এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৬175619
  • আমি পিন্ডিদার গল্পও পড়তাম যখন সহজ পাচ্য কিছু পড়তে হতো।
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৬175620
  • পরাশর বর্মা, কেন যেন, হাতে পাই নি খুব একটা
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৫175618
  • কিরীটি আমারও ভাল লাগেনি তেমন, তবে সে ছিল গোগ্রাসে বই গেলার সময়, কান্তি পি দত্ত-র মোটা-দা, ভ্ল্টু-দা সিরিজ, ৭৫ পয়সায় কেনা স্বপনকুমারের কালনাগিনী বা ড্রাগন সিরিজের বই - সবই চলত
  • π | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩৪175617
  • এসব কলকাকলির মধ্যেই আমি কেমন মন দিয়ে বলিউড দেখে চলেছে। সে না ক্লাসিকাল, না নিও বলিউড, না সাব অল্টার্ন। এখনো অব্দি করভা চৌথ আসেনি অবশ্য, তবে যেকোনো মুহূর্তে এসে পড়বে না, তার গ্রান্টি নেই। হয়তো প্রাক্তনী স্ত্রী করভা চৌথ পালন করছেন, এরকমটাই দেখিয়ে দিল। কিচ্ছু বলা যায় না।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩২175614
  • অপ্পনকে ক। সব বেড়ানো এক না।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩২175615
  • তবে সইত্যের পথ থেকে যাতে বিচলিত না হয়ে পড়ি, তাই জানিয়ে রাখা ভাল যে আমি প্রভূত পরাশর বর্মাও পড়েছি ছেলেবেলায়, বিধান শিশু উদ্যান লাইব্রেরি থেকে নিয়ে? শিশু উদ্যানের লাইব্রেরিতে কেন যে পরাশর বর্মা রাখত, ভগবান জানে।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩২175616
  • কিরীটী ? কি খারাপ কি খারাপ।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩১175613
  • হুচি ঠিক বলেছে। মধ্যবিত্তরাও অনেকেই তো বছর বছরই বেড়াতে যেত। হয়তো স্লিপারের টিকিট কাটত, হলিডে হোম বা গেস্ট হাউসে থাকত, কিন্তু যেত। প্রতি বছর অন্তত একবার আমরাও ঘুরতে গেছি, আমরা থোড়াই বড়লোক ছিলাম।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:৩০175612
  • এটা হুচিকে।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৯175611
  • আরে সব বেড়াতে যাওয়া নয় সমান।
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৮175609
  • শনি-মঙ্গল-টা বেশ ভাল ছিল।
    কিরীটি-ও সবই পড়েছিলাম তখন,কালোভ্রমরের কর্মক্ষেত্র রেঙ্গুন
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৮175610
  • বটেই তো। হেমন্ত-মান্না থেকে পিন্টু হল গানে আঁতলামির কবচ। সিনেমায় অগ্রদূত, দীনেন গুপ্ত-টুপ্ত হুলিয়ে না দেখলে অক্ষদা হয়ে যাবার চান্স খুব বেশি।

    বাই দ্য ওয়ে, অক্ষদা কী আমার ঋত্বিকের ওপর লেখাটার সমালোচনা লিখেছিলেন?
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৭175607
  • আমি কিন্তু ছোটবেলায় বছর বছর বেড়াতে গেছি। যদিও আমরা উচ্চকোটির জীব ছিলাম না। আমার বাবা-মা খুব ঘুরতে ভালোবাসেন। অনেক সময় ট্রেনে রিজাভের্শনও থাকত না। জেনারেল কম্পার্ট্মেন্টে বেডিং নিয়ে উঠে পড়েছি আমরা। হোটেল বুকিং-এর বালাই নেই। ছোটনাগপুরের কোন গ্রাম গন্তব্য। সেখানে কারোর বাড়ির একটা ঘর ভাড়া নিয়ে থাকা হত। বেড়াতে যাওয়া যে বড়লোকদের ব্যাপার সেটা কখনও বুঝিনি ছোটবেলায়।
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৭175608
  • কাকাবাবু তো মধ্যবিত্ত পরিবারের লোক।
    ইশ সেদিন কিছু কাকাবাবু পড়লাম ফিরে আমার্বইডটকম থেকে, কি খারাপ লাগল :-(
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৬175605
  • আর মেমরি, নামধাম সব ভুলে যাচ্চি :-(, সুডোকু করতে হবে
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৬175606
  • আমাদের বাড়িতে কে একজন, মনে হয় ছোট কাকিমা, নীহার গুপ্তের সব বই পড়তো। আমার হাতে অন্য বই না থাকলে পড়তে বাধ্য হতাম ওগুলো। কিন্তু বেশিদূর এগোতে পারিনি, বোর হয়ে গেলাম।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৫175604
  • কীরিটি রায় পড়তেন না? বুকের মধ্যে আমূল বিদ্ধ ছোরা .......
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৪175599
  • আমি যখন ঋতু গুহ-কে দেখলাম, ১৯৯১-এ, মোটা হয়ে গেছেন, কিছু চুল উঠে গেছে - খেলা যখনের কিশোরী বুলবুলি..
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৪175600
  • হ্যাঁ, মূল্যবান মতামত দেবার ছিল এদিকে ঝপ করে নেট চলে গেছিল।

    ছোটবেলায় কাকাবাবু আর ঋজুদা গোগ্রসে গিলতাম বটে কিন্তু উচ্চকোটির সব জীব মনে হত - হয় অ্যান্ডারসন ক্লাবে সাঁতার শেখে, নয় অমুকদা পাইলট তাদের বাড়িতে বেড়াতে আসে আর না হলে বছর বছর বেড়াতে যায়। এর কোনটা হবারই দূর দূর তক কৈ চান্স ছিল না, আমার দেখা জগতে।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৪175601
  • আমার শনি-মঙ্গল রহস্য মনে পড়লো আবছা।
  • h | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৪175602
  • এর পরে ন্যাড়া ক্লেম করবে, বেদের মেয়ে জোসনা র মিউজিকাল স্কোর ই একমাত্র পথ্য।
  • lcm | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৪175603
  • নীহার গুপ্ত আমি শুনতাম - বিবিধভারতীতে হত, রহস্য রোমাঞ্চ - কালো ভ্রমর - কি মিউজিক, গায়ে কাঁটা...
  • lcm | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২৩175598
  • অরণ্য-র তো ইয়ে ফটোগ্রাফিক মেমোরি। আমার কিসুই মনে থাকে না।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২২175595
  • স্বপনকুমার আমি পড়েছি। নীহার গুপ্ত অল্প পড়ে তারপর পোষায়নি।
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২২175596
  • কবচ চাইলে পড় 'মিসমিদের কব্চ'
  • san | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২২175597
  • ব্ল্যাংকিকে হ্যাপি বাড্ডে।

    আর টিম আর হুচির বিপজ্জনক কথা বুঝিনি, বুঝিয়ে দেওয়া হোক।
  • hu | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২১175592
  • সোসেন, হেমেন রায় ই-কপি নেব না। আমি দেখছি বাংলা বই ট্যাবে পড়তে বেশ অসুবিধে হচ্ছে। বড় স্ক্রীনে লীলা মজুমদার পড়ছিলাম অবশ্য। তাতে অসুবিধে নেই। কিন্তু অফিসে বসে গল্পের বই পড়া কাজের কথা না। অতএব আমার ট্যাবই ভরসা।
  • lcm | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২১175593
  • হ্যাঁ, হ্যাঁ, বিশালগড়, যখের ধন, ড্রাকুলা...
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২১175594
  • এলসিএম, খেলা যখন। ঋগু নাকি দারুণ সুন্দরী ছিলেন।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৯:২০175590
  • আমি কোন দলে? শুধু মনোরঞ্জনের জন্যই বই পড়ে, সিনেমা দেখি আর গুরু করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত