এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ২২:৩৪176010
  • ওমনাথের দেখি হেব্বি জ্বলেছে। ঃ)

    তা স্যার সাবাঙের জায়গায় কি আজ বিছুটি ঘষেছেন?

    এটা রাখুন, অবশ্য আফনের লিগা কাজের জিনিস কিনা আফনে জানবেন।

  • শ্রী সদা | ২৩ অক্টোবর ২০১৩ ২২:২৪176009

  • গত তিন মাসে কম করে পাঁচবার দেখলাম সিনেমাটা। এতদিনে কি করে না দেখে ছিলাম কে জানে !
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ২২:২১176007
  • আমি আজকে যতবার চপ স্যুয়ে মনে করতে যাচ্ছি, ভুলে যাচ্ছি, বেশ কষ্ট করে কথাটা মনে করতে হচ্ছে। একটা সেন্টেন্স-ও পুরো শেষ হচ্ছে না, শেষটায় এসে কি বলছিলাম ভুলে যাচ্ছি। খুব-ই মুশকিল।
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ২২:২০176006
  • হিঁক!
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ২২:১৯176005
  • আমি এমনকি ওমনাথের কথায় ও রাগ করলাম। আজ রাগ দিবস মনে হয়। এবার রুটি করতে যাওয়াই ভালো।

    কিন্তু ক্যাচাল হচ্ছে আজ আমি আমার একমাত্র নন্দাই কে চিন্তে পারিনি। নাহয় সাত বছর বাদে দেখলুম। তাবলে চিন্তে পারবো না? খুব বিচ্ছিরি ব্যাপার হচ্ছে। এবার খুব ভয় পাচ্ছি। আজ অন্তত চারজন লোককে দেখে হেসেছি যাদের কিভাবে চিনি মনে করতে পারিনি।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ২২:১৮176004
  • সাবেক রাগ-টাগ করা এখনও শুধু কিকির মতন কিছু লোক ধরে রেখেছে। আর সব ন্যাতাপড়া অমিনিময়মান ও মতি। দুয়ো।
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ২২:১৬176003
  • উফ! ওমনাথকে কি কিছুতে কামড়েছে?
  • ? | ২৩ অক্টোবর ২০১৩ ২২:১৫176002
  • জোড়ার যন্ত্র এখন হাতের কাছে নাই। কাল আপিস গিয়ে পাবো। জনতাকে লিং দিতে গেলে একটা লিং দেওয়াই প্রেফার করব। নইলে ৫ টা লিং ই যদি দিতে হয় তো কাগজের লিং ই দোবো, পিডিএফের কেন দোবো? তারজন্য যদি জোড়ার যন্ত্র খুঁজে জুড়ে, আপলোড করে লিং তৈরি করে তাপ্পর লিং দিতে হয় তবে কালীদা আপনে কি কাজের ব্যাগারখানা দিলেন, এবং কেনই বা দিলেন? যাকগে, আমি এখন আয়রন ম্যান ৩ দেখব। জ্বালাবেন না। আশা করি অতিস্পর্শকাতর ব্যক্তিদের মতো আপনেও আবার স্মাইলি না দিলে আঘাতপ্রাপ্ত হন না।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ২২:১১176001
  • আম্মো বেই বেই যাবো। আর মন টিকছে না। :(
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ২২:০৯176000
  • হুচি রান্না করছে। খেয়ে দেয়ে এসে আবার গল্প বলবে।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ২২:০৭175999
  • বেড়ানো টেড়ানোর গল্প সেশ?
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ২২:০৩175998
  • ওসব রাখুন। আমি কাল একখানা সিনিমা দেখতে চেষ্টা করেছি। মরটাল ইনস্ট্রুমেন্ট। পারি নাই। আজ আবার চেষ্টা করব। এই আমারে দেখেও স্যান শেখে না।
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ২১:৪৯175997
  • ন্যাড়াদা মহিলা টহিলা বলে কি বল্লেন বুঝি নাই এবং না বুঝেই রেগে গেছি। সত্যের খাতিরে বলেই গেলুম।

    আর সোসেনের লেখা ভাল্লেগেছে। কিন্তু সমাধান পেলুম্না।ঃ(
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ২১:২৭175996
  • লেআউট সমস্যা না হলে পিডিএফগুলো নামিয়ে জুড়ে দিলেই তো হয়। কালীদাকে আর খামোখা ডাকাডাকি কেন? ঃ)
  • ? | ২৩ অক্টোবর ২০১৩ ২১:২২175995
  • এই সময়ের সাইটেই তো টেক্সট ফরম্যাটের আইকন দেওয়া থাকে। আর লে আউট আলাদা হলেই বা কম্বাইন করতে কী সমস্যা? এখন ও তো সব গুলোর ফাইল অমন বিবিধ ফর্ম্যাটেই আছে। তখন ও থাকবে। শুধু ৫ টা লিং এর বদলে একটা লিং হ্যান্ডেল করতে হবে। টেক্সট কপি তে ছবি সহ কাগজের গোছানো লে আউট টা আসবে না। ভালো আইডিয়া না।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ২১:২১175994
  • আড্ডার হাল শুধু মহিলাদের হাতে ছেড়ে দিলে পেরেন্টিং ধরণের গম্ভীর, আত্মচিমটিমূলক, চটচটে টপিকে পর্যবসিত হয়, বাথ্রুমের-হাল শীর্ষক টাকনা সহযোগে।

    এ টপিক লইয়া কালীদা কী করিবেন, সেটা কালীদাই স্থির করুন।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ২১:১৬175993
  • কম্বাইন করাই যায় তবে লেখাগুলোর লেআউট আলাদা - কোনটা পোর্ট্রেট তো কোনটা ল্যান্ডস্কেপ।

    একটাই উপায় - লেখাগুলোর টেক্সট কপি করে পর পর অ্যাপেন্ড করে একটা ফইঅল বানানো (ওয়ার্ড/নোটপ্যাড) তাপ্পরে পিডিএফ।

    কিন্তু কাজটা কে করবে? আমি আজকাল শুধু পরামর্শদাতার কাজ করি। ঃ)
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ২১:১৪175992
  • ইলেভেনে উঠে একবার বন্ধুদের সাথে শিমুলতলা গেছিলাম, হুল্লাট মজা হয়েছিল
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ২১:১০175991
  • কাল ভাল আড্ডা হয়েছে দেখলাম। বাবার অসুস্থতা হেতু সারা ছোটবেলায় বাবা-মার সাথে আমারও কোথাও বেড়াতে যাওয়া হয় নাই। ডাক্তার দেখানোর জন্য কটক, পুরী একবার, অলৌকিক কৃপালাভের জন্য পুত্তাপর্তী দুবার -সেগুলো অবশ্য আমার কাছে বেড়ানো ই ছিল। তার বাইরে প্রতি পুজোয় নবগ্রাম
  • ? | ২৩ অক্টোবর ২০১৩ ২১:০৯175990
  • ৫ টা পিডিএফ লেখার আলাদা লিং কেন কালীদা? কমবাইন করে একটা পিডিএফ হলে কি খুব অসুবিধেজনক কিছু হতো?
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ২০:৫৮175989
  • আর এই যে কুমুদির লেখার পিডিএফ।

    http://www.filedropper.com/kumudi
  • cm | ২৩ অক্টোবর ২০১৩ ২০:৪৫175987
  • কলকাত্তাওয়ালী
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ২০:৪১175986
  • ব্যোম ক্কালী।
  • cb | ২৩ অক্টোবর ২০১৩ ২০:২৭175984
  • ১৭৫৯৩ পাতায় দেখুন
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ২০:২৪175983
  • হ্যাঁ, এতদিনে সময় পাওয়া গেছে। কোন সহৃদয় ব্যক্তি আমাকে কি সোসেন আর কুমুদির লেখার লিংগুলো দেবেন?

    দিলেই পিডিএফ বানিয়ে দেব, প্রমিস। ঃ)
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ২০:১৮175982
  • আবার পাঠালাম, দেখো তো। ID তো এখান থেকে কপি করে নিলাম।
  • nina | ২৩ অক্টোবর ২০১৩ ১৯:৫৩175981
  • অ সোসেন
    আমার আপিশের এ-মেইলে এখনও আসে নাই :-(

    [email protected]

    পেলেই প্রিন্ট করে নেব। ID টা ঠিক দিয়েছিলি তো মেয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত