এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৫০175293
  • কলকাতা এয়ারপোর্ট থেকে এয়ার এশিয়া, সিল্ক এয়ার, থাই এয়ার যথাক্রমে কে এল, সিঙ্গু আর ব্যান্কু হয়ে বালি যায়।
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৪৯175289
  • আগে ডোমেস্টিকের কাছে বাসগুলো থাকতো। এখন বোধায় ইন্টারন্যাশানালের সোজাসুজি বাইরেতে। যেখানে মন্দির টা আছে।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৫:৪২175288
  • কলকাতা এয়ারপোর্ট থেকে বালি যাবার জন্য ভলভো কি এয়ারপোর্টের একদম গেটের মুখ থেকেই পাওয়া যায়? নাকি অন্য কোথাও যেতে হয়? ফ্রিকোয়েন্সি কেমন?
  • kiki | ২২ অক্টোবর ২০১৩ ১৫:১৮175287
  • গুচতে এত ঘ্যামা ঘ্যামা লোক সবাইকে চাগরী দিয়ে বেরায়, আমায় কেউ দেয় না।

    আমায় একটা চাগরী দেন না, এই ছাতার চাগরী আর পোষাচ্ছে না। বাড়ী ভাড়া, দুবেলা খেতে পাওয়া আর চাট্টি বই কিনতে পেলেই চলবে। সব ছেড়ে কম্বল আর গাড়ু নিয়ে ( না থাগ্গে সেও পরের পয়সার) চলে যাই তবে। এমনকি বন জঙ্গলে দিলেও চলবে। নেটের ডিম্যান্ড ও আর নাই।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৫:১০175286
  • ১৭৫০৯তে তো সে স্মাইলি দিয়ে পোস্ট করেছেন। রাগ করেছেন বলে তো মনে হল না।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১৫:০৫175285
  • এই তো র‍্যাঙ্কিং নিয়ে এত্ত মাথাব্যথা - এইজন্যেই লোকে সব কিছুতে র‍্যাঙ্ক করে
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১৪:৫৩175283
  • ১৭৫০৯ তে পিছিয়ে যান -- আন্দাজ পেলেও পেতে পারেন। কিন্তু আমি ঠিক বুলিং ব্যাপারটা কেন ওনার মনে হল বুঝলাম না
  • kumu | ২২ অক্টোবর ২০১৩ ১৪:৪৪175282
  • পুরো ব্যাপারটাই মিসিয়ে গেলাম।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৪:৩৪175281
  • নাঃ, শুধু এই ক্যাম্পাস রিক্রুটমেন্টের গল্পটা লিখে ফেলব আজ রাতে, আলাদা করে।
  • Blank | ২২ অক্টোবর ২০১৩ ১৪:৩০175280
  • লাস্ট বেশ কয়েক বছর ধরে এই প্রচুর রিক্রুটমেন্টের জন্য ছেলে পিলেদের চেষ্টা করে শেখা বা বুঝতে শেখা কমে গেছে। কয়েক বছর আগেও ইন্টারভিউ তে বসা ছেলে পিলের মধ্যে ৪/৫ জন্য কুইক সর্টের অ্যালগো মোটামুটি ভেবে চিন্তে লিখতে পারতো। এ বছর দেখলাম হাল বেশ ঢিলে। কিছু জিজ্ঞাসা করলেই বলে এসব তো অনেক আগে পড়েছি।
  • kd | ২২ অক্টোবর ২০১৩ ১৪:২৯175279
  • btw, একটা মজার ব্যাপার নজরে পড়ল ৷ বাবা হিসেবে সে যা করেছেন সেটা ঠিক (মানে আমিও হয়ত করতুম); যারা উত্তর দিয়েছে, তারাও ঠিক; যারা জ্ঞান দিয়েছে, তারাও ঠিক; আর বাচ্ছা মেয়েটি যা বলেছে, তাও একশ'ভাগ ঠিক ৷
    সচরাচর এমন দেখা যায় না ৷ :)
  • /\ | ২২ অক্টোবর ২০১৩ ১৪:২৮175278
  • সে একটু নাম ধরে ধরে লিখুন কোনগুলো খারাপ লেগেছে, কোন জিনিসটাকে বুলি করা মনে হয়েছে, মানে প্রতিবাদ যখন করছেনই।
  • sosen | ২২ অক্টোবর ২০১৩ ১৪:২৩175277
  • আমি পুরোটাই মিস করে গিয়েছি। কি ব্যাপার?
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৪:২১175276
  • কী হল কেসটা? আমি কি কিছু মিস করে গেছি? সে-কে কে কী বলেছে?
  • kd | ২২ অক্টোবর ২০১৩ ১৪:২০175275
  • ক্ষি কান্ড! "সে"র পোস্ট অনেক আগে ওনার করা একটা ইউনিক্স প্রবলেম নিয়ে ৷ আর সকলে ওটা রিসেন্ট রিক্রুটিং ইস্যু রিলেটেড ভাবছে ৷ :(

    today morning (বাংলায় ভেবে ইংরিজি) = this morning (সোজাসুজি ইংরিজি)
  • সে | ২২ অক্টোবর ২০১৩ ১৪:১৯175274
  • যে/যারা অপমানজনক মন্তব্য করেছে তাদের মন্তব্য থেকেই খারাপ লেগেছে।
    হ্যাঁ খুব খুব খুবি খারাপ লেগেছে।
    যে/যারা অপমানজনক মন্তব্য করেনি, তাদের মন্তব্য সম্বন্ধে কিছুই বলিনি।
    হ্যাঁ কটুক্তি খারাপ তো লেগেছেই। খুবি খারাপ লেগেছে। সেই খারাপ লাগাটা জানিয়ে দেওয়াটাও উচিৎ মনে করেছি। দুর্বল বলে শুধু দিনের পর দিন গায়ে মেখে নেবো - এটা চলতে পারে না।
    যারা খারাপ মন্তব্য করেনি মনে করছে- তাদেরই বা এত গায়ে লাগছে কেন?
    কিন্তু কোণঠাষা করে বুলি করার রেওয়াজে যদি আঘাত পেয়ে থাকি সেটা নিশ্চয় বলব।
    টিটকিরি যদি গায়ে মাখতে আমার খারাপ লাগে সেটা মুখবুজে সহ্য করে না থেকে বলে দেওয়াটাই ঠিক বলে মনে করেছি।

    কোনো দলে বিলং করি না। কাজেই আমার হয়ে আমার পক্ষে লড়বারও কেউ নেই। খারাপ যখন লেগেছে সেটা আমাকেই জানাতে হবে। দল বেঁধে আক্রমন তো হবেই। এ আর নতুন কী?
    তবুও স্পষ্ট করে জানিয়ে দিলাম যে এগুলো খুব খুব কুৎসিত লাগে। সর্বক্ষণ মানুষের পেছনে লাগাটা কীসের মনোভাব? এবং দলগতভাবে। হ্যাঁ এটাও বুলি। এটা চুড়ান্তভাবে ধিক্কারযোগ্য।
    হ্যাঁ সেটাও স্পষ্ট করে গোটা গোটা অক্ষরে জানিয়ে দিচ্ছি। এত প্রচন্ডরকমের উচ্চশিক্ষিত এলিটদের এটা একদম মানাচ্ছে না। একদম না। তা সে যত যুক্তিই কেউ আনুক না কেন। খারাপটা খারাপ ই। ভালো আলোচনা দেখতে পড়তে আসি এখানে। কিন্তু মন খারাপ হয়ে যায় কিছু লোকের দুর্ব্যবহারে। সেটা বার বার জানিয়ে যাবো। যে/যারা দুর্ব্যবহার করেছে তাদের লজ্জা পাওয়া উচিৎ। তারা নিজেরাই জানে কারণ খুব সজ্ঞানে সেটা করা হয়েছে। মাঝে মাঝেই করা হয়।
    প্রচন্ড খারাপ লাগে। জঘন্য লাগে এই ধরণের ব্যবহার। সেটা জেনে রাখুন।
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৪:০৫175272
  • "এই সময়" কনফার্ম করেনি, ভাসা ভাসা বলেছে - কলেজসুত্রে খবর ইঃ।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৪:০৪175271
  • নাকি কেন। আজ আনন্দবাজারের প্রথম খবরই তো ওটা।
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১৩:৫৯175270
  • যাদপ্পুরের ভিসি নাকি পদত্যাগ করেছেন।
  • সে | ২২ অক্টোবর ২০১৩ ১৩:২০175268
  • "বউ শব্দটা প্লুরাল" হয়ে গেছেই তো। এইত্তো বিহারে দুটি মেয়ে বিয়ে করেছে। দুজনেই একে অপরের বউ।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৩:১২175267
  • তিমির ক্ষী অ্যাম্বিশন!
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ১৩:১১175266
  • নাঃ, বক্তব্য অনেক অন্যদিকে গড়িয়ে গেছে। এই সুযোগে বোধিসত্ত্বও আমাকে প্যাঁক দিতে ছাড়ে নি।

    হাতের কাজ মিটিয়ে নিয়ে কথা বলছি। আরে আমিও তো ঐ জিনিস ছিলাম, ইংরেজি বলতে পাত্তাম না, ইলেকট্রিকাল মেশিন জিজ্ঞেস করলে ঘেবড়ে ঘ হয়ে যেতাম, জীবনের প্রথম ইন্টারভিউসমূহ কী চাপের জিনিস হয় সে কি আমি বুঝি না?

    তা, এই ভাটেই লিখব নাকি আলাদা লুরুর সর্ষে খুলে লিখব?
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ১৩:০৩175265
  • একদিন আসবে যখন বউ শব্দটা প্লুরাল হয়ে যাবে আর বর শব্দটা অবসোলিট হয়ে যাবে। ;-)
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ১৩:০২175263
  • দেশে থেকে
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ১৩:০২175264
  • সেটাই তো লিখেছি। ফ্লুয়েন্সি বলতে বলতে চলে আসে। ইংরেজি মিডিয়াম স্কুলে পড়া ও ট্যাঁশ বন্ধুবান্ধবের সাথে ওঠাবসা না থাকলে দেশী থেকে জিভের জড়তা কাটা একটু মুশকিল।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১২:৫৭175262
  • আমার পঞ্জাবি শুনতে বেশ মধুর লাগে।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১২:৫৫175261
  • উচ্চারণ বেশ হাই এন্ড জিনিস, আমি ফোনেটিকস ভালো ভাবে জানে এমন একজনের সাথে ইন্টারাক্ট করে দেখছি আমার সব ইংরেজী উচ্চারণ ভুলভাল। কিন্তু ফ্লুয়েন্সি ম্যাটার করে - সেটা কেউ যদি ধীরে বলে সামলায় তাও ঠিক আছে - কিন্তু অজস্র ইউ নো বললে শ্রোতা চটে যায় মনে হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত