এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৭ নভেম্বর ২০১৩ ১১:২১187651
  • হ্যাঁ, তাসের দেশ হয়েছিল তো! শ্যামল মিত্র, কণিকা।
  • el fantástico | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৯187649
  • তাসের দেশ করেছিলো কেউ?
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৮187648
  • ঐ কিসইউটিউব সাইটে যাও, ঐখানে অডিও ফর্ম্যাটেও নামাতে পারবে।
  • Bhagidaar | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৭187645
  • আমার কাছে চিত্রাঙ্গদা আর ভানু পদাবলী আছে mp3
  • el fantástico | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৭187646
  • হুঁ, সেইটা করে দেখা যেতে পারে। ইউটিউবের অডিও এম্পিথ্রী হয়ে নামে, নাকে কনভার্ট করতে হবে? আমি অবিশ্যি আইপডে ভরে দেওয়ার কথা ভাবছিলুম।
  • el fantástico | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৭187647
  • থেঙ্কু, থেঙ্কু। বাড়ি থেকে নামাতে দেবো।
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৬187644
  • চিত্রাঙ্গদাঃ



    শ্যামাঃ



    শাপমোচনঃ



    এমপিথ্রি চাইলে বানিয়ে দিতে পারি।
  • phutki | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৫187643
  • হ্যাঁ রেখে দিও। ব্যাপক লাগে পরে পড়তে।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৪187642
  • ডাউনলোড, তাপ্পরে পেন ড্রাইভ?
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১৩187641
  • চিত্রাঙ্গদা আর শ্যামার ক্যাসেট ছিল আমাদের বাড়িতে। সে বোধ হয় কালের গভভে হারিয়ে গেছে।
  • el fantástico | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১২187640
  • সে তো ডাউনলোডাতে গুচ্ছ সময় যাবে, তাপ্পর অডিও বের করে সিডি বানাতে আরো মেহন্নতঃ-(

    সকালবেলায় রেডিও জকিদের আলবালছাল বকবক আর নেওয়া যাচ্ছে না। মীর শুধু মোটামুটি ঠিক বকে, কিন্তু মির্চির গানগুলো অসহ্য।
  • jhiki | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১০187638
  • এই খাতায় এবং এর আগের খাতাটাতেও অনেক রেসিপি আছে। এমনকি তিনপাতা বিরিয়ানির রেসিপিও!
    এই খাতাগুলো আমিও রেখে দেব ঃ)
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১১:১০187639
  • (রোবুকে)

    হ্যাঁ, আমিও সেটা খেলার পরে জানলাম। তবে চিন্তা নেই, আমরা জিতে ফিরব।
  • hu | ২৭ নভেম্বর ২০১৩ ১১:০৯187635
  • অরিজিতদাকে বললাম
  • hu | ২৭ নভেম্বর ২০১৩ ১১:০৯187636
  • ইউটিউবে আছে তো!
  • রোবু | ২৭ নভেম্বর ২০১৩ ১১:০৯187637
  • কাজের চাপের মধ্যে অর্পণডাকে জানিয়ে যাই, হেড টু হেড দেখা হবে। পরের ম্যাচে ০-৩ না হারলে আমরাই যাচ্ছি। মানে সোজা কথা হলো ফ্রেন্চ টিমটার বিরুদ্ধে কে কত গোল করছে, সেটা ইমমেটেরিয়াল।
  • el fantástico | ২৭ নভেম্বর ২০১৩ ১১:০৮187634
  • আচ্ছা, একসময় হেমন্ত, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোরা দাদুর কয়েকটা গীতিনাট্য করেছিলেন, যেমন চিত্রাঙ্গদা। সেগুলোর সিডি এখনো পাওয়া যায়? নইলে কারো কাছে এম্পিথ্রী আছে?
  • phutki | ২৭ নভেম্বর ২০১৩ ১১:০৬187633
  • আমি ঐ একপাতা মেনুটা জানতে চাই।

    সেদিন একটা ঐতিহাসিক খাতা আবিষ্কার হয়েছে বাড়ি থেকে। তাতে আমি রেসিপি লিখতাম। মানে যেমন ইচ্ছে রেসিপি। এই ক্লাস টু-থ্রী অবধি লেখা চলেছিল। আর সবকটার সেশেই লেখা, গরম গরম পরিবেশন করুন।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১১:০৪187632
  • নামটাও খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে - ঘুঘুডাঙা।
  • jhiki | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৫৮187630
  • ভেজি না হাতা! বড় খাতার এক পাতা মেনু হয়েছে। তাতে ড্রিংকসে ওয়াইন ও আছে। জিগ্গেস করাতে বলল ওটা বাবা মার জন্য!!
  • মাইফেল | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৫২187629
  • (১)
    বাহিরিলা রোবু কুমার কেষ্ট্পুর ছাড়ি
    কোন নগর পানে, রোবুলা সন্দর্শনে।
    বানতলায় আছিলা যতেক সফোকুমারী
    গোপনে সবে করে ফোঁসফাঁস,
    গঙ্গা যমুনা ধারায় ভেজে টিস্যু
    (এ মাগ্গী গন্ডার বাজারে, নিরর্থক অপচয়)
    কল্যাণীরাজ কেন মোরে করিলা নিরাশ,
    বক্ষে প্রস্তর চাপি কান্দে; হায়রে বিধাতঃ
    এই ছিল তব মনে, তবে কেন বনবাসে
    পাঠাইলা উহারে সেক্টর ফাইভ হতে?
  • hu | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৫১187628
  • বাপরে! আনন্দবাজার সিকির একটা লেখার যা অবস্থা করেছিল!!
    এইসময়টা ভালোই লাগত। সেটাও দেখছি এন্তার ছড়াচ্ছে। আজ দেখি বড়দিনের ছুটিতে লোককে নায়াগ্রা বেড়াতে যাওয়ার পরামর্শ দিয়েছে। ভাবলাম ফ্রোজেন নায়গ্রা নিয়ে কিছু লিখবে বুঝি। তো লেখাটা পড়ে দেখি সেটা দিব্যি গরমকালে নায়াগ্রা যাওয়ার বর্ণনা। ট্র্যাভেল এডিটরের এটুকু সেন্স নেই যে গরমের নায়াগ্রা আর শীতের নায়াগ্রার কতখানি বৈপরীত্য!!
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৪৯187627
  • আনন্দবাজারে শুনেছি বাল পাতি লেখা এডিট করে।
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৪৫187626
  • রোবু বোধ হয় "হাওয়া বদল" সেকশনের কথা বলছে?
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৪৪187625
  • পত্রিকা বলতে কি আপনি আনন্দবাজার মীন করছেন? আনন্দবাজারে আমি লেখা পাঠাই না, অন প্রিন্সিপল।

    আর সেইভাবে তো বেড়াতে পারি না। দু বছরে একটা ট্রিপ মারলে সেটাকে কি আর লেখার যুগ্যি বানানো যায়।
  • রোবু | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৪২187624
  • এটা ঘটনা।
    আনন্দবাজারে সমিতি লেক অবধি যাওয়ার একটা রিভ্যু বেরিয়েছিল, পুরো গেচালা-ও নয়। সে পাতে দেওয়া যায় না। সিকি চাইলেই লিখতে পারে। বিশেষত: সিকি লিখতে (এবং টাইপ করতেও ভালবাসে যখন)।
  • sch | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৪০187623
  • সিকি আপনার যেরকম লেখার স্ট্যান্ডার্ড, গতবারের লাদাখটা কোনো পত্রিকায় কমার্শিয়ালি লিখছেন না কেন? অনেক পয়সা
    পাবেন
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৩৩187621
  • (আর কান মুলো নি বাপ)
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৩৩187622
  • ইন ফ্যাক্ট সম্ভবতঃ আগলি ব্যাগ দিয়ে সার্চ করে বার করেছিলাম :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত