয়াল
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৩৩189949
  • না। আগে ফটো তোলা শিখি। পরের খচ্চা পরে।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৩২189948
  • মৌমাছির ছবির জন্যে কোন লেন্স লাগবে সেইটা বইতে থাকবে বটে। অন্ততঃ কোন ধরণের লেন্স লাগবে সেটুকু। তবে স্পেশ্যালাইজেশনের কথা এখন ভেবো না। শখ করে ম্যাক্রো কিনেছিলুম, কিন্তু খুব একটা ব্যাভার করি না। লাস্ট ব্যাভার করেছি রেশিখোলায়।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৩০189946
  • A তো অটো, আর বাকিগুলো ওই শাটারস্পীড প্রায়োরিটি আর অ্যাপারচার প্রায়োরিটি। আমি কোনোটাই ব্যাভার করি না। ক্যাননে পোর্ট্রেটের জন্যে একটা মুখের ছবি থাকে, নাইকনে কী থাকে জানি না বলে P বল্লাম।
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৩০189947
  • মৌমাছি ফুল এই লেন্সে হবে না? ঠিক আছে, দেখি কতটা কী হয়। একটু শিক্ষিত হলে পরের স্টেপ নিয়ে ভাবব। আপাতত অডি আর পালসার আর সূর্যাস্তের ছবিই তুলি। ক্যান্ডেললাইটের ছবি তুলি। :)

    এই যে টুক করে বলে দিলি এই লেন্সে মৌমাছি আর ফুল হবে না, এটা তো কোনও বইতে লেখা থাকবে না, যে এই লেন্সে এই এই ছবি হয়, ঐ ঐ ছবি হয় না। এগুলো নিশ্চয়ই এক্ষপি থেকে বললি।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৯189944
  • ঐশিকদের কনগ্রা। ভাল নাম কী রাখলি?
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৯189945
  • কার যেন অভিনন্দন যোগ্য কি একটা হয়েছে, অভিনন্দন জানিয়ে গেলাম।

    টেক্সাস ওকলাহোমায় উইন্টার স্টর্ম আসছে, ক্ষি কান্ড!
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৮189943
  • http://abpananda.newsbullet.in/state/34/44409

    মাইরি, কটা রাইখস্ট্যাগ তৈরী করবে এরা?
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৭189941
  • ক্যামেরা হাতে পাবো এ মাসের সেশে। হাতে পহাকড়ি যেটা আসার ছিল, পেয়ে গেছি। এখন বেস্ট রেটের সন্ধানে আছি। বাই সেল ফেবু গ্রুপে অ্যাড দিয়ে দিয়েছি, দেখি কেউ রেসপন্ড করে কিনা। অনলাইনে (ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল) কেনা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে না? দোকানেও একটু ঘুরব, গ্রীন পার্ক, লাজপত নগর, লক্ষ্মী নগর। ক্রোমাতে ৫ না ১০% ডিসকাউন্ট পাবো দোকানের আইকার্ড দেখিয়ে, ওটাও একটু বাজিয়ে দেখতে হবে।
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৭189942
  • " A/TV/AV/P ইঃ চিহ্নগুলো ডায়াল থেকে মুছে দিও ক্যামেরা কিনলে;-)"
    কেন কেন????? ওগুলোই তো ম্যানুয়াল বা সেমি ম্যানুয়াল!!!
  • kc | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৬189940
  • শিবুদা, তাজমহল ইজ তাজমহল। দুনিয়ার বাকি সব বিল্ডিং এক্কেরে আলুনি। তাজমহলের কাছে একেবারে হেরে ভুত। অমাবস্যার রাতেও তাজমহল অন্যরকম। সেই ভয়ঙ্কর সুন্দর টাইপের।

    তাজমহল আর পিসার টাওয়ারটাকে যে কতরকম করে দেখেছি তার ইয়ত্তা নেই। দু জায়গাতেই গ্রাউটিং করতে গিয়ে একেবারে সাইটেই থাকতাম। দুমাস করে।

    তবে নিশুতি রাতে খুব মাছের গন্ধ পেতাম। টাটকা মাছের গন্ধ। এসব জায়গায় বোধ হয় ভুত থাকে।

    ঐশিককে কন্গ্র্যা।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৫189938
  • হ্যাঁ, ওই A/TV/AV/P ইঃ চিহ্নগুলো ডায়াল থেকে মুছে দিও ক্যামেরা কিনলে;-)
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৫189939
  • আর হ্যা, মৌমাছি আর ফুলটা কিন্তু এই লেন্সে হবেনা গুরু।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৪189936
  • আর আপিসের নোমি-তে ফোটোগ্রাফি কমিউনিটিতে ঢুকে পড়ো। বেশিরভাগ আলবাল ছবি হলেও কয়েকটা লোক আছে বেশ ভালো ছবি তোলে।
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৪189937
  • কেমব্রিজ ইন কালার বলে ওয়েবসাইট আছে। দেখতে পারো।
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৩189935
  • আচ্ছা, এ গুলোর জন্য-ও খান দুয়েক বই পাঠাব। আর ইউটিউবে প্রচুর টিউটরিয়াল আছে। এ ছাড়াও গাদা গাদা ভালো ওয়েবসাইট আছে। তবে হাতে একটা ক্যামেরা, আর ছবি তোলা আরম্ভও না করলে, ওই গুলো শিখতে পারবে না। তুলবে ভুল করবে আর শিখবে।
    আর ডিফল্ট সেটিং গুলো ছেড়ে বেরোতে হবে।
    আর আর। ফোটোশপ।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২১189934
  • এইগুলো ক্যামেরা গাইড পড়ে হয় না। ওভার-অল ব্যাপারগুলো (যেমন পোর্ট্রেটে অ্যাপারচার বড় করা বা ডেপ্‌থ অফ ফিল্ড কী কেন ইঃ) কনসেপ্টের বইতে পাবে - যথা ফটো ডট নেট বা রোবু যে বইটা বল্ল। বাদবাকি ট্রায়াল অ্যান্ড এরর। ওই করতে করতে এক্সপোজারের ব্যাপারটা মাথায় এসে যায়।
  • সিকি | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:১৮189933
  • মানে বুঝতে চাইছি কতটা গাঁতানোর দরকার পড়ে। এই ধরো, দুপুরবেলায় আমি একটা সেক্সি দেখে অডি গাড়ির ছবি নিলাম। বিকেল নাগাদ ক্লোজ শট নিলাম কিছু ফুল, মৌমাছি ইত্যাদি, তারপরেই সন্ধ্যের মুখে অস্ত যাওয়া সূর্যের ছবি নিতে চাইলাম, এইবারে কোন ক্ষেত্রে কী রকমের সেটিং চুজ করব, সেটিং চুজ করতে করতে সূর্য অস্ত চলে যাবে কিনা, এইগুলো কোন বইতে লেখা থাকে? নাকি সবই ট্রায়াল এরর মেথডে শিখতে হয়?
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:১৫189931
  • ক্যামেরা গাইড হলে তো ম্যানুয়াল যথেষ্ট। মানে কোন বোতাম টিপলে কী হয় সেই সব। বাদবাকি সবই কনসেপ্ট।
  • Abhyu | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:১৫189932
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত