এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৯188641
  • *এতে
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৮188639
  • এই কন্যাশ্রী প্রকল্পটা তো আপাত ভাবে ভালোই মনে হয়। কিন্তু সেদিন রাণা আলম, কালপুরুষ বলছিল এতেই কীসব গেরো আছে। বিস্তারিত লিখলে ভালো হয়।
  • aranya | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৭188638
  • মানুষ হয়ত জাস্ট প্র্যাকটিকালি ভাবছে - শাসকদল-কে ভোট দিলে এলাকায় তাও কিছু কাজকর্ম হবে, সরকারী ফান্ড আসবে। বিরোধী পক্ষ জিতলে কোন কাজ হবে না, তিনোরাই করতে দেবে না + অত্যাচারের ভয় ইঃ
  • kumu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৫188636
  • অর্পণ এখানে শপিং মলে মাছ যদি থাকে তো রুই কাতলা চিংড়ী।সেও তাজা না।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৫188637
  • আর কাজটাজ তো চেষ্টা করছে কিছু করার। যেমনঃ

    http://anandabazar.com/30raj2.html

    কন্যাশ্রী প্রকল্প শুনেছি ভালো প্রশংসা পেয়েছে।
  • kumu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৩188633
  • রোবু হে ডিজাইনার শাড়ী।এসব শিখে নাও, সময় তো ঘনিয়ে আসচে।তা তুমি ভেব না দিল্লী এলে আমি ভাল ভাল দোকানের লিস্টি দিয়ে দেব রোবুনীকে।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৩188634
  • তিনজনেরই আধার কার্ড করতে দিলাম। মায়েরটা খালি এলো।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১৩188635
  • কিন্তু যারা ভোটের মুখে এসেছেন তারাও তো তিনোমুলের টিকিটে জিতেছেন এই পুরভোটে।
  • aranya | ৩০ নভেম্বর ২০১৩ ১১:১০188632
  • হ্যাঁ, স্মুথ সেইলিং এখন। কংগ্রেস ভাঙিয়ে বানের জলের মত লোক আনছে
  • kumu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৯188630
  • শিবুর সেই দিল্লী আসার পেলানের কী হল বা হল না?
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৯188631
  • দিল্লিতে শপিং মল নাই? এখানে মলে বাঁশকাঠি চাল, সোনামুগ ডাল, মৌরলা-পাব্দে-ট্যাংরা-ভেটকি মোটামুটি কয়েকধরণের মাছ ইঃ পাওয়া যায়।

    হ্যাল মার্কেটে অবশ্য বড় বাঙালি মাছের বাজার। সে ল্যাদ খেয়ে বছরে এক-দুবার যাওয়া হয়। তাছাড়া চেনা খদ্দের না হলে ঠাকাবার চেষ্টা করে।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৮188629
  • ডি পাঞ্জাবী শাড়ী পরে মানে? !!
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৬188626
  • অরণ্যদা, ২০১৯ অব্দি কোন চান্স নেই। আমার যা মনে হয়।
  • kumu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৬188627
  • দিল্লীতে ভেটকি কই? সিআর্পার্ক বলবেন্না।সেখেনে সকলে ডি পাঞ্জাবী শাড়ী পরে হাত ধরাধরি করে মাছের বাজারে যায়, ও দেখে আমার দুক্ষু হয়/হাসি পায়।তাছাড়া বহু দূর।
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৬188628
  • হ্যাঁ, হ্যাঁ, এই আরো দুটো নাম। খাজা আর গজা।
    খাজা খেতে সেখান থেকে নি্শ্চয় নাম খাজা হবেনা।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৫188625
  • হ্যাঁ, তাড়া নেই, নেক্ষট টাইম যখন বাড়িতে ফোং করবে তখন জেনে জানিয়ে দিলেই হবে।

    পঃবঙ্গে যা হয়, এ নিয়ে কাজ বেশি এগোয়নি। এদিকে কলকাতায় চালু হয়ে গেছে কিন্তু কলকাতা মানে কদ্দূর বোঝায় এই নিয়ে প্রতিবারের মত ক্যাচাল হচ্ছে। শুনছি পাড়ায় আধার রেজিস্ট্রেশন ক্যাম্প বসবে কিন্তু ডিসেম্বরের সেশে বাবা-মা এখানে আসবে বলে সেইটাও মিস হবে বলে মনে হচ্ছে।

    আজব এক কল বানিয়েছে মাইরি!
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৪188623
  • ঐজন্যই ময়রার দোকানে ভাষাতত্ত্বের অনুসন্ধান করিনি তো। গুরু ময়রার দোকান হলে অবশ্য আলাদা কথা।
  • aranya | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৪188624
  • আর ম্যাচিওরিটি, ওয়ান পার্সন পার্টি,দুকানকাটা নির্লজ্জ, লোভী একই সাথে নির্মম, হিংস্র সব লোকজনের ভিড়
  • 4z | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৩188621
  • মানে আমার সময়ে কাল সকাল
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০৩188622
  • কী আশ্চর্য সমাপতন!! বাড়ির সামনে দিয়ে একটা লোক মিষ্টি বিক্রি করতে করতে যাচ্ছিল! কথা বললাম। বনগাঁ থেকে মিষ্টি এনে বিক্রি করছে। অমৃত্তি গজা আর কাঁচা গোল্লা কিনলাম!!
  • 4z | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০২188620
  • এটা আমি তো ঠিক জানিনা। কাল জেনে বললে হবে?
  • Sibu | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০১188618
  • ঠাকুর বলেছিলেন পোদোর আমবাগানে গিয়ে অর্থনীতিতে আমের প্রভাব অনুসন্ধান না করে আম খাওয়া উচিত। তেমতি ময়রার দোকানে জিলাপির ভাষাতত্ত্ব অনুসন্ধান না করে জিলাপি খাওয়া উচিত।
  • Bhagidaar | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০১188619
  • কেউ মানে না বলে দেওয়া অবধি সুখ্যাত বলেই ধরে নিলাম।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০০188616
  • হ্যাঁ, ফোজ্জি, তুমি কি জানো নভেম্বর থেকে গ্যাসে আধার কার্ড চালু হয়েছে কিনা? মানে কলকাতায় হয়েছে জানি, কিন্তু সল্লেক কি তার মধ্যে পড়ছে?
  • Bhagidaar | ৩০ নভেম্বর ২০১৩ ১১:০০188617
  • অর্পণ ঐসব জায়গা দূর, যেতে বড় ল্যাদ!
  • Bhagidaar | ৩০ নভেম্বর ২০১৩ ১০:৫৯188615
  • জিলিপিকে ঝিলাপি ও বলে (রামকৃষ্ণদেব বলতেন কি?), তবে সেই নামটাও কোত্থেকে এসেছে জানা নেই।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ১০:৫৮188612


  • ঃ)
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ১০:৫৮188613
  • ক্যাঃ কঃ ... সম্প্রসারণ অ্যাসাইনমেন্টে রইলো ঃ)
  • 4z | ৩০ নভেম্বর ২০১৩ ১০:৫৮188614
  • অপ্পনদা, আছি। বল
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ১০:৫৭188610
  • অমৃতি তো নাহয় অমৃত থেকে এসেছে, রসগোল্লা, রাজভোগ, সরভাজা ... এসবও নাহয় বোঝা যায় কিন্তু চমচম, পান্তুয়া, বোঁদে, এইসব নাম কোত্থেকে এসেছে ?
    জিলিপি নামই বা কোদ্দিয়ে এল ? কোন বই বা লেখা আছে এসব নিয়ে ?

    উফ্ফ ! হাঁপিয়ে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত