এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:০৮177029
  • আর বড়ি?
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:০৮177030
  • বেগুন দেবে না?
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:০৩177028
  • আজ একটু পরে রান্না করব আলু দিয়ে ছোটো ট্যাংরার ঝাল চচ্চড়ি। পরের উইকেন্ডে যদি ফিলে পাওয়া যায় তো রোবুর রেসিপি।
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:০২177027
  • না না ওরম কঠিন উপায় অবলম্বন করা প্র্যাক্টিকালি সম্ভব না :P
    ইমোশনাল ব্ল্যাকমেইলটাই মনে ধরেছে।

    রোবু ডেকে ডেকে হিনী চায়-
  • Tim | ২৭ অক্টোবর ২০১৩ ১৪:০১177026
  • না, এই মাছটা এখানেও পাওয়া যায় মনে হয়। কিন্তু পুরোটাই তেলের মত লাগে। কেজানে হয়ত অন্য প্রজাতি।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৭177025
  • ইশ ছি ছি ছি।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৬177022
  • টিমদা, আমি যেটা কিনি, পুরো সলিড ফ্লেশ (নো হিনী, আগের থেকেই বারণ করে দিলাম)।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৬177023
  • কিন্তু, কমরেডগণ, দশ মিনিটের দোষে হৃদয় লাগে নাকি? ঃ O
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৬177024
  • ইয়েস স্যার :-)
    সদাকে।
  • Tim | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৫177018
  • এই বাসা বা ক্যাটফিশে তেলটা একটু বেশি না?
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৫177019
  • মানে টিমদাকে বললাম, জানতুম গুলো।
  • শ্রী সদা | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৫177020
  • রোবুদা, এই কি সেই চিকেন যার জন্যে আমার উপর পেঁয়াজ কাটার দায়িত্ব পড়তে যাচ্ছিল ? তারপর বিবিধ অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে ওল মং দিয়ে খাওয়া হল ?
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৫177021
  • * কিলোর

    আর সি ব্যাস মানে ভেটকি। ক্যাটফিশ এখানে দেখিনি। তবে ম্যাকারেল পাওয়া যায় - বেশ কম দাম। একদিন এনে দেখতে হবে।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৪177016
  • জানতুম। জানতুম!!!!
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৪177017
  • বিজেতে আমি যদ্দিন থাকি, তদ্দিন ওই ট্র্যাডিশনাল মাছেই কাজ চালাই। মানে যা লুরুতে মেলে না। ঃ)

    দাম বেশি হলে কি আর ফ্রাস্টু খায় রে ফাগোল! এখানে সি ব্যাসের দাম (পুরো মাছ, দেড় লিলোর মত ওজন) কেজিপ্রতি সাড়ে ছশো।

    ফ্রোজেন সেক্শনে গিয়ে দেখব ফিলে কততে দেয়। তবে যা বললাম তার থেকে বেশিই হবে।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫৩177015
  • অপ্পনের লিঙ্কি পড়ে সুষেণের মনে হল অপ্পনের হিরিদয় নাই? ইদিকে সুষেণই কিসব উপায় টুপায় খুঁজছিল না?
    কিঞ্চিৎ কনফিউসড ও অনেকটা মিচকে হাসি দিয়ে গপ্পবই পড়তে যাই।
    ^_^
  • Tim | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫১177014
  • না না পীড় বলেছেন রেসিপিতে হিনী দিতে নেই। নইলে শুরুতেই শক্ত নরম নিয়ে এই টানাপোড়েন, চোখে লাগে। ;-)
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫০177012
  • পাইদির জীবনীতে অনেক রঙ। সিনেম্যাটোগ্রাফিটা দারুণ। আর বাজে সিনেমা।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৫০177013
  • অর্পণ লোকটা সত্যি হৃদয়হীন :-D
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৪৯177011
  • টিমদা কী নিয়ে বলতে চায়? হৃদয় নিয়ে, বায়ার্ন নিয়ে, নরম চিকেন নিয়ে না দশ মিনিটের দোষ নিয়ে? :-)
  • Tim | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৪৭177010
  • নাহ, থাক।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৪৬177009
  • হ্যাঁ হ্যাঁ, আর দোষ ধোরোনা।
    আর ইয়ে, সল্লেকে যে ফিলে পাওয়া যায়, সেটা বাসার। তা, বাসা তো বোধ হয় ক্যাটফিশই, নাকি?
    ফ্রেশ পাওয়া যায়, তবে সময়ে যেতে হয়, আর দামও বেশী। আমার আর কেনা হয়না।
    কোয়ালিটি-র মারকেটটাতে পাওয়া যায় তো, ওখান থেকে মদ কিনে নিয়ে আসার সময় কিনে আনি। আরো বহুত কিছু কিনি, সসেজ, সালামি, ফিশ ফিঙ্গার, চিকেন নাগেটস।
    তবে এখন বিজেতেও পাওয়া যাচ্ছে প্পনদা। লোকজন বলছে, সবই ঠিক আছে, খালি ডেটটা দেখে নেবেন। আর বিজের মালের দোকানটাকে রিনোভেট করে দাঁড় করিয়ে দিয়েছে :-)
    কিন্তু এক কেজি তিনশো শুনে প্পনদা ফ্রাস্টু খেলো কেন? বেশী হোল, না কম? এখন তো কাটা কাতলার দামও এই রকম।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৪২177008
  • এইটা আমাদের বাড়িতেও হয়। তবে কুকারে দোষ মিনিট রাখে না, দশ মিনিটই যথেষ্ট। ঃ)
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৪০177007
  • হ্যাঁ, বায়ার্নই হৃদয়হীন :-)
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৩৯177006
  • চিকেন/মাটন রেসিপি। রুটি ভাত পাউরুটি সবের সাথে চলে।
    ছশো গ্রাম মাংসে একশো গ্রাম টক(বলতে হবে?) দই, তিনটে মাঝারি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, (ফ্রেশ না হলেও হবে), নুন মাখিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে ম্যারিনেড। তাড়া থাকলে, ভালো করে মেখে নিলেই হবে, ফ্রিজে রাখতে হবে না।
    আলু কেটে নুন হলুদ মাখানো।

    প্রেসার কুকারে সাদা তেল দিয়ে গরম করে দুটো তেজপাতা ফেলে দাও। হামানদিস্তায় পাঁচ-ছ কোয়া রসুন আর ছোটো এলাচ তিনটে থেঁতলে নাও। আলু দিয়ে দাও কুকারে। মিনিট দুয়েক নেড়ে চেড়ে এর মধ্যে ওই রসুন আর এলাচ থ্যাঁতলানোটা দিয়ে দাও। সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করবে। তার মধ্যে মাংস দিয়ে দাও। অল্প জল।

    চিকেন নরম চাইলে তিনটে সিটি(আমার পছন্দ)।
    একটু শক্ত চাইলে দুটো।
    মাটন নরম চাইলে পাঁচটা।
    শক্ত চাইলে চারটে।
    আলু বড় করে কাটতে হবে মাটন হলে, ছোট করে, চিকেন হলে। বোকা পাঁঠার গন্ধ পছন্দ না হলে, ম্যারিনেড করার সময় পঞ্চাশ গ্রাম দুধ দিয়ে মাখতে হবে।

    হয়ে গেলে, কুকারে দোষ মিনিট রেখে দাও। তারপর হাতা বা খুন্তির উলটো দিক দিয়ে স্টিম বার করে কুকার খুলে তাতে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো দিয়ে দাও। দানা দানা থাকে যেন। হামানদিস্তায় করতে হবে। নইলে আটা চাকী, তালা, বা হাতুড়ির সাহায্য নেওয়া যেতে পারে।

    এটা গেলে জেনেরিক পার্ট।
    ********************************************************************

    রুটির জন্য ওপরের রেসিপি, ইন টোটো। যদিও ভাত বা পাউরুটি দিয়েও খাওয়া যায়।

    শুধু ভাতের জন্য স্পেসিফিক হলে আলুতে অল্প লাল লঙ্কা গুঁড়ো মাখাও। মাংসে অল্প গরম মশলা মাখাও। আর সাদা তেলের বদলে সরষের তেলে রান্না কর।

    শুধু পাউরুটির জন্য হলে লাল লঙ্কা গুঁড়ো কোথাওই দেবে না। আর বাটারে রান্না হবে, তেলের বদলে।
    ডান।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৩৫177005
  • লাইফ অফ পাই দেখছি। আহা, অ্যাং লি-র ছবিতে কত রং থাকে।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:৩২177004
  • বায়ার্ন ম্যুনিখ।
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:২৯177003
  • অর্পণ একেবারে হৃদয়হীন। কোন ফুটবল টিমকে সাপোর্টালে এমনি হয় রে রোবু?
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:২৫177002
  • তাই বল।

    আমি কলম্বিয়া আর আভেনের মধ্যে কনফিউজড ছিলাম।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:২৪177001
  • জানি স্যান্দি।
    এরা হাসে কলম্বিয়ার গ্রামের কথা পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত