এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৪ জানুয়ারি ২০১২ ২০:১৩517041
  • জনগণ, উপরের ভিডিওটাতে দেখুন দিদি বলছেন, বাংলাদেশ ইজ দ্য বর্ডার অফ পাকিস্থান!!
  • siki | ১৪ জানুয়ারি ২০১২ ২০:১৫517052
  • ঠোঙা খবর।
  • | ১৪ জানুয়ারি ২০১২ ২০:২০517063
  • পাগলা ঠোঙাই খা

    আর ঝাঁঝে মরে যা
  • maximin | ১৫ জানুয়ারি ২০১২ ০০:২৫517074
  • পুরোনো খবর।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৮517096
  • দোলার কীর্তি ! ওনার দাবী ছিল মন্ত্রী পুর্ণেন্দুর উত্তরপাড়ার বাড়ীর মোচ্ছবার্থে ট্রাফিক আইন ভেঙে যাওয়া লরিকে আটকানো যাবে না http://starananda.newsbullet.in/state/34-more/18035-2012-02-17-15-58-45
  • PT | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৫517107
  • হীরকের রাণীর আমলে মোমবাতির সত্যিই আকাল পড়েছে। রিজানুরের ঘটনায় যারা রাস্তায় নেমেছিল তারা পার্ক স্ট্রীটের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের বক্তব্য শোনার পরেও সাত হাত গর্তের মধ্যে সেঁধিয়ে বসে আছে। মহশ্বেতা-শাঁওলী-অর্পিতা-বোলান-জয়া কেউই আর দৃশ্যমান নন-এমনকি এক মহিলার অপমানও তাঁদের আর নাড়া দিচ্ছে না। হায় বাঙালী বুদ্ধিজীবি-তোমার দিন গিয়াছে!
  • quark | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৮517118
  • কে বলল? অর্পিতা তো বলেছেন, উনি মুখ ফস্কে একটা কথা বলে ফেলেছেন, তা নিয়ে এত হৈচৈ করার কিছু নেই।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪২517130
  • হায় অর্পিতা!! দলদাস হতে গেলে কত লজ্জাই বিসর্জন দিতে হয়। তাঁকে তারানন্দেও দেখা যাচ্ছেনা - সেটা সুমন ডাকছে না বলে না তিনিই ক্যামেরার মুখোমুখি হতে রাজি নন বলে কে জানে! দেখি আজ সন্ধ্যের প্রতিপক্ষে তিনি উদয় হন কিনা।

    আর মানবাধিকার কর্মিদের নেতারা কোথায়?
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৫517141
  • একটু তথ্যগত ভুল।

    অর্পিতা বলেছেন - এর বলা উচিত হয়নি। কেউ ওনাকে ভুল বুঝিয়েছিলো।

    শুভা বলেছেন - উনি মুখ ফসকে একটা কথা বলে ফেলেছেন, তাই নিয়ে যারা হইচই করছে তাদেরই জনপ্রিয়তা নষ্ট হবে।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৮517152
  • হায় শুভাপ্রসন্ন! ইনি নাকি বাম জমানাতে অন্ধকারের মধ্যেও দলদাসদের চিনে নিতে পারতেন!
  • PM | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৩517163
  • PT হাসালেন। ঐ রামছাগলটার কাছ থেকে কি অন্য কিছু আশা করেছিলেন?
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৮517174
  • না আশা করিনি। কিন্তু কলকাতার বুকে এতগুলো নির্লজ্জ বুদ্ধিজীবি দাপিয়ে বেড়াচ্ছে ভেবে অবাক হচ্ছি।
  • PM | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৪517185
  • প্রশ্নটা মমতার "ঔদ্ধত্য" বা হিট ব্রিগেড নয়। প্রশ্ন হলো পার্টি সংগঠন সব জায়গায় পঞ্চায়েত-এ প্রার্থী দেবার মোতো জায়গায় আছে কিনা? না থাকলে নেট রেসাল্ট জিরো।
  • bb | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৯517196
  • @PM ক্ষমতা থেকে আর একটু বাইরে থাকলে সিপি এমের আখিরে ভালই হবে। শুধু কতকগুলি নীতি তৃণমুলের দেখে শিউরে উঠছি - কৃষির সহায়ক মুল্য না দেওয়া বা ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়া খুবই ভুল পদক্ষেপ।
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪০517218
  • আজ এই দুর্দিনে ম্মু-কে বড় মিস করছি। ম্মু, আপনি কোথায়? :-/
  • PT | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৬517229
  • কলকাতাকে লন্ডন বানানোর প্রয়াসে ত্রিশূল আলো বসানোর কাজ চলছে পুরোদমে। তাতে ফুটপাথগুলো খুঁড়ে ফেলা হয়েছে আর অটোরিক্সা চালকদের মতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই আলোগুলো বহুদিন ধরেই হরিশ মুখার্জী রোডে লাগানো ছিল - এখন ঠিক সেই ধরণের আলোগুলো-ই সারা কলকাতা শহরে লাগানো হচ্ছে। বোঝাই যাচ্ছে যে দিদির ব্যক্তিগত পছন্দের আলো ওগুলো। রাতে দেখলাম যে আগের সোডিয়াম ভেপর ল্যাম্প আর এই নতুন আলো একই সঙ্গে জ্বলছে - আর গড়িয়া পেরোলেই ঘোর শীতের মধ্যেও দিনে ঘন্টা দুয়েক লোডশেডিং হচ্ছে।
  • ranjan roy | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৬517241
  • আকা-শিবু-পিএম বিতর্ক নিয়ে আমার দু'পয়সা!
    বিগত ৩৪ বছরে বামেদের পাব্লিক জিতিয়েছিল মানে আদৌ এই নয় যে পাব্লিক সব কিছু ঠিকঠাক চলছে মনে করছিল। সেই সময়ে বিভক্ত বিরোধী কং ও তৃণমূলের ক্রেডিবিলিটি তলায় ঠেকেছিল।
    আর সত্তরের এমার্জেন্সি-সিদ্ধার্থ রায় এপিসোডের ব্যাপারটা অনেকদিন জনগণের মনে তাজা ছিল।
    এদ্দিনে অনেক জল গড়িয়েছে। সিং-নন্দীএপিসোড বামেদের গণতান্ত্রিক ইমেজের অ্যাকাউন্টে ওভারড্র্যাফট করে ছেড়েছে। তারপর কারাতবাবুর চক্করে কং-মম জোট হয়ে গেল। যদি না হত, তাহলে বামেদের এতসবের পরেও এমন ভরাডুবি হত না।
    ফলটা ভাল হয়নি। মমতা অত্যন্ত দাম্ভিক হয়ে গেছেন। ওনার এক্সপেক্টেশনের অ্যাকাউন্টে ব্যালান্স কম হওয়া শুরু হয়ে গেছে। যে হারে চলছে তাতে ওভারড্র্যাফট হতে বেশি দিন লাগবে না বলে মনে হচ্ছে।

    NB:
    ত্রিশ ও চল্লিশের দশকে ইউরোপের কমিউনিস্ট আন্দোলন
    চীনের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু ইউরোপে ক্যাপিটালিস্টরা তুলনামূলক ভাবে আরো বেশি শক্তিশালী ও সংঘবদ্ধ ছিল। তাই ইউরোপে কমিউনিস্টরা বিজয়ী হলেন না, কিন্তু চীনের প্রতিক্রিয়াশীল শক্তি অনেক বেশি ছত্রভঙ্গ, দিশাহীন ও দুর্বল ছিল। তাই মাও জিতে গেলেন। এর আগের ইলেক্‌শানে বাম ভোট এবং বিরোধীভোটের সীটওয়ারি টোটাল দেখলেই খানিকটা আন্দাজ [পাওয়া যাবে।
    কিন্তু বঙ্গের মার্কসবাদীরা জনগণ আমাদের সাথে আছেন ভেবে ওই ''ওরা-আমরা'' বলতে লাগলেন।
    কাজেই মমতার উল্টোপাল্টার সামনে বামজমানার স্মৃতি যতই ফিকে হয়ে আসবে ততই জনগণ--।
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪০517252
  • এবারে হরিশ মুখার্জি গিয়ে দেখে এলাম ত্রিশূল ল্যাম্পপোস্ট। অতি ভুলভাল দেখতে হয়েছে, ঠিক যেন বিয়েবাড়ির গেটের আগে গলির দুপাশে পোঁতা লাইট।

    তবে যাক গে। ত্রিশূল হোক বা চক্ষুশূল, আমার কী? :-)
  • Du | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১২517285
  • হ্যাঁ, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক চিঠি দিয়ে থানার ইনচার্জকে বলেছেন অনুষ্ঠানের জন্য দেওয়া অনুমতি ফিরিয়ে নিতে।
  • Sam | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২০:২৮517296
  • ভাষা দিবসের অনুষ্ঠান বন্ধ করলেন মমতা....এই শিরোনামে একটি মিথ্যা সংবাদ খুব ঘুরছে ফেসবুক এ.

    http://www.banglareport.com/index.php/national/1413-2012-02-20-11-20-03

    এই খবর টি সর্বৈব মিথ্যা. আজকাল এর লিঙ্ক দিলাম.windowsexplorer এ খুললে দেখতে পাবেন.

    http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=168655&show=21686559
  • Sam | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৭517318
  • আজকাল এর খবরে অবশ্য লিখেছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে. শুধু ঐ বিশেষ সংস্থা টি কে মাইক বাজাতে দেওয়া হয়নি. কে জানে কোনটা ঠিক? তবে ঐ লিঙ্ক তা তে যা বলেছে যে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা সর্বৈব মিথ্যা.
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৮517329
  • তাহলে এটা সিপিএম-টিএমি্‌স তরজা। ঐ লিংকে তো এটাকে ভারত-বাংলাদেশ ইস্যু করে প্রচার চালানো হচ্ছিল।

    তবে যাই হোক না কেন, বাজে হয়েছে।
  • PT | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩০517352
  • ভাইপোর বিয়েতে এ তো হবেই কারণ এ সবই "৩৪ বছরের" অপশাসনের ফল। তার ওপরে যারা বিয়ে করছে তাদের জন্ম হয়েছিল বাম শাসনের কালে।

    ঋণ স্বীকার: "এই সব মায়েরা অন্ত:সত্বা হয়েছিল বাম আমলে"-শিশুমৃত্যু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী উবাচ।
  • siki | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৮517363
  • এইখানে অল্প করে প্রতিবাদ না জানিয়ে পারলাম না। যেমনি ভুলভাল এই টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টিং তেমনি ভুলভাল লাগল এই অপপ্রচার এবং পিটির বক্তব্য। মানে, আমার মোটা মাথায় বুঝতে একটু অসুবিধে হচ্ছে মমতার ভাইপোর ধুমধাম করে ল্যাভিশলি বিয়ে হলে আপনাদের আপত্তিটা কোথায়? মমতার সঙ্গে মমতার ভাইপোর কী সম্পর্ক? আপনারা কি যে কোনও কিছুকে মমতাবিরোধিতার নামে তুলে ধরবেন? মমতার অ্যাটিট্যুড খারাপ লাগে, তার প্রতিবাদ করুন, মমতার বক্তব্য পছন্দ না হয়, তার প্রতিবাদ করুন, মমতার রাজনৈতিক মতাদর্শ পছন্দ না করেন, তার প্রতিবাদ করুন, তার সঙ্গে মমতার ভাইপোর এক্স্যাক্টলি কী সম্পর্ক? কোথাও তো দেখলাম না লেখা আছে যে রাজ্য সরকারের কোষাগারের টাকা তছরুপ করে তিনি তাঁর ভাইপোর বিয়ে দিচ্ছেন।

    হ্যাঁ, এটা দেখলাম লেখা আছে যে, ভাইপো পরের লোকসভা ভোটে তিনোমুলের টিকিটে দাঁড়াবেন। সে যখন দাঁড়াবেন তখন না হয় তার ল্যাভিশনেসের প্রতিবাদ করবেন? এখন তো লোকটি একটি সাধারণ লোক বই আর কিছু নয়!

    যে কোনও টপিকে এই নিম্নমানের টন্ট না করলে কি আপনাদের ভাত হজম হয় না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন