এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:২২177000
  • কিন্তু এরা হাসে কেন? কোন পোস্টটা পড়ে?
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:২০176998
  • টইতে আর লিখলাম না। রোবু তো তাও ইঞ্জিনিয়ারিং পড়েছে।আমরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছি, তাদের ইশকুল কলেজ ইউনি মিলিয়ে কতো খরচ হয়েছিল, হিসেব করে লিখলে আর দশ বছর পরে কেউ বিশ্বাস করবেনা।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:২০176999
  • টইতে আর লিখলাম না। রোবু তো তাও ইঞ্জিনিয়ারিং পড়েছে।আমরা যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছি, তাদের ইশকুল কলেজ ইউনি মিলিয়ে কতো খরচ হয়েছিল, হিসেব করে লিখলে আর দশ বছর পরে কেউ বিশ্বাস করবেনা।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:১৮176997
  • সর্ষেটা তুলে দিলেই সর্ষেতে তুলে দি :-)
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:১৭176996
  • :-D
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:১৬176994
  • অর্পণ :)
  • kd | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:১৬176995
  • তারা বাংলায় ড: নাজিদ কামালের গান শুনলুম এতক্ষন ৷ আগে ওনাকে শুনিনি, জানলুম উনি আব্বাসউদ্দিন সাহেবের নাতনি ৷ ওনার সঙ্গে আড়বাঁশিতে ছিলেন বাংলাদেশের একজন শিল্পী (নামটি শুরুতে বলেছিলো, তখন খেয়াল করিনি) - কি যে সাঙ্ঘাতিক, জাস্ট ভাবা যায় না ৷ দিনটা আজ সত্যিই খুব ভালো যাবে, যাবেই !

    আমি যদিও একজন সার্টিফায়েড অসুর (আসলে আমি ফুল-ফ্লেজড কাল্চারিলি চ্যালেঞ্জড), তবুও একটা প্রশ্ন বারবার ভাবি, কোন যন্তরটা বুকে বেশি ধাক্কা দেয়, বাঁশি না ব্যায়্লা ?
  • potke | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:১১176991
  • আম্মো চমকালাম, দেখি হ্যালে গিয়ে ১ তারিখে ফিলে করে দেয় কিনা।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:১১176992
  • ইঃ এখানে ভাম নামে একটা মাছ বিক্রি করে --- তার কেটে রাখা ক্রস সেকশানের রং দেখি কেমন সব্জে নীলচে। ইইকস!
    বাড়ী এসে ঘেঁটেঘুটে দেখি উহা ঈল। বাপস!
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:১০176990
  • হ্যাঁ হ্যাঁ চিকেনটাও দিয়ে দেওয়া হোক।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০৯176989
  • আভেন কেনার গল্পটা জলধরবাবুর টইতে তুলে দিলে হত। ;-)
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০৮176987
  • এক কেজি তিনশো টাকা শুনে আমি রীতিমত ফ্রাস্টু খেলাম!
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০৮176988
  • অমন মাছালা নাই এখানে। নইলে সি ব্যাস ভালোই পাওয়া যায়।
  • potke | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০৬176986
  • লুরুতে ফিলের যা দাম ( যে কোনো মাছের) হাত দেয়া যায় না!
  • de | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০৫176985
  • ফ্রোজেন ফিলের চাইতে টাটকা ফিলে করিয়ে আনলে খেতে অনেক ভালো হবে - ফ্রোজেনে টেস্ট পাইনা!
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০৩176984
  • আরে থ্যাংকু থ্যাংকু। কিন্তু লিখতে হতো সর্ষেবাটায়। এখন আমি ফোং থেকে কিকরে কপি করি ?
  • cm | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০১176983
  • যাক প্রদীপশূরের ওপর টীকা পেয়ে বোঝা গেল কেন ওটা বার বার বলছিলো।
  • de | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০০176981
  • ফিলে করতে কি চাপ? আমার মাছালা খুব ভালো। মাছ আমি নানাভাবে কাটিয়ে আনি। কালকে একটা বড়ো বাসা ফিলে করে আনলাম। বড়ো ভেটকির পার্ট (রাওস বলে এখানে) কিউব করে। চিংড়ি কালো সুতো ফেলে আর কাঁকড়া ভালো করে পরিষ্কার করে। আমি যখন মাছ কিনি চারপাশে দাঁড়িয়ে থাকা লোকে জিজ্ঞেস করে, এটা কি করে রাঁধবে, ওটা কিভাবে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কতো জনকে রেসিপি বলি। কাল একজনকে ফিশ কাবাব শেখালাম। ভেটকি কিউব করে কাটতে দেখে জিগিয়েছিলো। অনেক শুনে টুনে, মন দিয়ে আমার মাছ কেনা দেখে, কোন ব্র্যান্ডের আভেন সেইসব জিগিয়ে সে ছেলে গাড়িতে উঠে চলে গেলো। মাছালা বল্লো -- বৌদি, ও আভেন কিনতে গেলো!

    এখন সেই কাঁকড়া রান্না করলাম।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১৩:০০176982
  • চিকেনের রেসিপিটা দেবো নাকি? ভাত আর পাউরুটি উভয়ের জন্য? আবার স্পেসিফিকও করে ফেলা যায়, একটা দুটো জিনিস এদিক ওদিক করে।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৫৮176980
  • স্যান্দি, মোটামুটি এইটার ওপর বেস করে বানানো।
    http://allrecipes.com/recipe/fantastic-lemon-butter-fillet/

    সল্লেকে সুন্দর ফ্রোজেন ক্যাটফিশ ফিলে পাওয়া যায়। এক কেজি ৩০০ টাকা। তাতে দুশো গ্রাম বরফ থাকে। কিন্তু সলিড মাছ।

    মোটামুটি ১০০ গ্রাম এর একেকটা টুকরো করবে। আমার মাইক্রোয়াভেন নেই। এমনিতেই করি।
    বাটারটা নন্সটিক প্যানে গলিয়ে নিয়ে তাতে রসুন কুচি, লেবু, ফ্রেশ গোলমরিচ গুঁড়ো (ফ্রেশ এবং কোর্স মাস্ট) দেবে। মিনিট দুয়েক গরম করে, তার থেকে কিছুটা একটা পাত্রে ঢেলে, কিছুটা প্যানেই রেখে দেবে। মাছ গুলোকে এর পর প্যানের ওপর সাজাবে। তারপর বাটির থেকে ওর ওপরে ঢেলে দেবে। মিনিট দশেক। বা যদি আরেকটু ব্রাউন করতে চাও, রেখে দিও।

    আর একটা বাটিতে মধু আর কাসুন্দি ১ঃ৪ রেশিওতে মেশাবে। রান্না হয়ে গেলে আলতো করে ওপরে ঢেলে দেবে।

    এর সাথে আমি খাই ম্যাশড পোট্যাটো :-) আলু অল্প নুন দিয়ে সেদ্ধ করে বাটার দিয়ে মাখা। থিকনেস কমান জন্য পরিমাণ মতো দুধ। গোলমরিচ গুঁড়ো।

    আর এর সাথে টোস্টেড ব্রেড বা বয়েল্ড সবজি বা অল্প ভেজিটেবল রাইস :-)

    হেব্বি জিনিস!
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৪৬176979
  • পাতলা ঘন ঝোলের ব্যপার না ঠিক।

    ভাত দিয়ে খেতে হলে ঝোলে একটু বেশি নুন লাগে, নইলে কাবার সময় কাঁচা নুন মেশাতে হয়। সেটা শুনেছি ভালো না।

    ওই একই ঝোল রুটি দিয়ে খেতে গেলে বেশি লবণাক্ত লাগে।

    মানে কী দা খামু তার ওপর বেস করে প্রিপারেশন আলাদা হয়।
  • aranya | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৪৪176978
  • সকালে কেন উঠতে পারি না, ভাবতে গিয়ে মনে হল রাত জাগা একটা কারণ হলেও হতে পারে। কাটি
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৪০176976
  • দাম নয় বাদাম বুঝতেই পারছেন
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৪০176977
  • আমি রাঁধলে মাছ মাংস ইত্যাদি জাস্ট মাখামাখা ঝোল রাখি, সেটা রুটিতে অসুবিধে হবার কথা না। অসুখ বিসুখ ছাড়া মোটেও পাতলা ঝোল খাই না :-)

    রোবু সে রেসিপিটা কোথায়?

    এদিকে আজ রান্নার দিদি মুড়ি কর্নফ্লেক্স চিনি দাম শুকনো লন্কা কারিপাতা দিয়ে একটা মিষ্টিমিষ্টি ঝালঝাল জিনিস রান্না করেছেন, তাকে কি বলে জানিনা, কিন্তু খেতে হেবি ভাল হয়েছে, সেটা দিয়েই লাঞ্চ কচ্ছি ভাত রুটি ইঃ সরিয়ে রেখে।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৩৪176974
  • যাঃসালা। ভাগীবাউ জেগে আছেন! ঃ P
  • sosen | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৩৪176975
  • ওই আনন্দেই থাকো। বেশিদিন্না।
  • Bhagidaar | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৩৩176973
  • অর্পণ, সোসেন ও আমি আলাদা দেশে থাকি, অসহযোগ কতটা কাজ দেবে সন্দেহ আছে।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৩১176971
  • হ্যাঁ, সেটাই বলছি স্যান্দি।
    অর্পণদা, সেটাই বললাম। কন্টিতে ঠিক আছে। কিন্তু বাংলা মাছের ঝোলের সাথে রুটি!!
    আর ইসে, আমি চিকেনটা বা মাটনটা এমন ভাবে রাঁধি, হাফ স্ট্যু, হাফ ঝোল গোছের। ভাত বা পাউরুটি, দুটতেই দিব্য লাগে। সকালে ভাত। রাতে পাউরুটী। কখনো কখনো রুটি কিনে আনি। যদিও জানি ভাত রুটিতে কিছু এসে যায় না। আর ভারতে সবই নাকি ক্যরামেল দেওয়া ব্রাউন ব্রেড, তাও।
  • aranya | ২৭ অক্টোবর ২০১৩ ১২:৩১176972
  • এর মধ্যে কয়েকটাকে এককালে গ্রাম বলা হত, যেমন মাঝের চর। আর একটা, ঘোষপাড়া স্টেশন থেকে কিছুটা ভেতরে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত