এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫৬175743
  • অপেক্ষা করে আছি কেউ এসে বলবে শংকর পড়তে ভাললাগে। নাঁতেলের কম্পিটিশন বলে কথা ঃ-D
  • lcm | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫৫175739
  • আশুতোষ, আশাপূর্ণা, শংকর
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫৪175737
  • চিত্তরঞ্জন মাইতি দুষ্পাচ্য, তাই বলে ছেড়ে দেই নি। HHB আর কালো চশমা আঁকতে জানিনা।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫৪175738
  • তবে মেমসাহেব সিনিমাটা আবার দেখব। জাস্ট ঐ ঝরো ঝরো মুখর বাদর দিনে গানটা দেখার জন্য, আর কিছু বিশেষ বিশেষ সীনে অপর্ণা সেনকে দেখার জন্য।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫৩175735
  • আমি পেলে আশু মুখুজ্জে আবার পড়ব। নিমাই ভটচাজ নৈব নৈব চ।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫৩175736
  • আশু মুখুজ্জে নেই বলেই আজ টলিউডের এমন দুরবস্থা।
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫২175732
  • আর দমুদি কি প্পনরে জিগাইছিল? খালি ভাগ বসানোর ধান্দা।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫২175733
  • আ মু, প্র রা জঘইন্য!
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫২175734
  • চিত্তরঞ্জন মাইতি বোধ হয় পড়ি নি, নামটা শুনলে তো খালি ফিজিক্স বইই মাথায় আসছে, তবে নিমাই ভট্টা পড়েছি, আর আশু মুখুজ্জেও পড়েছি। বলতে নেই, সে বয়েসে ভালোই লেগেছিল।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫১175728
  • হ্যাঁ তো। কয়েকটা তো খুব ভালো লেগেছিল। যেমন বলাকার মন, আনন্দরূপ, কাল তুমি আলেয়া, পঞ্চতপা, নগর পারে রূপনগর
    মানে আশু মুখুজ্যের কথ্যা বললাম।

    এখন পড়ার দুঃসাহস অবশ্য করব না।
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫১175729
  • আরে, আমি সব পড়েছি আশু মুখুজ্যের।
    আর বড় হয়ে আর একবার পড়ার চেষ্টাও করিনি। তাই নষ্টলজিতে সবই ভাল্লাগে।
    আর ওই রকম একের পর এক প্লটওলা গল্প লিখতে ক্যালি লাগে। আমি তো আজ অব্দি একখানাও সত্যিকারের গল্প লিখতে পারলাম না।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫১175730
  • ঠিকঠাক "হোম" থেকে?
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫১175731
  • কেউ আবার কী! আমারই তো আশু মুখুজ্জে গোলা লাগত।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৫০175727
  • হোমমেড চকোলেট ভালোই বাসি। কিন্তু ঠিকঠাক জায়গা থেকে কিনতে হয়।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৪৯175726
  • চি ম পড়িনি, আপেল বাগানের মালিকও হইনি। তবে কিনা পুর্বরাগ পর্বে কুফরির কাছে এক আপেল বাগানে সারাদিন কাটিয়েছিলাম।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৪৮175725
  • এবার কেউ নির্ঘাৎ বলবে আশুতোষ মুখুজ্যেও ভালো লাগত।
  • sosen | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৪৭175724
  • দমুদি, ক্যানো, ক্যানো? হোম মেড চকলেট খাইনি, কিন্তু কেক, পুডিং, কুকিজ ভালোবাসি। ওটাও ভালবাসব নিশ্চয়।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৪০175723
  • তবে চিত্তরঞ্জন মাইতি পড়ে হিমাচল প্রদেশে একটি আপেলবাগানসহ পাহাড়ের ঢালে বাড়ীর মালিক হবার ভারী শখ হয়েছিল।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৩৯175722
  • আরেকটি কবচ প্রদানপূর্বক মমাপি কাটিতং -

  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৩৫175721
  • আমি ঝিকির দলে। মেমসাহেব পড়ে উদ্বেলিত হয়ে পড়েছিলাম।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৩৩175720
  • কি যে বল, কাঁচা বয়সে মেমসাহেব কি ভালো ই না লেগেছিল!
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১১:৩১175719
  • হুঁ নিমাই ভটচাজ আর চিত্তরঞ্জন মাইতি খুব খারাপ লাগত। খুউব। কিন্তু তাও হাতে পেলেই পড়ে ফেলতাম। তখন তো আর অপছন্দ বলে ফেলে দেবার বিলাসিতা করা সম্ভব ছিল না, ছাপার অক্ষর যা পেতাম সব পড়তাম। পঞ্জিকা, ঠোঙা (তখন সব জিনিষই প্রায় খবরের কাগজের ঠোঙায় দিত)। রামকেষ্ট কথামৃত, গৌরীমা নামে কি একটা বই, কৃত্তিবাসে রামায়ন এমুড়ো ওমুড়ো
    স-অ-ব
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ১১:২৯175718
  • আজকের 'আঁতেল চিনি কিসে মা গো' অধিবেশন শেষ করছি একটি কবচ দিয়ে -

  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ১১:২৮175717
  • ডিডিদা ওটা কাকে বলল বে?
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ১১:২৪175716
  • এই গল্পটা আমি পড়িনি মনে হচ্ছে। তবে ইঁদুরের জন্য কাবাব! বাপরে কি বড়লোক!!
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ১১:২১175715
  • কুমুদি, কাবাব বিষ মাখিয়ে খাটের তলায় রাখা ছিল। মেয়ের শরীর খারাপ ছিল বলে মা মেয়েকে কাবাব খেতে দেননি। অতএব দাদুর ঘরে ঢুকে মেয়ে কাবাব দেখতে পেয়ে খেয়ে নেয়।
  • kumu | ২৩ অক্টোবর ২০১৩ ১১:১৯175714
  • আমি ও দমু দেখচি সর্বভুক।সবই পড়ি।শুধু নিমাই ভঃ পারিনি কিছুতেই।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১১:১৪175711
  • মানে ওর প্রজেক্টের।ঃ)
  • | ২৩ অক্টোবর ২০১৩ ১১:১৪175712
  • সুষেণ কি হোমমেড চক্কেট খেতে ভালোবাসে?
  • Bhagidaar | ২৩ অক্টোবর ২০১৩ ১১:১৪175713
  • শ্বেতা তুমি গিয়ে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার টইতে একটু লেখনা? প্লিস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত