এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Cheick-mate | ২৫ অক্টোবর ২০১৩ ১৭:০৮176669
  • অদৃশ্য দেওয়াল-লিখন আছে কিনা সেইটা বুঝে নিই আগে। কমঃ প্পন বলে কথা। ;-)
  • | ২৫ অক্টোবর ২০১৩ ১৭:০৮176670
  • তা তাই তো বললাম আমিও। ইয়াকসামে ওর একটা শ্বশুরবাড়ী না?
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ১৭:০১176668
  • অপ্পন ঠিক তা বলেনি। বলতে চেয়েছিল ব্ল্যাংকির শ্বশুরবাড়ির লোকজন এত সহজে তাদের দাবি ছেড়ে দেবে?
  • Cheick-mate | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:৫৭176667
  • না, ওইটার ব্যাপারে প্রি-এগ্রীমেন্ট হয়ে আছে।
  • | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:৫৬176666
  • লেন্স বলে কি সর্বভুতে বিলোবে নাকি? অ্যাঁ? অপ্পন ঠিক বলেছে, এসব তো ঐ ইয়াকসাম ইত্যাদি জায়গার সম্পত্তি
  • Cheick-mate | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:৪৮176665
  • কোনটা? ১৫-৮৫? কু গাইবেন না কমরেড, উহা ১৫-৮৫মিমি (৩.৫-৫.৬) ক্যানন লেন্স।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:৪৩176664
  • ওটা তো পাহাড়ের সম্পত্তি। সমতলের লোক নাক গলায় কেন? ;-)
  • Kaju | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:৩৩176663
  • নটবরকে নটাউট থাকতে দিন চিন্টুবাউ। এভাবে টাইমড আউট করে দেবেন না।
  • Cheick-mate | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:২৭176662
  • ১৫-৮৫টা উইল করে রেখেছ তো?
  • sosen | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:২৬176661
  • দুগ্গা দুগ্গা।
  • Blank | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:২০176660
  • চল্লাম তাহলে। ফের দেখা হবে কদিন বাদে।
  • i | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:১৭176659
  • এ টু জেড,
    তারে বোলো,
    এই মাত্র শেষ করলাম অশেষ আকাশ। পড়তে ভালো লেগেছে আমার। একেবারেই অন্যরকম বিষয়বস্তু। লেখাও খুব সুন্দর।
    শব্দসীমা হয়তো নির্দিষ্ট ছিল এ ক্ষেত্রে। জানি না। তবে পড়তে পড়তে মনে হচ্ছিল এলেখার আরো অনেক অনেক বিস্তার পাওয়ার ছিল।আর কিছু পার্শ্ব চরিত্রর ওপর আরও একটু আলো। উপন্যাস যেহেতু।
    তাকে অনেক শুভেচ্ছা। সে আরও লিখুক।
  • sch | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:১৪176658
  • পুলিশ বোধহয় এরকমই হয় - সব দেশে - কিন্তু কেন হয়?
    হাতে খেলনা রাইফেল, কিশোরকে মারল পুলিশ
    http://www.anandabazar.com/25bdesh2.html
  • /\ | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:১৩176657
  • বাফে আমিও খুব পছন্দ করি। কেউ খাওয়াচ্ছে?
  • | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:১২176656
  • হ্যাঁ মানে বোধি শুধু মানুষের অবস্থান নয়, চা বাগানের অবস্থান নিয়েও প্রচন্ড ............ দেখি।
    টেমিই তো ওখানে সবচেয়ে উঁচু চা বাগান। সেখানের বাংলোতেই আমি একা একা ছিলাম একরাত।
  • i | ২৫ অক্টোবর ২০১৩ ১৬:০৪176655
  • অচিন্ত্য এসেছেন?
    শুভ জন্মদিন।
  • Blank | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:৫৩176653
  • রাবাংলার মাউন্ট নার্সিং এ আবার চা বাগান কোথায়? নিয়ারেস্ট চা বাগান তো তেমি টী গার্ডেন
  • achintyarup | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:৫২176652
  • সে বেচারি আবার কী দোষ কল্লে? দিব্বি খেয়ে দেয়ে পুরোনো কাঁথাটি মুড়ি দিয়ে ঘুমুচ্চে
  • sosen | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:৪৬176651
  • নটবর -এ নজদ্দিন।
  • achintyarup | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:৩৭176650
  • ফোটোগ্রাফির আলোচনাগুলো কেউ একটু টইতে তুলে দেবে গো?
  • Tim | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:১৬176649
  • বোঝা গেল হনুদা বাফে খুবই পছন্দ করে। ;-)
  • achintyarup | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:১৫176648
  • এত শুভেচ্ছা, ভালোবাসা, খাবার-দাবার... ঘর ভরে গেল আমার। মন টইটম্বুর। অনেক অনেক ধন্যবাদ সক্কলকে।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:১৪176647
  • আজ আমার টিমেও ফ্যারোয়েল ছিল। মেঃ চাঃ তে পানভোজন করে এলাম।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:১১176645
  • ফাব্রেগাস কেন, আর্ভিপিও একদিন ফিরলেও ফিরতে পারে। আফটার অল এমিরেটসে স্কোর করেও আগেরবার সেলিব্রেট করেনি।

    তবে এটা গুজবই। তাছাড়া হিস্টোরিকালি নভেম্বর ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ ফর আস। এবার কেমন যাবে হেব্বি চিন্তায় আছি।

    বৌদি বোধায় গানার্স ফ্যান, তাই হানুরও একটা সফট কর্নার আছে আমাদের ক্লাবের উপর। ঃ-)
  • h | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:১১176646
  • রাবাংলা তে হাইট কেস হয়েছিল, আমরা উঠেছিলাম, রাবাংলা র উপরে মাউন্ট নার্সিং এর হোটেল টায়। চা বাগানের মইদ্যে বাড়ি। এইবার যেটা খাবার জায়্গা সেটা ব্যাপক সুন্দর। ফায়ারপ্লেস আছে। সেইখানে গুচিয়ে বসে বিয়ার খেয়েছি। এইবার এক নং এ যেতে হবে, একটা ঘরে গিয়ে করে এলাম, বেরোনোর সময়ে ঘরে দেখি সবাই অচেনা লোক। পরে ভালো আলাপ হয়েছিল, খুব ই লজ্জার ব্যাপার তদুপরি ভদ্রমহিলা শান্তিনিকেতনের সিনিয়র।
  • Cheick-mate | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:০৭176644
  • হ্যাঁ, তাসি ডিং-এ আবার ব্ল্যাঙ্কির একটা শ্বশুরবাড়ি। এইখেনেই কী সেই বউ আর শালীর ছবিটা? নাকি কোলগেটের অ্যাডটা? ;-)
  • kabya | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:০৬176643
  • সব দেখে শুনে মনে হলো সন্ন্যাসী হওয়া র জন্য ব্ল্যান্কি ই ভালো, বেশ হিমালয় এ তপস্যা করবে আর ওর পাহাড়ি বৌ রা ওর জন্য খাবার নিয়ে আসবে। উফফ কি রোমান্টিক ব্যাপার। এমনিতেই ১২ মাসে ৮ মাস ঐ পাহাড় এ গিয়েই তো থাকে।
  • Blank | ২৫ অক্টোবর ২০১৩ ১৫:০১176642
  • তাসি ডিং দারুন সুন্দর। সবচেয়ে ভালো রাবাংলা বা বোরং থেকে যখন মেঘের মধ্যে তাসি ডিং দেখা যায়।

  • Cheick-mate | ২৫ অক্টোবর ২০১৩ ১৪:৫৬176641
  • চারটে চ্যাপ্টার পড়েছি। তাপ্পর আর এগোনোর সময় পাইনি, গুচ্ছ কাজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত