এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | ২৩ অক্টোবর ২০১৩ ০৭:৩৫175499
  • মিশর রহস্য যে কি বাজে সিনেমা!!!
  • | ২৩ অক্টোবর ২০১৩ ০৭:৩৫175500
  • হতে পারে।আমার তাই মনে হচ্ছিল। কিন্তু নিশ্চিত ছিলাম না।
  • Bhagidaar | ২৩ অক্টোবর ২০১৩ ০৭:৩৩175498
  • গুগুনগুম্বারের দেশে তো!
  • | ২৩ অক্টোবর ২০১৩ ০৭:২৯175497
  • আর Atoz ইঁদুর গল্প টা আমার ও খুব প্রিয়। একদম অন্যরকম।

    ইঁদুরের উপদ্রবে কাটলেটে বিষ মাখিয়ে রেখে দেওয়া হবে। সেই কাটলেট দাদুর ভুলে দাদুর অতি প্রিয় নাতনী খাবে। তাকে হসপিটালইজ্ড করা হবে। যখ্ন সে জীবন -মৃত্যুর মাঝে দুলছে তখন অপরাধী দাদু হামাগুড়ি দিয়ে অন্য বিষ মাখনো কাটলেট টি ইঁদুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর বলবে আমি ও তোমার কাছে আসছি দিদিভাই।ঃ((

    ( মেয়ে টির মারা যাওয়ার খবর টি গল্পে নিশ্চিত ভাবে বলা হয়েছিল কি, ও Atoz? )
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৭:১৮175496
  • শু দে রো র গুচ্ছ প্রশংসা পড়েছি। দেখার ইচ্ছে আছে।
    পরিণীতি কে আগের দুটো সিনেমাতেই বেশ লেগেছে।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৭:১৫175495
  • চে এ দেখিনি, টিভি তে যখন দিতে শুরু করবে তখন বাই পার্ট দেখে নেব। একসাথে পুরোটা হজম হবে না।
    রোহিত শেট্টি তো সাব অল্টার্ন দেরই সিনেমা বানায়।
  • | ২৩ অক্টোবর ২০১৩ ০৬:৫৩175494
  • বু ঋজু-দা আগে বেশ ভালো লাগতো। কোন একটা গল্প এ ;স্শারদীয়া আনন্দমেলায় পড়া, ঋজু-দা তিনটে কথা সমান ভাবে ওজন করে বললেন " আমরা পথ হারিয়েছি"।

    এই গলেপ বা অন্য কোন একটা গল্পে ঋজু-দা এবং তার সঙ্গী দের কীসের একট রক্ত খেতে দিয়েছিল আধিবাসী রা। সঙ্গী রা খেতে আপত্তি করলে ঋজু-দা বলে খেয়ে নে; না হলে ওরা অপমানিত বোধ করবে।
  • π | ২৩ অক্টোবর ২০১৩ ০৬:২০175493
  • মানে চেন্নাই এক্সপ্রেস আর কি।
  • π | ২৩ অক্টোবর ২০১৩ ০৬:১৭175492
  • আচ্ছা। অর্পণের পোস্ট পড়ে মনে হল, লুঙ্গি ডান্স কোন ক্যাটেগরিতে ঢুকবে ?

    ওদিকে আমি শুদ্ধ দেশি রোমান্সের একটা গানের লুপে পড়ে গেছি। পরিণীতিকেও বেশ লাগছে।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৬:১০175491
  • ব্ল্যান্ক, সিনেমার নাম খানদান, গান ' তুমহি মেরি মঞ্জিল, তুমহি মেরি পুজা'।
    ওটা করোয়া চৌথ না এমনি সান্ত্বনা দেওয়ার গান সেটা ভুলে গেছি।
  • jhiki | ২৩ অক্টোবর ২০১৩ ০৬:০৬175490
  • পাই, ক্লাসিক বলিউড একটা দেওয়ালীতে রিলিজ করছে। সঞ্জয় লীলা বনশালীর 'রামলীলা'।
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০৩:৪৩175489
  • অরে ধুর। গাড়িটা বেশ ঘষে দিয়েছে। বরফ গলতে এই টের পেলাম। :(
  • 4z | ২৩ অক্টোবর ২০১৩ ০৩:৩৮175488
  • ব্ল্যাংকিকে হ্যাবাড্ডি। এক পিচার সাংগ্রিয়া আর একটা ৪০০এমএম প্রাইম দিলাম।
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৩ ০৩:১৬175486
  • পুরানো আমলে বুদ্ধদেব গুহ বেশ দারুণ লেখা লিখেছেন কিছু। এই তো সেদিন পুরানো গল্পের কিছু কালেকশন পেলাম, সেখানে আছে বুদ্ধগুহের গল্প "ইঁদুর", এক বাতিলের খাতায় পড়ে যাওয়া বিপত্নীক বৃদ্ধ আর এক ছোট্টো নাতনি মিষ্টির গল্প, ইঁদুর মারা বিষে দুইজনেই মরে গেল, আর তারপরে কুচি কুচি করে সম্পর্ক ভালোবাসা মর্যাদা সব কাটতে থাকা ইঁদুরমানুষদের থেকে মুক্তি পেয়ে তারা চললো এক শিশিরভেজা বনপথ দিয়ে, মিষ্টি বলছে "দাদু দাদু দ্যাখো ঐ যে ঠাম্মা দাঁড়িয়ে আছে, ঠাম্মাকে কী সুন্দর লাগছে!"
    খুব ভালো ছিল গল্পটা।
  • aka | ২৩ অক্টোবর ২০১৩ ০৩:০৯175485
  • ব্ল্যাংকির জন্য পাহাড়ে পাহাড়ে আরও অনেক বউ করোয়া চৌথ করুক।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০৩:০৮175484
  • গুরুত্বপূর্ণ আপডেট দিতে ফিরে এলাম - বয়েস যত বাড়ে, বুদ্ধি যত পাকে তত আঁতেলপনার রক্তচক্ষুকে হেলায় উপেক্ষা করতে শেখা যায়। অতএব, হে বীর, বেড়ে উঠুন। বুগু পড়ুন।
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৩:০২175483
  • হ্যাবাড্ডে ব্ল্যাঙ্কি, দুনিয়ার সব মাল চেখে ফেল, আর সব পাহাড়ে পা রাখ
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০৩:০১175482
  • গুরু হচ্ছে আমাদের মত ল্যালা পাব্লিকের জন্য, তো ল্যালা পাঠক হিসেবে আমি বুগু-ই পড়ব, মার্কেজ নয়। ইংরিজি-ও পড়ব না, বাংলা বইপত্তর পড়ব।

    ঈশেন-কে চন্দ্রবিন্দু দিলাম। আঁতেল-পনা মূর্দাবাদ, ল্যালামি জিন্দাবাদ
  • kk | ২৩ অক্টোবর ২০১৩ ০২:৩১175481
  • ব্ল্যাংকির জন্মদিন নাকি? ব্ল্যাংকিকে ইতালিয়ান রামকেক দিলাম।
  • kk | ২৩ অক্টোবর ২০১৩ ০২:৩০175480
  • কুমুদিদি,

    আমার কাছে 'অন্য শিকার' আছে। কিন্তু তোমার মেল অ্যাড্রেস ভুলে গেছি ! ঃ(
  • Blank | ২৩ অক্টোবর ২০১৩ ০২:১৬175479
  • থ্যাংকু জানিয়ে এবংহ মানুষের কল্যানে আমার মতামত টুকু দিয়ে যাই।
    আমার জম্মদিনেই করভাচৌথ হয়, উল্টোটা সত্য নহে।
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০২:০৮175478
  • ধুর।

    সকাল বেলায় স্তোত্র পড়ি
    সাক্ষাতে কই হাই
    সন্ধ্যেবেলায় করবা চৌথ
    আমরা আইটি গাই।

    -- এইটা হল ন্যাড়াদার কাউন্টার আর্গুমেন্ট।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ০২:০৬175477
  • জাহাজের সিনেমা বোলে তো মন? নাকি শি অ থি?

    পুরনো সুনীল দত্তর একটা সিনেমার গান দেখেছিলাম। গানটা ভুলে গেছি, মহম্মদ রফির গাওয়া, সুনীল দত্ত ডান হাতটা নুলো করে খোঁড়াচ্ছে। তাতে মনে হয় করবাচৌথের সীন ছিল।

    ঘুমোতে যাই। ব্ল্যাংকির জন্মদিন হলে হ্যাবাড্ডিও বলে যাই।
  • π | ২৩ অক্টোবর ২০১৩ ০২:০৪175474
  • পাহাড়ে পাহাড়ে পাহাড়ী বৌমারা ব্ল্যাংকির জন্য করবাচৌথের উপোস করুক ঃ)
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০২:০৪175475
  • ফেকু যদি না বুঝে থাকেন, ওঁয়ার ভালো নাম চুলবুল।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০২:০৪175476
  • আর কতদিকে দেখব? কবি নেত্যও নেই, কাজুও কবিতা লেখে না। রায়্গুণাকরও নেই, কাশীরামও রামলীলা শোনায় না। কাজেই শ্লোকগুলো লেখার দায়িত্ব নিতেই হল।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০২:০৩175473
  • ক্লাসিকাল বলিউড ইজ ডাইং। এখন হয় নিও বলিউড, নয় সাব অল্টার্ন বলিউড।

    একদিকে শিপ অফ থিসিয়াস, তো অন্যদিকে ফেকু পাঁড়ে।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৫৯175470
  • তোমরা পড় ফুকো, পামুক আমরা বুগুর ফ্যান।
    তোমরা ছোট ফিল্ম ফেস্ট তো আমরা জ্যাকি চ্যান।।
    আমরা হলাম আরশোল্লা, তোমরা ডাইনোসর।
    তোমরা হলে বাজির আলো, আমরা পূবের ভোর।।
    তোমরা হলে আঁতেলছানা, আমরা কড়বা চৌথ।
    আমরা আছি যুগে যুগে, তোমরা হবে ফৌত।।
  • π | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৫৯175471
  • জাহাজের সিনেমা অন্য বলিউড। নিও বলিউড। বলিউডের নতুন ধারা। ইঃ। ওসব দেখলে হবেনা। নব্বই পরবর্তী ক্লাসিকাল বলিউড দেখতে হবে। ভেবে দেখলাম, এই করবা চৌথের উপদ্রব কি পুরানো সিনিমায় তেমন ছিল ? নাকি ঐ নব্বই থেকে ডিডিএলজে মার্কা সুপার রিচ ফ্যামিলিসমূহের সুপার ন্যাকা বিশুদ্ধ ভারতীয় পারিবারিক সোপ অপেরার আগমনের সাথে সাথে এই ফ্যাশনের শুরু ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত