এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ০২ ডিসেম্বর ২০১৩ ১৩:০৯189150
  • ঠিক আছে, রজনের সাইটে পেয়ে গেছি। বিসমিল্লা, বিলায়েত হুসেন খান, নিখিল ব্যানার্জি, বড়ে গুলাম আর কিশোরকুমার-আর্ডি। আমার শুনে কামোদের খুব কাছাকাছি লাগছিল। কামোদ বলে চিনিনি, তিলক কামোদের একটা পার্টিকুলার বন্দিশের কথা মনে হচ্ছিল। রজনের সাইটে দেখলাম কামোদের প্রায় রকমফের।
  • ন্যাড়া | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৫৯189149
  • কেসি আছিস?

    আজ বিশ্বমোহন ভাটের একটা শ্যামকল্যাণ শুনলাম। দিব্যি। আর কার ভাল শ্যামকল্যাণ শোনা যায়? রবিশঙ্করের আছে বলে মনে হচ্ছে যেন!
  • Bhagidaar | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৫৭189148
  • না ভাই, আমি-ই ভাগলাম এখান থেকে।
  • Quatre dans une rangée | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৫৬189147
  • হুঁ
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৫৪189146
  • আমিও আর লিখব না।

    (অন্তত চব্বিশ ঘন্টা)
  • Bhagidaar | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৫০189145
  • কি রে বাবা! আমি ওনাকে গুরু-ছাড়া করলাম নাকি?
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৪৯189144
  • চুয়াত্তর?
  • Quatre dans une rangée | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৪৮189143
  • কেন? আমি তো ভয় দেখাইনি!
  • Sayantani Putatunda | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৪১189142
  • আর লিখবো না।
  • Bhagidaar | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:৩৫189141
  • ব্লিস্টারিং তো লুকিং এর ব্যাপার নয়। তবে হ্যাঁ ব্লিস্টারিং হলে আরো বেশি!
  • Quatre dans une rangée | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:১০189140
  • ব্লিস্টারিং হলে কি আরো বেশি? নাকি বাই ডিফল্ট ব্লিস্টারিং?
  • Bhagidaar | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:০৭189139
  • বার্নাকালস আর য়াকি লুকিং!
  • T | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:৫০189138
  • নায়িকা ডাঙায় উঠে আসার পর পা পিছলে পড়ে যায়নি। ওটা নাটকীয়তার জন্যেও করা হয়নি। জিরো বা মাইক্রো গ্র্যাভিটি থেকে থাকার পর মাটিতে নেমে চলাফেরা করতে অসুবিধে হয়। নায়িকার পড়ে যাওয়াটা সেকারণে। উদাহরণ, অ্যাপোলো ক্যাপসুল যখন জলে ল্যান্ড করে ভাসছিল, তখন ডাইভাররা আরোহীদের বের করার সময় প্রায় চ্যাংদোলা করে বার করছিল। অ্যাপোলো থার্টিনের ডিভিডি দেখুন জিম লোওয়েলের কমেন্টারীর সাথে। ব্যাপারটা ফ্যাক্ট।

    এটা তো একটা সারভাইভাল স্টোরি। " জীয়গ্রাফিক্যাল ক্রুদিতি " দেখানোর জন্য নিশ্চয়ই খালি হাঙর এসে খাচ্ছে বা হিমবাহে হারিয়ে গ্যাছে এমনটা দেখাতে হবে না। বেসিক ভালনারেবিলিটি সরিয়ে বাইনারি জগত আবার কি তৈরী করা হয়েছে বুঝলাম না। আর লো অ্যাঙ্গেল শর্ট নেওয়াতে কিই বা মহাভারত অশুদ্ধ হ'ল।
  • একক | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:৩৭189137
  • ইন জেনেরাল মানুষের মধ্যে কোনদিন ওই প্রবণতা ছিলনা। কিছুটা গড একটিভিটি ফিলিং আছে বলেই মানুষ ম্যাজিক দেখতে যায়। খুব অল্পসংখ্যক মানুষ যায় ট্রিক এর মজা নিতে। সেক্ষেত্রে ফেইল্ড ট্রিক হলে পচা ডিম, টম্যাটো এগুলো আকাঙ্খিত। এখানে স্টেট এর রোল সুরক্ষা দেওয়া যাতে কোনো পক্ষেই ব্যাপারটা দুর্ঘটনার জায়গায় না পৌছায়।
  • Bhagidaar | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:২৯189136
  • ম্যাজিক কে ম্যাজিক হিসেবে দেখতে ও নিতে পারার সহনশীলতা চলে গেছে মানুষের মধ্যে থেকে?
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:১৬189135
  • এরকম ম্যাজিক শোয়ের আগে বন্ড সাইন আর পোলিস প্রটেকশন নেওয়া হয়না কেনো ?
    সত্যি যদি কোনো ফাঁক না থাকত তাহলে তো ম্যাজিসিয়ান জলে ডুবে মরতেন। বা ধরুন তারাহুরয় নরম্যাল হার্ট এটাক ! কোনো রেস্ক্যু টিম ছিলনা ?
    নাকি রাষ্ট্র ও মনে করে ম্যাজিক মানে গড একটিভিটি ?
  • রোবু | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:০৯189134
  • খবরটা:
  • রোবু | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:০৮189133
  • কী দিনকাল। ট্রিক জেনে ফেলেছে বলে উত্তেজিত জনতা চড়াও হয়ে গেল।
    এই জনতা জিনিসটা বড় অসহ্য হয়ে উঠছে আজকাল। খেলার মাঠ হোক কী স্কুল, হাসপাতাল হোক বা স্টেশন মাস্টার এর ঘর। চড়াও হয়ে গেলেই হল।
  • একক | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:৫২189132
  • গ্রাভিটি ৩ডি দেকেচি। টেকনোলোজি বাদ্দিলে পুরো হলিউডি মসলা। মাদার আর্থ আর ফাদার ক্লুনি নিয়ে বিরক্তিকর হ্যাজ। হিউম্যান লোনলিনেস এন্ড হেল্প্লেস্নেস শুধু স্পেস না, এই সো কল্ড মাদার আর্থের মধ্যেও আছে। একদম জীয়গ্রাফিক্যাল ক্রুদিতি ধরেই। হিমবাহে হারিয়ে গেলে এমনকি জলে পরার পর কোনো হাঙ্গর ভুরিভোজ করার জন্যে এগিয়ে এলেই সেটা হাড়ে হাড়ে মালুম হত। সেই বেসিক ভালনারেবিলিটি যেটা সামগ্রিক আর্টের সাবজেক্ট তাকে দুরে সরিয়ে টিপিক্যাল বাইনারি জগৎ তৈরী করা হয়েছে যা খুব ঈ অপরিণত। ঝাঁট জ্বলে খান্ডব দহন সম্পূর্ণ হয় যখন ডাঙায় উঠে আসার পর পিছলে পরে গিয়ে, অল্প হেসে নায়িকা আবার উঠে দাঁড়ায়। হাসিতেই টাইটল কার্ড শুরু হলে সাত খুন মাপ করে দিতুম। কিন্তু ওরকম ঢ্যাঙ্গা না দাঁড়ালে, লো এনগেল শট নিয়ে বলো বীর উন্নত মম শির মার্কা বালাম না করলে পরিচালকের ১৬ কলা পূর্ণ হচ্ছিল না :( কী অসম্ভব ঝাঁট ফিলিম বলে বোঝাবার নয়। দেখলে বুঝবেন।
  • Quatre dans une rangée | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:৩৮189131
  • el fantástico | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:৩৩189130
  • উইকেন্ডে গ্র্যাভিটি দেখতে যাবো ভেবেছিলুম, শালা শুধু সাউথ সিটি আইনক্সে হচ্ছে, তাও রাত্তির পৌনে এগারোটায় শো। তাই হল না, শুধু খেলা দেখে কাটিয়ে দিলুম। শুধু রোব্বার ভোরে জগন্নাথ ঘাট গেসলুম ছবি তুলতে। কলকাতার ঘাটের ছবি বড্ড স্টিরিওটাইপ হয়ে যাচ্ছে বলে কাল শুধু ৫০মিমি প্রাইমটা নিয়ে এক্ষপেরিমেন্ট করলুম।
  • ন্যাড়া | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:২৪189129
  • গেল কালকের গ্র্যান্ড ক্যানিয়ন - নাকি ওয়ান্স ইন আ লাইফটাইম ওয়েদার।

  • Bhagidaar | ০২ ডিসেম্বর ২০১৩ ১০:০৩189128
  • আম্মো গ্র্যান্টি দিলাম, ভাল্লাগবেনা!
  • রোবু | ০২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৭189127
  • আমার বক্তব্য লিপিবদ্ধ করা জরুরি মনে করলাম।
    তাহেলকার থ্রেডে যে আলোচনা হচ্ছে, সেটা খুবই ভালো হচ্ছে। অনেক কিছু জানতে পারছি।
    মিডিয়া তো সেলেবিলিটি দেখেই তবে খবর করে, তাই অনেক কিছুই জানা যায় না।
    এই না জানা গুলো জানতে পরও আমার কাছে গুরু করতে আসার একটা অন্যতম কারণ।
  • রোবু | ০২ ডিসেম্বর ২০১৩ ০৯:৪২189126
  • গ্রান্টি দেওয়া যায় নাকি ওই ভাবে!!
  • siki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৮:০৫189125
  • অক্ষদা। গ্র্যাভিটি থ্রিডি দ্যাখো। ভালো লাগবে, গ্র্যান্টি।
  • | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৯189124
  • ঃ))

    আজ আর একদিন ক্লাস নিলেই কোর্স শেষ হয়ে যাবে। তখন মস্তি।
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৫189123
  • বেশ তাহলে খবর এই যে ব্রতীন্দা ডিসিটি পড়ছে।
  • | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:৫০189122
  • আর বলো না; আমি এখন "ডমিনেটেড কনভারজেন্স থিয়োরেম" পড়ছি। আজকে পড়াতে হবে।ঃ((
  • | ০২ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৭189121
  • আরে অভ্যু যে, বলো কী খবর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত