এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২২ অক্টোবর ২০১৩ ০৯:৪০175169
  • আচ্ছা কুমুদি, ডিজাইনার এগ নিয়ে হিউম্যান ভলান্টিয়ারদের নিয়ে স্টাডি গুলোতে স্যাম্পল সাইজ এত কম কেন ? একটাতে ২৪, আরেকটাতে ৮। স্ট্যাটিস্টিকালি সিগনিফিকেন্ট হবে ? এগুলো কি ব্লাইণ্ডফোল্ডেড এক্সপেরিমেন্ট? স্টাডির আগে এঁদের এল ডিল /এইচ ডি এল লেভেল কেমন ছিল ? আর এগুলো তো সেই ১৯৯২-১৯৯৩ সালের স্টাডি। তারপর আর বড় করে কোন স্টাডি, র‌্যাণ্ডম ট্রায়াল হয়নি ?

    ওদিকে এই বইটা একটু দেখো। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডিম ও তার মার্কেটিং নিয়ে কিছু প্রশ্ন তুলেছে। http://books.google.com/books?id=f9ZKFZbZbMYC&pg=PA22&lpg=PA22&dq=egg+omega+3+fatty+acid+fraud&source=bl&ots=KseAnxnTxR&sig=wSesIJbNXSia1xv4rREwmkNcBos&hl=en&sa=X&ei=N8hlUuOVHbe34APhuoGoBw&ved=0CI8BEOgBMAg#v=onepage&q=egg%20omega%203%20fatty%20acid%20fraud&f=false
  • sosen | ২২ অক্টোবর ২০১৩ ০৯:৩৩175168
  • থেঙ্কু, স্যান, আকাদা, ছোটাইদি। আগে লিখলে টিখলে খুশিমনে গুরুতে দিয়ে যেতুম। আজকাল ইচ্ছে করে না সঙ্গত কারণেই। তা-ও তোমরা পড়লে ভাল্লাগে।
  • শ্রী সদা | ২২ অক্টোবর ২০১৩ ০৯:৩২175167
  • টিমদার 12:34 AM এ কয়েক কেজি ক।
  • san | ২২ অক্টোবর ২০১৩ ০৯:২৬175166
  • সোসেনদির লেখাগুলো পড়লাম, বেশ ভাল হয়েছে।

    আইদি সাবধানে থেকো।
  • Arpan | ২২ অক্টোবর ২০১৩ ০৯:২৪175165
  • এইগুলি রিক্রুটমেন্ট টিমের পেজোমি। টার্গেট মিট করার দায়। ঝাড়টা পরে নামে ডেলিভারির ওপরে।
  • শ্রী সদা | ২২ অক্টোবর ২০১৩ ০৯:১৮175164
  • সিকিদা তো তাও অনেক কিছু জিজ্ঞেস করেছে। আমাদের সময় টিসিএসের ইন্টারভিউতে কিছু জনতাকে গান গাইতে বলেছিল, কয়েকজনকে বাবার নাম, মায়ের নাম, বাড়িতে কে কে আছে জানতে চেয়েছিল তারপর মোটামুটি সবাইকেই সিলেক্ট করেছিল। তখন প্রবল মোজা জ্বললেও এখন মনে হয় ঠিকই করেছে, রকেট সায়েন্স তো কিছু নয় আফটার অল, লটারী করে নিলেও হত।
  • Arpan | ২২ অক্টোবর ২০১৩ ০৯:১৪175162
  • সরিতি = স্মৃতি
  • Arpan | ২২ অক্টোবর ২০১৩ ০৯:১৪175163
  • শ্চ, জানি। সেই সিংহ আর ক্যান্টিন বয়ের জোকটা এখন নিশ্চয় লোকের সরিতি থেকে হারিয়ে যায়নি। ঃ)
  • Arpan | ২২ অক্টোবর ২০১৩ ০৯:১২175160
  • আমার সল্যুশনটা তো আকার মতই বেরোল।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ০৯:১২175161
  • arpan একটা সময় আমরা বলতাম TCS এর বাইরে নোটিশ থাকতো - Be aware!!Trapassers will be appinted
  • Arpan | ২২ অক্টোবর ২০১৩ ০৯:১০175159
  • এইসব না পারলেও টিসিএস অফার লেটার দেয়। ঃ))
  • i | ২২ অক্টোবর ২০১৩ ০৯:০২175158
  • কুমুদিদি,
    এভ্যাকুয়েট করতে বললে তো যেতেই হবে। আর এমনিতে তুমি যেমন বলছ, সে যাওয়া যায়। কিন্তু শহরের দিকে আত্মীয়বন্ধুর বাড়িতে কতদিন থাকব? সবে তো গ্রীষ্মের শুরু। পাড়ার লোকজন বিশেষতঃ জঙ্গলের একদম কাছে যাঁরা-দায়িত্বজ্ঞানহীন কোনো কাজকর্ম না করলে সব ঠিকই থাকবে আশা করি।
    এইচ,
    হ্যাঁ, প্রতিবছরই হয়। ভিক্টোরিয়াতে বেশি হয়।
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ০৮:৩৭175157
  • আরে উন্নত দেশে দাবানল থেকে দুরে সরে থাকতে হলে সরকারে বলে দেবে। মুশকিল হল বাড়িটার ক্ষতি হতে পারে। যদিও ইন্সিওরেন্স আছে তবুও নিজের বাড়ি তো। কিন্তু আশার কথা হল দাবানল অনেক দুরে।

    সোসেনের লেখাও দিব্য হয়েছে। আমার ভাইঝিটা টিনএজে পড়েছে, ওর মাকে পড়তে দেব।
  • kumu | ২২ অক্টোবর ২০১৩ ০৮:৩৩175156
  • অ ছোটাই দাবানল থেকে দূরে গিয়ে থাকা যায় না কিছুদিন? ভারী চিন্তা হল।
  • sosen | ২২ অক্টোবর ২০১৩ ০৮:৩০175155
  • ছোটাইদি সাবধানে থেকো।
  • h | ২২ অক্টোবর ২০১৩ ০৭:৩২175154
  • অ্যাঁ ইন্দ্রানীদি কি দাবানলের কাছাকাছি নাকি। অবশ্য তা তো ঠিক। ধোঁয়া ভরা সিডনির আকাশের ছবি দেখেছি খবরের কাগজে। সরি। এটা কি প্রতি গরম কালে হয়?
  • | ২২ অক্টোবর ২০১৩ ০৭:১৩175153
  • সুপ্রভাত।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ০৭:০২175152
  • আরে ছি ছি কি যে বলেন - আমি আলগো টালগো কিছুই বুঝি না - এইটা কোথায় একটা দেখেছিলাম - দেখে মজা লেগেছিলো - তাই জিগেস করলাম - মানে আপনারটা অন্য রকম দেখে - কিছু মনে করবেন না
  • aka | ২২ অক্টোবর ২০১৩ ০৬:৫৭175150
  • আমি অ্যালগো সম্বন্ধে কিসুই জানি না। যখন চাকরি করতে ঢুকেছিলাম তখন কম্পিউটার অন আর অফ করতে পারতাম লিটারালি। এখন তার থেকে একটু বেশি পারি, আর ঢপ মারতে পারি। ঃ)

    নিশ্চয়ই হবে।
  • i | ২২ অক্টোবর ২০১৩ ০৬:৫৭175151
  • না না চিন্তা করবেন না। আসলে এরকম চিন্তা আগে হয় নি, শহরে থাকতাম বলে জঙ্গলের বালাই ছিল না, দাবানলেরও নয়।নতুন পাড়ার পাশেই জঙ্গল। ৯৮ এ এ পাড়ায় এরকম আগুন লেগেছিল শুনলাম।তবে এখন অবধি পাড়া ঠিক আছে।। পাড়ায় ঢোকার মুখে কাল অবধি ফায়ার অ্যালার্ট একসট্রীম দেখাচ্ছিল। আজ অবশ্য মেঘলা আর অত গরম/ হাওয়া নেই।
    যেখানে আগুন লেগেছে, তার থেকে আমরা দূরে। ব্লু মাউন্টেনের আগুনের ধোঁয়ার মেঘ দেখলাম যেদিন আগুন লাগলো সেদিন, পরদিন সকাল থেকে ধোঁয়াশা আর ধোঁয়ার গন্ধ। এর ফলে অনেকেই সর্দি কাশি অ্যালার্জিতে ভুগছে। তবে, দাবানলের জেরে যেখানে লোকজনদের বাড়িঘর ছেড়ে থাকতে হচ্ছে, সে সাপেক্ষে এ কিছুই নয়।
  • sch | ২২ অক্টোবর ২০১৩ ০৬:৫৪175149
  • আকা, swapping এর একটা algo ছিল XOR দিয়ে - ঠিক তিন লাইনের, সেটা ইউজ করা যাবে না?
  • Atoz | ২২ অক্টোবর ২০১৩ ০৫:০৭175148
  • নৃতত্ত্ববিদেরা কেউ কি এখানে আসেন? কানের লতিতে ফুটো করে কানের দুল পরা আর গলায় মালা পরা নিয়ে প্রশ্ন ছিল। দুনিয়ার এত এত কালচারের লোকজন, সে আদিবাসী জাতিগোষ্ঠী থেকে আরম্ভ করে একেবারে হাই ফাই শাঁই শাঁই স্পেসে উড়ে যাই-টাইপ জনগোষ্ঠী সবাই কেন দুল আর মালা পরে? মানে অন্য কোনো অলংকার পরুক না পরুক, এই দুটো জিনিস পরেই। মানে বেশীরভাগই পরে। কেন? এত ভিন্ন ভিন্ন ভাবে বিকশিত গোষ্ঠী কেন এরকম? এর কোনো সুপ্রাচীন কারণ আছে কি?
  • π | ২২ অক্টোবর ২০১৩ ০৪:১৫175147
  • আরে ছোটাইদি, আগুনের খবর জানতাম না। তোমরা সব ঠিকঠাক তো ?
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ০৩:৪২175146
  • আর বিজ্ঞান বিষয়ক লেখা বিষয়ে আমার চাট্টি মূল্যবান বক্তব্য ছিল। সমালোচনাও বলা যেতে পারে।

    ১। বিজ্ঞান কখনই ধ্রুব সত্য নয়। বিজ্ঞান একটা চিন্তাপদ্ধতি মাত্র। গত দুহাজার বছরের ইতিহাসে বিজ্ঞান যতই শক্ত করে "সত্য"কে আঁকড়ে ধরে বলে ফেলার চেষ্টা করেছে, "সত্য" ততই বেশি পরিবর্তনশীল হয়ে দাঁড়িয়েছে। এইটা একটা প্যারাডক্সই বলা যায়। বিজ্ঞান বিষয়ক লেখার ক্ষেত্রে এই জিনিসটি মাথায় রাখা জরুরি। যে, বিজ্ঞানী বা বিজ্ঞান লেখক কোনো "সত্য"কে স্টেট করছেন না। বরং একটা পদ্ধতিকে বলছেন। মানে ক এর জন্য খ হয়, খয়ের জন্য গ, এটা একটা ভাবনার পদ্ধতি মাত্র, গতকাল সেটা অন্যরকম ছিল, আগামী কালও সেটা অন্যরকম হবে। মাঝখানে, এই মূহুর্তটা স্রেফ একটা বিন্দু।

    ২। এই জন্যই বিভিন্নধর্মী মতামতগুলোকে একটা জায়গায় স্পেস দেওয়া উচিত। মানে, কয়ের জন্য খ হয়, এটা আমি ভাবছি, কেউ কেউ বলছেন গ এর জন্যও ক হয়। --এইটা থাকা দরকার। আপনি রাজনৈতিক মতামত নিয়ে লিখলে সবসময় সেটা দেবার প্রয়োজন হয়না, কারণ, আপনি তো একটা মতামতই প্রচার করছেন। এমনকি যেকোনো ক্ষেত্রে আপনার নিজের মতামত ডিফেন্ড করতে হলেও সেটা দেবার প্রয়োজন নেই, কারণ, আপনি ডিফেন্ড করছেন। কিন্তু সামগ্রিকভাবে বিজ্ঞানের কোনো ক্ষেত্রের একটা চিত্র তুলে ধরতে হলে পরস্পরবিরোধী এবং ক্রমাগত বদলে যাওয়া ধারণাগুলোর একটা রূপরেখা দেওয়া দরকার।

    সবকটা পপুলার সায়েন্সের উপর লেখা পড়লাম। পড়ে এই হল আমার বক্তব্য। বিজ্ঞান একটি কঠিন ব্যাপার, আসুন সোজা করে একটু বৈজ্ঞানিক সত্যটা বুঝিয়ে বলি -- এইটা হল অ্যাপ্রোচ, যেটা আমার পছন্দ না। এবং বিজ্ঞানের মূল যে জোর, প্রশ্ন এবং আরও প্রশ্ন, এইটা লেখায় চাই, এই হল দাবী। এটার অভাবে, বলাবাহুল্য জিনিসটা আমার পছন্দ হচ্ছেনা।

    এইবার জায়গার অভাব ইত্যাদি সবই আছে, সে আমি জানি, কিন্তু সে আমার দায় নয়, আমি স্রেফ সমালোচনা করেই খালাস। :)
  • ঈশান | ২২ অক্টোবর ২০১৩ ০৩:২১175145
  • এই সেরেছে, অস্ট্রেলিয়ায় আগুন লেগেছে নাকি?
  • Pubদা | ২২ অক্টোবর ২০১৩ ০৩:১১175144
  • আমি ক্যাম্পাস ইন্টারভ্যু নিইনি কখনও - তবে এখানে ১০-১২ বছরের অভিগ্যতার লোকেদের আমার আগের কম্পানির জন্য ইন্টারভ্যু নিয়ে ছিলাম। একেবারে নাম্বার দিয়ে ম্যানেজার'কে দেওয়ার পর - কম্পানি যাকে নিল - সে আমার কাছে সব থেকে কম নম্বর পেয়েছিল।
    আমি পরে ম্যানেজার'কে জিগ্যেস করলে - উনি বল্লেন - "ও সব থেকে কম মাইনে চেয়েছিল - তাছারা আমরা তো এমন কিছু রকেট সায়েন্স নিয়ে কাজ করি না। "
    এটা শুনে এত দুক্ক হয়েছিল - ২ মাস পরেই কম্পানি চেন্জ করি। ঃ(
  • Atoz | ২২ অক্টোবর ২০১৩ ০২:৫৮175143
  • এইমাত্র দেখলাম বুশ ফায়ার এর খবর।
    ছোটাই, তোমরা ওখান থেকে কত দূরে? কীরকম আছো?
  • a x | ২২ অক্টোবর ২০১৩ ০২:৫২175142
  • ওহো কী কাণ্ড! এখন দেখলাম বুশ ফায়ারের কথা! কীভাবে আছ?
  • Bhagidaar | ২২ অক্টোবর ২০১৩ ০২:৫১175140
  • NSW তে দাবানলের খবর দেখলাম, কিন্তু আপনি কোথায় থাকেন শুনে থাকলেও সিডনি NSW তে কিনা এইটা শিওর ছিলামনা.। উঠে চেক আর করা হয়ে ওঠেনি.।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত