এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১২:৫৪175259
  • এঃ টিম সিঙ্গুলার/প্লুরালে ঘেঁটে ফেলেছে। বউ নয়, বউসকল।
  • h | ২২ অক্টোবর ২০১৩ ১২:৫৪175260
  • অরন্য দা আমি কিছুই লিখছি না। জাস্ট এমনি বল্লাম, লিখলে আশা করি বাংলা তেই লিখবো। ইংরেজি তে ইয়োর্স ফেদফুলি র বাইরে সমস্যাঃ-)
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১২:৫৩175258
  • বাংলা চেকমেট নয় কিন্তু, বানানটা খ্যাল করেন;-)
  • Tim | ২২ অক্টোবর ২০১৩ ১২:৫০175257
  • ব্ল্যাঙ্কি তো মহাপুরুষ হবেই। ব্ল্যাঙ্কির চুল বুদ্ধের মত, চশমা নেতাজীর মত, বয়স পঁয়ত্রিশের নিচে আর বউ পাহাড়ি (সান্যাল নয়)। ;-)
    গতকাল বুদ্ধ নিয়ে একটা ডকু দেখলাম, কি বাজে ভাবা যায়না। বিবিসির ডকু এত বাজে কিকরে হয় কেজানে। পুরো সিরিয়ালের মত বানিয়েছে। অথচ মহম্মদের ওপর একটা আছে, বেশ ভালো লেগেছিলো দেখে।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১২:৪৭175256
  • সে'র কথাটা মানে এই sch বাদে বাকীরা সব 'ভুলভাল লোক' এইটে আমার একটু অপমানজনক লাগল। যেহেতু আমি যা বলেছি সবই সিকির অভিজ্ঞতা ও তার পরবর্তী আলোচনার সাপেক্ষে, তাই এই অকারণ অপমানটা কেন সেটা জানতে পারলে ভাল লাগত।
  • jhiki | ২২ অক্টোবর ২০১৩ ১২:৪২175255
  • ভাষা তো কমিউনিকেট করার জন্য। যা বলা হছে সেটা অপরপক্ষ বুঝতে পারলেই হল। মিডিয়া, টীচার বা কল সেন্টারের কর্মী ছাড়া বাকিদের খুব ভাল উচ্চারণ কোন কাজ আসে? নেটিভ ইংরেজি বলিয়ে দেশ গুলোর উচ্চারণ ও তো পরস্পরের থেকে আলাদা।
    আমি দিল্লী তে থাকতে ইংরেজিতে কথা বলতে বেশ ভয় পেতাম। বাইরে আসার বেশ কিছুদিন পর আবিষ্কার করলাম ঘরোয়া আড্ডা ছাড়া আর কোথাও দেশী ভাষায় কথা বলি না!
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১২:৩৯175254
  • উর্দুতে বলেন। বা ফরাসীতে।
  • sosen | ২২ অক্টোবর ২০১৩ ১২:৩৮175253
  • চেক মেট কি অজ্জিত্বাউ?
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১২:৩৭175251
  • পোটকে লার্নিং ইংলিশের আপ্রোচ নিয়ে কিছু বলি নি বলেছি পারি বাংলা মিডিয়ামে লার্নিং ইংলিস - মানে অতো কিছু গ্রামার টামারও শিখি নি
  • sosen | ২২ অক্টোবর ২০১৩ ১২:৩৭175252
  • সোসেনদি ইনজিরি বাংলা সবেতেই কথা বলতে হোঁচট খান। তিনি আর কি কইবেন এ নিয়া।
  • potke | ২২ অক্টোবর ২০১৩ ১২:২৮175250
  • "লার্নিং ইংলিশ" তো নন-ট্রান্স্লেটরি এপ্রোচ!
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১২:২৩175249
  • এসে গেছে, সেইই "লার্নিং..." ;-)

    ইংরিজী বলার সময় হোঁচট খাওয়ার সঙ্গে লার্নিং ইংলিশের কোনো সম্পক্কো নাই। আমাগো পোঁব্বাবু বা ওই আমলের সব কেষ্টবিষ্টুরা অ্যাপারেন্টলি লার্নিং ইংলিশের ছাত্রছাত্রী নন, এবং অ্যাপারেন্টলি এঁয়ারা বেশ ভালোই নাকি ইংরিজী জানেন। অথচ সেই এঁ এঁ করেই বলেন তো।
  • potke | ২২ অক্টোবর ২০১৩ ১২:২১175248
  • কথা হচ্ছে যে, ইন্টার্ভিউয়ার যদি স্পেসিফিকালি বলে দেয় যে সোয়াপ করার সময় "Temp" বা "+/- operator ব্যবহার করা যাবেনা তখন অন্য কিছু ভাবে লোকে, নইলে চট করে Exclusive OR মাথায় আসা একটু টাফ।

    তবে, ঐ ইন্ফি----- আগে কিকরে ইন্টারভিউ নিতে হয় শিখুক।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ১২:২০175247
  • অনেক দিন আগে এক ব্রিটিশ সাহেব জিজ্ঞেস করেছিল তুমি কি ইংরেজী বলার সময় ট্রান্সলেশান করে বলো ?
    প্রশ্নটা শুনে তখন ভাবতে বসেছিলাম কি জানি কি ভাবে বলি - সত্যি তো কখনো ভেবে দেখিনি। ট্রান্সলেশান তো সবসময় করি না, কিন্তু পাতি বাংলা মিদিয়ামের লার্নিং ইংলিশ পড়া পাবলিক কাজেই কিছু কিছু সময় তো ট্রানলেশান হয়ই, তখনই ওই "ইউ নো" জাতীয় কথাগুলো বলি। বা এঁ এঁ করি।

    সোসেন দি'র কাছে আব্দার রইলো এটা নিয়ে একটা লেখা দেওয়ার - কি ভাবে আমাদের মাথা একটা বিদেশী ভাষায় কথা বলার সময় কাজ করে তাই নিয়ে
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১২:১৪175246
  • আমাদের পাড়ার ট্রেন স্ট্রাইক তুলে নিয়েছে। কাল থেকে চলবে।
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১২:১৩175245
  • হেইডা তো আমারো পোশ্নো।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১২:১২175244
  • গোটা কর্পো রিক্রুটমেন্ট আর সেই বাবদ ফ্রেশারদের রিক্রুটমেন্ট নিয়ে আলোচনাটা তো শুরু হয়েছে সিকির ক্যাম্পাসিঙের অভিজ্ঞতা লেখার থেকে। সেই সূত্রেই যাবতীয় কথাবার্তা।

    তো সে'র মেয়ে এখানে কোদ্দিয়ে এলেন?
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১২:১০175242
  • বিগ্গুল=বিগ (কর্পো) গুল
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ১২:১০175243
  • হনু-কি আজকাল ইংরিজি-তে লিখছে ? বাংলায় টাকা নাই
  • Cheick-mate | ২২ অক্টোবর ২০১৩ ১২:০৯175241
  • এই মেরেচে, আবার পিছিয়ে পড়া করতে হবে?
  • h | ২২ অক্টোবর ২০১৩ ১২:০৭175240
  • কর্পো গুল দিতে দিতেই আমার আশা আমি একদিন বড় সাহিত্যিক হয়ে যাব এবং চেতন ভগত এর মত আমার অনেক টাকা হবে।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ১২:০৬175239
  • কিন্তু এখেনে তো কোম্পানি রিক্রুটিং পলিসির নিন্দে হচ্ছে, গ্র্যাজুয়েট ফ্রেশারদেরও হতে পারে।
    সে-র মেয়ে তো অনেক ছোটো, আর সে তো অনেক বড়ো, তাদের নিন্দে কে করল ? ঃ-০
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ১২:০৫175238
  • চাগ্রি-র আগে ঘনশ্যাম দাসের কাছে কিঞ্চিৎ শিক্ষানবিশী করতে হবে
  • | ২২ অক্টোবর ২০১৩ ১২:০৪175236
  • কে বলে নেই? গুলের বিকল্প হল ঘুঁটে!! ঃ)
  • lcm | ২২ অক্টোবর ২০১৩ ১২:০৪175237
  • কঃ- ইন দিস সিচুয়েশন.... ব্লা... ব্লা... ইউ নো হোয়াট আই মিন .... ব্লা... ব্লা... ইউ নো হোয়াট আই মিন .... ব্লা... ব্লা... (জিজ্ঞাসু দৃষ্টিতে খ-এর দিকে চেয়ে) ইউ নো হোয়াট আই মিন ?

    খঃ (বিরক্ত) নো।

    কঃ- ইউ নো! অ্যামেজিং। নো ওয়ান নোজ হোয়াট আই মিন, বাট ইউ ডু....
  • ন্যাড়া | ২২ অক্টোবর ২০১৩ ১২:০২175234
  • গুল, গুল। গুলের কোন বিকল্প নেই।
  • সে | ২২ অক্টোবর ২০১৩ ১২:০২175235
  • sch,
    আপনাকে যে একেবারেই বলিনি তা আলাদা করে বলতে হবে? তবে মেয়েটা খুব দুঃখ পেয়েছে।
    যাগ্গে।
  • | ২২ অক্টোবর ২০১৩ ১২:০০175230
  • আরে না না সে; আপনার জন্যে না।
  • h | ২২ অক্টোবর ২০১৩ ১২:০০175231
  • এবং চাকরি পাওয়ার পরে খুব কঠিন কিছু করতে হলে, আমার শুধু করা হত, খাওয়া আর হত না।

    শমীক আমার ইন্টারভিউ করলে ঐ দুটো কোশ্চেন হয়তো পারতাম, কিন্তু বাকি জীবনে একটা কালি পড়ে যেত, ভাগ্যিস, আমি শমীকের টিমে নাই।

    আমার ধারণা, আমার একেবারেই কোনো কিসু তেই আদৌ ভালো না হয়ে, একটা এরিয়ার একটু অচেনা জিনিসে হাত মারতে পারার ক্ষমতা আর প্রচন্ড গুল মারার ক্ষমতাই ই হল, সাফল্য ও সৌন্দর্য্যের গোপন কথা। এর মধ্যে কোনো সাবান নাই।
  • aranya | ২২ অক্টোবর ২০১৩ ১২:০০175232
  • আজকাল অনেকে দেখি so দিয়ে বাক্য শুরু করে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত