এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৫৯175472
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু। দ্রৌপদীর কেসটা ডাইসি লাগল। তিনি কি পাঁচটি চাঁদ ম্যামুফ্যাকচার করতেন, নাকি একটা চাঁদেই চলত?
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৫৬175469
  • হ্যাঁ, আজই তো। পবিত্র করবাচৌথের চাঁদ দেখে ব্ল্যাংকি জন্মেছে। শুভ করবাচৌথ ব্ল্যাংকি। পাহাড়ে পাহাড়ে অনেকে চাঁদ দেখুক।
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৫৫175468
  • প্রথম গপ্পোটা পুরোটাই দেখেছি। দেখে তো হুব্বা। ভেবেছিলাম হিন্দি সিনেমা দেখব, দেখি, লোকে বেশিটা ইংরিজি বলছে, আর বাকিটা আরবি। বলিউডের হল কি, কে জানে।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৫৩175466
  • আজ ব্ল্যাংকির জন্মদিন নাকি?
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৫২175464
  • আমি বলিউড দেখি তো। এই তো সেদিন ওই জাহাজের সিনেমাটা দেখলাম খনিক। তাতে করবাচৌথ ছিলনা। (সিনিমাটা খানিক দেখেছি, সমালোচনা করা উচিত না, কিন্তু বাজের দিকেই লাগছিল, জনহিতার্থে এইটুকু বলা যেতে পারে)।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৫২175465
  • এঃ হেঃ, ডিজে না, আর্জে।

    ওই একই হল।
  • Arpan | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৪৭175463
  • এফেম চ্যানেলে এক ন্যাকাষষ্ঠী ডিজে থেকে থেকে ই হ্যাপি করভাচৌথ ইঃ বলে ফোনে লোকজনকে বোর করতে লাগল। একজন গম্ভীর মুখে জানাল এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, চাঁদ-ফাঁদের কোন সিন নেই।

    বাপরে বাপ, সাউথেও এসব উপদ্রব শুরু হল শেষে!
  • π | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৪৩175461
  • এই সব সাধারণ জ্ঞান আহরণের জন্যই বলিউডি সিনিমা দেখতে হয়। খালি আঁতেল আঁতেল সিনিমা দেখলে হবে ! কভি খুশি কভি গম, হম দিল দে চুকে সনম, ভাগবান, ডিডিএলজে.. লিস্ট ইজ এন্ডলেস। আজই গিয়ে দেখে ফেলো !
  • aka | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৪৩175462
  • মাক্কালি আমি জানতাম মাহি মাহি মানে ডলফিন মানে সুন্দর ডলফিন যদিও প্যাকেটের গায়ে ডলফিন ফিসেরই ছবি লাগানো থাকে। তবে যাইহোক খেতে হেবি ভালো।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৩৫175460
  • কাকুপিসিকে জিগিয়ে দ্যাখো না। নয় তো ম-কে জিগাও। সে জানবে :)
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৩৪175458
  • ক্কী দিনকাল, এবার শুনব, পীপিলিকা পাখি। :(
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৩৪175459
  • এই করবাচৌথ ব্যাপারটাও আমাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হোক। ভাসাভাসা জ্ঞানলাভ হয়েছে, পুরো ডিটেল চাই।
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৩১175455
  • ইদিকে আজ একজন ছানা, রোহতাকের বাসিন্দা, এসে আমাকে খুব সহানুভূতির সুরে বলল, ভাবিজী আজ করবাচোউথ কর রহি হোঙ্গি, আপ কো মিস কর রহি হোঙ্গি ... আমি মাছি তাড়ালাম, তাতে সে আরও বিমর্ষ হয়ে পড়ল।
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০১:৩১175456
  • অলফিন ফিশটা আবার কী?
  • π | ২৩ অক্টোবর ২০১৩ ০১:২৯175454
  • মাহি মাহি তো ডলফিন ফিশ। ডলফিন নয়তো।
  • aka | ২৩ অক্টোবর ২০১৩ ০১:১৮175453
  • ডলফিনের মাংস সুস্বাদু। মাহি মাহি।
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৩ ০১:০৬175452
  • জানা গেল যে, সাপ দুধ খায় না, ব্যাং দুধ খায় না, চড়াইপাখিও দুধ খায় না। কোনো পাখি কি দুধ খায়? তবে সবাই জল খায়। কিন্তু জল খাওয়ার ধরন সবার এক না, গরুতে ছাগলে চমৎকার চোঁ কর জল ( আর ভাতের ফ্যান খেতে দিলে ফ্যানও) খেয়ে ফ্যালে, কিন্তু অন্যেরা ওভাবে পারে না, চেটে চেটে জল খায়।
    মাতৃপরিত্যক্ত বাচ্চা হাতীকে গরুর দুধ খাওয়ালে খুব বিপদ হয়, হাতীর দুধ আর গরুর দুধ নাকি খুবই ভিন্ন। তাই হাতীছানাকে অন্য কোনো বিকল্প খাবার দেয়।
    ডলফিনের দুধ আর হোয়েলের দুধ এর ব্যাপারে কেউ জানেন? কয়েকটা সুবিধেমতন ছানাসহ ডলফিন বড় অ্যাকোয়ারিয়ামে পুষলে তো ড্রাম ড্রাম দুধ পাওয়া যায়! এই ব্যবসার প্রস্পেক্ট কেউ ভেবে দেখেছেন? ঃ-)
  • Pubদা | ২৩ অক্টোবর ২০১৩ ০০:৫৯175451
  • বাবার সাথে পরিচিতি থাকার সুবাদে ছোটোবেলায় বুগু বাবুর (বাবা লালা'দা বলে ডাকতেন) বেশ কয়েকটা রিজু'দা হাতে আসে। আমারও জাস্ট জীবন বিগ্যান পRছি বলে মনে হত - তাই খুব একটা ভালো লাগেনি। নাম লিখে উপহার দিয়েছিলেন বলে অনেকটা জল দিয়ে ট্যাব্লেট খাবার মতন করে পরেছিলাম।
    কিন্তু পরে মাধুকরী বাবলী, একটু উষ্ণতার জন্য, সাসানডিরি, কোজাগর - এসব পরার পর - আমি বুগুর পাখা হয়ে গেছি।

    * গুরু লে-আউটে - অনেক শব্দের সঠিক বর্ণ খুজে পাইনা
  • π | ২৩ অক্টোবর ২০১৩ ০০:৪৯175450
  • এই বইটা কেউ পড়েছে(ন)?
    http://www.thehindu.com/features/magazine/repasts-from-the-past/article5251192.ece

    খুব ই ইন্টারেস্টিং মনে হল। এগুলো সব হারিয়ে যাচ্ছে ভাবলে খারাপই লাগে। এই নিয়ে কাজকম্ম হওয়া, এগুলো অন্তত নথিবদ্ধ হয়ে থাকাও খুব দরকার। জয়াদি এই নিয়ে কিছু গবেষণা করতে চাইছিল। কিন্তু সেরকম কাজে কারাই বা ফাণ্ডিং দেয়, কে জানে।
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০০:৪০175449
  • আমি বাজে লেখা পড়ে খুবই কষ্ট পাই। সে আর কী করা যাবে। :)
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৩ ০০:২৫175448
  • আমি ঈশানকে একটা হাল্কা "এ বাবা!" বলে কাটিয়ে দিলাম। ভাগ্যিস তাও ইন্দোডাক্তার ধারেকাছে নেই।
  • kumu | ২৩ অক্টোবর ২০১৩ ০০:১৭175447
  • অন্য শিকার আছে নকি কারো কাছে?
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০০:১২175446
  • এছাড়া কবির বৌঠান টা হাফ পড়লাম। সেটাও এনাফ বাজে লাগল। তাপ্পরে কাটিয়ে দিলাম।
  • ঈশান | ২৩ অক্টোবর ২০১৩ ০০:০৯175445
  • বুগু প্রচন্ড বাজে লেখেন। একটাও ভালো লাগাতে পারিনি, এমনকি নামও মনে নেই। সে ন্যাড়াদা যাই বলুন।
  • aranya | ২৩ অক্টোবর ২০১৩ ০০:০৬175443
  • ঠিক, অন্য শিকার - এই গল্পটার মধ্যে একটা উত্তরণের ব্যাপার আছে
    থ্যাংকস, Atoz
  • Bhagidaar | ২৩ অক্টোবর ২০১৩ ০০:০৬175444
  • এই কারণে আমি কি পড়ছি সেটা গুরুতে ঘুনাক্ষরেও প্রকাশ করিনা। সোসেন জানতে পারে, জেনে গালাগাল দেয় " ওর লেখা তুই একাই পরিস, আর কেউ পরেনা! পুরো সিরিজটা শেষ করবি নাকি? " আঁতেল / সেমি-আঁতেলদের সঙ্গে ঘর করা চাপ!
  • kumu | ২৩ অক্টোবর ২০১৩ ০০:০৩175442
  • খেলা যখন পড়ে আমরা উলুতপুলুত হয়ে যাই।খুব অকপট লেখা।
  • Atoz | ২২ অক্টোবর ২০১৩ ২৩:৫৯175441
  • আমাদের পায়ে রাত্রিচক্র ঘোরে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত