এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:১১189689
  • কেজরিওয়ালের বায়োডাটা আমার খুব পছন্দ। লোকটা ভালো নেতা বা প্রশাসক হতে পারবে কিনা জানিনা, তবে প্রচন্ড সৎ এবং ভালো উদ্দেশ্য নিয়েই রাজনীতিতে এসেছে তাই নিয়ে (আমার) কোনো সন্দ নেই।
  • j | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:১১189690
  • দেখি কে বলতে পারে? আধাকবির ভাইপো - উনি কাকে বলে থাকতে পারেন?
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:০৮189688
  • পাঁচটা বাজল। ভোট তো শেষ।
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:০৭189687
  • আরে কাজু, চায়ের দোকানে কাজ করলে অ্যাদ্দিনে আমি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়ে যেতাম। গুরু করতাম না।

    শ্রাবণী, ঠিক এই কারণে কেজরির প্রতি আমার সফট কর্নার আছে। এই নোংরা ঘাঁটা সহজ কথা নয়। আমরা সমালোচনা করি, সিস্টেমের বাইরে বসে সিস্টেমের নামে গালমন্দ করি। কেজরি পাঁকে নেমে দেখিয়েছে। যদি সত্যি ক্ষমতায় আসতে পারে, ও অনেক কিছু করার ক্ষমতা রাখে। পরিবর্তন একদিনে আসে না, সেটা মেনে নিয়েও বলছি, কিছু পাল্টানোর ক্ষমতা কেজরি রাখে।
  • শ্রাবণী | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:০২189686
  • কেজরিওয়াল আমার অত্যন্ত পরিচিত একজনের পরিচিত মহলের.........ওরা বন্ধুরা প্রানপণ সাপোর্ট করছে ওকে, ওদের আই আই টির গ্রুপে, তাদের বক্তব্য ও নাকি শুরু থেকেই খুব জেনুইন, এবং এই যে শেষ স্টেপটা, যেটা অনেকে অনেক কিছু করেও সাহস করেনা, নোংরা ঘাঁটা জেনেও প্রত্যক্ষ রাজনীতিতে ঢোকার সাহস, এটাতে আরো হীরো হয়েছে বন্ধুদের কাছে!
    শীলাদির বিরূদ্ধে নিজে দাঁড়ানোটাও চরম গাটসি।
    তবে আপ যদি কিছু সীটও পায়, একটা ইতিহাস হবে ..... কিন্তু মুস্কিল ডগর, রাস্তা কঠিন!
  • Kaju | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৭189684
  • কালীদা বললেই মনে হয় সকালবেলা ছোট্ট চায়ের দোকান, ৪-৫ জন বসে খবরের কাগজ হাতে, 'কালীদা চা দাও, চিনি কম দিয়ে', হাসিমুখ একজন ছেঁড়া গেঞ্জি বুড়ো 'বসেন বসেন দিতাসি' ইত্যাদি...

    সিকিস্যারের কি চায়ের দুকান আছে, যে তাঁরে কালীদা ভাবতে ওইবো? হুঁঃ !
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৭189685
  • আহা, দশটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র ছানা আমাকে কালীদা বলে মেনেছে, তাতে আম্নাদের এত হিংসে হয় ক্যানো?
  • jhiki | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৪189683
  • কালীদা সেইজন, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞানী ইত্যাদি ইত্যাদি ......
  • নেতাই | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:৫১189682
  • কালীদা কোন জন?
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:২১189680
  • বিকেল ৪টে পর্যন্ত ৫৫% ভোট পড়েছে। পাঁচটায় ভোট শেষ, তবে ছটা অবধি নেওয়া হয়। বুথে বুথে এখনও লাইন রয়েছে। ৭০% কি হবে?
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:২০189679
  • সিকিদাই কি নেত্যর কালীদা?
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:১৯189678
  • প্পন, পড়লাম। অতি নিচু মানের লেখা বললেও কম বলা হয়।
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:১৬189676
  • মনে হচ্ছে। গতবারের পার্সেন্টেজ ছিল ৫৮। হায়েস্ট রেট সো ফার - ১৯৯৩ সালে, ৬৬%। সবাইই আশা করছে এবার ৭০% টাচ করে রেকর্ড করবে। এটা একটা বিশাল ব্যাপার, দিল্লির জনতার বেশিরভাগই ইউথ এবং এডুকেটেড। এরা এতদিন ভোট দিত না, এইবারে ইউথরা বিশালভাবে ভোট দিচ্ছে।

    এখন দেখার এই বিশাল টার্ন আউট কোনদিকে নিয়ে যায় রেজাল্টকে। দিল্লির জনতা, খুব খুব আনপ্রেডিক্টেবল।

    আমি ঘন্টায় ঘন্টায় টিভি দেখে আসছি।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:১৬189677
  • এসময়ের ৮ নং পাতায় আছে।
  • নেতাই | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:১১189675
  • দুপুর তিনটে পর্যন্ত দিল্লিতে ৪৮% ভোট পড়ে গেছে। কমিশনের আশা সাকুল্যে ৭০% ছাড়িয়ে যাবে। যা দিল্লির জন্য অভাবনীয়। এমনিতে ৫০% এর কাছাকাছি ভোট পড়ে এখানে।

    আমরা কি এবার একটু অন্যরকম রেজাল্টের আশা করতে পারি সিকিদা?
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:০৭189674
  • সুমন চট্টোর ;এখর লিং পাওয়া যায়? নইলে আবার কষ্ট করে খুঁজতে হবে।
  • Kaju | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:০৫189673
  • তা হোক। আমি এতে সমগ্র কবিকুলকে ৪ ভাগে ভাগ করে ফেলতে পারছি দেখলাম।

    ধাঁধাকবি - খুব ঘোরানো শক্ত ল্যাখা, কিস্যু বোঝা যায় না।
    আধাকবি - খুব চেষ্টা করে, কিন্তু কোথাও দরকচা মেরে যায়।
    সাধাকবি - কন্সিসটেন্টলি লেভেল মেন্টেন করছে।
    গাধাকবি - বেকার চেষ্টা। কিস্যু হবার নয়। অখদ্যে ল্যাখা। ট্র্যাশগোরু।
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৮189672
  • আধাকবি কেমন বাঁধাকপির মতন শুনতে লাগছে।
  • Kaju | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৪189671
  • কৌন হৈ ইয়ে আধাকবি কা ভাতিজা? আধাকবি ভি কৌন হৈ? কাঁহা পে ইয়ে সব লিখা?
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:৫২189670
  • হুঁ। প্রচণ্ড মেগ্যালোম্যানিয়াক।
  • j | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৯189669
  • কিন্তু কোনকালে উনি রুচিসম্মত লিখেছেন সেটাও তো মনে পড়ছে না

    "আধাকবির ভাইপো" আবাপর পাতায় পড়ে নিজের থুতুটাকেও অনেক দামী মনে হয়েছিল
  • Tim | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৫189668
  • পাইকে ফাইভেক্স বলছে? !
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৮189667
  • আজকে সুমন চট্টোর লেখাটা ঠিক রুচিসম্মত লাগল না। বিশেষ করে নাম না করে ঝাড়াটা।
  • সিকি | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৪189666
  • পাই একাই একশো।
  • Blank | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৫:০৯189665
  • পাই দি কভার ফটো পাল্টালে লেখা হয় xxxxx upadated their cover photo' আর অন্য কেউ পাল্টালে লেখে updated his/her cover photo।
    কি করে এমনি হয় !!!
  • jhiki | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৭189664
  • হনুদাকে বড় একটা 'ক'।
  • j | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৬189663
  • সে আর বলতে !

    মিলেনিয়াম সিটি বলে কথা, অবিশ্যি হন্ডা-মারুতি- মানেসরে - গারমেন্ট পার্কে কি হয় সেসব জিগ্গেস করে লজ্জা পাওয়ার বা দেওয়ার মত লোকও এখানে খুব কম
  • h | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৪189662
  • অরিজিত, ক্ষমতা রাখে কিনা তুমি বা আমি কি করে জানবো। মানুষ কে ছোটো করে কি লাভ। ঘটনা এই যে, যে গল্প ই শোনানো হোক না কেন, আবাপ ই সব সময়ে জয়ী। আর আমরা হেরোর দলে। এইবার বাকিরাও যে ভাবে জেতার স্বপ্নে মশগুল, অ্যানালিসিস মে বে অ দ্য ইজিয়েস্ট ল্যাম্ব ফর স্যাক্রিফাইস। কিন্তু ক্ষমতা নেই বলার জায়গায় আমি অন্তত নেই।
  • h | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৪:৫১189661
  • গোটা গুরগাঁও তার মানে বিদেশ যাত্রা ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয় ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত