এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৮:১৭175950
  • কিকি, বইমেলা কবে হয়?
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৮:১১175949
  • দিদিয়া,
    ঃ)
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৮:০৮175947
  • নীনাদি -- অনেকদিন বাদে এলে। ভালো আছো তো সবাই?
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৮:০৬175946
  • কি মুশ্কিল। ও নিনাদি আমি পেরেন্টিন নিয়ে কিচ্ছু লিখিনি।
  • /\ | ২৩ অক্টোবর ২০১৩ ১৮:০৪175945
  • "সে", অনুগ্রহ করে decoder বা জ্ঞনদা-র কথায় খারাপ লেগেছিল কিনা লিখে দিয়ে যাবেন। প্লীজ।
  • nina | ২৩ অক্টোবর ২০১৩ ১৮:০৩175944
  • কুমু--অনেক অনেক ভালবাসা--যাই পড়িগে
  • nina | ২৩ অক্টোবর ২০১৩ ১৮:০২175943
  • সবজান্তা-দলের দুনিয়ায় স্বীকার করা
    "আমি জানিনা--আমি পারিনি "
    --ধক লাগে---মনে অনেক সোনা থাকতে হয় রে কিকিয়া।

    আমার মনটা আজ বড় দমে আছে---
    একটি মেয়ে গতকাল ফোনে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করল--তার দুটি ছেলেমেয়ে--ছেলেটি ১৫ মেয়েটি ১২-
    ছেলেটি অকালে নিজেকে, এই পৃথিবী বেজায় কঠিন ভেবে, সরিয়ে নিল--তার মায়ের হতবাক দুঃখ--আমার কাছে জানতে চায় কি ভাবে আমি ঘুরে দাঁড়িয়েছি মেয়ের জন্য-----এই পাতায় সে আমার অভিজ্ঞ্তা পড়েছে-----আবার নতুন করে আমি দিশেহারা---কেন যে এমন হয়!

    সোসেনের লেখাটা তাই পড়তে চাই--কোথায় আছে ভাইসকল?
  • kumu | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৫৮175942
  • কিকি ও নীনার জন্য ১৭৫০৪ পাতায় সোসেনের সব লেখার লিং।
    আর হাতে সময় থাকলে ১৭৪৯৩ পাতায় দমুর লিংটাও একবার ঘুরে এসো, হেঁ, হেঁ।
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৫১175941
  • নাও ঠ্যালা। কিছু না পেরেও যে সোনা মেয়ে হওয়া যায়, এ তোমার কাছেই শুনলুম।
  • nina | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৪৮175940
  • কিকিয়া তুই বড্ড সোনা মেয়ে--:-)

    অ সোসেন, কোথা কি লিখলি একটু বলে যা, পড়তে বড় মন চায়---
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৪৭175939
  • কিন্তু আমি সবেতে ফেল করে ছেলের দিকে তাকিয়ে ছিলুম। সে হতচ্ছাড়াও ঝামা ঘষে দিলো। এখন সব সময় পরের মুখের ঝাল খেতে হচ্ছে। আর পোষাচ্ছে না বাপু।
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৪৫175937
  • দিদিয়া,
    ভেরি ব্যাড! তোমার ছেলের সাথে কি হলো তোমরা জানোনা।সেটা সম্পুর্ন অন্য কিছু।খালি নিজেকে দোষী বানাও কেন? তোমার মেয়েটা এত সোনা সোনা হলো কেমন করে শুনি?

    সোসেন লিখেছে শুনছি। দেখি নাই।
  • Kaju | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৪৫175938
  • কিকি--পেরেন্টিং টা হঠাৎ রিকি পন্টিং দেখলাম !
  • nina | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৩৯175936
  • কোথায় রে কিকি--পেরেন্টিং নিয়ে কোথায় কে কি লিখল খুব পড়তে ইচ্ছে করছে---আমি এই ব্যাপারটা সবার কাছেই শিখতে চাই--নিজে ফেল্টু মেরেছি তো তাই :-(
  • nina | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৩৭175935
  • বুনুয়াকে জম্মদিনে ইয়াব্বড় ইটালিয়ন রামকেক--একটি গেছো বউ হোক এবার, এই আশীর্বাদ সহ রেখে গেলুম!
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৩৫175934
  • ও কাল দের লেখাটা পড়লাম। দারুন হয়েছে। কিন্তু পোষ্টাতে গিয়ে নেট উড়ে গেলো।
  • kiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:৩৪175933
  • আমার একটা হনুর বাড়ীর মত বাড়ী চাওয়ার ছিলো। আমার ছেলেটা আমরা একা এই বলে কেঁদে ককিয়ে বড় হয়ে গেলো। বেচারীর কি অবস্থা। লোক ভালোবাসে অথচ সবার সাথে থাকতে পারে না। সবার মাঝে কেমন আলাদা হয়ে গ্যাঁট হয়ে বসে থাকে।ঃ(

    আর সোসেনের সেসব লেখার লিং আমায় সত্বর দেওয়া হোক। আমি যে এত স্বাধীনতা, অচাপে রেখে আমার ছেলেকে ফেলু বানিয়ে ফেললুম। তার কি হবে অ্যাঁ? খালি ভালো মানুষ হলে পেট ভরবে কেমন করে!
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:২৭175932
  • ও আই সি।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:২৫175931
  • এইগুলা ঠিক স্কুল শিক্ষা সংক্রান্ত কোনো বিষয় নয়। :-D
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:২১175930
  • আমি এইটা বুঝতে পারিনি। এগুলো কি?
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:১৪175929
  • হনু, হ্যাঁ নিশ্চয়। এক ভদ্রলোক তাঁর ছেলেকে সরকারী থেকে ছাড়িয়ে এবারে প্রাইভেটে ভর্তি করবেনই করবেন এরকম ইচ্ছে ব্যক্ত করছিলেন। এমতাবস্থায় আমি গলাখাঁকারি দিয়ে জানালাম যে আগামী সপ্তায় ছুটিতে যাচ্ছি, তা এই সপ্তাহের মধ্যে small PE router & Large PE router নিয়ে সিদ্ধান্তটা জানিয়ে দিলে আমি টেস্ট টিমের সাথে কথাবার্তা পাকা করে যেতে পারি। নাহলে ...

    ব্যাস! ঝপাঝপ সব নিজ নিজ বিজনেসে ফেরত গেছে। :-D
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:১০175928
  • ব্ল্যাকিং ওয়াইপ নিতে পারো তো!
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:০৮175927
  • দমু, তুমি বিটিশ এজুকেশন নিয়ে কি আমার সংক্ষিপ্ত পোবোন্দো টি লক্ষ্য কোরোচো?
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:০৭175926
  • এফর্ট যখন শুধুই নিজের জন্য তখনই তা জৈবিক টান! ওটার পরেও অনেক সেল্ফলেস এফর্ট বাবা-মায়েরা দিয়ে থাকেন, যাকে বৈজ্ঞানিক স্কেলে সবসময় মাপা যায় না। তার জন্য নিজেকে সেই পরিস্থিতিতে দাঁড় করাতে হয়। অন্য মানুষটার ভাবনার বা পরিস্থিতিরও ম্যাপিংয়ের প্রচেষ্টা করতে হয়। তবেই তো প্রপার অ্যানালিসিস হবে, নয়তো শুধুই অভিযোগের ভান্ডার রয়ে যায়!

    সোসেন -- আজকে সকালে একটু সময় পেয়ে তোমার লেখাগুলো পড়লাম। খুব ভালো হয়েছে!
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:৪৯175925
  • দমুদি -:D
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:৪৮175924
  • হু, পরে কখনো। আমার ধারণা প্রশ্নগুলো অনেকের মধ্যেই আছে, কিন্তু কিছুটা ভালোবাসা আর কিছুটা পেরেন্টাল এফর্ট গ্লোরিফিকেসনের একটা ট্রেনড আমাদের ওই বেনিফিট অফ ডাউট দিতে বাধ্য করায়। সকলকেই। আর নিজেদের সন্তান হলে তো সেই ভিশাস সাইকেল, সেই আইডেনটিফিকেসনের লুপ। তখন তো আমরা-ই বাবা মা। এই লুপটা তো খুব দরকার মানুষের জন্য, এই এমপ্যাথী টুকুন-ও ; গোটা মানুষ জাতটার জন্যই এই এমপ্যাথীটা প্রয়োজন। কিন্তু তার বাইরে শিশুপালন বোধহয় আলাদা একটা মানুষের ছানাকে পালন নয়, নিজের বংশধরকে, ছায়াকে, বা এক্সটেনডেড নিজেকেই পালন। এই রকম। ওই এফর্টটা বেশিটাই নিজের জন্য। এটা আমার ধারণা। নিতান্তই ব্যক্তিগত।
    বাদবাকি প্রশ্নগুলো পরে কখনো।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:৪৪175923
  • অথবা আমি সুষেণ আর হুচি মিলে চুপিচুপি অফলাইন আলোচনা করে নেবো। ব্যাঙকেও ডেকে নেবো।
    চলবে?
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:৪৩175922
  • আসলে ব্ল্যাঙ্কির ভয় হলো পাছে বিছুটি পিথিবি থেকে লোপ পেয়ে যায়। ;-)
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:৩৮175920
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা ব্ল্যাংকির বিছুটির ভয়। হ্যা হ্যা হ্যা হ্যা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত