এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০০:৪৪177210
  • কিন্তু লগিনের সমস্যা মিটছে না কেন? লগিন পেজে ফেসবুকের আইকনই দেখা যাচ্ছে না। ফেসবুক দিয়ে লগিন করা যাচ্ছে না।
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০০:৩১177209
  • ধুৎ!
  • san | ২৮ অক্টোবর ২০১৩ ০০:২৮177208
  • ইমিডিয়েট এভিল প্রসঙ্গে। দেখুন আমার মতে পুরুষতন্ত্রটা রুট আর ধর্মের অনুশাসন তার ম্যানিফেস্টেশন। কোনটাকে আক্রমণ করলে বেশি ফ্রুটফুল হয় ? হয়তো ধর্মটাকেই। সেটা শিওর না।

    অতঃপর সিকির উৎসাহে জল ঢেলে দিয়ে :-)
  • riddhi | ২৮ অক্টোবর ২০১৩ ০০:২১177207
  • স্যান, দুটো খুব ইন্তার্লইন্ক্ড, এইটুক এগ্রি করি। ইতিহাস জনি না, কে আগে এসেছে বলতে পারব না। কিন্তু বর্তমানে, ইমিডিয়েট ইভিল বলে একটা ব্যপার থেকেই জায়। ফেবুকে বলছিলাম, আজ কোন ব্ন্ধু উগ্রপন্থী হয়ে গেলে বলব না, তার জন্য সাম্রাজ্যবাদ দায়ী, যদিও পরোক্ষ ভাবে নিশ্চয়ী কালো হাত ফাত আছে।
  • san | ২৮ অক্টোবর ২০১৩ ০০:২০177205
  • এদিকে করিনা কাপুর নাকি বলেছে করবা চৌথ টৌথ করবনা, ভালোবাসা প্রমাণ করে দেখানোর কিছু নেই। আপিসে শুনলাম।

    অক্ষদি ওরকম মেয়ে আমি কিন্তু দেখি আপিসে।
  • riddhi | ২৮ অক্টোবর ২০১৩ ০০:১৮177204
  • নাহ, এরকম প্রচুর আছে। জেমন করিনা কাপুর, প্রিয়ান্কা চোপড়া। এরা ছাড়াও এখানে এন-আর-আই সমাজে ছড়াছড়ি। অক্ষদা আবার বলবে, ওহ নারি স্বাধিনতা ঝুঠা হ্যা, কিন্তু সিরিয়াসলি, অনেক জেন্ডার ইস্যুতে এরা অন্তত ভারতের কাউন্টারপার্টদের থেকে এগিয়ে। কিন্তু শাখাটা পড়তে হবে, গারী কিনে মন্দিরে পূজো দিতে হবে ঈ;
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০০:১৬177203
  • মিনিময়ের রেজাল্ট কখন নাগাদ জানা যাবে?
  • san | ২৮ অক্টোবর ২০১৩ ০০:১১177202
  • ঋদ্ধির প্রশ্নটা আমি যদি এইভাবে ফ্রেম করি - ধর্মকে সাহায্য করার জন্য পুরুষতন্ত্র তৈরি করা হয়েছে ? না পুরুষতন্ত্রকে সাহায্য করার জন্য ধর্মের অনুশাসন লেখা হয়েছে ?

    এর উত্তর থেকে বেরিয়ে আসে না, কোনটা আসল 'শত্রু' ?
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ০০:১০177201
  • আমি আবার একটাও এরকম দেখিনি!
  • riddhi | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৯177200
  • আর এটা যাস্ট কাউন্টার এক্সাম্পল দেবার জন্য না। বহু মেয়ে দেখেছি, এখানে, দেশেও, নারী স্বাধীনতায় ১০০ তে ১০০, ওদিকে বেশ ভাল রকম ধর্মভীরু।
  • riddhi | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৮177199
  • স্যান, ঐ ধার্মিক প্রথা আর পুঃতঃর ওরিজিন একি হতেই পারে।
    কিন্তু এই ক্ষেত্রে, বর্তমানে প্রধান শত্রু কে? বিশেষ করে মেয়েটি যদি নারী-পুরুষ প্রশ্নে মুক্তমনা, কিন্তু একিসাথে গোঁড়া ধার্মিক হয়?
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৭177198
  • না রোবু, বাচ্চা ছেলেদের কোনো স্পেশাল কিছু শেখানোর পেছনে "এটা না করলে বিয়ে হবে না" এই অবলিগেশন নেই।
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৬177197
  • যেকোনো অপ্রেশন লংটার্ম হতে গেলে, সেটাকে ইন্টার্নালাইজ করাতে হয়। অর্থাৎ যে অপ্রেসড সে আদৌ ভাববেনা সে অপ্রেসড।

    আর আমি ব্যাক্তি হিসেবে সিঁদুর পরছি ভার্সাস মেয়েরা সিঁদুর পরছে - এই যে ডাইকোটমি অর্থাৎ যেটা সরিয়ে দিলেই আমি ব্যক্তি স্বাধীন হয়ে যাচ্ছি এই - সমষ্টি থেকে ব্যক্তিতে নিয়ে যাওয়া এটা ক্ষমতার রাজনীতির খুব চালাক চাল একটা।
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৫177196
  • কোনো পুরুষ সপত্নীক কিনা, তাও বোঝা যায় না, পুরুষরা স্পেশাল বিবাহচিহ্ন কিছু পরে না।
  • riddhi | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৪177195
  • তবে সিঁদুরের উপকারিতা হ্যাস, স্ট্রাটেজি হিসেবে। দিদিদের দেখেছি। বিশেষ করে যাদের দেখে বয়্স বোঝা যায় না কমবয়্সী ছোড়াদের সামনে একটু সিদুর মেরে যাওয়া। ছক-রিপেলার।
  • রোবু | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৩177193
  • পাইদি ১১ঃ৫৯ - থট প্রোভোকিং। এইজন্যই বললাম, ডিভাইডেড, উই আন্ডারস্ট্যান্ড।
    এটুজেডদি-র ১১ঃ৫৫ ঠিক না। ঠিক এর কাউন্টার এগজামপ্ল হাজার হাজার বাচ্চা ছেলেরা দিয়ে দেবে। যেরকম রিদ্ধি বলল, এই কেসটা আবার ছেলে-মেয়ের চেয়ে সরাসরি পীয়ার প্রেশার এর সাথে যুক্ত।
  • a x | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০৩177194
  • না, আমি তা বলবনা এখনই ঃ-)
  • san | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০২177191
  • বিধবা হবার 'ভয়' আছে কিন্তু বিপত্নীক হবার 'ভয়' নেই - এইখানে পুরুষ আধিপত্য আর ধর্মের কোনো ওভারল্যাপ চোখে পড়ছেনা ?
  • π | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০২177192
  • কিন্তু আর তক্কো করবো না। এখনো না বেরোকে চাপ হ্যাজ।
  • riddhi | ২৮ অক্টোবর ২০১৩ ০০:০০177190
  • এই শাখা সিন্দুর ঘোমটা বোরখা আলাদা ভাবে দেখলেই ভাল। শাখা যাদি বিধবা হবার ভয়ে থেকে পড়ে, সেটা ডিরেক্টলি ধর্মীয় অনুশাসন, পুরুষ আধিপত্যের চেয়ে। যেমন ছেলেরা হাতে তাবিজ আংটি পড়ে। দুটৈ অযৌক্তিক, কিন্তু তাবিজ ক্যাটিগরী নিয়ে এক্শান নেয়া খুব শক্ত। রোবুর "কোনটা স্বাধীনতা" খুব বড় ইস্যু হয়ে দাঁড়ায়।
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৫৯177189
  • মেয়েরা যেমন খুশি পোশাক পরছে, সেটা কতটা আদতে স্বাধীনতা থেকে পরছে, নাকি যেটাকে সে স্বাধীনতা ভাবছে, সেটাই আদতে পরাধীনতা? ঃ))
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৫৫177188
  • অবলিগেশন জিনিসটা অতি ভয়াবহ। এটা এমনভাবে লোকেদের মগজধোলাই করে রাখে যে চাপে পড়ে করছে বুঝেও অনেকে মনে করে তারা খুশিমনেই করছে! বা মনে করে খুশিমনেই করা উচিত।

    টানতে টানতে অনিচ্ছুক বাচ্চা মেয়েকে নাচ বা গান শেখাতে নিয়ে যাচ্ছে মায়েরা, স্পষ্টতঃ মেয়েটির কষ্ট হচ্ছে, সে হয়তো নাচতে চায় না, হয়তো ফুটবল বা ক্রিকেট খেলতে চায়, অথবা হয়তো তাইকোয়ান্ডা শিখতে চায়। বা হয়তো এসব কিছু চায় না, নিজের মনে থাকতে চায় কিছুক্ষণ, বা হয়তো গল্পের বই পড়তে চায়,অংকের ধাঁধা সলভ করতে চায়। কিন্তু কে কাকে কী বলবে? সামাজিক পার্টিতে মায়েরা হেসে হেসে বলছে, "আমার মিন্টিসোনা এত ভালো নাচে কী বলবো! খুব খুশি হয় নাচের ক্লাসে যেতে পেলে।"
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৫২177187
  • ভাগিদার কথা গুলোকে ক।
    তবে অক্ষদা এর পর একটা প্রশ্ন করবেই। কেউ যদি বলে 'আমার স্বাধীনতা আছে, আমি শাঁখা/ বোরখা পড়ব', সে কতটা আদত স্বাধীনতা থেকে কথাটা বলছে, নাকি যেটাকে সে স্বাধীনতা ভাবছে, সেটাই আদতে পরাধীনতা?
    খুব ভ্যালিড প্রশ্ন।
  • kd | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৫১177185
  • Lou Reed passed away. End of an era. :(

  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৫১177186
  • রোবুকে জন্মদিনে কেক দেওয়া হবে "10 :52 " লেখা :P
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৯177184
  • নিদান বলবনা, বলব "চলে আসছে এস পার্ট অফ কালচার/রিলিজিওন"
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৭177182
  • শাঁখা ও বোর্খা এক নয়, ইকুয়াল নয়, কিন্তু equivalent বলা যেতে পারে। দুটোরই ধর্মীয় নিদান আছে, পড়লে বাহা বাহা ও না পড়লে আহা আহা শুনতে হয়। এই পড়লে বাহা বাহা টা না পড়লে আহা (বা পাবলিক স্টোনিং) সরালে আমি খুশি হব, কারণ তারপর কেউ পড়তে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৭177183
  • পোশাক সাজগোজ এসব তো অনেক ক্ষেত্রে পরিস্থিতি অনুসারে করতে হয়, নয় কি? আপিসে যখন যাচ্ছেন, তখন তো সেই আপিসে বেশীরভাগ সহকর্মী যেরকম পরেন, তারই কাছাকাছি কিছু একটা পরতে হবে। ধরুন ২০১৩ সালে দুনিয়ায় কলকাতা শহরে আপনি একজন ভদ্রলোক, তখন তো প্যান্ট শার্ট পরেই আপিসে যাবেন। চুলে হয়তো জেল লাগাবেন শৌখিন হলে। পোশাক হিসাবে অবশ্য টি শার্ট জীনসও চলতে পারে। কিন্তু এটা যদি হতো ১৭৩০ সালের মুর্শিদাবাদ, তখন হয়তো ধুতি পিরান পরে আলোয়ান কাঁধে নিয়ে আপিসে যেতে হতো। চুলও হতো তেল চপচপে, পেতে আঁচড়ানো।
    ঃ-)
  • a x | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৩177181
  • বোরখাই বা করছে কে বলল? কোন স্বাধীনতা? আমি বিবাহিত কিনা জানানোর স্পেস ভায়োলেশনই তো স্বাধীনতার পরিপন্থী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত