এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ১৭:১১176190
  • ফটোশপ করা ছবি কম্পিটিশনে অ্যালাওড ? আর আজকাল এই ব্লার ইত্যাদি করতে কেমন অস্বস্তি হয়। মনে হয় কেমন যেন ধোঁকা দেওয়া হচ্ছে। একজনের ছবিতে সুন্দর ফোকাস আউট অব ফোকাসের খেলা দেখে লটসে লাইক দেবার পর জানলুম সেগুলো সব ফোটোশপের খেলা !
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ১৭:১০176189
  • না না, দেখায় ঠিকই। গল্পটা হচ্ছে, গুগল ম্যাপ সবসময়ে শর্টেস্ট পাথ দেখাতে চেষ্টা করে। সেই অভয়ারণ্যে যাবার জন্য হাইওয়ে ছিল, কিন্তু সেটা একটু ঘুরপথ ছিল, প্রায় তিরিশ কিলোমিটার বেশি। গ্রামের ভেতর ভেতর দিয়ে রাস্তাটাকেই তাই গুগল ম্যাপ বেছে নিয়েছিল। আর মাঝখানে নেভিগেশন নিয়ে ঘেঁটে গিয়ে (গ্রামের মধ্যে আড়াই মাথার মোড় গুগল কীভাবে বুঝবে?) সোজা গোয়ালে।
  • kabya | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:৫৯176188
  • আমি ও সিকি র সাথে এক মত। মোটেও গুগল সবসময় ঠিক দেখায় না। একবার লুরু তে PF Officeখুজতে গিয়ে সেই কোন কানা গলি তে নিয়ে ফেলে তার্পর ও দেখায় সামনে।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:৫৭176187
  • আরে আড়াই গুনের কম হলে বুঝবে ঠিক আছে। ব্যাস।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:৫৬176186
  • ফর্মুলাটা তো ট্যাঁকফোনে থাকে না। আজ পড়লাম, এখনও পর্যন্ত মনে আছে, কিন্তু পরশুই কলকাতা পৌঁছচ্ছি, আমি শিওর ততক্ষণ আর এই ফর্মুলা মনে থাকবে না। তখন ক্যালকু থাকলেই বা কি, না থাকলেই বা কী।
  • kumi | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:৫০176185
  • ট্যাঁকফোনেই ত ক্যালকুলেটর আচে।

    দুখে ঝুমঝুমিকে খুব মিস করি।তারা দুজ্স্ন কোথায়?
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:৩৫176184
  • সাউথের ঢিবি গুলো আগে পাহাড় ক্যাটেগরীতে আসুক।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:২৪176183
  • কিন্তু ব্ল্যাংকি মোটেও চ্যাপ্টা পাহাড়ের দিকে তাকায় না। এই কারণে সাউথের দিকে ব্ল্যাংকি মোটেও ফিরে চায় না!
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:২১176182
  • আর গুগল আর্থ ধরে ধরে লোকে ট্রেকিং রুট খোঁজে। পানপাতিয়ার রুট ও ঐভাবে খোঁজা।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:২০176181
  • কুচ্ছো কুচ্ছো
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১৯176180
  • হ্যাঁ, ব্ল্যাঙ্কির তো চ্যাপ্টা নাক নিয়ে কারবার। ও টপ ভিউতেও যা, ফার্স্ট পার্সন ভিউতেও তা।
  • | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১৮176179
  • পুণেতে বেশীরভাগ ড্রাইভার গুগল ম্যাপ দেখে দেখে গলিঘুঁজিগুলো বের করে। মাঝে মাঝে আবার জ্যামে পড়লে সওয়ারিকেই একটা দুটো নাম বলে দিয়ে খুঁজে বের করতে বলে মানে জ্যাম কাটিয়ে নিয়ারেস্ট ফাঁকা রাস্তার জন্য।

    প্রথমবার যা হ্যাটা খেয়েছিলাম। :-(
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১৭176178
  • কিন্তু টপ বিউতে চ্যাপ্টা জিনিস নিয়ে কোনো চাপ নেই
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১৬176176
  • তুমি নিয়মিত ম্যাপ আপডেট করো? আর সেসময়ে নেটওয়ার্ক ঠিক ছিল?
    পুজোর সময় যে সব গ্রামের অলি গলি দেখিয়ে দিয়েছে ম্যাপ, সেই দেখে আশ্চর্য হয়ে গেছি।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১৬176177
  • গ্রাম জঙ্গলের রাস্তা নিয়ে আমার কোন বক্তব্য নাই। শহরের রাস্তা নির্ভুল। ওয়ান ওয়ে থাকলে হয়ত গোলমাল করতে পারে। অবশ্য সেসব ইনফোও আপডেট হতে থাকে মনে হয়।
  • Kaju | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১৪176174
  • টপ ভিউ-তে লম্বা লোককেও বেঁটে বামন লাগে, জানো তো? ;-)
  • | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১৪176175
  • গুগল ম্যাপ একটা অসা জিনিষ।

    দেবযানী, ঝুমাকে কোথায় কীভাবে কনট্যাক্ট করব? :-O তোমার কাছে আমার মেইল আইডি আছে তো। ওকে দিয়ে দিও।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১২176172
  • চার হাজারের অ্যান্ড্রয়েড ফোনে মেলে। চাইনিজ মডেল কিনলে আরো সস্তা। আর লাগবে একটা একশো টাকার ডেটা প্ল্যান।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১২176173
  • গুগুল ম্যাপ সর্বদা নির্ভুল উত্তরও দেয় না। গত ডিসেম্বরে গুগুল ম্যাপ দেখে রাজস্থানের কোন একটা স্যাংচুয়ারিতে যেতে গিয়ে মাঝরাস্তায় একজনের গোয়ালে ঢুকে পড়েছিলাম গাড়ি নিয়ে। তারপরে কিলোমিটারের পর কিলোমিটার ধানক্ষেতের মাঝে আলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে আবার পাকা রাস্তা পাওয়া।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:১০176171
  • ওটা সোজা অঙ্ক হল?

    আর কোনও শহর আছে ভারতে যেখানে চার্টের প্রিন্ট আউট মানিব্যাগে রেখে তবে ট্যাক্সিতে উঠতে হয়?
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:০৮176170
  • গুগল ম্যাপের জন্য হাজার ৬ এর অ্যান্ড্রয়েড কিনলেই হয়। আর এক কালে শুনেছি লোকে বেদ টেদ ও মুখস্থ করতো। সে ভেবে আর কি হবে।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:০৭176169
  • এখন তো এগোবার সময় টপ ভিউ বা ফার্স্ট পার্সন ভিউ - যেকোনো একটা নেওয়া যায়
  • Kaju | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:০৬176168
  • ব্ল্যাঙ্কিদা,
    তোমাদের মত সবাই তো আর হাতে বিশ হাজারি টাচফোন খেলনা নিয়ে ঘোরে না যে এক পা যাবে আর ট্যাঁকফোন বার করে মেলাবে। আর একটা সময় এসব ছিল-ও না। সেসময়ের লোকের যা হাতের তালুর মত রাস্তা চেনার ক্ষমতা, সেসবের কাছে গুগল ম্যাপ ট্যাপ তুশ্চু। কথা বললে বলো ৮০% লোকের কথা ভেবে, ২০% খেলনাধারীদের নিয়ে নয়। যাক গে।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:০৪176167
  • * লোকেশন
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ১৬:০৩176166
  • গুগল ম্যাপ পড়ে যেতে হবে কেন! ট্যাক্সি এগোলে তো ম্যাপেও লিকে শন পাল্টায়, কদ্দূর এলাম কদ্দূর আর বাকি সবই তো বলে দেয়।
  • /\ | ২৪ অক্টোবর ২০১৩ ১৫:৫৮176165
  • https://sites.google.com/site/kolkatacityinfo/transit/taxi-fare-chart
    এখান থেকে চার্ট এর প্রিন্ট নিয়ে মানিব্যাগে রেখে দিতে হবে। অন্তত চার্ট নিয়ে জালির ভয় টা থাকবে না।
  • cm | ২৪ অক্টোবর ২০১৩ ১৫:৫৭176163
  • কেন অঙ্ক তো সোজা প্রথমে দুই দিয়ে গুণ তারপর দশমিকটা একঘর সরিয়ে আবার দুই দিয়ে গুণ এবার দুটোকে যোগ করে দিলেই হল। ওটা ২.৬ হলে আর দেখতে হত না।
  • Blank | ২৪ অক্টোবর ২০১৩ ১৫:৫৭176164
  • রাস্তা চষার এক ফোঁটা দরকার হয় না। গুগল ম্যাপ ইউজ করলে একদম কোনো ভুল ছারা যে কোনো জায়গায় এক চান্সে পৌছানো যায়।
    এমনকি কিলোমিটার টাও ট্যাক্সির মিটারের সাথে মিলিয়ে নেওয়া যায়।
  • /\ | ২৪ অক্টোবর ২০১৩ ১৫:৫৫176161
  • হুম। অবশ্য, এমনি তেই ৫০-১০০ টাকা বেশি চায়। আবার আমার ডেস্টিনেশনে ৩৫০-৪০০ মিনিমাম চায় স্ট্যাণ্ডের ট্যাক্সি। তাই আনন্দেই দিয়ে দিলাম।
  • সিকি | ২৪ অক্টোবর ২০১৩ ১৫:৫৫176162
  • এই ভয়ে আমি কলকাতায় কখনও ট্যাক্সি চড়ি না। মাইরি এই রকমের একটা প্রাগৈতিহাসিক নিয়ম কী করে চালু থাকতে পারে একটা শহরে? সব্বাইকে কি অঙ্ক এবং হিসেব শিখে তবে ট্যাক্সিতে উঠতে হবে? মুখে মুখে ক্যালকুলেশন করার যোগ্যতা না থাকলে ট্যাক্সি চড়া যাবে না?

    অন্য কোনও শহরে এমন বিকট অঙ্ক কষে ভাড়া দিতে হয় আজকের দিনে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত