এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৪৭175861
  • হুচিকে হাঁটা শেখানোর জন্য গোয়া নিয়ে যাওয়া হয়েছিল ? :-D
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৪৫175858
  • ১। নিকোলাই গোগল - রাদুগা
    ২। চেকভের গল্প সঙ্কলনঃNBA
    ৩।যুদ্ধ চাই না আরঃNBA
    ৪। বঞ্চিত লাঞ্ছিতঃNBA
    ৫। জ্যোতিঃবিদ্যার খোশখবরঃ ইয়া পেরেলম্যান
    ৬। Algebra can be funঃইয়া পেরেলম্যান
    ৭। দুনিয়া কাঁপানো দশ দিনঃ জন রীড NBA
    ৮। উভচর মানুষঃ আলেক্সান্দর বেলায়েভ NBA
    ৯। মানুষের মতো মানুষ ঃ বলিস পলেভয় NBA
    ১০। ফাঁসীর মঞ্চ থেকে
    ১১। আলেক্সান্দর পুশকিন নির্বাচিত রচনাবলীঃ রাদুগা
    ১২।মাস্কিম গোর্কির ছোটগল্প - NBA
    ১৩। Figures for funঃইয়া পেরেলম্যানঃমির পাবলিকশন
    ১৪।অঙ্কের মজা ঃইয়া পেরেলম্যান ঃ মির পাবলিকশন
    ১৫।মানুষ কী করে বড়ো হলঃ ইলিন ও সেগাল ঃ NBA
    ১৬। ইস্পাতঃ NBA
    ১৭।কার্ল মার্কসঃ NBA
    ১৮। এঙ্গেলসঃ NBA
    ১৯। কেন আমি বাবার মতোন ঃ ন লুচনিক।
    ২০। বাবর ঃ NBA

    আরো দুটো আলমারী এখনো খোঁজা হয় নি। এখনো কিছু কিছু বেরোবে মনে হচ্ছে।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৪৫175859
  • এসসিএইচ ই তো পেরেন্টিং জিগ্যেস করলেন ঃ-)

    ঝিকি খুবই ভাল আইডিয়া দিলে।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৪৩175857
  • আমিও দক্ষিণে যাই নি। হায়দরাবাদ অবধি গেছিলাম। এখন দক্ষিণ ঘোরা হবে না। দিল্লীর আশেপাশেই ঘুরতে হবে।
  • sch | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৪২175856
  • এই তো টিম স্যার - কাছেই আছি - স্যান দিদিকে জিগোলাম তো তিনি ব্যাড পেরেন্তিং বলতে চাইছেন কি না
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩৯175853
  • সেই পেরেন্টিং এসেই পড়েছে। এসসিহেইচ কোথায় গেলেন? ঃ-)
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩৯175854
  • দিল্লী থেকে একটা উইকএন্ডে খাজুরাহো ঘুরে আসা যায়। নিজামুদ্দিন থেকে ডাইরেক্ট ট্রেন আছে। ঠান্ডা পড়লে ট্রাই করতে পারো।
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩৯175855
  • আমিও খাজুরাহো যাই নি। দক্ষিন ভারতেও কোথাও যাই নি। গোয়া-অজন্তা-ইলোরা নাকি যাওয়া হয়েছিল আমার দশ মাস বয়সে। আমি গোয়াতে হাঁটতে শিখি আর অজন্তাতে বাবার গায়ে বমি করি ঃ-)
    বাকি বাবা-মার সাথে থাকার সময়টুকু বেশির ভাগই ঘোরা হয়েছে ছোটনাগপুরের গ্রামে গ্রামে।
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩৬175852
  • তাই নাকি? কে জানে কোনদিন থাকার সুযোগ হবে কিনা! আজকাল প্রচুর খুঁতখুঁতানি বেড়েছে হাইজিন নিয়ে। তবে মনে হয় পেরে যাব।

    মে-মাসের শুরুর দিকে যখন কাজাখ্স্তানের দক্ষিনে বেড়াতে গেলাম মাইলের পর মাইল স্তেপের ওপর চলেছি। অ্যামেরিকা প্রায় প্রতি একজিটে রেস্ট এরিয়া বানিয়ে রেখে যে বদঅভ্যাসটা করে দিয়েছে ভেবেছিলাম তার ফল ভুগতে হবে। স্তেপের যে অঞ্চলে মানুষই থাকে না সেখানে কোথায় জল, কোথায় বাথরুম! তো দেখলাম ছোটবেলার শিক্ষা বৃথা যায় নি। কিছুক্ষণ ইতস্তত করার পর ঢিপির আড়াল, মাথার ওপর খোলা আকাশ দিব্যি বরন করে নিতে পারলাম ;-)
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩৫175851
  • নাঃ যাইনি।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩৪175850
  • স্যান খাজুরাহো গেছ?
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩২175849
  • আর এখন কাজ করতে ইচ্ছে করছেনা কোনো মানে হয় ঃ-(
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩১175847
  • আমি তো নিজে রোজাগার শুরুর পর থেকে যতটা সম্ভব ঘুরেছি। তবে আগে পরে কখনও ১ মাসের জন্য ঘুরি নি। সবচেয়ে বড় ক্যাম্প ছিল ১৫ দিনের, শ্রীনগরে, যাওয়া আসা মিলিয়ে।
    আর এবার নিউ ইয়ারে ব্যাংককেও ফুকেত গেলাম ১০ দিনের জন্য।
    এবছর যা তা ঘোরা হল, জানুতে থাইল্যান্ড, জুনে বেজিং গ্রেট ওয়াল, অগস্টে কলকাতা দিল্লী। এ ছাড়া দু চাহতে সপ্তাহান্তের বেড়ু বেড়ু। ডিসে তে দিল্লী গেলে জয়্সলমীর/ ডালহৌসী যাব, না গেলে ভিয়েতনাম।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৩১175848
  • ইন্টারনেটের বাইরেও পোচুর হোমস্টে আছে। তবে ফ্যামিলি নিয়ে বেড়াতে গেলে সবাইকে সন্তুষ্ট করা মুশকিল আছে। ঃ-(
  • Cheick-mate | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:২৪175845
  • বোতীন কোন সত্যযুগে পড়ে আছে। আরে চারটের হিসেব তো আমিই জানি!
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:২৪175846
  • হুচি, আমি তোমার বর্ননা করা বাড়ীর মতই বলছি। অর্গানাইজড হোমস্টে গোয়াতে প্রচুর আছে, মহারাষ্ট্রেও কিছু। সেগুলোর কথা বলছি না, সেগুলোও খুবই ভাল যদিও।
  • /\ | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:২০175844
  • দিবানিদ্রার আগে বই য়ের লিস্ট টা বানিয়ে নিলে হত না?
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:১৮175843
  • ওফ সবাই কেমন মন খারাপ করা লেখা লিখছে।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:১৭175842
  • আরেকটা অসাধারণ ঘোরা হয়েছিল কালিম্পং লাভা লোলেগাঁও রিশপ। রিশপে তখনও ইলেকট্রিসিটি আসেনি। কাঠের বাড়িতে থাকা। একজন স্থানীয় মহিলা দিনের হিসেবে গরম জল বয়ে আনতেন।
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:১৫175841
  • দমদি, শুধু পাহাড়ে কেন, কেরালাতেও শুনেছি অনেকে নিজের বাড়িতে থাকতে দেন। সেইসব বাড়ি ওয়েবসাইটে লিস্টেট থাকে। রীতিমত কোয়ালিটি কন্ট্রোল পার হওয়া বাড়ি। এটা তো বেশ পপুলার বিজনেস এখন। তবে আমি যেগুলোর কথা বলছি সেগুলোর সাথে আজকালকার হোম-স্টের তফাত আছে। অসংগঠিত তো বটেই, সুযোগসুবিধাও খুব লিমিটেড। হাজারীবাগে রাজু নামে একটি ছেলের বাড়িতে থাকা হয়েছিল। সতেরো-আঠারো বছর বয়েস হবে। আমাদের রাজুদা। কিছুদিন পরেই তার বিয়ে হবে। তখন তার সাথে, তার মায়ের সাথে শুধুই রাজুর বিয়ের গল্প। সেই রাজুদার বৌকে কোনদিন দেখতে পেলাম না এ আমার মস্ত বড় দুঃখ ছিল অনেকদিন ধরে।
  • de | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:১৪175840
  • ব্ল্যাংকির জন্মোদিন নাকি? অনেক শুভেচ্ছা -- অনেক ভালো ভালো লেন্স হোক, ভালো বৌ হোক --

    হুচির ঘুরতে যাওয়াগুলো কি সুন্দর! আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিলো বলে, ছোটবেলা অল্পই ঘুরেছি -- অতোজন মিলে বাবা-মা ঠিক কুলিয়ে উঠতে পারতেন না। ওই পুরী, দার্জ্জিলিং গোছের ঘোরা, তাই কতো ভালো লাগতো তখন!
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:০৯175839
  • ভাত
    ডাল
    বড়ি ভাজা
    পেঁপে সেদ্ধ
    চিংড়ি আলু কপির ঝোল
    কয়েতবেল
    টক দই( বড়িতে পাতানো)

    এই বার একটা দিবা নিদ্রা চাই।
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:০৭175837
  • সেই রকম 'হলিডে' আমাদের বার দুয়েক হয়েছিল মনে হয়। প্রথমবার আমি খুব ছোট, ভাই সবে হয়েছে। হরিদ্বার, মুসৌরী, মথুরা, বৃন্দাবন, লছমনঝুলা। আমার সেটা খুব ভালো মনে নেই। মুসৌরীতে যে হোটেলে ছিলাম তার জানলা দিয়ে কেবল কার দেখা যেত। লছমনঝুলায় একটা অনেক পুরোনো পাথরের বাড়ির দোতলায় ছিলাম। ঠান্ডা ঠান্ডা পাথরের মেঝে, উঁচু সিঁড়ি। হরিদ্বারে দশেরার দিন ছিলাম। রাবন পোড়ানোর পর রাস্তায় প্রসেশন বেরোল রাম-লক্ষণ-সীতাকে নিয়ে। আর কিছু মনে নেই।

    আর যে 'হলিডে'টা খুব এনজয় করেছিলাম সেটা পাক্কা একমাসের রাজস্থান ভ্রমণ। ভরতপুর-জয়পুর-আজমেঢ়-চিতোর গড়-উদয়্পুর-রণক পুর-মাউন্ট আবু-যোধপুর-জয়সলমের-বীকানের করে বাবার মনে হল বুঁদিটা বাদ পড়ে গেছে। বীকানের থেকে ওভারনাইট বাসে কোটা। পরের দিন সকালে বুঁদির কেল্লা। আমরা ছাড়া আর একজন মাত্র টুরিস্ট গোটা কেল্লাটায়। কোন কোন ঘর এত অন্ধকার যে কিচ্ছুটি দেখা যায় না, ছুঁচোর গন্ধে ভর্তি। অমন একটা কিচ্ছু দেখতে না পাওয়া ঘরে বাবা আন্দাজে ফ্ল্যাশ মেরে সিলিং এর ছবি তুলেছিল। সেই ছবি যখন প্রিন্ট হয়ে এল তখন দেখা গেল কি অপূর্ব মিনাকারি কারুকার্য তাতে। এখনও পর্যন্ত জীবনের অন্যতম শ্রেষ্ঠ ট্যুর রাজস্থান।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:০৭175838
  • বুনানের অন্ততঃ তিন টি বৌ হোক এই আশীর্বাদ করি ঃ)
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:০৫175835
  • ক্কি কান্ড! একটা কলে জয়েন করে শুনছি লংডঙে সরকারী স্কুলে নাকি গ্রামার শেখায় না, প্রাইভেট স্কুলে শেখায় আর ব্যবহারও বেশী পোলাইট হয় ---- আমার নিজের উপস্থিতি জানান দেওয়া উচিৎ বোধহয়। সায়েবগণ খুবই উত্তেজিত হয়ে পড়েছেন।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:০৫175836
  • দক্ষিণে এবং উত্তরে, মূলত পাহাড়ী এলাকায়, এখনও হোমস্টে অপশন চালু আছে হইহই করে। ব্ল্যাংকি জানবে।
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:০৩175834
  • এই সেদিন লখনৌ ঘুরে এসে, এই বিরাগের কি কারণ।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:০১175833
  • এখন আর বেড়ানো হয় না, শুধু বেড়ানোর প্ল্যান হয় আর বেড়ানো ক্যানসেলড হয় ঃ-((((
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫৯175831
  • পরের জন্মে আমার ছোটবেলাটা আর একটু বড় হবে এমনি আশা রাখি। :)
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১৩:৫৯175832
  • হুচি, এখনও কারো বাড়ী থেকে যাওয়া যায় একটু ওপরের দিকে, মানে হিমালয়ের কথা বলছি আর কি।
    ডিঃ দক্ষিণের কথা অবশ্য জানি না, যাই নি কখনও। ইচ্ছেও করে না। ও বুড়োসুড়ো হয়ে গেলে তখন যাবখনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত