এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২৪ অক্টোবর ২০১৩ ০৯:০৩176070
  • দিলো তো ফজ্জি উত্তর!
  • dd | ২৪ অক্টোবর ২০১৩ ০৯:০২176069
  • কেডির প্রশ্নো ছিলো পামুক কি বা ক্যানো?
    কেউ উত্তোর দেয় নি। টিপিক্যাল।

    শুনুন, বয়স ৬০ পেরিয়ে গেলে এইসব গুহ্য প্রশ্নের উত্তোর জেনে লাভ নেই। এঁয়ারা অল্পবয়সীদের আরাধ্যদের মধ্যে পরেন, যেমতি পামুক,দেরিদা,ফুকো,ব্রাত্যলুচি। কেউ লেখে, কেউ ফিলিম বানায়,কেউ শুধু ভাবে, ইঃ। আরো আছে। কিন্তু আমি আর এলিজিবল নই বলে নাম গুলো ও জানি নে।

    আমাদের সময়ে ছিলো গদার,ফেলিনি, কামু,কাফকা, সার্ত্র ইঃ। এখনকার ছেলে মে'রা যাস' নাম গুলো শুনেছে।

    তবে আবার বোধয় নতুন ব্যাচ আসছে, তখোন এই পামুকেরাও সদলে মিউজিয়ামে চলে যাবে।
  • sosen | ২৪ অক্টোবর ২০১৩ ০৮:৫৯176068
  • ১। এর এক্সটেনসন : বয়: সন্ধি এগোনোর সাথে সাথে ছেলেমেয়েরা বাবা-মায়ের কাছ থেকে সরে আসবে এটাও প্রত্যাশিত। এটা একটা প্রসেস।
  • sosen | ২৪ অক্টোবর ২০১৩ ০৮:৫৩176067
  • পাই এর প্রশ্নের উত্তরে-

    ১।বয়:সন্ধিতে"ও" শিশুর সবচেয়ে কাছের মানুষ বাবা মা, এটা সাধারণত হয়ে থাকে, যদি বাবা-মার সান্নিধ্যে শিশু বড় হয়ে থাকে। না-ও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অন্য কেউ থাকেন যিনি "ফাদার ফিগার"। একান্ত ডিসট্রেস -এ পড়লে বাচ্চা তার কাছ থেকে সাপোর্ট চায়। পিয়ার পাওয়ার ভার্সাস পেরেন্টাল পাওয়ার ইন Adolescence নিয়ে বেশ কিছু স্টাডি আছে।

    ২। সোশ্যাল ব্রেইন তো জন্ম থেকে শুরু করে বহুদিন পর্যন্তই তৈরী হয়-২২, কখনো ২৫ পর্যন্ত। তার পরেও ছোট ছোট রি-অর্গানাই জেসন চলে। ভাষা থেকে শুরু করে সব ট্রেনিং -ই সোশ্যাল ব্রেইন-এর দান। কিন্তু ফেস রেকগনিশন, মেন্টাল স্টেট attribution, ইমোশনাল প্রেডিকশন, moral স্ট্যান্ডার্ড তৈরী এই সব মোক্ষম সোশ্যাল স্কিল -ই সেকেন্ড প্রুনিং এর পরে একটা বিরাট স্পিড নেয়। তাই যে সামাজিকতা নিয়ে আমাদের বৃহত্তর জগতে ডিল করতে হয়, ওর ধারণা মোটামুটি বয়:সন্ধি থেকে ডেভেলপ করে, কারণ এর সঙ্গে অনেকগুলো এসেসমেন্ট জড়িয়ে আছে, যেগুলো ফার্স্ট প্রুনিং-এর পর বাচ্চা করতে পারে না। সেই অর্থে বলা। অবশ্যই ভাষাও সোশ্যাল ব্রেইন এর দান।

    ৩। এটা দমুদিকে-জৈব টান বলতে ওই আর্লি নারচার-ভিত্তিক টান -ও ইনক্লুড করছি।

    আর, এত বড় বিষয় নিয়ে, পরবর্তীতে কখনো বড় করে রিভিউ করতে পারলে ভালো লাগবে। তার সুযোগ কম যদিও।
  • | ২৪ অক্টোবর ২০১৩ ০৮:১০176066
  • আমার বড় প্রিয় মান্না দে চলে গেলেন ঃ(
  • cm | ২৪ অক্টোবর ২০১৩ ০৭:৩৫176065
  • মান্না দে ৯৪ বছর বয়সে মারা গেলেন।
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ০৭:১০176064
  • মানে, কারুর পরিচিত যদি কেউ থাকেন।
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ০৬:৪৫176063
  • আর্জেন্ট দরকার। আসাম বা ত্রিপুরায় কোন ট্রাভেল এজেন্টের সন্ধান দরকার।
  • | ২৪ অক্টোবর ২০১৩ ০৬:০৮176062
  • আচ্ছা "চানঘরে গান"? নাম টা শুনে পড়ার ইচ্ছ ছিল। হয় নি শেষ অবধি।
  • kk | ২৪ অক্টোবর ২০১৩ ০৬:০৬176061
  • সুলভের সঙ্গে যোগাযোগ কেমন করে করতে হচ্ছে? ঐ তিন নং সমস্যাটির আমারো সমাধান চাই।
  • aranya | ২৪ অক্টোবর ২০১৩ ০৪:০৫176060
  • কাব্লি-দাও তাইলে একজন নাঁতেল। আরো একজন বুগু ফ্যান লিখেছেন দেখলাম - পাবদা, ভাল খবর
  • a x | ২৪ অক্টোবর ২০১৩ ০৩:৪৭176059
  • এই ছবিটা ফেবুতে ঘুরছে।



    কি একটা অন্যরকম লাগছে না?
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ০২:৫৫176058
  • ১। হ্যাঁ। সুলভ ইন্টারন্যাশানাল।
    ২। মিঠু সুলভের মার্কেটিং ম্যাঞ্জার। সুলভে একটা অ্যাঅকাউন্ট খুললেই খুঁজে পাবেন।
    ৩। রাতে ঘুম না হলে সুলভের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সুলভে লালাবাই শুনিয়ে ঘুম পাড়াইয়া থাকি।
  • kumu | ২৪ অক্টোবর ২০১৩ ০২:৫২176057
  • মামু নিজের কোং খুলেসে?
    মিঠুর খোঁজ পাওয়া গেল?
    ঘুমনাআসা রাতের এইসব প্রশ্ন।
  • kd | ২৪ অক্টোবর ২০১৩ ০২:০৬176055
  • অনেকদিন ধরে ভাবছি জিজ্ঞেস করবো, আজ লজ্জার মাথা খেয়ে করেই ফেলি ৷

    ভাটে মাঝেমধ্যেই "পামুক"এর রেফারেন্স লোকে দেয় ৷ আমার প্রশ্ন, এই "পামুক" ব্যাপারটা কী? ইনি কি একজন রাইটার, না এটা কোন ফেমাস বইএর নাম, না গুচর স্টাইলে এটা আসলে "পা.মু.ক." (তাহ'লে পুরোটা কি)?
    কোন উত্তর না পেলেও ঠিক আছে, কিন্তু প্লীজ কেউ খিস্তি দিওনা - সকলের কি সব কিছু জানতেই হবে ?

    আসলে আগে একবার "অলিভার টুইস্ট"কে একজন রাইটার ভেবে বেশ হেনস্থা হয়েছিলুম, তাই এ'বার একটু ভয়ে ভয়ে ....
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ০১:৫৬176054
  • Fire in the blood দেখেছেন কেউ ?
    An intricate tale of 'medicine, monopoly and malice', FIRE IN THE BLOOD tells the story of how Western pharmaceutical companies and governments aggressively blocked access to low-cost AIDS drugs for the countries of Africa and the global south in the years after 1996 - causing ten million or more unnecessary deaths -

    http://fireintheblood.com/reviews
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ০১:৪৯176053
  • অ্যাকাউণ্ট ডিটেইল্স মেলিয়ে দেবেন খন।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ০১:৪৭176051
  • ক্লিক করা যাবে তো?
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ০১:৪৫176050
  • আমাদের তানজানিয়ার অ্যাকাউন্টে ১০০ ডলার পাঠান, বাকি সব দেখবেন জল(ত্যাগ)এর মতই সুলভ।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ০১:৪৪176049
  • regedit খুলে ওড়ালেই হয়ে যায়। তবে পড়াশোনা না করে নামলে কাজের জিনিসও উড়ে যাবে।
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ০১:৪২176048
  • বেশ, সু ই কে দাওয়াত দিলুম। আমার কম্পুতে ইন্স্টলিত অকেজো সফটওয়ার গুলিকে মানে মানে বিদায় করার ব্যবস্থা করুন।
  • ঈশান | ২৪ অক্টোবর ২০১৩ ০১:৩৭176047
  • এই সমস্ত সমস্ত সমস্যার জন্য আছে সুলভ ইনটারন্যাশানাল। সহজে সফটওয়্যারকে ত্যাজ্য করুন। অকেজো পিডিফকে রিসাইকল বিনে পাঠান। এ সবই আমরা করে থাকি নামমাত্র মূল্যে।
  • aka | ২৪ অক্টোবর ২০১৩ ০১:৩০176046
  • এগুলো ক্ষতিকারক কিছু না, অনেক প্রোগ্রামের সাথে আসে।
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ০১:২৬176045
  • একটা কাজের সফটওয়ার ইন্স্টল করতে গিয়ে কীসব অকাজের জিনিসপত্তর ইন্স্টল হয়ে গেল ! এখন সেগুলো আনইন্স্টল করতে গিয়ে দেখি microsoft visual c++ 2008 redistributatble বলে একটা প্রোগ্রাম দেখাচ্ছে। তার আগে কোনোদিন ২০০৫ টাও ইন্স্টল হয়েছে দেখাচ্ছে। এগুলো তো আমি ইন্স্টল করিনি। আপনা থেকেই আপডেট হিসেবে আসে নাকি ?
    আর অকাজের প্রোগ্রামগুলোও আনইন্স্টল হতে চাইছে না। গত পনের মিনিট ধরে একটা আনইন্স্টলিং এই আটকে আছে। কিম করণীয় ?
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ০১:১০176044
  • (ভাববাচ্যে কথা চলছে এখন)

    সফটওয়্যার ইনস্টল মান্ধাতার আমলে করতে হত। এখন ক্লাউড সার্ভিস এসে সেসব দিন গেছে।

    পাঁচটা রোগারোগা পিডিএফ সাকুল্যে ২ এমবিও হয় না।

    খাটাখাটনির ওভ্যেস একেবারে চলে গেলে ভালো কথা না। নইলে সামনে খাবার সাজিয়ে দিলেও মুখে চামচ তুলে দেবার লোকের দরকার পড়ে।
  • Pubদা | ২৪ অক্টোবর ২০১৩ ০১:০০176042
  • গজু মিত্তিরের কলকাতার কাছেই ট্রিলজির ১ম পার্ট পRে চুRান্ত ফ্রাস্ট্রু খেয়েছিলাম। ১ মাস হ্যাঙ্গোভার কটিয়ে ২য় পার্ট শেষ করার পর আর ৩য় পার্ট পRার সাহ্স হয়নি আজ অব্দি।
    বুগু বাবু'র "সবিনয় নিবেদন" আমার আরেকটা ভীষণ প্রিয় ~ শুধু চিঠি দিয়ে পুরো বই। ।।
  • mco27 | ২৪ অক্টোবর ২০১৩ ০১:০০176043
  • নানা আমার ডাউনলোডের লিমিট আছে। কম্পুর মাঝে মাঝে রিবুট হওয়ার প্রবণতা আছে। আর নতুন সফটোয়ার ইন্সটল হয় না, কোথাও প্যাঁচ আছে। সে থাকুক, স্বেচ্ছাশ্রম দিলে একটু কাজে লাগার মতো দিলে ভালো, এই আর কি। তাছাড়া আমি খাটাখাটনি করা বহুদিন ছেড়ে দিয়েছি, লিং পেলে ফরোয়ার্ডাই।
  • Arpan | ২৪ অক্টোবর ২০১৩ ০০:৫৩176041
  • দশ লাইনের গোব্দা পোস্ট না লিখে রাগ চেপে একটু গুগল করলে আপনিও জুড়বার যন্ত্র পেতেন স্যার।

    যাগ্গে শুতে যাবার আগে বার্নল লাগাতে ভুলবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত