এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০৮177150
  • 'অন্যদল(নারী) জন্ম থেকেই প্রায় অবলিগেশন হিসাবে সাজগোজ নাচগান গয়নাপাতি ছাড়া এগোতে পারে না' ... এটা কীরকম ?
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০৭177149
  • আবার নাচগানও ঢুকে গেল ! :(
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০৬177147
  • কাজ না, কাজল ঃ-)
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০৬177148
  • পাই, জনগোষ্ঠীর একদল(পুরুষ) হার চুড়ি দুল কাজ পাউডার এর ধার ধারে না, কেয়ারও করে না, তাদের সাজগোজ নাচগান গয়নাপাতি ইত্যাদি ছাড়াও সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত হতে কোনো অসুবিধে হয় না। অন্যদল(নারী) জন্ম থেকেই প্রায় অবলিগেশন হিসাবে সাজগোজ নাচগান গয়নাপাতি ছাড়া এগোতে পারে না, এইখানেই অসমতা। সেইটাই জোরদার হয়ে উঠে আসে এগুলো ছেড়ে দেবার প্রস্তাবে। এই আরকী!
    সমান আধিকার তো একটা কন্সেপ্ট শুধু না, জীবনের নানা কোণে কোণে---

    যাক গে সেসব। ঃ-)
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০৫177145
  • নানা পঃ বঙ্গে এসেছে মানে বলছিলাম পঃ বঙ্গের লোকের কাছে এক্সপোজার এসেছে হিন্দিসিনেমার হাত ধরে। সেই যে ডিডিএলজিতে কাজোল করবা চৌথ কচ্ছিল !
  • cm | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০৫177146
  • অন্য রাস্তাও আছে ছেলেদের ঘাড় ধরে চুড়ি দুল পরানো যেতে পারে নইলে.......
  • cm | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০৩177143
  • আমি ওনার লেখাকে ওনার ব্যাক্তিগত জীবনের হতাশা এবং অপ্রাপ্তির অভিব্যক্তি হিসেবে দেখি। তার চেয়ে গভীর কোন মানে খুঁজিনা।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০৩177144
  • হ্যাঁ ওটা করবা চৌথই ছিল হে ফায়ারে।
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০২177142
  • খামোখা চুড়ি দুল হার পাউডার কাজল ছাড়তেই বা যাবো কেন ! এগুলো আবার কীসের মুক্তচিন্তা বা সমানাধিকার ! ঃ)
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০১177139
  • এতজ, আশি নব্বইয়ের প্রচুর সিনিমায় তো করবা চৌত দেখাত, এখুনি যেটা মনে পড়ছে দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে। অবশ্য হিন্দি সিনেমা না দেখলে জানা নাই যেতে পারে।
  • ন্যাড়া | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০১177140
  • এই যো, শ্রীমান রোবু। তোমার ঐ রেসিপিগুলো রেসিপির খাতা তুলে দাও। শুধু শুধু রকে ছড়িয়ে রেখো না।
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২৩:০১177141
  • স্যান, দীপা মেহ্তার "ফায়ার" মুভিতে কি এই করবা চৌথ ই দেখাচ্ছিল ঐ যখন দুই জা সারাদিন উপোস করেছিল অনেক গয়নাগাঁটি আর দামী শাড়ী পরে?
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৫৯177138
  • আর এই তসলিমার লেখা, বিভিন্ন লেখা এত পরস্পরবিরোধী যে এখন বিশ্বাসযোগ্যতা নেই আর আমার কাছে ব্যক্তিগতভাবে।
    এই এক জায়্গায় প্রায় আগুনঝরা বিপ্লবীর মতন "খুলে ফেলো খুলে ফেলো চুড়ি, হার, দুল-এগুলো শেকল, নিজের গালে নিজে দিও না চুনকালি-পাউডার ফাউডার কাজল এসব পুরুষতন্ত্রের চালাকি" এইসব বলে খুব আগুন ঝরানো লেল্হা, পড়ে বেশ তেতে গেলাম, বাঃ, এই তো, এসেছে এক মুক্তচিন্তক সমানাধিকারবাদী।
    তারপরে আবার অন্য জায়্গায় দেখা গেল তিনি জেনেশুনে সিফিলিস আক্রান্ত পুরুষের সঙ্গে শুচ্ছেন, সে তাকে ছেড়ে গেলে ফিসফিঁচ করে কাঁদছেন।" অসহ্য!

    একবার বত্রিশ পাটি দাঁত বার করে দুশ্চরিত্র এক ব্যাদড়া ছেলে কইলো "আমি তসলিমা পড়ি। সফট পর্ণো হিসাবে। "

    এইসব কারণের কনসিস্টেন্সি হারিয়েছে, বিশ্বাসযোগ্যতাও হারিয়েছে লেখাগুলো।
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৫৮177137
  • পঃবঙ্গে করভা চৌথ এসেছে বলে এখনো শুনিনি।
    আর এটা যতনা পুরুষতন্ত্র, তার চেয়ে বেশি বাজারী খেলা। মেয়েদেরও গুচ্ছ উপহার টুপহার দিতে হয় শুনেছি। দামি দামি শাড়ি, গয়নার গল্প তো আছেই।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৫৫177136
  • এটুজেড, করবা চৌথ খুব পুরনো রিচুয়াল, অনেক কালই ছিল, নর্থ ইন্ডিয়ায়। পঃ বঙ্গে বোধয় এসেছে হিন্দি সিনেমার হাত ধরে।
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৫২177134
  • আর এই "করবা চৌথ"। এই জিনিসটা তো আগে শুনিনি! মানে গোটা আশি নব্বুই দশকে এ জিনিস শুনিনি! এটা কোন রিচুয়াল? কোথা থেকে এলো? কেমন করে?
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৫২177135
  • বরং ব্যাপারটাকে জাস্ট কালচারাল করে দিলেই হয়। সিঁদুর খেলায় এখন অবিবাহিত মেয়েরাও অংশ নিচ্ছে। তেমনি বিধবারাও যদি নিতে শুরু করেন, ঐ অ্যাসোসিয়েশনটা গৌণ হয়ে যাবে বা আস্তে আস্তে মুছে যেতে পারে।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৫০177132
  • তসলিমার লেখা পড়েছি। এইসব সিঁদুর খেলা ফেলা দেখলে আরো একটা কারণে বিরক্ত লাগে তা হল এয়োস্ত্রী হওয়াটাকে একটা প্রেরোগেটিভ হিসেবে ট্রিট করা। যেকোনো শুভ অনুষ্ঠানে আগে বিধবারা ব্রাত্য থাকতেন। এই 'উৎসব' টা, সিঁদুর নিয়ে আদিখ্যেতাটা সেই ট্র্যাডিশনকে খুব চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয়।
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৫০177133
  • না, স্কুলে যাবার পরেও পাচার হবার ঘটনা ঘটে তো। বা, আগেভাগে বিয়ে দিয়ে দেওয়া। সেটা কিছুটা আটকাবে বলেই মনে হয়।
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৪৯177130
  • আবারো পড়লাম, মনে হলো ক্লাস এইট থেকে একটা বাৎসরিক বৃত্তি দেবে দরিদ্র পরিবারের মেয়েদের। তাও বছরে ৫০০ টাকা। ক্লাস এইটে উঠতে পারবে এতদূর পড়াশোনা চালিয়ে, সেই সময়টা কে সাহায্য করবে?
    আমাদের গাঁঘেষা মফস্বলে দেখতাম ক্লাস ফোরেই প্রাথমিকের গন্ডীটা পার হয়ে স্কুল ছেড়ে দিতো অনেক দরিদ্র মেয়ে। তার বছর তিন- চার পরে বিয়ে হয়ে যেত। হ্যাঁ, তেরো চোদ্দো বছরেই। ওসব দিকে আইনী বয়সে পৌঁছে বিয়ে---এই জিনিস দরিদ্র পরিবারগুলো পারতো না অ্যাফোর্ড করতে। থানা-পুলিশেরও কোনো মাথাব্যথা ছিল না, ওসব ঘরের ব্যাপার!
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৪৯177131
  • পাইদি - প্রতীক সম্বন্ধে। ক্ষতিকারক হয়ত নয়। কিন্তু আইডেন্টিফিকেশনটা জরুরী।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৪৪177129
  • মেয়েরা ঘরের সম্পদ/ ওরা বাংলার রুপসী/ ওদেরকে বড় হতে দিন/ কন্যাশ্রী 'কন্যাশ্রী'
    কার লেখা আন্দাজ করার জন্য গুজিয়া নেই। চতুরদিকে ফ্লেক্সে চেয়ে গ্যাছে।
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৪২177128
  • পড়ে মনে হলো যেসব মেয়েরা লেখাপড়া চালিয়ে যেতে পারবে, তাদের দেওয়া হবে। এখন যেসব পরিবারে মেয়েরা নিরাপদে জন্ম নিয়ে লেখাপড়া করার মতন অবস্থায় পৌঁছতে পারছে,তারা তো এমনিতেই কিছুটা সুবিধায় আছে।
    পাচার হয়ে যায় বা বিক্রি হয়ে যায় যেসব মেয়েরা, তারা তো অনেকে স্কুলে পৌঁছতেই পারে না !
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৩৭177127
  • এই কন্যাশ্রী প্রকল্পটা ঠিক কী ? বছরে ৫০০ টাকা আর ১৮ বছর হলে একসাথে ২৫০০০ টাকা দেওয়া ? কারা এলিজিবল হবেন ?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=7276&boxid=142337828
  • π | ২৭ অক্টোবর ২০১৩ ২২:৩৩177126
  • আমার একটু অসুবিধে লেগেছে। অ্যাপ্রোচের। সব ইস্যু কি সমান ? ক'জন মেয়ে স্বামীর মঙ্গল হবে বলে সিঁদুর খেলে সন্দেহ আছে। অনেক কিছুই তার মূল অর্থ থেকে অনেক দূরে সরে এসে এখন স্রেফ ট্র্যাডিশনের চিহ্ন হয়ে রয়ে গেছে। সেগুলো এই ফর্মে খুব ক্ষতিকর, এককথায় এমনটা বলা যায় না বোধহয়।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ২২:২১177125
  • লেখাটা একদম ঠিক্টহাক। আগেই পড়েছি।
  • cm | ২৭ অক্টোবর ২০১৩ ২২:১৭177124
  • তসলিমার লেখা পেয়ে গেছি।
  • cm | ২৭ অক্টোবর ২০১৩ ২২:১৪177123
  • ইয়ার্কি নয় ওসব আক্ষরিক অর্থে গুরুতর ব্যাপার।

    তসলিমার কোন লেখা?
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ২২:১০177121
  • ভালই তো, শোনপাপড়ি ছাড়ার সময় মনে করে এককেজি কাজু বরফি আনিয়ে রাখবেন :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত