এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১২:২৭176970
  • আর ব্রেড আর রুটি এক হল নাকি? কঁতিনেন্তাল ব্রেড দিয়ে দিব্যি লাগে। তাই বলে সেটা রোজ সম্ভব নাকি?
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১২:২৬176967
  • না, সময় হয়নি, করব একসময়। আসলে ফিলে কাটিয়ে আনা চাপ।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১২:২৬176968
  • হ্যাঁ এগুলো কন্টিনিউ করে যাওয়াটাই আসল চ্যালেঞ্জ। মোটিভেশন বজায় রখা।

    এই রোবু একবার একটা মাছ রান্নার চমৎকার ছবি ফেবুতে দিয়েছিল, সেটার রেসিপি কি ?
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১২:২৬176969
  • বস্তি - চান্দামারি, বারোহাত, সীমান্ত স্টেশনের পাশে, ঘোষপাড়া স্টেশনের পাশে, মিত্র কলোনী, মাঝের চড়। ইউনিভারসিটির তিন দিক ঘিরে, মুরতিপুর, রথতলা, স্টেশনের অন্য পাড়ে।
  • aranya | ২৭ অক্টোবর ২০১৩ ১২:২২176965
  • অফ কোর্স, হ্যাটস অফ টু আকা। এক্সারসাইজ, দৌড় - এগুলো চালিয়ে যাওয়া টাফ
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১২:২২176966
  • টোস্টেড ব্রেড দিয়ে ভেটকি ইন লেমন বাটার গারলিক সস উইথ বয়েল্ড ভেজিস খাওয়া যেতে পারে।
    রুটি দিয়ে মাছের ঝোল খাওয়া যায় না। যদিও, সইত্যের খাতিরে, আমার এক পাঁড় বাঙাল দাদা দিব্য খায়।
    অর্পণদা, রান্না করেছিলে? সেইজে রেসিপি দিয়েছিলাম?
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১২:২১176964
  • aranya | ২৭ অক্টোবর ২০১৩ ১২:২০176963
  • কল্যাণীর বস্তিগুলো কোথায় কোথায়?
    তিনো তো কংগ্রেস-জাত, ন্যাচারালি দুর্নীতি অনেক বেশি হবে, বাম আমলের থেকে
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৯176962
  • আরে, আকাদা যে এখনো চালিয়ে যাচ্ছে, সেটাই বড় কথা। আমি তো ট্রেক না থাকলে সকালে উঠে মাঠে যাওয়ার কথা ভাবতেই পারিনা! আমার চার কিমিতে দম বেড়িয়ে যেত। আর এক কিমি বাড়ানো অনেক টাফ। আর আকাদা মনে হয় টাইমটাকে অতটা গুরুত্ব দেয়নি।
    আমার পঁচিশ নয়, সাড়ে ছাব্বিশসাতাশ মিনিট মতন।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৮176961
  • মিষ্টি মডারেট খাওয়ার চেয়ে না খাওয়া অপেক্ষাকৃত সোজা।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৬176959
  • মডারেটেড মিষ্টি ইয়ানি কি ডায়াবেটিক সন্দেশ!! ;)
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৬176960
  • না মাছ ভাত দিয়েই বেটার তবে রুটি দিয়ে খেতে ঠিক অসুবিধে হয়না :-)
    আসলে আমি মাছ রেগুলার খাইনা, সাতদিন পনেরোদিনে একবার।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৪176955
  • আর হ্যাঁ মিষ্টিতে আবার মডারেশন কি বস্তু ?
  • aranya | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৪176956
  • স্যান কি রুটি দিয়ে মাছ খাও?
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৪176957
  • হুঁ, হ্যারিরাও খায়। রুটি দিয়ে মাছের ঝোল।
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৪176958
  • আমি পারলে চারবেলাই রুটি খাই মানে ভালবাসি।
  • রোবু | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৩176952
  • এবার কল্যাণীকে খিস্তি করি। বেসিকালি তিনোকে।
    কল্যাণী নোটিফায়েড থেকে মিউনিসিপ্যালিটিতে উন্নীত হয় ৯৫ নাগাদ, যদ্দুর মনে পড়ে। ২০১০ অবধি সিপিয়েম বোর্ড গঠন করে। শান্তনু ঝা পুরপিতা। এই সময় কল্যাণীতে প্রচুর কাজ হয়। সবাই স্বীকার করবে। অরণ্যদাও। ক্লিন সিটি, নো ওপেন হাগু - এইসব নিয়ে লিখেছি। রাস্তা ঘাট ভালো হয়। লেক পার্ক সংস্কার হয়। স্টেডিয়াম তৈরী হয়। ঋত্বিক সদন। কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রের জন্য তাপস সেন মঞ্চ নির্মাণ হয়।
    কোনোটাই ওয়ার্ল্ড ক্লাস নয়, স্টেডিয়ামের প্লেয়িং ফিল্ড বাদে। কিন্তু কিছু তো হয়।
    সব চেয়ে বড় কথা হল, গ্রোথটা ছিল ইনক্লুসিভ। কল্যণী পুরসভা এলাকাতে ৫২টি বস্তি আছে, শুনতে আশ্চর্য লাগলেও। তাঁদের চেহারা দেখলেই আমার কথার সত্যতা বোঝা যাবে।
    এই সময় দুর্নীতি হয়নি, তা নয়। শান্তনু ঝা-র নামেই ভাল রকমের অভিযোগ আছে। কিন্তু সে সব ছুটকো ছাটকা রাস্তার টাকা মারা ইত্যাদি। বড় কিছু না।
    শান্তনু ঝা যদিও ওয়ার্ডে হারে নি, কিন্তু ২০১০ এর মামাটিমানুষ ঝড়ে সিপিয়েম উড়ে যায়। কংগ্রেস তৃণমূল একসাথে বোর্ড গঠন করে। চেয়ারম্যান মুকুল রায় ঘনিষ্ঠ প্রদীপ শূর। প্রাণিবিদ্যার অধ্যাপক।
    প্রবল দুর্নীতি চলতে থাকে। মাস আটেক আগে বোধ হয়, কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব আনবে ঠিক হয়। এই অবস্থায় বোর্ড বাঁচিয়ে রাখতে নীলিমেশ রায়চৌধুরী কে চেয়ারম্যান করা হয়। ইনি কংগ্রেসের। খুবই সম্মানীয় ব্যক্তি। এই ভাবে চলছে।

    হঠাত দিন সাতেক ধরে এসএসসি বোর্ডের কন্ট্রোলারকে স্টেপ ডাউন করতে বলা হয়। ব্রাত্য ও মুকুল। শোনা যায়, রেজাল্ট র‍্যাঙ্ক সব ওয়েবসাইটে পাব্লিশ করায় নিজেদের লোক ঢোকাতে খুব অসুবিধে হচ্ছিল। কুলোকে বলে। ইনিও কিন্তু সিপিয়েম ছিলেন না। মাথায় মমতার হাত ছিল। উনি বলেন মমতা বললে পদত্যাগ করব। নতুন বিল্ডিং নবান্নতে গিয়ে বসে থাকেন। মমতার দেখা পাননা। এসেমেস করেন। নো রিপ্লাই। অবশেষে ব্রাত্যকে নয়, পারথ-র কাছে চিঠি দিয়ে পদত্যাগ করেন।

    নতুন কন্ট্রোলার আসেন গতকাল। কে? সেই প্রদীপ শূর।
  • aranya | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৩176953
  • রুটি দিয়ে মাছের ঝোল .. অবিশ্যি ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায়, তবে ভালবেসে খাওয়া চাপ
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১৩176954
  • ঃ))

    আমরা রাতে মাছ খাই না।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১১176950
  • আমি সেই ছোট বেলা এক বেলা রুটি। বাবা খায় সেই সূত্রে আমরাও।
  • lcm | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১১176951
  • ঃ-).... ঘটিরা রুটি দিয়ে মাছের ঝোল খায়।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১২:১০176949
  • রামোঃ!

    পোনামাছের আত্মা শান্তি পাবে না।
  • lcm | ২৭ অক্টোবর ২০১৩ ১২:০৯176948
  • রুটি দিয়ে পোনা মাছের ঝোল
  • lcm | ২৭ অক্টোবর ২০১৩ ১২:০৮176946
  • কিন্তু ছাড়ার দরকার কি... ইন মডারেশন এভরি থিং ইস সার্টিফায়েড...
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১২:০৮176947
  • রুটি আমিও একদম খেতে পারি না। ঐ জলখাবার অব্দি ঠিক আছে।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৩ ১২:০৭176943
  • অসহযোগ আন্দোলনে কাজ দেয়।

    সোসেন বুদ্ধিমতী, বাকিটা বুঝে যাবে।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১২:০৭176944
  • দু বেলা ভাত খাও নাকি বোধি দা? এক বেলা রুটি অভ্যেস করো না। মানে "ক্রমশঃ প্রকাশ্য" ঃ)
  • san | ২৭ অক্টোবর ২০১৩ ১২:০৭176945
  • আমিও মিষ্টি (আইসক্রিম চকো এসবও) ছাড়তে পারছিনা, খুব কঠিন ব্যাপার।
  • lcm | ২৭ অক্টোবর ২০১৩ ১২:০৪176940
  • জেনারেলি হুইস্কিতে সুগার খুব কম থাকে বা থাকে না - কিন্তু অ্যালকোহল কনটেন্ট প্রায় ৪০%। ভদকাতে ৫০% অবধি অ্যালকোহল থাকতে পারে।
  • | ২৭ অক্টোবর ২০১৩ ১২:০৪176941
  • সিগু কে দুধ বললো। তার থেকে ও বড় কথা আমাকে সাপ বললো!! ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত