এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৯189900
  • এইটা এক্ষেপশন। জনতাকে খুশী করতে মাঝে মাঝে ডাইভার্জ করতে হয়।
  • | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৮189897
  • অ্যা ছি ছি শেষ পর্যন্ত্বাংলা সিনেমার নামে নাম!! সায়েবী অজ্জিতের এ কি হাল!!
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৮189898
  • ও হ্যাঁ, ঠিক ঠিক। অভ্যু শচীন বলেছিলো।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৮189899
  • ৪৮ কিমি প্রতি ঘন্টা হাওয়া দিচ্ছে। সাথে স্নো। কে যেন সেদিন আইসল্যান্ডের লিং দিলো? ভাবছি ওখেনেই চলে যাই।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৫189896
  • সাড়ে চুয়াত্তর আমি বলেছিলুম !
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:২৩189895
  • আর আইপি তো কদিন ধরে এটাই। আলাদা ওয়াইফাই।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:২২189894
  • কী ঝামেলা মাইরি! নিজেই বলে পঁচাত্তর হলে সাড়ে চুয়াত্তর নাম নিতে, আবার নিজেই ভুলে যায়। ফোর ইন আ রো তো গেলো ভোগে কালকে রাতে, অগত্যা...
  • | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৮189893
  • ধুস অজ্জিতের নামের ইশটাইলই আলাদা।
  • | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৫189892
  • আনন্দ?
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৪189890
  • কথার স্টাইল-ও মেলে নি, সিএম বা কল্কেকাশী লাগছে।
    যা হোক, তোমার পতাকা যারে দাও, তারে শেখাও লিস্টি বানানো
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৪189891
  • দেবদত্তকে নিয়ে উপন্যাস বাংলায় লেখা একটু ব্যথা আছে। ওনার পক্ষের লোকেদের করা লেখালেখি তো খুব একটা পাওয়া যায় না। গৌতমের পক্ষের লোকেরা ওনাকে নিয়ে যা লিখেছেন সেগুলো খুবই আনফ্ল্যাটারিং। ঐ মাংস খাওয়া নিয়ে আলট্রা-কনজার্ভেটিভ স্ট্যান্ড নেওয়া কাঊকে বাংলা উপন্যাসের নায়ক করা কঠিন। মানে আমরা তো এখনো লার্জার দ্যান লাইফ না হলে ঐতিহাসিক উপন্যাসের প্রোটাগোনিস্টকে নিতে পারি না। খুব শক্তিশালী কলম চাই দেবদত্তকে নায়ক করে বাংলা উপন্যাস লিখতে হলে।
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৩189889
  • আইপি মিলছে না যে?
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৬189887
  • তথাগতর ঘর ছাড়ার গল্প একেবারে পাওয়া যায়না তা নয়, প্রচুর পেইন্টিং, দেয়াল চিত্র আছে।
  • b | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৫189886
  • সিবু, আমার মনে হয় বুদ্ধ নয়, দেবদত্তকে নিয়ে একটা উপন্যাস লেখা যায়।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৩189885
  • ইংরিজী রেস্ট কী রকম হয়?
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৫189884
  • থতমত রায়।
    'সোয়া প্রমথনাথ বিশীর পাড়াতুতো ভাইপো' বলব?
  • hu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৩189883
  • আজ এখানে কি ভয়ংকর হাওয়া দিচ্ছে কল্পনা করতে পারবে না। বাড়ি থেকে পঞ্চাশ ফুট মত দূরত্বে বাস দাঁড়িয়ে থাকে। সেটুকু হেঁটে যেতে পারছিলাম না। একদম আক্ষরিক ভাবে হাওয়া ধাক্কা মেরে পিছু হঠিয়ে দিচ্ছিল। ভাবছিলাম উল্টোদিকের বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাব কিনা। তা ভাগ্য ভালো। আরেকজন ভদ্রলোক বেরোলেন। তিনি বললেন চল আমার হাতটা ধর। তারপর হাত ধরে ছুটলাম। না ছুটলে এগোতে পারতাম না হাওয়া কেটে। এমন জিনিস কোনদিন দেখি নি।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫২189882
  • হ্যাঁ, হ্যাঁ, ডাবল এজেন্টটির নাম মনে পড়ছে না। শ্রমন তিষ্য কি? না বোধ হয়।
  • b | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৪৭189881
  • আর দেবদত্ত তো সঙ্ঘ ভেঙেছিলেন-ই। ইন ফ্যাক্ট, অজাতশত্রু-র কাছ থেকে ওনার শাখাটি প্রচুর চাঁদা পেতো বলে শোনা যায়। পরে অজাত্শত্রু নিজের ছেলে জন্মাবার পরে 'এ যদি বাপকা ব্যাটা হয়' এই ভয়ে প্রচন্ড মেন্টাল ডিজেনারেশনে ভোগেন ও বুদ্ধের কাছে গিয়ে আশ্রয় নেন আবার। আর তাছাড়া দেবদত্তের গ্রুপে একটি ডাবল এজেন্ট ছিলেন, তিনি উল্টো উপদেশ দিয়ে ওনার শিষ্যদের ফের নিয়ে এসেছিলেন বুদ্ধের কাছে। হাতে ও ভাতে মারা গেছিলেন দেবদত্ত।
  • b | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৪২189880
  • মহাবীর/সিদ্ধার্থ দুজনেই ২৮/২৯।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:১৭189879
  • বুদ্ধের পূর্বজীবন নিয়ে একটা উপন্যাস হয়ে যাক। জাতকে প্রচুর উপকরণ আছে। আফটার অল, এত গল্প উনি নিচ্চয় বানিয়ে বলেন নি। জীবনের অভিজ্ঞতা কাজ করেছে।
  • riddhi | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:১০189878
  • চল্লিশ কি? ২৯-৩০ না?
  • | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৭189877
  • আমার হালকা জ্বর। তাই বাংলা রেস্ট নিচ্ছি।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৭189875
  • খেয়ে এসে বসছি।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৪189874
  • দেবদত্তের প্রব্রজ্যা নেওয়া একটা স্ট্র্যাটেজীও হতে পারে। বড়দা এত প্রভাব বিস্তার করছে, যাই ওর সংঘে ঢুকে পড়ে ভিতর থেকে ফাঁসিয়ে দিই, এই ভেবেও ঢুকতে পারে। ঃ-)
  • pipi | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৪১189873
  • আমি গেছি, আমি গেছি ম্যামথ কেভ।
    গ্র্যাভিটিও দেখেছি, হাঙ্গার গেমস 2-ও দেখেছি। এখন বসে বসে once upon a time in Mexico দেখছি আর কিছু না পেয়ে।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৪০189872
  • চল্লিশটা বছর সংসার আশ্রমে কাটালেন একজন রাজপুত্র, দিব্যি বৌ ছেলে সব ছিল, নানারকম রাজোচিত পার্টি টার্টিও নির্ঘাৎ করতেন, সেই মানুষটাকে পাওয়া যায় না কোথাও। সেই সময়ে যারা সেনাপতি টতি ছিলেন ওদের, বা অস্ত্র শিক্ষক বা শাস্ত্র শিক্ষক, এরা কুমার সিদ্ধার্থকে ঠিক কেমন দেখতো সেটা জানতে খুব ইচ্ছে হয়। সহজে ওভাবে বেরিয়ে যাওয়া তো যায় না, এতো ক্ষত্রিয় ছেলে, মুনি ঋষিদের ছেলে তো না! এর পক্ষে ঐভাবে সংসার থেকে বেরিয়ে পড়া সোজা না। নির্ঘাৎ কোনো প্রচন্ড কম্পেলিং কারণ ছিল, ঐ জরা ব্যাধি মৃত্যুর কাহিনিটা দিয়ে যেটা ঢেকে ফেলা হয়েছে।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৩৭189871
  • এই শ্রাবস্তী মিরাকলগুলোর সাথে যীশু (জলের ওপর হাঁটা), কৃষ্ণ (সহস্ত্র কৃষ্ণ হয়ে রাসমন্ডল) এদের করা মিরাকলের কিছু কিছু কমন আছে। জানি না এই সব গল্পের আদি উৎস নিয়ে কোন লেখা আছে কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত