এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৩২187620
  • ওটা তোমার জন্যে পছন্দ করেছিলাম। কুমুদির জন্যে করলে অন্য ব্যাগ হত :)
  • | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৩১187618
  • হ্যাঁ তারপর প্রশ্নটা ২০০ পাতা পিছনে চলে যাক আর আমি আবার করি।
    (যে অমন বাজে বিশ্রি ব্যাগ পছন্দ করে তার তো এমনই বুদ্ধি হবে)
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৩ ১০:৩১187619
  • কিন্তু অ্যাক্সেসরিজের কী দাম রে ভাই! কাল একটা প্রো-বাইকিং অ্যাক্সেসরিজের দোকানে গেছিলাম, দিল্লিতে খুব নামকরা। একজোড়া বাইকিং গ্লাভস, বলে পঁচিশশো টাকা, একটা ঘ্যামা নীলচশমা, বাইকিং গগলস, তেরোশো টাকা। স্যাডল ব্যাগ আড়াই হাজার থেকে শুরু, বাইকার্স জ্যাকেট, সাড়ে তিন থেকে ছ হাজার টাকা।

    উরেবাবা। জোগাড়যন্তর করতে করতেই লুটে যাবো তো।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২৯187616
  • প্রশ্ন থাকলেই করে ফেলতে হয়। কারো থাকা-না-থাকা-নিরপেক্ষ।
  • | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২৯187617
  • আর সায়ন কি বাইচান্স পু?ণেতে নাকি?
  • | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২৮187615
  • ঈশান আছ নাকি? একটা পোশ্ন আছে করে ফেলি?
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২৬187614
  • বাহ, মেনু তো বেশ। ঃ)

    কিন্তু ভেজি নাকি?
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২৩187612
  • কজন মেক্সিকান ভদ্রলোক মাঝরাত্তিরে গাড়ি ঠেলে ইঞ্জিন চালু করে দিলেন। তারপর বললেন - রেড লাইটেও গাড়ি থামিও না। টানা দশ মাইল চালাও। এতো রাতে পুলিশ ধরবে না।
  • jhiki | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২৩187613
  • অপ্পণ, আমার বাড়ীতে 'ডালের বড়া' ডাল নাগেট্স নামে পরিচিত।
    গতকাল তিনি তাঁর খেরোর খাতায় আগামী জন্মদিনের লাঞ্চের মেনু লিখেছেন, তাতে আছে সুইট পুলাও, ডাল ফ্রাই, ডাল, এগ প্ল্যান্ট আর পাম্পকিন নাগেট্স এইসব। এগুলো কি সেটা অনুমান করার জন্য কোন নকুলদানাও নেই।
  • ঈশান | ২৭ নভেম্বর ২০১৩ ১০:২০187611
  • আমি কখনো চাচ্চাকা ঠেলিনি। শুধু দুচাকা। শ্রেণীসচেতনতা বলে একটা ব্যাপার আছে তো।:)
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৩ ১০:১৭187609
  • এম এইট্টি তো মোপেড। সেই রামায়ণের যুগে আমীর খান অ্যাড দিত, চল মেরি লুনা, ঐ ক্যাটেগরির :)

    কাব্যা, ছবি তো ফেসবুকে দিয়েছি।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ১০:১৭187610
  • আরে আমেরিকার রাস্তায় রাত বারোটার সময় গাড়ি ঠেলেছো কখনো ঈশানদা?
  • ঈশান | ২৭ নভেম্বর ২০১৩ ১০:১৪187608
  • শুধু তাইই না ওটা মাঝে মাঝে চলতে চল্তে বন্ধ হয়ে যেত। তখন ঠেলতে হতো। অন্ততঃ দুজন আরোহিণীকে দিয়ে ঠেলিয়েছি মনে আছে। :D
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১০:১২187607
  • ওটাকে বাইক বললে আরশোলারও পাখা আছে। ঃ)
  • ঈশান | ২৭ নভেম্বর ২০১৩ ১০:১০187606
  • আম্মো একটা বাইক চালিয়েছি। সেটার নাম বাজাজ এমেইট্টি। :D
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১০:০৯187605
  • কাব্য যেন লুরুতে কোথায় থাকেন?

    (অনেকদিন লুরুভাট ইঃ হয় না, কখনো হলে ডেকে নেবো}
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১০:০৮187604
  • হুম, সাদা মাখমের মত বেগুন এইবারও কলকাতা গিয়ে খেয়ে এলাম।
  • kabya | ২৭ নভেম্বর ২০১৩ ১০:০৫187603
  • অর্পন,

    করি তো, কিন্তু সেই সাদা সাদা বেগুন তো আর এখানে পাই না। সেই যা দুখু আর কি।

    সিকি,

    কি বাইক কিনলেন? একটু ফোটো আপলোডাবেন না?
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ১০:০১187602
  • আই এস আইতে রামা বলে একটা ছেলে ছিল, একদিন আমাকে এসে জিগ্গেশ করল, অভ্যুদয় হোয়াট ইস অ্যাচড়? ইট উইল বি সার্ভড অন মানডে।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ১০:০০187601
  • আহা পঞ্চাশের কমে চালাতে বলে তাই বলে মাঝে সাঝে পঞ্চান্ন উঠে গেলে কোন চাপ নেই।
  • Sibu | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৯187599
  • ইটালিয়ানরা মোচা আর এঁচড় খায়। সেগুলোকে ওরা কি বলে জানি না।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৯187600
  • লুরুতে বেগুনপোড়া তো চাইলেই করে ফেলা যায়।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৮187596
  • তা সোসেন আমাকে এমন আপনি আজ্ঞে করছে কেন আজ?
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৮187597
  • হ্যাঁ, বাইকের গপ্পো বলি। কেনার আগেই পড়াশোনা করে জেনেছিলাম, ছখানা গীয়ার। শুনেই একটু ঘেবড়ে গেছিলাম, আমার গাড়িতেই পাঁচখানা গীয়ার, মোটরসাইকেলে ছখানা, না জানি কী স্পিডে দৌড়বে, সামলাতে পারব তো?

    বল্লে বিশ্বাস করবেন্না, এই বাইকটা কেনার আগে একটা টেস্ট ড্রাইভও নিই নি। পুরো পেমেন্ট করে রাস্তায় নামিয়ে তবে চড়েছি। কোনও অসুবিধে হল না। আর ছখানা গীয়ার বটে, কিন্তু প্রতিটা গীয়ারের স্পিড স্প্যান কম কম, তাই আলাদা করে কিছু বোঝাই যায় না।

    সবচেয়ে বড় অসুবিধে হল এই পঞ্চাশের নিচে চালানোটা। কাল গুরগাঁও গেছিলাম, ঐ ন্যাশনাল হাইওয়েতে ঢিকঢিক করে চালিয়ে। কী বলব, পাশ দিয়ে অটোরিক্শা পর্যন্ত ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, এদিকে আমার স্পিডোমিটারে চোখ রেখে চালানো অভ্যেস নেই। সামনে অনন্ত খোলা রাস্তা, আমি সাইড দিয়ে চলছি, পঁয়তাল্লিশ-ছেচল্লিশ-আটচল্লিশ। কী চাপ, কী চাপ।

    আর কী সব জিনিস রে ভাই। সাইডে একটা টিউবে কুল্যান্ট রাখা রয়েছে, ইঞ্জিনের সাথে কানেক্টেড। ইঞ্জিন গরম হলেই নিজে নিজে ফ্যান চলতে শুরু করবে, কুল্যান্ট ফ্লো করে ইঞ্জিনকে ঠাণ্ডা রাখবে। যা-তা ব্যাপার একেবারে।

    আর বাইকটা অসম্ভব রকমের ডাইনামিক। এমনিতে দেড়শো কেজি ওজন, কিন্তু চালানোর সময়ে ওয়েট জাস্ট বোঝাই যাচ্ছে না। নিজে থেকে স্পিড তুলে নিচ্ছে, আমাকেই উল্টোদিকে অ্যাক্সিলারেটর ঘুরিয়ে স্পিড কমাতে হচ্ছে।

    মোট কথা, হেব্বি জিনিস।
  • kabya | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৮187598
  • আহা গো বেগুন পোড়ার কথা মনে করিয়ে দিলো গো। সাদা সাদা বেগুন পুড়িয়ে তাতে নুন, সর্ষের তেল, কাঁচা লন্কা আর ধনেপাতা দিয়ে মেখে উল্প্স জিভে জল চলে এলো
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৭187595
  • নাঃ মাঝামাঝিটা ঈশান এসে লিখবে।
  • sosen | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৬187594
  • এটা বেশি সোজা হয়ে গ্যালো। মাঝামাঝি লিকুন
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৫187593
  • বিলেতে পেঁয়াজিকে কী নাম বলত যেন? কাফেটেরিয়ার বুড়ি দিদিমা একদিন আবার আমাদের ডেস্কে এসে নেট সার্চ করিয়ে চিকেন কোর্মা আর পেঁয়াজির রেসিপির ডাউনলোড করে নিয়ে গেছিলেন।

    ওখানে ইন্ডিয়ান ফুড (আসলে বাংলাদেশি কুকেদের তৈরি আজব সব রেসিপি) সেলস লাইক হটকেক।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫৩187592
  • চলল রোবু
    করতে বিয়ে
    আমরা যাব
    বরযাত্রী
    খাব সবাই
    পেট ভর্তি
  • kk | ২৭ নভেম্বর ২০১৩ ০৯:৫১187590
  • অ্যাল্টন ব্রাউন একদিন পেয়াঁজিকে 'অনিয়ন বাজা' বলছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত